দুর্গাপুর , ১৩ই সেপ্টেম্বর : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি’জোনে ১ নং বিদ্যাসাগর এভিন্যু এর বি. টি . রণদিভে ভবনে , পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর ইস্পাত ১ দুর্গাপুর শাখার পক্ষ থেকে ” রমেন দাস –ধীরেন দেব স্মারক আলোচনা “ - সভার আয়োজন করা হয় । সমাজ – সংস্কৃতি – রাজনীতি : এই সময় শীর্ষক - আলোচনায় অংশগ্রহন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ সৈয়দ তনভীর নাসরিন , বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভাপ্রসন্ন নন্দী মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য্য । সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার সন্দীপ লাহা । সভাপতিত্ব করেন শ্রী দীপক দেব ।
Wednesday, 17 September 2014
Sunday, 7 September 2014
১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টার চলো – আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে পথসভা ।
দুর্গাপুর , ৭ই সেপ্টেম্বর : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সি’জোনে ভগৎ সিং মোড়ে ও বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ে , ১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টার চলো – আহ্বান জানিয়ে দুটি পৃথক পথসভা
হয় । মূল্যবৃদ্ধি রোধ – সাম্প্রদায়িকতা – পঃ বঙ্গে তৃণমূলী সন্ত্রাস – ঘরছাড়া হাজার
হাজার বামপন্হীদের ঘরে ফেরানো – মহিলাদের উপর তৃণমূলীদের নৃশংস অত্যাচার বন্ধে পুলিশ-প্রশাসনের
নিষ্ক্রিয়তার প্রতিবাদ সহ অন্যান্য দাবীতে আাগামী ১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টারে কেন্দ্রীয় জমায়েতের ডাকা হয়েছে । পথসভার
বক্তারা এই দাবীগুলির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে , আাগামী ১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টারে কেন্দ্রীয় জমায়েতকে ঐতিহাসিক জমায়েতে
পরিনত করার আহ্বান জানান । সি’জোনে ভগৎ সিং মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ সলিল দাসগুপ্ত
ও সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ আশীষ মিশ্র , স্বপন মজুমদার
ও সভাপতিত্ব করেন কমঃ স্বপন ব্যানার্জী ।
Wednesday, 3 September 2014
শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল ।
দুর্গাপুর , ৩ রা সেপ্টেম্বর : আজ , ইস্পাতনগরীর এ’জোনে লালা লাজপৎ রায় রোডে
ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর ইউনিয়ন দফ্তরের সামনে
ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ২৬ – তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য
স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল । গত ১৩ই জুলাই তারিখে শহীদ নিমাই অধিকারীর শহীদ দিবসের দিন থেকে
১৬টি দলকে নিয়ে এই টুর্ণামেন্ট শুরু হয়েছিল । ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন
( ইউ সি ডব্লিউ ইউ ) এর উদ্যোগে ১৯৮৮ সাল থেকে দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী টুর্ণামেন্টটি
ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই টুর্ণামেন্টের সম্পূর্ন খরচা শ্রমিকদের দানে সংগৃহীত
অর্থের মাধ্যমে করা হয় বলে টুর্ণামেন্ট কমিটির
পক্ষে শ্রী আশীষ মিশ্র ও নিমাই ঘোষ জানিয়েছেন । বর্তমানে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৩৫০০ এর বেশী ঠিকা-শ্রমিক উচ্ছেদ হলেও এবং নানা প্রতিকুলতার মধ্যে
প্রতিবছরের মত এবারও টুর্ণামেন্টটি সাফল্যের সাথে অনুষ্ঠিত হওয়ার জন্য ইউনাইটেড কন্ট্রাক্টার
ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর পক্ষে কমঃ লাল্টু সেনগুপ্ত ইস্পাতনগরীর শ্রমিক ও ক্রীড়াপ্রেমী মানুষদের অভিনন্দন জানিয়েছেন
।
আজকের খেলা শুরু হওয়ার আগে শহীদ নিমাই অধিকারী , প্রয়াত কমঃ পরিতোষ ভট্টাচার্য
