Wednesday, 21 August 2013

প্রয়াত শ্রমিক নেতা কমরেড বিনয় লাহিড়ীর স্মরন সভা ।

দুর্গাপুর , ২১শে আগষ্ট : দুর্গাপুর ইস্পাত নগরী ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির ( সি আই টি ইউ ) উদ্যোগে অনুষ্ঠিত হোল , দুর্গাপুরের শ্রমজীবী মানুষের সংগ্রামের অক্লান্ত যোদ্ধা ও অগ্রণী নেতা  প্রয়াত কমরেড বিনয় লাহিড়ীর স্মরন সভা  ।  ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়াকার্স  ইউনিয়ন  ( UCWU , CITU ) -র অফিসের ( লালা লাজপৎ রায় - ট্রাঙ্ক রোড ) সভাগৃহে ভীড়ে ঠাসা এই স্মরন সভায় , বক্তা ছিলেন  সি আই টি ইউ-র  বর্দ্ধমান জেলার সম্পাদক  কমঃ অজিত মুখার্জী , স্টিল ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়া ( SWFI)-র সাধারন সম্পাদক কমঃ পি .কে . দাস , কমঃ বি . কে . চক্রবর্তী এবং AITUC-র পক্ষে কমঃ আমীর হায়দার । সভাপতিত্ব করেন কমঃ জি . এস . দাস । অনুষ্ঠানের শুরুতে  প্রয়াত কমরেড বিনয় লাহিড়ীর প্রতিকৃতিতে মালা দেন বিভিন্ন শ্রমিক সংগঠন - গণ সংগঠন ও গণ - আন্দোলনের নেতৃবৃন্দ  এবং   কমরেড বিনয় লাহিড়ীর  স্ত্রী -পুত্র-কন্যা  ও আত্মীয়-পরিজনরা    । 

      













































Friday, 16 August 2013

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল কমিটির ৬-তম সন্মেলন ।


দুর্গাপুর , ১৫ই আগষ্ট : আজ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল কমিটির  ৬-তম সন্মেলন অনুষ্ঠিত হোল  ইস্পাত নগরীর  ১নং বিদ্যাসাগর এভিন্যু , বি-জোন স্হিত বি টি রণদিভে ভবনে । সন্মেলনস্হল - কমঃ পার্বতী মন্ডল নগর-কমঃ আরতি মুখার্জী মঞ্চে , সংগঠনের পতাকাত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে মূল সন্মেলনের কাজ শুরু হয় ।     সন্মেলনে মূল বক্তা ছিলেন , পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা , কমঃ ভারতী ঘোষাল  এবং  উপস্হিত ছিলেন সংগঠনের জেলা নেত্রীবৃন্দ -  কমঃ আল্পনা চৌধুরী ও অর্চনা ভট্টাচার্য ।সন্মেলন ৭০জন প্রতিনিধির উপস্হিতিতে ,২৬ জনকে নিয়ে  নতুন কমিটি নির্বাচিত হয় । সম্পাদিকা ও সভানেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ শুভ্রা গাঙ্গুলী ও অপর্না পাল । 


















Monday, 12 August 2013

দুর্গাপুর , ১২ই  আগষ্ট : গত ৫ই আগষ্ট , ইস্পাত নগরীর বি'জোনে , আইনষ্টাইন রোডে , গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য-সংগ্রহের কর্মসূচীতে অংশ নেওয়ায় , গনতান্ত্রিক মহিলা সমিতির  বি'জোন  ১নং অঞ্চল কমিটির সদস্যা , কমঃ সোমা দাসগুপ্ত ও দিবা বিশ্বাসের  বাড়ীতে স্হানীয় তৃণমূলী সোমা সরকারের নেতৃত্বে কয়েকজন মহিলা  গালিগালাজ সহকারে হামলা-হুমকী ও ভীতিপ্রদর্শন করে । এই বিষয়ে ,গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এক ডেপুটেসনে , কমঃ আল্পনা চৌধুরী , শুভ্রা গাঙ্গুলী , সোমা দাসগুপ্ত ও   অনিমা সাহার নেতৃত্বে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে  দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ার দাবী জানানো হয় ।   

                  আজ  সন্ধ্যায় , আইনষ্টাইন রোডের রোটারীতে, এই হামলার প্রতিবাদে  এক নাগরিক সভায়  ,পঃ বঙ্গে মহিলাদের উপরে  ক্রমবর্ধমান  আক্রমনের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের সাথে সাথে  মহিলা  নেতৃত্বের উপর  হামলাকারীদের বিরুদ্ধে  পুলিশী ব্যবস্হা  গ্রহনের  টালবাহানার বিরুদ্ধে ক্ষোভ  প্রকাশ   করা  হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ  আল্পনা চৌধুরী  ও সুখময় বোস  । সভাপতিত্ব করেন  কমঃ  অশোক চক্রবর্তী  ।
 * ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর  ১এ জোনাল  কমিটির উদ্যোগে  এই সভা  অনুষ্ঠিত  হয়  ।  *
             





