দুর্গাপুর , ১৯ই আগষ্ট : সারা পঃ বঙ্গ জুড়ে বামপন্হীদের তৃণমূলের উপরে নারকীয়
অত্যাচারে বলি হলেন কাঁথির শুনিয়া গ্রামে নিহত
“ বীরাঙ্গনা “ । তিনি সারা ভারত গণতান্ত্রিক
মহিলা সমিতির নেত্রী ও সিপিআইএম সদস্যা ছিলেন । গত ২০১১ সালের বিধানসভা
নির্বাচনের পরে তৃণমূলের সন্ত্রাসে কমরেড ,” বীরাঙ্গনা “ –র স্বামী , সিপিআইএম নেতা
কমরেড ব্যোমকেশ গিরি ও তাঁর ছেলে ঘরছাড়া ছিলেন । গত রবিবার , স্হানীয় তৃণমূল নেতা দেবাশীষ
ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূলের খুনে বাহিনী ,”বীরাঙ্গনা “-কে ঘর থেকে টেনে নিয়ে নৃশংস ভাবে
অত্যাচার ও লাগাতার গনধর্ষন করে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে দেয় । এরপরে তৃণমূলের খুনে
বাহিনী পুলিশি সহায়তায় মিথ্যা অভিযোগ করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ।
এই নৃশংস ঘটনার প্রতিবাদে , আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল
কমিটির ডাকে ইস্পাতনগরীর বি’জোনের চন্ডীদাস বাজার মোড়ে এক বিশাল পথসভা হয় । বক্তব্য
রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্যা কমঃ আল্পনা
চৌধুরী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ শুভ্রা
গাঙ্গুলী ।
Tuesday, 19 August 2014
Friday, 15 August 2014
বামফ্রন্টের আহ্বানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় সংহতি দিবস পালনে ইস্পাতনগরীতে মিলল বিপুল সাড়া ।
দুর্গাপুর , ১৫ই আগষ্ট : আজ , ভারতের ৬৮-তম স্বাধীনতা দিবসে , বামফ্রন্টের
ডাকে রাজ্যের সর্বত্র জাতীয় সংহতি দিবস পালন উপলক্ষ্যে সকাল ১১-০০ থেকে ১১-১০ মিনিট
পর্যন্ত মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয় । এই উপলক্ষ্যে , ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর-১এ জোনাল কমিটির পক্ষ থেকে , ইস্পাতনগরীর বি-জোনের চণ্ডীদাস
বাজার মোড়ে মানব-বন্ধন কর্মসূচীতে বিপুল সমাবেশ হয় । বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত । ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১এ জোনাল কমিটির পক্ষ থেকে অপর মানব-বন্ধন কর্মসূচীটি পালিত হয় সেইল-আবাসন অঞ্চলে
কবিগুরু মোড়ে । বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার ।
বিকালে , বৃষ্টিকে উপেক্ষা করে ,
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১বি জোনাল কমিটির পক্ষে আয়োজিত
জাতীয় সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশাল মিছিল
আশীষ মার্কেট থেকে শুরু হয়ে ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন পথ অতিক্রম করে স্টীল মার্কেটে
শেষ হয় । মিছিলে বহু মহিলা অংশগ্রহন করেন ।
Wednesday, 6 August 2014
কমরেড আশীষ-জব্বরের শহীদ দিবসে ইস্পাতনগরী স্মরণ করল দুর্গাপুরের সব শহীদকে ।
দুর্গাপুর
, ৬ই আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল দুর্গাপুরের
প্রথম শহীদ যুগল , কমরেড আশীষ-জব্বরকে । ১৯৬৬ সালের ৫ই আগষ্ট হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়নের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের এক শান্তিপূর্ন জমায়েতে রাজ্যের
তৎকালীন কংগ্রেস সরকারের নিযুক্ত অন্ধ্র পুলিশ নৃশংসভাবে লাঠিচার্জ করে , বহু শ্রমিক
গুরুতর জখম হয়। পরের দিন অর্থাৎ ৬ই আগষ্টের ভোরে গুরুতর জখম কমরেড জব্বর মারা যান
। এর প্রতিবাদে ইস্পাতনগরীতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হলে , ইস্পাতনগরীর রাণাপ্রতাপ
রোডে কংগ্রেসী গুন্ডা ও পুলিশ ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে কমরেড আশীষ দাসগুপ্তকে । কমরেড আশীষ দাসগুপ্ত সেই
সময়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ছিলেন । পরবর্তিকালেও ,প্রতিক্রিয়াশীল
শক্তি কং ও তৃণমূলের আক্রমনে রক্তাত দুর্গাপুরের মাটি শহীদদের রক্তে লাল হয়েছে , কিন্তু
লাল ঝাণ্ডাকে নত করা যায় নি । ইস্পাতনগরীতে ৬ই আগষ্ট আশীষ-জব্বরের সাথে দুর্গাপুরের সমস্ত শহীদদের
স্মরণ করা হয় ।
আজ সকালে প্রথম অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর বি’জোনে
১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন , হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ অজিত মুখার্জী ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার
পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , বিশ্বরূপ
ব্যানার্জী , অরুণ চৌধুরী , সুখময় বোস , মানস মুখার্জী , আল্পনা চৌধুরী সহ অন্যান্য
গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । সকালে মূল অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর এ’জোনে আশীষ মার্কেট
ও জব্বর-বাগে । রক্তপতাকা উত্তোলন করেন কমঃ অজিত মুখার্জী । শহীদবেদীতে মাল্যদান করেন
কমঃ অজিত মুখার্জী , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য
