Sunday, 23 November 2014

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ২ নং আঞ্চলিক কমিটির ১০ম সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                       

দুর্গাপুর , ২৩শে নভেঃ : আজ , ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে দুর্গাপুর ২ নং আঞ্চলিক কমিটির ১০ম সম্মেলন অনুষ্ঠিত হল বিনয় কোঙার মঞ্চে
  । রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় । রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ অজিত মুখার্জী । উদ্বোধনী ভাষনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ অপূর্ব চ্যাটার্জী । তিনি বলেন বিগত গৌরবময় ৫০ বৎসরে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) অনেকটা পথ অতিক্রম করে এসেছে । বিগত পার্টি কংগ্রেসে গৃহীত রণকৌশল এর মধ্য দিয়ে চলতে গিয়ে যে অভিজ্ঞতা পার্টি অর্জন করছে , তা সম্মেলনের আলোচনাকে সমৃদ্ধ করবে । বর্তমান সময়ে কেন্দ্রের বিজেপি সরকার একদিকে পূর্বতন কং পরিচালিত উদারনৈতিক অর্থনীতিকে বজায় রেখে আরো কঠোর ভাবে লাগু করছে । অন্যদিকে এই ভয়াবহ জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের স্বাভাবিক বিক্ষোভকে ধামাচাপা দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিতে চাইছে আরএসএস-বিজেপি । আবার রাজ্যে তৃণমূল সরকার যেন কেন্দ্রের বিজেপি সরকারের পরিপূরক । তৃণমূল সরকারের সময়ে পার্টি ও বামপন্হী শক্তির উপর ভয়ঙ্কর সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে । সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছে তৃণমূল । আজ তৃণমূল ও বিজেপি উভয়ের জনবিরোধী ও সাম্প্রদায়িক বিভাজনের নীতিতে রাজ্য ও দুর্গাপুর শিল্পাঞ্চল বিপন্ন । এর বিরুদ্ধে মানুষকে নিয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে । সম্মেলনের মধ্য দিয়ে ২ জন আমন্ত্রিত সদস্য সহ ১৫ জনের নতুন আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে । সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ বিজয় সাহা। সম্মেলনে উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।

                                                    








Thursday, 20 November 2014

৪২-তম শহীদ ষড়াণন মুখার্জী ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হল ।

                                                                     

দুর্গাপুর , ২০শে নভেঃ : আজ বিকালে , ইস্পাতনগরীর বি’জোনের নাগার্জুন রোডে মিলনচক্র ফুটবল ময়দানে ৪২-তম শহীদ ষড়াণন মুখার্জী ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয় । ফাইন্যালে ট্রাইব্রেকারে  তানসেন অ্যাথালেটিক ক্লাব ৩-২ গোলে পলাশডিহা আদিবাসী সংঘকে হারিয়ে বিজয়ী হয় । সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে তানসেন অ্যাথালেটিক ক্লাবের অনুপ বাউরী । পুরস্কার বিতরন করেন শ্রী রথীন রায় , সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , সুখময় বোস , প্রফুল্ল মন্ডল প্রমূখ । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার শ্রী সুব্রত সিনহা । 







Wednesday, 19 November 2014

শ্রমিক-বিরোধী তৃণমূলের সন্ত্রাসরাজের দিন শেষ প্রহর গুনছে : বুঝিয়ে দিলেন দুর্গাপূর ইস্পাতের ঠিকা শ্রমিকরা ।

                                                  

