দুর্গাপুর , ২২শে জুন : আবার , রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল ইস্পাতনগরী
দুর্গাপুর । আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির
ডাকে , দুর্গাপুর সহ সারা রাজ্যে তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য
ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে , ইস্পাতনগরী
তিলক – ডেভিড মোড়ে এবং সেইল কো-অপারেটিভ এর কবিগুরু মোড়ে ( দ্বিতীয় স্টপেজ ) দুটি পথসভা
অনুষ্ঠিত হয় । তিলক – ডেভিড মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত , সভাপতিত্ব
করেন কমঃ সুখময় বোস । কবিগুরু মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার , সভাপতিত্ব
করেন কমঃ এস কে এন চৌধুরী । দুটি পথসভাতেই ভাল ভীড় হয় ।
Sunday, 22 June 2014
Friday, 20 June 2014
অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তি সহ অন্যান্য দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের বিশাল বিক্ষোভ সমাবেশ ।
দুর্গাপুর , ২০শে জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কসে , হিন্দুস্হান
স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর পক্ষ থেকে অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তি সহ
অন্যান্য দাবীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় যা সাম্প্রতিককালের মধ্যে দুর্গাপুর
ইস্পাত কারখানার বৃহত্তম শ্রমিক সমাবেশে পরিনত
হয় ।
বিগত ৩০ মাস ধরে , রাষ্ট্রায়ত্ব
সেইল ও আরআইএনএল এর এনজেসিএস-বেতনচুক্তি বকেয়া হয়ে আছে । এনজেসিএস-বেতনচুক্তি নিয়ে
সেইল কর্তৃপক্ষ ও ইস্পাত মন্ত্রকের টালবাহানায় ক্ষুব্ধ ইস্পাত শ্রমিক-কর্মচারীরা ।
আজকের সমাবেশে বক্তারা অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তির ফয়সালা এবং ঠিকা-শ্রমিকদের বেতন-চুক্তি
লাগুর দাবী জানায় । এছাড়াও , উন্নত ইনসেনটিভ-স্কীম ও অন্যান্য বকেয়া বিষয়ে ফয়সালা
, ডিপিআইএস বন্ধ না করার দাবী জানানো হয় । শ্রমিক-কর্মচারীদের বর্তমান সুযোগ-সুবিধা
ছাঁটাই ও অধিকার হরণে সেইল কর্তৃপক্ষের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার জন্যও
বক্তারা আহ্বান জানিয়েছেন । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী ও বিশ্বরূপ ব্যান্যার্জী
। সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।
দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার
জিএম ওয়ার্কসে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের এএসপি শাখার পক্ষ থেকে বিক্ষোভ
প্রদর্শন করা হয়েছে । ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয়
সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডাঃ অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-র পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ
প্রদর্শনের আহ্বান জানানো হয়েছিল এবং সেইল-আরআইএনএলের সর্বত্র শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
প্রদর্শনের খবর পাওয়া গেছে বলে স্টিল ওয়ার্কার্স ফেডাঃ অফ ইন্ডিয়ার সম্পাদক কমঃ পি
কে দাস জানিয়েছেন ।
Monday, 16 June 2014
দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎের উন্নত পরিষেবার দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর বিক্ষোভ সমাবেশ ।
