Saturday, 28 February 2015

সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা ।

     
                                                

দুর্গাপুর , ২৮শে ফেব্রু : আজ , ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আগামী ২-৩ মার্চ দুর্গাপুরে  সি.আই.টি.ইউ. এর  নবম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে এই সম্মেলন উপলক্ষ্যে সমগ্র দুর্গাপুর জুড়ে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে ।  আজকের আলোচনাসভায় আলোচক হিসাবে উপস্হিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী । অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন যে আজ পঃ বঙ্গে আক্রান্ত মানুষ , আক্রান্ত গনতন্ত্র । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংবিধান ,গনতন্ত্রের প্রতি দায়বদ্ধতার বদলে দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন । এই দলতন্ত্রের পরিনতিতে রাজ্য জুড়ে চলছে নৈরাজ্য , বেড়ে চলছে খুন-ধর্ষন-তোলাবাজী । অথচ শ্রীমতি মমতা ব্যানার্জী এই সব ঘটনাকে তুচ্ছ ঘঠনা বলে উড়িয়ে দিচ্ছেন । অপরদিকে , প্রতিবাদী কন্ঠস্বরকে দমানোর জন্য পুলিশী-নির্যাতন , শারীরিক আক্রমন থেকে খুন – সবই চলছে অবাধে । আজকে পঃ বঙ্গে যে ভয়ংকর আঁধার নেমে এসেছে । আক্রমনের শিকার হচ্ছেন সাধারন মানুষ,বিরোধী রাজনৈতিক দলের কর্মী-নেতারা , এমনকি খোদ তৃণমূল কংগ্রেসের লোকজন । এর বিরুদ্ধে সামগ্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আবেদন করেন । চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী বলেন যে এই ভয়ংকর নৈরাজ্যকে প্রতিরোধ করতে হলে ফাঁকা রাস্তা ভরাট করতে হবে , রাস্তায় নেমেই প্রতিরোধের রাস্তা খুঁজে নিতে হবে । আলোচনাসভায় সঞ্চালক ছিলেন কবি রূপক দাস । সভার সূচনায় , অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ,চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী ও কবি রূপক দাসকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান যথাক্রমে কমঃ অজিত মুখার্জী , রথীন রায় ও অরুণ চৌধুরী ।



Saturday, 21 February 2015

প্রয়াত হলেন কমঃ মঞ্জু সেনগুপ্ত ।

                                                                   

দুর্গাপুর , ২১শে ফেব্রুঃ : স্বল্প রোগভোগের পর নিজ বাসভবনে গত ১৯শে ফেব্রুঃ  প্রয়াত হয়ছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ডিএস-৫ আঞ্চলিক কমিটির ডিভিসি – হর্ষবর্ধন শাখার এজি সদস্যা কমঃ মঞ্জু সেনগুপ্ত । মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৬৮ । তিনি মহিলা সংগঠন ও গনতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন । তাঁর এক কন্যা ও দুই পুত্র বর্তমান ।
 

Sunday, 8 February 2015

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর বর্ধমান জেলার ৩০-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ।

                                                                  

দুর্গাপুর , ৮ই ফেব্রুঃ :আজ,ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোড ময়দানে  দুর্গপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতি ও দুর্গপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের সহয়তায় অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর বর্ধমান জেলার ৩০-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা । জেলার বিভিন্ন অঞ্চলে কিশোর বাহিনীর স্হানীয় স্তরের প্রতিযোগীতায় বিজয়ী ১ম স্হানাধিকারীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে । ৪টি বিভাগে মোট ১২০ টি ইভেন্টে ১০০জন ছেলে-মেয়ে অংশ নিয়েছেন ।

  অনুষ্ঠানের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন কিশোর বাহিনীর বর্ধমান জেলার মুখ্য সংগঠক ধীরেন্দ্রনাথ শূর । এছাড়াও উপস্হিত কার্যকরী সভানেত্রী আবেদা বেগম চৌধুরী , নিরঞ্জন পাল , সুমন দত্ত সহ জেলার বিভিন্ন অঞ্চলে কিশোর বাহিনীর সংগঠকরা। 


Monday, 2 February 2015

জনজোয়ারে ভাসছে জিটি রোড ।। ন্যাশানাল হাইওয়-২ এর রঙ্গ আজ লাল ।।

                                  

 দুর্গাপুর , ২রা ফেব্রুঃ : সিআইটিইউ ও অন্য বামপন্হী ট্রেড ইউনিয়নের ডাকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলকে মরুভূমিতে পরিনত করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে , শ্রমিকদের কাজ থেকে উচ্ছেদ করে তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের কায়েমের অবসানের জন্য , অবিলম্বে বন্ধ কারখানা খোলার দাবীতে , রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের শেয়ার বিক্রি ও বেসরকারীকরন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ , তৃণমূলের সন্ত্রাসে উচ্ছেদ শ্রমিকদের পূণর্বহাল , গ্রামাঞ্চলে প্রতিটি ব্লকে ১০০ দিনের কাজের দাবী সহ ১৪ দফা দাবীতে ২ ফেব্রুঃ - ৪ঠা ফেব্রুঃ দুর্গাপুর থেকে বার্ণপুর পর্যন্ত পদযাত্রা আজ শুরু হল । শুরু হল দুর্গাপুরের মুচিপাড়া থেকে । শুরুতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত । তিনি পদযাত্রীদের পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানান । পদযাত্রার শুরুতে ১২৮ জন পদযাত্রীদের সাথে প্রায় ৫০০০ জন পা মেলালেও , অল্পক্ষনের মধ্যে সেই সংখ্যা ১০,০০০ পার হয়ে যায় ।

 পদযাত্রা  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অঞ্চলে পৌঁছালে , দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা বিপুল সংখ্যায় উপস্হিত হয়ে , পদযাত্রীদের অভিনন্দন জানায় ও পদযাত্রায় সামিল হয় । এখানে পদযাত্রীরা কিছু সময়ে বিরতি দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন । ইতিমধ্যে , ইস্পাতনগরী থেকে আসা বিশাল মিছিল পদযাত্রায় যোগদান করে । দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা ও ইস্পাতনগরী থেকে আসা  ছাত্র-যুব-মহিলাদের বিশাল মিছিল পদযাত্রায় সামিল হয়ে অন্ডাল পর্যন্ত যায় ।