দুর্গাপুর , ১৯শে নভেঃ : ১৭ই নভেঃ এর দুর্গাপূর ইস্পাত কারখানার মেইন গেটের সমাবেশ বুঝিয়ে দিয়েছিল তৃণমূলী দুষ্কৃতিদের হামলা-হুমকিকে দুর্গাপূর ইস্পাতের ঠিকা শ্রমিকরা আর পরোয়া করছে না । ঠিক ২-দিনের মাথায় দুর্গাপূর ইস্পাত কারখানার ২-নং গেটের সভায় শীতের সকালে হিমেল হাওয়ার আলতো স্পর্ষে অজস্র লাল পতাকায় ঠেউ এর মাঝে কালো মাথার সমুদ্র আর মুষ্টিবব্ধ হাত জানিয়ে দিল  তৃণমূলের রাজত্বে বঞ্চিত-শোষিত-নিপিড়ীত  ঠিকা শ্রমিকদের দূর্বার আন্দোলন আসন্ন । কোন শক্তিই আর ঠেকিয়ে রাখতে পারবে না । আন্দোলনের স্বাভাবিক নেতৃত্ব যে লালঝাণ্ডা ইউনিয়ন ইউ.সি.ডব্লু.ইউ ( সিআইটিইউ ) , সে কথা বলার আর অপেক্ষা রাখে না । এই কথা দৃঢ় প্রত্যয়ের সাথেই জানালেন ইউ.সি.ডব্লু.ইউ ( সিআইটিইউ ) এর সাধারন সম্পাদক কমঃ সুবীর ( লাল্টু ) সেনগুপ্ত । তিনি বলেন যে  গত ২০১১ সালের মে’মাসে তৃণমূলী সন্ত্রাসের শুরু । সেই সন্ত্রাসের শিকার হয়েছে হাজার হাজার ঠিকা শ্রমিক । উচ্ছেদ হয়েছেন ৩৫০০ ঠিকা শ্রমিক । তৃণমূলী দুষ্কৃতিদের  শারীরিক আক্রমনের শিকার হয়েছেন বহু শ্রমিক ও ইউ.সি.ডব্লু.ইউ এর নেতৃবৃন্দ  । গুরুতর জখম হয়েছেন অনেকে । উল্টে মমতা ব্যানার্জীর সরকারে দলভৃত্য পুলিশ অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়েছে  ইউনিয়ন নেতৃত্বকে । কিন্তু এত করেও ইউ.সি.ডব্লু.ইউ কে ধ্বংস করা যায় নি , যাবেও না । উল্টে আপাদমস্তক দূর্নীতিগ্রস্হ  তৃণমুলের কংকালসার চেহারা শ্রমিকদের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে । সারদা-সহ বিভিন্ন চিঠফান্ডের কেলেঙ্কারীতে তৃণমূলের সর্বস্তরে নেতৃত্বের যোগসাজসের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ছে । তৃণমূলের নেতারা গ্রেফ্তার হয়ছেন , হয়তো আরও হবেন । লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হয়ছেন । তার মধ্যে অনেক ঠিকা শ্রমিকও আছেন । শুধু তাই নয় , তৃণমূলের নেতা , ঠিকাদার ও কারখানার  আধিকারিকদের একাংশের অশুভ যোগসাজসে বেতন-চুক্তিকে নসাৎ করে দিয়ে  কর্মরত ঠিকা শ্রমিকদের দৈনিক বেতন ১০০ টাকা- ১২০ টাকা দেওয়া হচ্ছে , যা বামফ্রন্ট সরকার থাকাকালীন সর্বোচ্চ হয়ছিল দৈনিক ৪৫০ টাকা-৫০০ টাকা । তৃণমূলীদের নেতৃত্ব ঠিকাদাররা ঠিকা শ্রমিকদের উপর যে চরম শোষন চালাচ্ছে । ঠিকা শ্রমিকদের  মাসিক বেতন কবে হবে তা ঠিক না থাকলেও তৃণমূলের নেতাদের বেতন ঠিক সময়ে হয় যায় । অনেক তৃণমূলের নেতা একসাথে অনেক কোম্পানী থেকে বেতন তুলছে বলে অভিযোগ উঠছে । কারখানায় এই চরম শ্রমিক-বিরোধী কাজের প্রতিবাদ করে , অনেক তৃণমূল কর্মীকেও কাজ হারাতে হয়ছে । ডিএসপি কারখানার কর্তৃপক্ষও এই সুযোগে  ঠিকা শ্রমিকদের একের পর এক অধিকার কেড়ে নিচ্ছে কারন দূর্নীতিগ্রস্হ ও শ্রমিকবিরোধী তৃণমূল নেতৃত্ব কর্তৃপক্ষের কাছে কার্যতঃ মাথা বিকিয়ে দিয়েছে । তিনি আরও বলেন যে সন্ত্রাসের বাতাবরনের মধ্যেই ইউনিয়ন কাজ চালিয়ে গেছে এবং বেতন-চুক্তি অনুসারে ঠিকা শ্রমিকদের নায্য দাবী আদায়ের আন্দোলন গড়ে তুলেছে । শ্রমিকদের মধ্যে সাড়া পড়ে গেছে । হতাশ তৃণমূল নেতৃত্ব মোহমুক্ত ঠিকা শ্রমিকদের মধ্যে গুজব রটাচ্ছে যে লালঝঝাণ্ডা ইউনিয়ন ফিরে এলে শ্রমিক উচ্ছেদ ঘটবে । কমঃ সুবীর ( লাল্টু ) সেনগুপ্ত দৃঢ়তার সাথেই বলেন যে সিআইটিইউ যে উচ্ছেদ-রাজনীতি বা বদলার-রাজনীতি কখনও করেনা , তার জলজ্যান্ত প্রমান দুর্গাপুর ইস্পাত কারখানা । ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার আসার পড়ে কোন শ্রমিক উচ্ছেদ হওয়া তো দুরে থাক বরং ইউ.সি.ডব্লু.ইউ এর আন্দোলনের ফলে দলমত নির্বিশেষে  ঠিকা শ্রমিকরা  স্হায়ী শ্রমিক হয়েছেন । তিনি জোড় দিয়ে বলেন যে ইউ.সি.ডব্লু.ইউ  দাবী জানাচ্ছে যে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষকে অবিলম্বে উচ্ছেদ হওয়া ৩৫০০ ঠিকা শ্রমিককে পুনর্বহাল করতে হবে ,কোন কর্মরত ঠিকা শ্রমিককে উচ্ছেদ ছাড়াই । একই সাথে তিনি , তৃণমূলের নেতৃত্বের প্ররোচনায় পা দিয়ে , হিংসার আশ্রয় না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । কমঃ সেনগুপ্ত একই সাথে কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক-বিরোধী নীতির তীব্র সমালোচন করেন এবং ঠিকা শ্রমিক ও ইউ.সি.ডব্লু.ইউ এর পক্ষ থেকে আগামী ২৪শে নভেঃ দেশব্যাপী কয়লা-শিল্পে ধর্মঘটের কে পূর্ন সমর্থন জানানা । দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিকদের সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষে কমরেড প্রকাশতরু চক্রবর্তী সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এবং কেন আগামী ২৪শে নভেঃ দেশব্যাপী কয়লা-শিল্পে ধর্মঘট , সারা ভারতের শ্রমিকশ্রেনীর লড়াইতে পরিনত হয়ছে তা ব্যাখা করেন । সভায় সভাপতিত্ব করেন প্রবীন শ্রমিক নেতা কমঃ বিভূতি দাস মন্ডল ।