ও মহঃ রফিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রী সন্তোষ দেবরায় , মহাব্রত কুন্ডু , লাল্টু
সেনগুপ্ত , প্রফুল্ল মন্ডল , সুখময় বোস , বিভূ চক্রবর্তী , কাজল চ্যাটার্জী , তাপস
সরকার প্রমূখ । উপস্হিত ছিলেন দুর্গাপুর ইস্পাত
কারখানার আধিকারিক শ্রী সি.এস.সিনহা ( জি এম
, পি অ্যান্ড এ ) , দুর্গাপুরের প্রাক্তন মেয়র শ্রী রথীন রায় , প্রাক্তন সাংসদ শ্রী
সুনীল খাঁ প্রমূখ ।
বিপুল জনসমাগমের মধ্যে উত্তেজনাপূর্ন ফাইন্যাল খেলায় ভারতী ভলিবল ক্লাব ৪ - 0 গোলে
দিশারী সংঘ (ইস্পাতনগরী ) কে পরাজিত করে । টুর্ণামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শেখ জসীমউদ্দীন (দিশারী সংঘ ) , ম্যান অফ দ্য ম্যাচ
নির্বাচিত হয়েছেন কৌশিক বাউরী (ভারতী ভলিবল
) । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে নবারুন অ্যাথেলেটিক ক্লাব ।
Monday, 1 September 2014
সাম্রাজ্যবাদ-বিরোধী মহা মিছিলে উত্তাল ইস্পাতনগরী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শপথ নিল ।
দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকের মহা মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । চিরাচরিত প্রথায় ধামস-মাদল বাজিয়ে বহু আদিবাসী মানুষও যোগ দিয়েছেন ।বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন মহানাগরিক শ্রী রথীন রায় । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , লাল্টু সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী রথীন রায় । শোক প্রস্তাব পাঠ করে , মিছিলে অংশগ্রহন করার জন্য ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ – র আহ্বায়ক শ্রী অরুণ চৌধুরী সবাইকে অভিনন্দন জানান ।
Sunday, 31 August 2014
ইস্পাতনগরীতে পালিত হল গণ–আন্দোলনের শহীদ দিবস ।
দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে পালন করা হল গণ – আন্দোলনের শহীদ
দিবস । ১৯৫৯ সালে খাদ্যের দাবীতে , কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে আন্দোলনরত
মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের
খুনে-পুলিশ এবং ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী
মানুষকে আহত করে । ৩ দিনে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ ও কং
গুন্ডাদের হাতে ২১৫ জন মারা যায় । ১৯৭৮ সাল
থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এইদিনটি গণ – আন্দোলনের
শহীদ দিবস হিসাবে পালন করা হয় । সকালে , ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির উদ্যোগে মূল অনুষ্ঠানটি পালিত হয় আশীষ – জব্বর
ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা
কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য
কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী ও লাল্টু সেনগুপ্ত সহ দুই জোনাল
কমিটির সদস্যবৃন্দ এবং আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দরা ।
এই দিন গলসী বাজারে উদয়ন সংঘের মাঠে গণ – আন্দোলনের শহীদ দিবস উপলক্ষ্যে রক্তপতাকা
রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির
সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । শহীদবেদীতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির
সদস্য কমঃ সাইদুল হক , সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা
কমঃ মনিমালা দাস , কমঃ শিশির কেশ , মোস্তাফা হুসেন , সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ
। প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপস্হিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সাইদুল হক । সভায়
সভাপতিত্ব কমঃ শিশির কেশ ।
Wednesday, 27 August 2014
দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের প্রবল গণ-বিক্ষোভ ।
দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিউ
) আওহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও – দফ্তর ( অ্যাডমিন বিল্ডিং) চল অভিযানে
