দুর্গাপুর , ৪ঠা জুলাই : পরিবর্তনের জমানায় পঃ বঙ্গে জুড়ে এখন খুন – ধর্ষন – সন্ত্রাসের রাজত্ব
চলছে । এহ বাহ্য , তৃণমূলী সাংসদ তাপস পাল প্রকাশ্য জনসভায় ফ্যাসিবাদী কায়দায় , সিপিআইএম
কর্মী-সমর্থকদের বিরুদ্ধে খুন-ধর্ষনের জন্য তৃনমূলীদের আহ্বান জানাচ্ছেন । সাংসদ তাপস
পালের এই অপরাধমূলক সর্বনাশা ভয়ংকর আইনবিরুদ্ধ কাজের বিরুদ্ধে আজ দুর্গাপুর থানায়
( অরবিন্দ এ্যাভিন্যু ) ভারতের গনতান্ত্রিক
মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং অবিলম্বে
ঐ সাংসদের গ্রেফ্তারের দাবী জানানো হয়েছে । থানায় উপস্হিত হয়েছিলেন , কমঃ আল্পনা চৌধুরী
, শুভ্রা গাঙ্গুলী , অপর্ণা পাল সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ এবং সাধারন মহিলারা ।
Friday, 4 July 2014
Thursday, 3 July 2014
খুন-ধর্ষনের উস্কানিদাতাকে মহিলা মুখ্যমন্ত্রী আশ্রয় দিচ্ছে কেন ? – প্রশ্ন করছে ইস্পাতনগরীর মহিলারা ।
দুর্গাপুর , ৩রা জুলাই : বামপন্হীদের বিরুদ্ধে খুন ও ধর্ষনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার পক্ষে প্রকাশ্যেই ভয়ংকর প্রচার চালাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূলী সাংসদ তাপস পাল । সেই খুন-ধর্ষনের উস্কানিদাতাকে মহিলা মুখ্যমন্ত্রী আশ্রয় দিচ্ছে কেন ? এই প্রশ্নে আজ আসমুদ্র হিমাচল জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে ইস্পাতনগরীতেও । প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে , ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১নং জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায় মহিলারা ইস্পাতনগরীর বি’জোন চণ্ডীদাস বাজারের মোড়ে পথসভায় হাজির হয়েছিলেন । বহুসংখ্যক সাধারন মানুষ ও পথচারীরাও সভায় বক্তাদের কথা মনোযগ সহকারে শুনেছেন । বক্তব্য রাখেন কমঃ আল্পনা চৌধুরী ও শুভ্রা গাঙ্গুলী । সভাপতিত্ব করেন কমঃ অপর্না পাল।
Wednesday, 2 July 2014
প্রয়াত হলেন কমরেড রমেন দাস ।
দুর্গাপুর , ২রা জুলাই : গতকাল রাত্রি ৮-৪০ মিনিটে প্রয়াত হলেন কমরেড রমেন
দাস । গত ২২শে জুন মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত
কমরেড রমেন দাসকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকদের আপ্রান চেষ্টা ব্যর্থ করে চলে
তিনি গেলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ ।
আজ সকালে , তাঁর মরদেহ আশীষ – জব্বর
ভবনে নিয়ে আসা হলে , মৃতদেহকে রক্তপতাকা দিয়ে আচ্ছাদিত করেন ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । এরপরে মরদেহে একে একে
মাল্যদান করে - কমঃ রথীন রায় , অজিত মুখার্জী , বিপ্রন্দু চক্রবর্তী , সুবীর সেনগুপ্ত
, আল্পনা চৌধুরী , নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ । এরপরে মৃতদেহ শ্রদ্ধা
প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয় যথাক্রমে হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দফ্তর , দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাদেমী ,
পার্টির ৩নং এলসি দফ্তর ও তাঁর বাসভবনে । পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । প্রয়াত কমরেড
রমেন দাসের স্ত্রী , এক পুত্র ও এক কন্যা বর্তমান ।
কমরেড রমেন দাসের মৃত্যুতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর
১এ জোনাল কমিটি ও ৩ নং আঞ্চলিক কমিটি , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ
) , ভারতীয় গণনাট্য সংঘ সহ বিভিন্ন সাংস্কৃতিক-সংগঠন ও গন-সংগঠন এর পক্ষ থেকে গভীর
শোকপ্রকাশ করা হয়ছে এবং তাঁর স্ত্রী ও পরিবারে প্রতি মর্মবেদনা জানান হয় ।
সংক্ষিপ্ত জীবনী : ১৯৪০ সালে অধুনা বাংলাদেশের ঢাকা
জেলার নারায়নগঞ্জের বিখ্যাত বারোদি গ্রামে জন্মগ্রহন করেন রমেন দাস । দেশভাগের পর ১৯৫০
