Sunday, 4 November 2018

উদ্বোধন হল ' বিনয় চৌধুরী স্মৃতি পাঠাগার ' এর পাঠকদের স্হায়ী পাঠচক্রের মজলিস ।




দুর্গাপুর,৪ঠা নভেঃ : ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে ,' বিনয় চৌধুরী  স্মৃতি পাঠাগার ' এর পাঠকদের স্হায়ী পাঠচক্র ‘ মজলিস ‘ এর উদ্বোধন হল  । আপাতত প্রতি মাসে কমপক্ষে এক দিন এই মজলিস বসবে। মার্কসবাদের মৌলিক বিষয় নিয়ে নিয়মিত চর্চা করার জন্য মজলিস গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে বলে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তা ও পাঠককুলের বক্তব্যে উঠে আসে । বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায় ,সুখময় বোস,পার্থ বসু ঠাকুর, দিপক ঘোষ প্রমূখ । 
এ দিকে নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে আশিষ-জব্বার ভবন ।



No comments:

Post a Comment