দুর্গাপুর , ১৬ই জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে
, হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা
ও ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎের উন্নত পরিষেবার দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
। ইস্পাত শ্রমিকদের সাথে ইস্পাতনগরীর বহু সাধারন মানুষও এই সমাবেশে অংশগ্রহন করেন ।
দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন
করা হলেও , জল ও বিদ্যুৎ পরিসেবার যথাযথ আধুনিকীকরন ও সম্প্রসারন করা হয় নি । কারখানার উৎপাদন বহু গুনে বৃদ্ধি এবং ইস্পাতনগরীতে জনসংখ্যা বৃদ্ধি ও আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেলেও
পুরনো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হাকে আধুনিক ও
সম্প্রসারিত করার ব্যবস্হা কর্তৃপক্ষ করে নি । তার সাথে , জল ও বিদ্যুৎ পরিসেবা এবং
সার্ভিস বিভাগের দক্ষ স্হায়ী শ্রমিকদের অবসর গ্রহনের পর কর্তৃপক্ষ সেই জায়গায় আউটসোর্সিং
করে ঠিকাদারদের মারফৎ কাজ করানোর জন্য , যথাযথ রক্ষনাবেক্ষন অবহেলিত হচ্ছে বলেও হিন্দুস্হান
স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । এরফলে , গত ৮ই জুন কারখানার
এমআরএস বিভাগে ভয়াবহ অগ্নিকান্ডে বিদ্যুৎ-সরবরাহ ব্যবস্হার নিদারুন ব্যাঘাত ঘটে , দুই
থেকে আড়াই কোটি টাকার যন্ত্রপাতি পুড়ে যায় । কারখানার উৎপাদন ব্যহত হয় ও প্রায় ১৫০
কোটির টাকার ক্ষতি হয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ
করা হয়েছে । প্রচন্ড দাবদাহের সময় , এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে , ইস্পাতনগরীতে
বসবাসরত শ্রমিক পরিবার ও অন্যান্যদের নিদারুন শারীরিক কষ্টের মুখোমুখি হতে হয় । যদিও
কর্তৃপক্ষ – আধিকারিক ও শ্রমিকদের যৌথ প্রয়াসে বিদ্যুত পরিষেবা স্বাভাবিক হওয়ার মুখে
, তবুও জল ও বিদ্যুৎ পরিষেবার ব্যবস্হার স্হায়ী ও যথাযথ সমাধানের জন্য , আজকের
সমাবেশে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে দাবী জানানো হয় । এই বিষয়ে
বিক্ষোভ সমাবেশ চলাকালীন , দুর্গাপুর ইস্পাত
কারখানার নগর প্রশাসনিক আধিকারিক এস পি পাঁধি ( জিএম টাউন সার্ভিস ) –র কাছে ইউনিয়নের
পক্ষে কমরেড ললিত মিশ্রের নেতৃত্বে এক প্রতিনিধি
দল একটি স্মারকলিপি জমা দেয় । এই স্মারকলিপিতে,অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হার
আধুনিকীকরন-সম্প্রসারন , বাল্ক-সাপ্লাই এ ৩৩ কেভি ইয়ার্ড নির্মান , পুরনো কেবল লাইনের
পরিবর্তন সহ দামোদর নদের ক্যাচমেন্ট এরিয়া থেকে শুরু করে জলের ট্যাঙ্কগুলি পর্যন্ত
জল-সরবরাহ ব্যবস্হার খোলনলচে পাল্টে পুরো দস্তুর আধুনিক ব্যবস্হা গড়ে তোলার দাবী জানানো
হয়েছে । এর সাথে সাথে স্মারকলিপিতে , দুর্গাপুর
ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে অগনতান্ত্রিক ও একগুঁয়ে মনোভাব পরিত্যাগ করে , এই সমস্ত
বিষয়ে জেবিসিতে পূর্ণাঙ্গ আলোচনার দাবী জানানো হয়েছে ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , কমঃ
বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী ।
Tuesday, 13 May 2014
তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত গনতন্ত্র , বিপন্ন সংবিধান , রক্তাত পশ্চিম বঙ্গ – ভারতব্যাপি প্রতিবাদে সামিল হল দুর্গাপুর ।
দুর্গাপুর , ১৩ই মে : শাসকদল তৃণমূলের হাতে রক্তাত হল পঃ বঙ্গ , খুন করা হল