সামিল হয়ে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ও
ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলের অধিবাসিরা প্রবল বিক্ষোভ দেখান । পঃ বঙ্গের পরিবর্তনের
সরকার আসার পরে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী এবং সন্নিহিত
অঞ্চলে কালো দিন নেমে এসেছে ।বর্তমানে দোসর হয়েছে জন-বিরোধী শ্রমিক-বিরোধী নয়া-উদারনীতিবাদের
কট্টর প্রবক্তা মোদি-সরকার । কেন্দ্র ও রাজ্য – উভয় সরকারের মদতে দুর্গাপুর ইস্পাত
ও মিশ্র ইস্পাত কারখানার কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের অধিকারের উপর স্টিম-রোলার চালাচ্ছে
। শ্রমিক ইউনিয়নদের সাথে বিনা আলোচনায় কর্তৃপক্ষ হাউস রেন্ট অ্যালাউন্স , ক্যান্টিন
অ্যালাউন্স বন্ধ করেছে , বিদ্যুৎের দাম ২০০ গুন বৃদ্ধি করেছে ! লিজ / লাইসেন্স হোল্ডারদের
বিদ্যুৎের দাম এক ধাক্কায় ইউনিট
প্রতি ১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধির সাথে সাথে এই বৃদ্ধি ২০১১ সাল থেকে
ধরা হবে বলে কর্তৃপক্ষ তুঘলকি ফরমান জারি করছে । অথচ ইস্পাতনগরী জুড়ে শাসকদল ও কর্তৃপক্ষের
একাংশের মদতে বেআইনী বিদ্যুৎ সংযোগের কারবারের বিষয়ে কর্তৃপক্ষ আশ্চর্য্যজনক ভাবে উদাসীন
! যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে ইস্পাতনগরীর
কোয়ার্টার গুলি জরাজীর্ণ , রাস্তাঘাটের অবস্হা বেহাল , রাস্তার লাইট ঠিকমত জ্বলে না
। স্বাস্হ্য ব্যবস্হা ভেঙ্গে পড়েছে । হাসপাতালে ওষুধ অমিল , উপযুক্ত স্বাস্হ্য-কর্মী
নিয়োগের বদলে অদক্ষদের নিয়োগ করে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের
জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে । দুর্গাপুর
ইস্পাত কারখানার একের পর এক ঐতিহ্যবাহী স্কুল বন্ধ করা হচ্ছে , প্যারা-টিচারদের স্হায়ী
করার বদলে একে একে ছাঁটাই করে বাকী স্কুলগুলিকে বন্ধ করার চেষ্টা চলছে অথচ রাজ্য সরকারের
শিক্ষা-দফ্তর এ বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে না। ইস্পাতনগরীর সন্নিহিত অঞ্চলের উন্নতির জন্য দায়বদ্ধতা থাকলেও
, সিএসআর-এর কোটি কোটি টাকা টাকা কর্তৃপক্ষ কোথায় ব্যয় করছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে
। সেইলের অন্যান্য জায়গায় কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর ব্যবস্হা করা হলেও দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার
শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের কোয়ার্টার
লিজিং-লাইসেন্সিং থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কোয়ার্টারে বসবাসকারি অবসরপ্রাপ্তদের লক্ষ
লক্ষ টাকা আটকে রেখে অনায্য ভাবে মোটা অংকের বাড়ী ভাড়া জোর করে কেটে নেওয়া হচ্ছে ।
উদ্বৃত্ত জমি বেআইনী দখলদার হাতে গেলেও , নজীর থাকালেও , সেই জমি শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের
লিজ দেওয়া হচ্ছে না। বছরের পর বছর ধরে শ্রমিক-কর্মচারীদের নিদারুন পরিশ্রমের মধ্য দিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা বিপুল পরিমানে মুনাফা
করলেও , একদা সাজানো-গোছান ইস্পাতনগরী জরাজীর্ন হয়ে পড়েছে কর্তৃপক্ষের উদাসীনতা ও নয়া-উদার অর্থনীতিবাদী
কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে । এই সমস্ত বিষয়ে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ইস্পাতনগরী
এবং সন্নিহিত অঞ্চলের অধিবাসিদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলে দাবী গুলি আদায়ের জন্য
এবং অবিলম্বে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত
কারখানায় শ্রমিক ইউনিয়নদের জেবিসিকে স্বমর্যাদায় ফিরিয়ে নিয়ে আসার দাবীতে বৃহত্তর আন্দোলনর
আবেদন জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিউ ) –র পক্ষ থেকে দুর্গাপুর
ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার সমস্ত ট্রেড ইউনিয়ন ও গণ-সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে
।আজকের সমাবেশ চলাকালীন ১০ জনের প্রতিনিধিদল
কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় এবং অবিলম্বে দাবীপূরনের
জন্য কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানায় । পরে প্রতিনিধিদলের পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী
সমাবেশে জানান যে নাগরিক পরিষেবার বিষয়ে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্হার আশ্বাস দিয়েছে
এবং কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর বিষয়ে সংশ্লিষ্ট কমিটি রিপোর্ট পেশ করলে উপযুক্ত
আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে । আজকের সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী , বিজয়
সাহা , মনোজ হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও বক্তব্য রাখেন সেইল এমপ্লয়িজ ফোরামের
পক্ষে শ্রী অজিত দাঁ । সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার ।
Wednesday, 20 August 2014
দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তুঘলকি আচরনের বিরুদ্ধে ও অবিলম্বে বিদ্যুতের মাসুলবৃদ্ধি প্রত্যহারের দাবীতে অবস্হান-বিক্ষোভে ।
দুর্গাপুর , ১৯ই আগষ্ট :আজ , ,” স্টিল টাউন ওন্ ইয়োর ওন্ হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন
“ – এর আহ্বানে , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানার
লিজ ও লাইসেন্সধারী কোয়ার্টার মালিক শয়ে শয়ে শ্রমিক-কর্মচারী ও প্রাক্তন শ্রমিক-কর্মচারী-আধিকারিক
এবং তাদের পরিবারবর্গ গন-অবস্হান ও বিক্ষোভ-কর্মসূচী পালন করেন ।সেইল সহ দুর্গাপুর
ইস্পাত কারখানার চরম আর্থিক দুর্দিনে , অর্থসংকট লাঘব করার জন্য , দুর্গাপুর ইস্পাতনগরীর
জরাজীর্ন ও উদ্বৃত্ত কোয়ার্টারগুলিকে চড়া দামে ২০০২ সাল থেকে ধাপে ধাপে লিজ ও লাইসেন্স
দেওয়া হয়। বর্তমানে , ইস্পাতনগরীর অধিকাংশ কোয়ার্টার ( ১০,৪০০ টি ) লিজ ও লাইসেন্সভূক্ত
। কোয়ার্টার-বিক্রীর পর থেকেই লিজ ও লাইসেন্স হোল্ডাররা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের
হয়রানির শিকার হচ্ছেন । এই তালিকার সাম্প্রতিক সংযোজন হল , কোন আলোচনা ছাড়াই , চড়া
হারে বিদ্যুতের মাসুলবৃদ্ধি । প্রথমে কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে ১লা এপ্রিল,২০১৪ থেকে
বিদ্যুৎের-মাসুল ইউনিট প্রতি ১টাকা ৭৭ পয়সার
বৃদ্ধির কথা ঘোষনা করলেও , পরে এই মাসুল-বৃদ্ধি
২০১১-১২ সাল থেকে লাগু করার কথা বলে । এরফলে , এরিয়ার বাবদও হাজার হাজার টাকা অতিরিক্ত
গুনতে হবে । লিজ ও লাইসেন্স হোল্ডারদের একটা
বড় অংশই অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং চরম আর্থক সংকটে ভুগছেন । এই অবস্হায় অসহায়
লিজ ও লাইসেন্স হোল্ডার এবং তাদের পরিবারবর্গ চরম সংকটে পড়েছেন । তাই , দুর্গাপুর ইস্পাত
কারখানা কর্তৃপক্ষের এই তুঘলকি আচরনের বিরুদ্ধে ও অবিলম্বে বিদ্যুতের চড়া মাসুলবৃদ্ধি প্রত্যহারের
দাবীতে ,” স্টিল টাউন ওন্ ইয়োর ওন্ হাউজ ওনার্স
অ্যাসোসিয়েশন “এর আহ্বানে গন-অবস্হান ও বিক্ষোভ-কর্মসূচীতে বিপুল সমাবেশ ঘটে , বিশেষ
করে মহিলাদের ।সমাবেশ চলাকালীন প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা খোলা আকাশের
নীচে সভাস্হলে ভিঁজতে ভিঁজতে অবস্হান করতে থাকেন । সমাবেশের
মাঝে অ্যাসোসিয়েশনর এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের
কাছে স্মারকলিপি জমা ও আলোচনার জন্য গেলে , কর্তৃপক্ষ আগামী সেপ্টেম্বর মাসে মিটিং
করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে অ্যাসোসিয়েশনর পক্ষ থেকে জানানো হয় । আজকের কর্মসূচীতে
বক্তব্য রেখেছেন শ্রী মনোজ হাজরা , শ্রী সিদ্ধেশ্বর শেঠ , শ্রী নির্মল মুখার্জী প্রমূখ
। সভাপতিত্ব করেন শ্রী মনোজ হাজরা ।
Subscribe to:
Posts (Atom)