Sunday, 11 August 2013

কমরেড বিনয় লাহিড়ীর স্মরণ সভা ।

দুর্গাপুর ১১ই আগষ্ট : HSEU এর অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক এবং UCWU-র প্রাক্তন সাধারন সম্পাদক ও অবিভক্ত কমিউনিষ্ট পার্টির সদস্য কমরেড বিনয় লাহিড়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হল ইস্পাত নগরীর দেশবন্ধু ভবনে । গত ২৪শে জুলাই , চিকিৎসাধীন অবস্হায় ৮০ বছর বয়েসে  কমরেড বিনয় লাহিড়ী মারা যান । 

    স্মরণ সভায় তার সংগ্রামী জীবনের  কথা  স্মৃতিচারণা করেন কমঃ রথীন রায় , অজিত মুখার্জী ও জীবন রায় । সভাপতিত্ব করেন , কমঃ সন্তোষ দেবরায়


     * ভারতের কমিউনিষ্ট পার্টী ( মার্কসবাদী ) দুর্গাপুর  ১এ জোনাল  কমিটির উদ্যোগে  এই সভা  অনুষ্ঠিত  হয়  ।  *

Wednesday, 7 August 2013

বিপন্ন পঃ বঙ্গ বিপন্ন গনতন্ত্র ও নারীজাতি ।



দুর্গাপুর , ৭ই আগষ্ট : বিগত ২০১১ সালে পঃ বঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে , তৃণমূলের দুষ্কৃতিবাহিনীর নেতৃত্বে পঃ বঙ্গে শুরু হয়েছে গনতন্ত্রের নিধন-যজ্ঞ । এই মারন-উৎসবের যুপকাষ্ঠে ইতিমধ্যে বলি হয়েছেন ১২৩ জন সিপিআইএম ও বামপন্হী নেতা-কর্মীর জীবন , মারাত্মক ভাবে আহত হয়েছেন আরও কয়েক হাজার  । ৪০,০০০ এরও বেশী সিপিআইএম ও বামপন্হী নেতা-কর্মীর এলাকা ছাড়া , হাজার হাজার মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাদের অথবা জেলে পোড়া হয়েছে । কয়েক হাজার পার্টি-দফ্তর ও গনসংগঠনের অফিস  ধ্বংস করা হয়েছে অথবা দখল করা হয়েছে । সিপিআইএম অথবা বামপন্হী হওয়ার অপরাধে , মহিলাদের বিরুদ্ধে , ধর্ষন - শ্লিলতাহানিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তৃণমূলের দুষ্কৃতিবাহিনী । তবুও , মহিলাদের উপর  যৌন -নির্যাতন  মাত্রাছাড়া  বৃদ্ধি , পঃ বঙ্গ প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে ,'ষরযন্ত্র ' বলেই বিবেচিত হচ্ছে !  

                পঃ বঙ্গের গনতন্ত্রের এই দুসঃহ লাঞ্ছনার বিরুদ্ধে,ভারতের কমিউনিষ্ট পার্ট(মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে , ৭ই আগষ্ট , সারা দেশব্যাপী  পঃ বঙ্গের ,' গনতন্ত্র রক্ষা  দিবস ' হিসেবে পালন করা হচ্ছে । আজ , সেই উপলক্ষ্যে ,  ভারতের কমিউনিষ্ট পার্ট(মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির  উদ্যোগে  ইস্পাত নগরীর বি'জোন ও সিটি সেন্টারের সেইল কো-অপারেটিভ অঞ্চল ২টি সারা জাগানো মিছিলে , অসংখ্য মানুষ অংশগ্রহন করেন । 

             অপরদিকে এক  অন্য ঘটনায় , গত ৫ই আগষ্ট , ইস্পাত নগরীর বি'জোনে , আইনষ্টাইন রোডে , গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য-সংগ্রহের কর্মসূচীতে অংশ নেওয়ায় , গনতান্ত্রিক মহিলা সমিতির  বি'জোন  ১নং অঞ্চল কমিটির সদস্যা , কমঃ সোমা দাসগুপ্ত ও দিবা বিশ্বাসের  বাড়ীতে স্হানীয় তৃণমূলী সোমা সরকারের নেতৃত্বে কয়েকজন মহিলা  গালিগালাজ সহকারে হামলা-হুমকী ও ভীতিপ্রদর্শন করে । এই বিষয়ে ,গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এক ডেপুটেসনে , কমঃ আল্পনা চৌধুরী , শুভ্রা গাঙ্গুলী , সোমা দাসগুপ্ত ও   অনিমা সাহার নেতৃত্বে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে  দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ার দাবী জানানো হয় ।