গনতন্ত্রকে , ধর্ষিত হল ভারতের সংবিধান । ১৬-তম লোকসভার নির্বাচনে , পঃ বঙ্গের ৫-দফার নির্বাচনকে
, পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ সহযোগীতায় প্রহসনে
পরিনত করেছে তৃণমূল । নীরব দর্শকের ভূমিকা পালন করে নির্বাচন কমিশন প্রত্যক্ষ-পরোক্ষ
ভাবে তৃণমূলকে সহায়তা করেছে । শয়ে শয়ে বুথে রিগিং করেছে , লক্ষ লক্ষ মানুষের ভোটাধীকার
কেড়েছে , ভোট দেওয়ার অপরাধে হাজার হাজার ভোটার রক্তাত হয়েছে তৃণমূলের হাতে । নির্বাচনকে
প্রহসনে পরিনত করার বিরুদ্ধে ভোটারদের সাহসী লড়াইয়ের পাশে থাকার অপরাধে সিপিআইএম ও
অন্যান্য বামপন্হী কর্মীদের উপর নৃশংস আক্রমন
নামিয়ে এনেছে তৃণমূল । তৃণমূলের এই চরম অগনতান্ত্রিক , অসাংবিধানিক নারকীয় হিংস্র আক্রমনে স্বাধীন
ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়ে । এরই বিরুদ্ধে , আজ সারা ভারতব্যাপি প্রতিবাদে
কর্মসূচীতে সামিল হল দুর্গাপুর ।
এই উপলক্ষ্যে , বামফ্রন্টের ডাকে
শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে সিটি সেন্টার পরিক্রমা করে
শেষ হয় এসবিএসটিসি বাস স্ট্যান্ডে । মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন
, ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ বিপ্রেন্দু
চক্রবর্তী ও বর্ধমান–দুর্গাপুর লোকসভার সাংসদ কমঃ সাইদুল হক ।
Sunday, 4 May 2014
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর ও দুর্গাপুর ২ চক্রের ৪৮-তম বার্ষিক চক্র অনুষ্ঠিত হল ।
দুর্গাপুরে , ১লা মে : আজ , ইস্পাতনগরী দুর্গাপুরের বিটি রণদিভে ভবনে , কমঃ
ঝর্ণা দাসগুপ্ত ভবনের কমঃ সুজাতা ভট্টাচার্য ও কমঃ বিনোদ সিং মঞ্চে অনুষ্ঠিত হল নিখিল
বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর ও দুর্গাপুর ২ চক্রের ৪৮-তম বার্ষিক যৌথ চক্র । অনুষ্ঠানের সুচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন কমঃ সুজাতা পাল
। শহীদবেদীতে মাল্যদানের পর মূল
অনুষ্ঠানের কাজ শুরু হয় । উদ্বোধনী ভাষন দেন সর্বভারতীয় শ্রমিকনেতা কমঃ জীবন রায় ।
এরপর রিপোর্ট পেশ করেন বিদায়ী সম্পাদক কমঃ সমীর বক্সী । ১৭০ জন প্রতিনিধির উপস্হিতে
রিপোর্টের উপরে প্রানবন্ত আলোচনা করেন ৫ জন।
সন্মেলন যথাক্রমে দুর্গাপুর চক্রের ৩২-জন ও দুর্গাপুর – ২ এর,৩২ এবং ৩৪ জনের নতুন
কমিটি নির্বাচিত করেছে । দুর্গাপুর চক্রের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়ছেন যথাক্রমে কমঃ অমলেন্দু বিশ্বাস
ও মিতালী সাহা । দুর্গাপুর -২ এর সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়ছেন যথাক্রমে কমঃ সুস্মিতা দত্ত
ও কমঃ বিকাশ নিয়োগী ।অনুষ্ঠানে উপস্হিত
ছিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলার সম্পাদক ও সভাপতি কমঃ আশীষ
হাজরা ও সুজাতা পাল ।
Thursday, 1 May 2014
প্রতিরোধের নয়া মেজাজে মে’দিবস পালিত হল ইস্পাতনগরী দুর্গাপুরে ।
দুর্গাপুরে , ১লা মে : আজ , ইস্পাতনগরী দুর্গাপুরে সর্বত্র বিপুল উৎসাহ – উদ্দীপনার
মধ্যে দিয়ে পালিত হল ১২৪ তম আন্তর্জাতিক মে’দিবস । গতকাল ১৬-তম সাধারন নির্বাচনে পঃ
বঙ্গের অন্যান্য জায়গার সাথে রক্তাত হয়েছে ইস্পাতনগরী দুর্গাপুর । নৃশংস আক্রমনের শিকার
হয়েছেন বহু বামপন্হী নেতা-কর্মী । কিন্তু ভয়াবহ সন্ত্রাসের সামনেও ইস্পাতনগরী আত্মসমর্পন
করেনি । প্রতিরোধের মেজাজ টের পেয়েছে শত্রুপক্ষ , পিছু হটতে বাধ্য হয়েছে । ইস্পাতনগরীর
