দুর্গাপুর , ২০ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর বি’জোনর বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজার মোড়ে শেষ হয় । অবিলম্বে সারদায় প্রতারিতদের উপযুক্ত ক্ষতিপূরন ও দোষীদের শাস্তি , নারীদের উপর আক্রমন ও নির্যাতন বন্ধ , যাদবপুর ও রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্র-ছাত্রীদের পুলিশ ও তৃণমূলীদের নৃশংস আক্রমনে দোষীদের শাস্তি ও যাদবপুরের উপাচার্যের অপসারন , উচ্চহারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যহার , বামপন্হীদের উপর আক্রমন বন্ধ প্রভৃতি দাবীতে এই মিছিল হয় । মিছিলের শেষে বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত ।
Saturday, 20 September 2014
জনবিরোধী তৃণমূল সরকার ও কেন্দ্রীয় সরকারে জনবিরোধী নীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।
দুর্গাপুর , ২০ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর বি’জোনর বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজার মোড়ে শেষ হয় । অবিলম্বে সারদায় প্রতারিতদের উপযুক্ত ক্ষতিপূরন ও দোষীদের শাস্তি , নারীদের উপর আক্রমন ও নির্যাতন বন্ধ , যাদবপুর ও রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্র-ছাত্রীদের পুলিশ ও তৃণমূলীদের নৃশংস আক্রমনে দোষীদের শাস্তি ও যাদবপুরের উপাচার্যের অপসারন , উচ্চহারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যহার , বামপন্হীদের উপর আক্রমন বন্ধ প্রভৃতি দাবীতে এই মিছিল হয় । মিছিলের শেষে বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত ।
Thursday, 18 September 2014
যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী
গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে গর্জে উঠল দুর্গাপুর ।
দুর্গাপুর , ১৮ই সেপ্টেঃ : আজ বিকালে , যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের
উপর তৃণমূল সরকারের পুলিশ ও তৃণমূলী গুন্ডাবাহিনীর বর্বোরোচিত আক্রমনের বিরুদ্ধে ,
এস-এফ-আই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মিছিলে পা মিলালেন দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রী ও যুবরা । মিছিলে অংশগ্রহন করেন মহিলা -
শিক্ষক – শ্রমিক – কর্মচারী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা । সিটি
সেন্টারের শহীদ বিমল দাসগুপ্ত ভবনের সামনে থেকে মিছিল শুরু হয় এবং সিটি সেন্টার অঞ্চলের
বিভিন্ন রাস্তা ঘুরে বিগ বাজারের সামনে শেষ হয় ।
Wednesday, 17 September 2014
ন্যায্য ও উপযুক্ত বর্ধিত বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিক - কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখালেন ।
দুর্গাপুর , ১৭ই সেপ্টেম্বর : আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন
মূর্তির পাদদেশে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) আওহ্বানে ন্যায্য ও উপযুক্ত বর্ধিত বোনাসের দাবীতে
দুর্গাপুর ইস্পাতের শ্রমিক – কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখালেন । প্রসংগত , স্টিল অথরিটি
অফ ইন্ডিয়া ( সেইল ) ক্রমান্বয়ে ভারী মুনাফা করলেও , বিগত বেশ কয়েক বৎসর ধরে , শ্রমিক
– কর্মচারীদের বোনাস বাড়ানোর ন্যায়সংগত দাবীকে উপেক্ষা করে চলেছে । আজকের বিক্ষোভ সমাবেশে
বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ওবি – কনভেনর কমঃ
অরুন চৌধুরী ।
ইস্পাতনগরীতে ,” রমেন দাস –ধীরেন দেব স্মারক আলোচনা “
দুর্গাপুর , ১৩ই সেপ্টেম্বর : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি’জোনে ১ নং বিদ্যাসাগর এভিন্যু এর বি. টি . রণদিভে ভবনে , পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এর ইস্পাত ১ দুর্গাপুর শাখার পক্ষ থেকে ” রমেন দাস –ধীরেন দেব স্মারক আলোচনা “ - সভার আয়োজন করা হয় । সমাজ – সংস্কৃতি – রাজনীতি : এই সময় শীর্ষক - আলোচনায় অংশগ্রহন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ সৈয়দ তনভীর নাসরিন , বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভাপ্রসন্ন নন্দী মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য্য । সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার সন্দীপ লাহা । সভাপতিত্ব করেন শ্রী দীপক দেব ।
Sunday, 7 September 2014
১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টার চলো – আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে পথসভা ।
