Wednesday, 15 October 2014

পঃ বঙ্গে তৃণমূল-বিজেপি-র সাম্প্রদায়িক মেরুকরনের রাজনীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

                                                           


দুর্গাপুর , ১৫ ই অক্টোঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে , পঃ বঙ্গে  তৃণমূল ও বিজেপি-র মদতে   মৌলবাদী ও সাম্প্রদায়িকতা শক্তির আস্ফালনের বিরুদ্ধে জনগনের মধ্যে সর্বস্তরে সৌভাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে এক বিশাল সুসজ্জিত মিছিল বি-জোন পোষ্টাফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজারে শেষ হয় । মিছিলে শ্রমিক-কর্মচারীদের  সাথে পা মেলান বহু সংখ্যক মহিলা ও যুব-ছাত্র । 

Saturday, 4 October 2014

শারোদৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বই বিক্রীর কেন্দ্রের উদ্বোধন ।


                                                           

দুর্গাপুর , ১ লা অক্টোঃ :১৯৬৬ সাল থেকে প্রতিবছরের মত এবারও ইস্পাতনগরীতে পার্টিকর্মীরা  মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বই বিক্রীর স্টল খুলে বসলেন । আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির বিভিন্ন লোক্যাল কমিটির উদ্যোগে যথাক্রমে চণ্ডীদাস অ্যাভিন্যু ও তানসেন রোডে দুটি বুক স্টলের উদ্বোধন করা হয় । চণ্ডীদাস অ্যাভিন্যু এর বুক স্টলের উদ্বোধন করেন কমঃ আল্পনা চৌধুরী । তানসেন রোডের বুক স্টলের উদ্বোধন করেন কমঃ সুখময় বোস । সভাপতিত্ব করেন কমঃ কিংকর ঘোষ ও সঞ্চালনা করেন কমঃ সলিল দাসগুপ্ত । 

Monday, 29 September 2014

ভারতের কমিউনিষ্ট আন্দোলনের স্বর্ণোজ্জ্বল ইতিহাস ও বামফ্রন্ট সরকারের যুগান্তকারী ভূমিকার কথা তরুন প্রজণ্মের কাছে তুলে ধরতে হবে : অমল হালদার

                                         
দুর্গাপুর , ২৯শে সেপ্টেঃ : ভারতের স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীন ভারতে কমিউনিষ্টদের অসামান্য লড়াই ও কমিউনিষ্ট পার্টির গৌরবোজ্জল ভূমিকা বিকৃত করে দেখানোর চেষ্টা চলছে । এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের কাছে বিশেষ করে তরুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে । আজ সিটি সেন্টারের ন্যাশানাল বুক এজেন্সি ও গণশক্তির দফ্তরে ভারতের কমিউনিষ্ট আন্দোলনের কিংবদন্তী নেতা ও সিপিআইএম এর প্রথম পলিটব্যুরোর “ নবরত্ন “ এর অন্যতম কমরেড এম . বাসবপুন্নাইয়ার জন্ম-শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক পোষ্টার-প্রদর্শনীর উদ্বোধন করে এসে এক জনসভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অমল হালদার । তিনি আরও বলেন যে , ধনী পরিবারের সন্তান  কমরেড এম . বাসবপুন্নাইয়া কমিউনিষ্ট আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের কমিউনিষ্ট পার্টি গড়ে ওঠার প্রারম্ভিক পর্যায়ে  অন্যান্য  কমিউনিষ্ট নেতৃত্বের  মত  সর্বস্ব পার্টিকে দান করেছিলেন তাই নয় , তিনি ও তাঁর স্ত্রী কমরেড জগদম্বিকা পার্টির স্বার্থে নিজেদের জীবন কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার জন্য উৎসর্গ করে ছিলেন । ভারতের কমিউনিষ্ট আন্দোলনের প্রতিটি বাঁকে এবং ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) গড়ে তোলা ও প্রসারের জন্য কমরেড এম . বাসবপুন্নাইয়ার অসামান্য তাত্বিক অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে । তিনি এই ইতিহাসের কথা তুলে ধরার জন্য আরও বেশী বই পড়া ও পড়ানোর উদ্যোগ গ্রহনের জন্য পার্টির সভ্য-সমর্কদের কাছে আহ্বান জানান । কমরেড অমল হালদার একই সাথে শারদোৎসব উপলক্ষ্যে মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের বই এর একটি বুকস্টলের উদ্বোধন করেন । গণশক্তির সহায়তায় দুর্গাপুর মধ্য লোক্যাল কমিটির উদ্যোগে এই বুকস্টলটি করা হয়েছে । এছাড়াও  আজকের সভায় বক্তব্য রাখেন কমঃ মহাদেব পাল । উপস্হিত ছিলেন কমঃ সুশান্ত ব্যানার্জী , মহাব্রত কুন্ডু , নরেন শিকদার সহ অন্যান নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।





Thursday, 25 September 2014

দুর্গাপুরে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ - বিরোধী সেমিনার ।

                                              

দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , বেনাচিতির আনন্দধারা ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর-২ পশ্চিম জোনালের বেনাচিতি পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে ,” সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপদ ও আজকের সময় “ – শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় । বক্তা ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । তিনি বলেন যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পরে ভারতে সাম্প্রদায়িকতা শক্তি দৈহিক শক্তি , সামাজিক ও মতাদর্শগত দিক থেকে ভারতের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে উদ্যোত হয়েছে কারন এই শক্তি ভারতে কর্পোরেট-রাজের উদার অর্থনীতিবাদের সর্বনাশা নীতির বিরুদ্ধে মানুষের বিক্ষোভ প্রতিবাদ-প্রতিরোধকে চূর্ন করার জন্য মানুষে মানুষে বিভেদ তৈরি করার জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাইছে । ইতিমধ্যে গত তিন মাসে সারা ভারতে বিজেপি-আরএসএস বাহিনীর উষ্কানিতে , ১২৯ টি দাঙ্গা হয়েছে , ১৫ জন নিহত হয়ছে ও প্রায় ৬০০টি দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে । মৌলবাদী শক্তিও এই সুযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকতে চাইছে । রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে কড়া হাতে মোকাবিলা করেছিল কিন্তু বর্তমানে তৃণমূলের সরকারের সুবিধাবাদী নীতি ও বামপন্হীদের প্রতি সন্ত্রাসের পরিবেশ তৈরি সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির উথ্থানের রাস্তা করে দিচ্ছে । জনগনকে সাথে নিয়ে একমাত্র  কমিউনিষ্ট ও বামপন্হীরাই  এই সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির মোকাবিলা করতে পারে । সেই লক্ষ্যে পার্টি-সদস্যদের শিক্ষিত ও দীক্ষিত হয়ে উঠতে হবে । সেমিনারে সভাপতিত্ব করেন কমঃ মহাদেব পাল । 


সেইল কর্তৃপক্ষের অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ : একতরফা বোনাসের ঘোষনার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের প্রবল বিক্ষোভ ।

দুর্গাপুর , ২৫শে সেপ্টেঃ : শ্রমিক ইউনিয়ন গুলির সাথে বার্ষিক পূজা বোনাসের আলোচনা চলাকালীন , গতকাল সেইল কর্তৃপক্ষ অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপ গ্রহন করে  একতরফা ভাবে গত বছরের হারেই এ বছরের বার্ষিক বোনাস প্রদানের কথা ঘোষনা করল । গত ১৫ই সেপ্টেঃ , কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের জন্য সেইল কর্তৃপক্ষের সাথে শ্রমিক ইউনিয়ন গুলির বার্ষিক পূজা বোনাসের আলোচনা ভেস্তে যায় । গত আর্থিক বছরে সেইলের বিপুল মুনাফা করেছে । শ্রমিক ইউনিয়ন গুলি তাই বার্ষিক বোনাস বৃদ্ধির দাবী জানায় । কিন্তু সেইলের ,” সুদিন “ মানে যে শ্রমিক-কর্মচারীদের “ সুদিন “ নয় , সেইল কর্তৃপক্ষের একতরফা ঘোষনা তাই আরেকবার প্রমান করল । সেইল কর্তৃপক্ষের এই অভূতপুর্ব স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে ও শ্রমিক ইউনিয়নদের সাথে আলোচনা করে ন্যায়সংগত বর্ধিত বোনাস ঠিক করতে হবে  - এই দাবীতে  আজ সেইলের সর্বত্র এসডব্লিউএফআই ( সিআইটিউ )-র ডাকে  শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন ।
আজ বিকালে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ )-র ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন । এক বিশাল মিছিল প্রশাসনিক ভবন পরিক্রমা করে । মিছিলের শেষে এক বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী । ইস্কো কারখানায় ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে রিপোর্ট করেন কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদর ।

  

Tuesday, 23 September 2014

রাজ্যে গনতণ্ত্র বাঁচাও এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের গণ-অবস্হান


 দুর্গাপুর , ২২শে সেপ্টেঃ   : আজ , সিটি সেন্টারে ডিএলসি দফ্তরের সামনে দুর্গাপুর মহকুমা বামফ্রন্টের ডাকে গন-অবস্হানে বহু মানুষ যোগদান করেন । রাজ্যে গনতণ্ত্র বাঁচাও , নারীদের উপর আক্রমন – অত্যাচার বন্ধ কর , বামপন্হী কর্মীদের উপর সন্ত্রাস বন্ধ ও ঘরছাড়াদের ঘরে ফেরাও , যাদবপুর ইউনিভার্সিটি সহ সর্বত্র শিক্ষাক্ষেত্রে  নৈরাজ্য বন্ধ কর , অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা , বন্ধ কল-কারখানা অবিলম্বে খোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্হা গ্রহন প্রভৃতি একগুচ্ছ দাবীতে আজকের এই গণ-অবস্হান হয় । বক্তব্য রেখেছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ বীরেশ্বর মন্ডল , লোকনাথ দাস ( আরএসপি ) , অনীত মল্লিক ( ফঃ বঃ ) , রবীন্দ্রনাথ ঠাকুর ( সিপিআই ) সহ অন্যান্য নেতৃত্ব । সভা পরিালনা করেন সভাতিমন্ডলীর সদস্য কমঃ রথীন রায় , বিমল চক্রবর্তী , সুশান্ত ব্যানার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুর । সভা শেষে এক বিশাল মিছিল সিটি সেন্টার প্রদক্ষিন করে । 



Sunday, 21 September 2014

কুসংস্কার –বিরোধী আন্দোলনের কিংবদন্তী যোদ্ধা শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারকে স্মরণ করল ইস্পাতনগরী ।

                                                       

দুর্গাপুর , ২১ শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় , পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চণ্ডীদাস বাজার মোড়ে অনুষ্ঠিত হল ভারতের কুসংস্কার –বিরোধী আন্দোলনের কিংবদন্তী যোদ্ধা শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারের স্মরণে অনুষ্ঠিত হল এক কুসংস্কার –বিরোধী সভা । সভায় বক্তব্য রাখেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শ্রী রামপ্রনয় গাঙ্গুলী । সভায় কুসংস্কার –বিরোধী অনুষ্ঠান পরিবেশন করে অন্ডাল বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা । সভার সঞ্চালনা করেন অরুন্ধতী ভাদুরী ও সভাপতিত্ব করেন অশোক ভাদুরী ।