লালঝাণ্ডার প্রতিরোধের ব্যঞ্জনায় এবছরের মে’দিবস
তাই আরও রক্তিম,আরও ভাস্বর হয়ে উঠল ।
আজ সকালে , যথারীতি মূল অনুষ্ঠানটি
হয় আশীষ মার্কেটের এবং সংলগ্ন জব্বরবাগে শহীদ আশীষ-জব্বরের শহীদ বেদী স্হলে । রক্তপতাকা
উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস . ই . ইউ )-র সভাপতি কমঃ
অজিত মুখার্জী । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , জীবন রায় , সাইদুল হক
, সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর
সেনগুপ্ত , পি কে দাস , ব্রজমানিক চক্রবর্তী , অরুণ চৌধুরী , রামপঙ্কজ গাঙ্গুলী সহ
অন্যান্য নেতৃবৃন্দ ।
সকালে , মে’দিবসের অনুষ্ঠান পালিত হয় ও রক্তপতাকা
উত্তোলন করা হয় ১নং বিদ্যাসাগর এভিন্যুতে হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস . ই . ইউ ) ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের দফ্তর বিটি
রনদিভে ভবন , লালা লাজপৎ রায় রোডে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়নের দফ্তরে
ও শহীদ আশীষ জব্বর ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে কমঃ অজিত মুখার্জী ও পি
কে দাস , জি এস দাস ও সন্তোষ দেবরায় । বিকালে বিটি রনদিভে ভবন মে’দিবস উপলক্ষ্যে আয়োজিত
কনভেনশনে বক্তব্য রাখেন শ্রমিকনেতা কমঃ জীবন রায় , অরুণ চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ কমঃ
অজিত মুখার্জী ।
ইস্পাতনগরীতে তৃণমূলীদের হাতে আক্রান্ত পার্টি-নেতৃত্বকে দেখে এলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী কমঃ সাইদুল হক ।
দুর্গাপুর , ১লা মে : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে তৃণমূলীদের
হাতে আক্রান্ত বর্ষীয়ান পার্টি ও শ্রমিক নেতা কমঃ বিভূতি দাসমন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষকে দেখে এলেন বর্ধমান-দুর্গাপুর
কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী কমঃ সাইদুল হক ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় সহ শ্রমিক
সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল , নির্বাচনে,ইস্পাতনগরীতে
পার্টির নেতৃত্বে ভোটাররা তৃণমূলের রিগিং চালানোর চেষ্টা রুখে দেয় । এতে ক্ষিপ্ত হয়ে
ভোট শেষ হওয়ার পরেও তৃণমূলী দুষ্কৃতিরা বিভিন্ন
জায়গায় সিপিইএম কর্মী-নেতৃত্ব ও পোলিং এজেন্টদের উপর হামলা চালায় । সন্ধ্যা
৬-৩০ নাগাদ ,ইস্পাতনগরীর এ’জোনের
দুর্গাপুর থানার থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কাজী
নজরুল ইসলাম রোডের গুরু তেগবাহাদুর পাব্লিক স্কুলের বুথে সামনে ৮নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মৃগেন পালের নেতৃত্বে কুখ্যাত সমাজবিরোধী বিধান রাও ও অন্যান্য সমাজবিরোধীরা মারাত্মক অশ্ত্রশস্ত্র
নিয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য কমঃ বিভূতি দাসমন্ডল ও কমঃ কিঙ্কর ঘোষের উপর আক্রমন
চালায় , টাকা-পয়সা ছিনিয়ে নেয় । কোনমতে তারা
রক্ষা পেলেও , গুরুতর জখম ঐ দুজনকে
দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে
। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও , পুলিশ এখনও কাউকে গ্রেফ্তার করে নি । বর্ষীয়ান
দুই নেতার উপরে তৃণমূলের এই নৃশংস আক্রমনে ইস্পাতনগরীতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়ছে
।
Subscribe to:
Posts (Atom)