দুর্গাপুর , ৭ই সেপ্টেম্বর : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সি’জোনে ভগৎ সিং মোড়ে ও বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ে , ১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টার চলো – আহ্বান জানিয়ে দুটি পৃথক পথসভা
হয় । মূল্যবৃদ্ধি রোধ – সাম্প্রদায়িকতা – পঃ বঙ্গে তৃণমূলী সন্ত্রাস – ঘরছাড়া হাজার
হাজার বামপন্হীদের ঘরে ফেরানো – মহিলাদের উপর তৃণমূলীদের নৃশংস অত্যাচার বন্ধে পুলিশ-প্রশাসনের
নিষ্ক্রিয়তার প্রতিবাদ সহ অন্যান্য দাবীতে আাগামী ১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টারে কেন্দ্রীয় জমায়েতের ডাকা হয়েছে । পথসভার
বক্তারা এই দাবীগুলির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে , আাগামী ১৫-ই সেপ্টেম্বর সিটি সেন্টারে কেন্দ্রীয় জমায়েতকে ঐতিহাসিক জমায়েতে
পরিনত করার আহ্বান জানান । সি’জোনে ভগৎ সিং মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ সলিল দাসগুপ্ত
ও সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । বি’জোনের চণ্ডীদাস বাজার মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ আশীষ মিশ্র , স্বপন মজুমদার
ও সভাপতিত্ব করেন কমঃ স্বপন ব্যানার্জী ।
Wednesday, 3 September 2014
শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল ।
দুর্গাপুর , ৩ রা সেপ্টেম্বর : আজ , ইস্পাতনগরীর এ’জোনে লালা লাজপৎ রায় রোডে
ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর ইউনিয়ন দফ্তরের সামনে
ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ২৬ – তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য
স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল । গত ১৩ই জুলাই তারিখে শহীদ নিমাই অধিকারীর শহীদ দিবসের দিন থেকে
১৬টি দলকে নিয়ে এই টুর্ণামেন্ট শুরু হয়েছিল । ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন
( ইউ সি ডব্লিউ ইউ ) এর উদ্যোগে ১৯৮৮ সাল থেকে দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী টুর্ণামেন্টটি
ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই টুর্ণামেন্টের সম্পূর্ন খরচা শ্রমিকদের দানে সংগৃহীত
অর্থের মাধ্যমে করা হয় বলে টুর্ণামেন্ট কমিটির
পক্ষে শ্রী আশীষ মিশ্র ও নিমাই ঘোষ জানিয়েছেন । বর্তমানে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৩৫০০ এর বেশী ঠিকা-শ্রমিক উচ্ছেদ হলেও এবং নানা প্রতিকুলতার মধ্যে
প্রতিবছরের মত এবারও টুর্ণামেন্টটি সাফল্যের সাথে অনুষ্ঠিত হওয়ার জন্য ইউনাইটেড কন্ট্রাক্টার
ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ সি ডব্লিউ ইউ ) এর পক্ষে কমঃ লাল্টু সেনগুপ্ত ইস্পাতনগরীর শ্রমিক ও ক্রীড়াপ্রেমী মানুষদের অভিনন্দন জানিয়েছেন
।
আজকের খেলা শুরু হওয়ার আগে শহীদ নিমাই অধিকারী , প্রয়াত কমঃ পরিতোষ ভট্টাচার্য
ও মহঃ রফিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রী সন্তোষ দেবরায় , মহাব্রত কুন্ডু , লাল্টু
সেনগুপ্ত , প্রফুল্ল মন্ডল , সুখময় বোস , বিভূ চক্রবর্তী , কাজল চ্যাটার্জী , তাপস
সরকার প্রমূখ । উপস্হিত ছিলেন দুর্গাপুর ইস্পাত
কারখানার আধিকারিক শ্রী সি.এস.সিনহা ( জি এম
, পি অ্যান্ড এ ) , দুর্গাপুরের প্রাক্তন মেয়র শ্রী রথীন রায় , প্রাক্তন সাংসদ শ্রী
সুনীল খাঁ প্রমূখ ।
বিপুল জনসমাগমের মধ্যে উত্তেজনাপূর্ন ফাইন্যাল খেলায় ভারতী ভলিবল ক্লাব ৪ - 0 গোলে
দিশারী সংঘ (ইস্পাতনগরী ) কে পরাজিত করে । টুর্ণামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শেখ জসীমউদ্দীন (দিশারী সংঘ ) , ম্যান অফ দ্য ম্যাচ
নির্বাচিত হয়েছেন কৌশিক বাউরী (ভারতী ভলিবল
) । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে নবারুন অ্যাথেলেটিক ক্লাব ।
Monday, 1 September 2014
সাম্রাজ্যবাদ-বিরোধী মহা মিছিলে উত্তাল ইস্পাতনগরী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শপথ নিল ।
দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকের মহা মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । চিরাচরিত প্রথায় ধামস-মাদল বাজিয়ে বহু আদিবাসী মানুষও যোগ দিয়েছেন ।বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন মহানাগরিক শ্রী রথীন রায় । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , লাল্টু সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী রথীন রায় । শোক প্রস্তাব পাঠ করে , মিছিলে অংশগ্রহন করার জন্য ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ – র আহ্বায়ক শ্রী অরুণ চৌধুরী সবাইকে অভিনন্দন জানান ।
Subscribe to:
Posts (Atom)