Monday, 31 July 2023

ইস্পাতনগরীতে পালিত হল মহান সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের ১৪৩-তম জন্মদিবস।

 


দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৪৩-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে,জনবাদি লেখক সংঘ ও মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে আজ সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন তারকেশ্বর পাণ্ডে,সীমান্ত তরফদার,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ । বক্তব্য রাখেন ধর্মেন্দ্র যাদব,প্রকাশতরু চক্রবর্তী ও বিশ্বরূপ ব্যানার্জি। সঙ্গীত পরিবেশন করেন মহেশ প্রসাদ ‘লিমকা’।



















Sunday, 30 July 2023

ইস্পাতনগরীতে বস্তিবাসীদের জন্য হোল স্বাস্হ্য-পরীক্ষা শিবির : শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা।

 


দুর্গাপুর,৩০শে জুলাই : আজ বিকালে, ইস্পাতনগরীর লাল ময়দান বস্তিতে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির হর্ষবর্ধন-ডিভিসি প্রাথমিক কমিটি ও পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির লাল ময়দান-সেকেণ্ডারি প্রাথমিক কমিটির যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও গৌরি দেবী হাসপাতালের সহায়তায় বস্তিবাসীদের জন্য স্বাস্হ্য-পরীক্ষা শিবির হোল। উদ্বোধন করেন রথীন রায় । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি ,সুবীর সেনগুপ্ত, মহাব্রত কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয়া দত্ত জানিয়েছেন যে বর্ষায় বস্তিবাসীদের মধ্যে রোগের প্রকোপ বাড়ছে। তাই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন রোগের চিকিৎসার জন্য স্বাস্হ্য-পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।শতাধীক বস্তিবাসী চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্হ্য-পরীক্ষা করান।

অন্যদিকে, হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর  পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাব এর  সহযোগিতায়  সহযোগিতায় ইস্পাতনগরীর লাল ময়দানে অনুষ্ঠিত শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভারতী ভলিবল ক্লাব ৩-১ গোলে আই এন দিশারী কে পরাজিত করে ফাইনালে পৌঁছাল।
























Saturday, 29 July 2023

শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় জিতল আমরা কজন বয়েজ ক্লাব।

 


দুর্গাপুর,২৯শে জুলাই : হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর  পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাব এর  সহযোগিতায়  সহযোগিতায় ইস্পাতনগরীর লাল ময়দানে অনুষ্ঠিত শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের  প্রথম সেমিফাইনাল  খেলায়  আমরা কজন বয়েজ ক্লাব  - দুর্গাপুর হিরোজ  কে ৪-১  গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছাল। 

আমরা কজন বয়েজ ক্লাব এর হয়ে গোল করেছেন অভিজিৎ  টুডু(২) প্রসেনজিত সাহা ও রাহুল  রাজভর। এবং  দুর্গাপুর হিরোজ  এর  হয়ে একমাত্র গোল করেছেন  সমীর সরেন। আজকের খেলায় রেফারি ছিলেন ইন্দ্রজিত ব্যানার্জি, রূপায়ন মুর্মু ও বাবলু কর্মকার। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আমরা কজন বয়েজ ক্লাব এর বাপি সোরেন।



Friday, 28 July 2023

মনিপুর থেকে মালদায় মহিলাদের ওপরে বীভৎস অত্যাচারের প্রতিবাদে ইস্পাতনগরীতে পথে নামলেন লেখক-শিল্পীরা।

 


দুর্গাপুর,২৮শে জুলাই : আজ সন্ধ্যায়,পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ডাকে মনিপুর থেকে মালদায় মহিলাদের ওপরে বীভৎস অত্যাচারের প্রতিবাদে ইস্পাতনগরীতে পথে নামলেন লেখক-শিল্পীরা। ডেভিড হেয়ার মোড় থেকে মহিষ্কাপুর রোড পর্যন্ত মোমবাতি নিয়ে মিছিল হয়। উপস্হিত ছিলেন সীমান্ত তরফদার,দিপক দেব,কানাই বিশ্বাস প্রমুখ।মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও দিপক দেব।