সালে কলকাতায় আসেন এবং বঙ্গবাসী কলেজ থেকে পড়াশুনা শেষ করে ১৯৬১ সালে দুর্গাপুর ইস্পাত
কারখানার হুইল এ্যান্ড অ্যাক্সেল বিভাগে শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন । প্রথম থেকেই
তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য হয়েছিলেন এবং অচিরেই ইউনিয়নের বিভাগীয়
নেতৃত্ব উন্নীত হয়েছিলেন ।
শ্রমিক আন্দোলনের সাথে সাথে তিনি
দুর্গাপুরের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন । নাট্যকার , পরিচালক ও অভিনেতা
হিসাবে তাঁর জেলাব্যাপী খ্যাতি ছিল । কবি ও আবৃতিকার হিসেবেও তিনি সমান পারদর্শী ছিলেন
। তিনি ভারতীয় গণনাট্য সংঘের পঃ বঙ্গ রাজ্য কমিটি ও বর্ধমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর
সদস্য ছিলেন ।
১৯৭৫ সালে তিনি ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র সভ্যপদ অর্জন করেন এবং মৃত্যুকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির অন্তর্গত ৩ নং আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন
।
Wednesday, 25 June 2014
দুর্গাপুরের এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যপক সন্ত্রাস ও জোরজুলুম করে প্রহসনে পরিনত করল তৃণমূল ।
দুর্গাপুরের এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যপক সন্ত্রাস ও
জোরজুলুম করে প্রহসনে পরিনত করল তৃণমূল ।
দুর্গাপুর , ২৫শে জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ উৎপাদক সংস্হা
এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করল তৃণমূলের শ্রমিক সংগঠন
আইএনটিটিইউসি । যদিও গত এপ্রিল মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল , কিন্তু এনএসপিসিএল
সংস্হার কর্তৃপক্ষ একতরফা ভাবে পিছিয়ে দিয়ে , নির্বাচনের দিন নির্ধারন করে ২৫ শে জুন।
গত নির্বাচনে , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) বিপুল ভোটে জয়ী হয় । ভোট অনুপাতে
, জয়েন্ট বার্গেনিং কাউন্সিলে এআইটিউসি ও আইএনটিউসিও ছিল , কিন্তু আইএনটিটিইউসি ছিল
না । তাই , শ্রমিকদের সমর্থন পাবে না জেনে , ভোটের দিন ঘোষনার পরেই তৃণমূলীরা শ্রমিক-ইউনিয়ন
নির্বাচনকে প্রহসনে পরিনত করার জন্য সন্ত্রাসের আবহাওয়া তৈরী করে । ইস্পাতনগরীতে বসবাসরত
এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) নেতৃত্ব
ও সদস্যদের উপর লাগাতার হুমকি – ভীতিপ্রদর্শন করতে থাকে তৃণমূলী দুষ্কৃতিকারীরা । এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ
থেকে এ বিষয়ে এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষ
ও শ্রম-দফ্তরকে জানালেও , কোন কার্যকরী ব্যবস্হা গ্রহন করা হয় নি । গতকাল রাত থেকে
এই অবস্হা চরম আকার ধারন করে ।তৃণমূলী দুষ্কৃতিকারীরা ইস্পাতনগরীতে
বসবাসরত এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) নেতৃত্ব ও সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে , কাজে না যাবার
এবং ভোটদানে অংশ না নেওয়ার হুমকি দেওয়া হয় , অন্যথায় বাড়ীর লোকের উপর “ অত্যাচার “
করা হবে বলেও হুমকি দেওয়া হয় । আজ সকাল থেকে তৃণমূলী দুষ্কৃতিকারীরা বাড়ী বাড়ী গিয়ে
হুমকি ও নজরদারি চালাতে থাকে । এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর এক ওবি-সদস্যকে অপহরন করা হয় । এই বাঁধা পেরিয়ে
এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সম্পাদক কমঃ কেষ্ট সাহা ও অন্যান্য নেতৃত্ব
সহ কয়কজন কারখানায় পৌঁছালে , সেখানে তৃণমূলীরা হুমকি দেয় যে , একটি ভোটও আইএনটিটিইউসি-র
বিরুদ্ধে গেলে , তাঁদের ও তাঁদের বাড়ীর লোকের উপর “ অত্যাচার “ করা হবে । এই অবস্হায়
, এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এনএসপিসিএল সংস্হার ও দুর্গাপুর