কমঃ রথীন রায় , সিআইটিইউ এর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে কমঃ জীবন রায় , ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য - কমঃ সাইদুল হক , সন্তোষ দেবরায়
, সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য
, আল্পনা চৌধুরী . সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য পার্টি-নেতৃবৃন্দ , সিআইটিইউ এর বর্ধমান
জেলা কমিটির পক্ষে কমঃ এস কে এন চৌধুরী , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি
–কনভেনর কমঃ অরুণ চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী
, সিপিআই ও এআইটিউসি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । সকালে আরেকটি
অনুষ্ঠানের হয় আশীষ-জব্বর ভবনে । এখানে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ
রথীন রায় এবং পার্টির জেলা – জোনাল ও আঞ্চলিক কমিটির সদস্য ও পার্টির সর্বক্ষনের
কর্মী সহ পার্টি সদস্যরা ।
বিকালে , বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন কমঃ জীবন রায় । সভাপতিত্ব করেন কমঃ অজিত
মুখার্জী ।
Tuesday, 5 August 2014
ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল কমরেড মুজফ্ফর আহমেদ এর ১২৬-তম জন্মদিবস ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের জন্মশতবর্ষ ।
দুর্গাপুর
, ,৫ই
আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল কমরেড মুজফ্ফর আহমেদ এর ১২৬-তম
জন্মদিবস ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের জন্মশতবর্ষ ।এই উপলক্ষ্যে,আশীষ-জব্বর ভবনে ,ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )–র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির পক্ষ থেকে আয়োজিত
অনুষ্ঠানে,কমরেড মুজফ্ফর আহ্মদ ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের প্রতিকৃতিতে মাল্যদান করেন
ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায়
, সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত সহ উভয়
জোনাল কমিটির সদস্যবৃন্দ , আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ , সর্বক্ষনের কর্মীবৃ্ন্দ ও পার্টিসদস্যরা
।
Monday, 4 August 2014
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে পথসভা ।
দুর্গাপুর , ৪ঠা
আগষ্ট : আজ , অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় ও রাজ্য
সরকারের চূড়ান্ত ঔদাসিন্যতা , রাজ্য জুড়ে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস , নারী-নির্যাতনের
প্রতিবাদে , ঘরছাড়াদের অবিলম্বে ঘরে ফেরানর দাবীতে এবং আগামী ৬-৮ ই আগষ্ট বর্ধমান শহরে
বামফ্র্টের ডাকে জেলার কেন্দ্রীয় জমায়েতের সমর্থনে – ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে চন্ডিদাস
বাজার মোড় ও সেইল-আবাসনের কবিগুরু মোড়ে দুটি পথসভা হয় । চন্ডিদাস বাজার মোড়ের পথসভায়
বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও সলিল দাসগুপ্ত এবং সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার
। সেইল-আবাসনের কবিগুরু মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ স্বপন মজুমদার ও সভাপতিত্ব করেন
কমঃ দিলীপ গাঙ্গুলী । বৃষ্টি-বিঘ্নিত সন্ধ্যায় উভয় পথসভায় ভাল ভীড় হয় ।
Sunday, 3 August 2014
শহিদ দিবস উপলক্ষ্যে ছোটদের বসে আঁকো প্রতিযোগীতা , অভিভাবকদের তাৎখনিক বক্তৃতা প্রতিযোগীতা ও বস্তিবাসী মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ।
দুর্গাপুর , ৩রা আগষ্ট : আজ সকালে , ইস্পাতনগরীর বি’জোনে বি টি রণদিভে ভবনে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর পক্ষ থেকে আসন্ন ৬ই আগষ্ট শহিদ দিবস
( আশীষ-জব্বরের শহীদ দিবসে দুর্গাপুরের সমস্ত
শহীদকে স্মরন করা হয় ) উপলক্ষ্যে ছোটদের বসে
আঁকো প্রতিযোগীতা ও অভিভাবকদের তাৎখনিক বক্তৃতা
প্রতিযোগীতা আয়োজন করাহয় । বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ গ্রহন করে ।
সন্ধ্যাবেলায়
, বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ )ও পঃ বঙ্গ বস্তি
কল্যান সমিতি দুর্গাপুর – ১ ( পূর্ব ) শহর কমিটির এর পক্ষ থেকে যৌথ অনুষ্ঠানে ১৯জন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
এবং ইস্পাতনগরীর বি’জোন ও সি’জোন সংলগ্ন বস্তিবাসী মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ৮৮ জন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে একটি করে অভিধান
তুলে দেওয়া । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গ বস্তি কল্যান সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ মহাব্রত কু্ন্ডু
ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি – কনভেনর কমঃ অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন
কমঃ মনোজ হাজরা ।
Subscribe to:
Posts (Atom)