ইস্পাত কারখারনা কর্তৃপক্ষ এবং শ্রম-দফ্তরকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানালে
, এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষের পক্ষ থেকে এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ
) , আইএনটিটিইউসি ও আইএনটিইউসি এবং কর্তৃপক্ষের যৌথ-টীম গঠন করে শ্রমিকদের বাড়ীতে গিয়ে
তাদের ভোটদানের জন্য নিয়ে আসার প্রস্তাব দেওয়া হলে , আইএনটিটিইউসি সেই প্রস্তাব খারিজ
করে দেয় ও তাদের চরিত্র বেআব্রু হয়ে পড়ে । এই অবস্হায় , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন
( সিআইটিইউ ) নির্বাচন থেকে সরে দাঁড়ায় । তৃণমূলী
ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করে , পঞ্চায়েত-পৌর-লোকসভার নির্বাচনের ঢঙ্গে , শ্রমিকদের
গনতান্ত্রিক অধিকারকে আরও একবার যেভাবে ভূলন্ঠিত
করল , তাঁর তীব্র নিন্দা করেন এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সভাপতি কমঃ
সুখময় বোস ।
Sunday, 22 June 2014
তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর বিরুদ্ধে গর্জে উঠল ইস্পাতনগরী দুর্গাপুর ।
দুর্গাপুর , ২২শে জুন : আবার , রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল ইস্পাতনগরী
দুর্গাপুর । আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির
ডাকে , দুর্গাপুর সহ সারা রাজ্যে তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য
ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে , ইস্পাতনগরী
তিলক – ডেভিড মোড়ে এবং সেইল কো-অপারেটিভ এর কবিগুরু মোড়ে ( দ্বিতীয় স্টপেজ ) দুটি পথসভা
অনুষ্ঠিত হয় । তিলক – ডেভিড মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত , সভাপতিত্ব
করেন কমঃ সুখময় বোস । কবিগুরু মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার , সভাপতিত্ব
করেন কমঃ এস কে এন চৌধুরী । দুটি পথসভাতেই ভাল ভীড় হয় ।
Friday, 20 June 2014
অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তি সহ অন্যান্য দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের বিশাল বিক্ষোভ সমাবেশ ।
দুর্গাপুর , ২০শে জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কসে , হিন্দুস্হান
স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর পক্ষ থেকে অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তি সহ
অন্যান্য দাবীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় যা সাম্প্রতিককালের মধ্যে দুর্গাপুর
ইস্পাত কারখানার বৃহত্তম শ্রমিক সমাবেশে পরিনত
হয় ।
বিগত ৩০ মাস ধরে , রাষ্ট্রায়ত্ব
সেইল ও আরআইএনএল এর এনজেসিএস-বেতনচুক্তি বকেয়া হয়ে আছে । এনজেসিএস-বেতনচুক্তি নিয়ে
সেইল কর্তৃপক্ষ ও ইস্পাত মন্ত্রকের টালবাহানায় ক্ষুব্ধ ইস্পাত শ্রমিক-কর্মচারীরা ।
আজকের সমাবেশে বক্তারা অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তির ফয়সালা এবং ঠিকা-শ্রমিকদের বেতন-চুক্তি
লাগুর দাবী জানায় । এছাড়াও , উন্নত ইনসেনটিভ-স্কীম ও অন্যান্য বকেয়া বিষয়ে ফয়সালা
, ডিপিআইএস বন্ধ না করার দাবী জানানো হয় । শ্রমিক-কর্মচারীদের বর্তমান সুযোগ-সুবিধা
ছাঁটাই ও অধিকার হরণে সেইল কর্তৃপক্ষের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার জন্যও
বক্তারা আহ্বান জানিয়েছেন । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী ও বিশ্বরূপ ব্যান্যার্জী
। সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।
দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার
জিএম ওয়ার্কসে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের এএসপি শাখার পক্ষ থেকে বিক্ষোভ
প্রদর্শন করা হয়েছে । ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয়
সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডাঃ অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-র পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ
প্রদর্শনের আহ্বান জানানো হয়েছিল এবং সেইল-আরআইএনএলের সর্বত্র শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
প্রদর্শনের খবর পাওয়া গেছে বলে স্টিল ওয়ার্কার্স ফেডাঃ অফ ইন্ডিয়ার সম্পাদক কমঃ পি
কে দাস জানিয়েছেন ।
Monday, 16 June 2014
দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎের উন্নত পরিষেবার দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর বিক্ষোভ সমাবেশ ।
দুর্গাপুর , ১৬ই জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে
, হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা
ও ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎের উন্নত পরিষেবার দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
। ইস্পাত শ্রমিকদের সাথে ইস্পাতনগরীর বহু সাধারন মানুষও এই সমাবেশে অংশগ্রহন করেন ।
দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন
করা হলেও , জল ও বিদ্যুৎ পরিসেবার যথাযথ আধুনিকীকরন ও সম্প্রসারন করা হয় নি । কারখানার উৎপাদন বহু গুনে বৃদ্ধি এবং ইস্পাতনগরীতে জনসংখ্যা বৃদ্ধি ও আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেলেও
পুরনো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হাকে আধুনিক ও
সম্প্রসারিত করার ব্যবস্হা কর্তৃপক্ষ করে নি । তার সাথে , জল ও বিদ্যুৎ পরিসেবা এবং
সার্ভিস বিভাগের দক্ষ স্হায়ী শ্রমিকদের অবসর গ্রহনের পর কর্তৃপক্ষ সেই জায়গায় আউটসোর্সিং
করে ঠিকাদারদের মারফৎ কাজ করানোর জন্য , যথাযথ রক্ষনাবেক্ষন অবহেলিত হচ্ছে বলেও হিন্দুস্হান
স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । এরফলে , গত ৮ই জুন কারখানার
এমআরএস বিভাগে ভয়াবহ অগ্নিকান্ডে বিদ্যুৎ-সরবরাহ ব্যবস্হার নিদারুন ব্যাঘাত ঘটে , দুই
থেকে আড়াই কোটি টাকার যন্ত্রপাতি পুড়ে যায় । কারখানার উৎপাদন ব্যহত হয় ও প্রায় ১৫০
কোটির টাকার ক্ষতি হয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ
করা হয়েছে । প্রচন্ড দাবদাহের সময় , এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে , ইস্পাতনগরীতে
বসবাসরত শ্রমিক পরিবার ও অন্যান্যদের নিদারুন শারীরিক কষ্টের মুখোমুখি হতে হয় । যদিও
কর্তৃপক্ষ – আধিকারিক ও শ্রমিকদের যৌথ প্রয়াসে বিদ্যুত পরিষেবা স্বাভাবিক হওয়ার মুখে
, তবুও জল ও বিদ্যুৎ পরিষেবার ব্যবস্হার স্হায়ী ও যথাযথ সমাধানের জন্য , আজকের
সমাবেশে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে দাবী জানানো হয় । এই বিষয়ে
বিক্ষোভ সমাবেশ চলাকালীন , দুর্গাপুর ইস্পাত
কারখানার নগর প্রশাসনিক আধিকারিক এস পি পাঁধি ( জিএম টাউন সার্ভিস ) –র কাছে ইউনিয়নের
পক্ষে কমরেড ললিত মিশ্রের নেতৃত্বে এক প্রতিনিধি
দল একটি স্মারকলিপি জমা দেয় । এই স্মারকলিপিতে,অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হার
আধুনিকীকরন-সম্প্রসারন , বাল্ক-সাপ্লাই এ ৩৩ কেভি ইয়ার্ড নির্মান , পুরনো কেবল লাইনের
পরিবর্তন সহ দামোদর নদের ক্যাচমেন্ট এরিয়া থেকে শুরু করে জলের ট্যাঙ্কগুলি পর্যন্ত
জল-সরবরাহ ব্যবস্হার খোলনলচে পাল্টে পুরো দস্তুর আধুনিক ব্যবস্হা গড়ে তোলার দাবী জানানো
হয়েছে । এর সাথে সাথে স্মারকলিপিতে , দুর্গাপুর
ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে অগনতান্ত্রিক ও একগুঁয়ে মনোভাব পরিত্যাগ করে , এই সমস্ত
বিষয়ে জেবিসিতে পূর্ণাঙ্গ আলোচনার দাবী জানানো হয়েছে ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , কমঃ
বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী ।
Subscribe to:
Posts (Atom)