Monday, 17 November 2014

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও রাজ্যে গনতন্ত্রের পুনঃস্হাপনার লড়াইতে শিল্পী-সাহিত্যিকরা সামিল হবেন ।

                                                

দুর্গাপুর ,১৬ই নভেঃ : আজ , দুর্গাপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর গেষ্ট হাউসে পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ২ আঞ্চলিক কমিটির ৮-ম সম্মেলন অনুষ্ঠিত হল । উদ্বোধনী ভাষন দেন পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান জেলার সভাপতি কমঃ পরেশ মন্ডল । ১৬৫ জন প্রতিনিধি উপস্হিত ছিলেন । ৭-জন প্রতিনিধি রিপোর্টের উপর আলোচনা করেন এবং ৯ জন প্রতিনিধি সম্মেলনে গান-আবৃতি ও নৃত্য পরিবেশন করেন । সম্মেলনকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন বিধায়ক কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী , পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান জেলার যুগ্ম-সম্পাদক কমঃ সুকোমল ঘোষ ও আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষে কমঃ মনো সরেণ । সম্মেলন ২১-জন সদস্যের দুর্গাপুর পূর্বাঞ্চল কমিটি ও ১৯-জন সদস্যের দুর্গাপুর পশ্চিমাঞ্চল কমিটি নির্বাচিত করছে । সভাপতি নির্বাচিত হয়ছেন যথাক্রমে কবি ঘোষ ও অশোক মজুমদার । 

২৪ নভেঃ কয়লা শিল্পে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের গণ-কনভেনশন অনুষ্ঠিত হল ।

                                                             

দুর্গাপুর , ১৭ই নভেঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর উদ্যোগে ২৪ নভেঃ  কয়লা শিল্পে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের গণ-কনভেনশন অনুষ্ঠিত হল । ধর্মঘটের কারন বিশদে ব্যাখ্যা করে অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক কমঃ জীবন রায় দৃঢ়তা সাথে বলেন বলেন কয়লা শিল্পের বেসরকারীকরনের লক্ষ্যে  মোদি সরকারের কয়লা-অর্ডিন্যান্সের বিরোধিতায়  ৪টি ট্রেড ইউনিয়নের ডাকা আগামী ২৪শে নভেঃ কয়লাশিল্পের সর্বভারতীয় ধর্মঘট এযাবৎ কালের মধ্যে সর্বাপেক্ষা দৃঢ় শ্রমিক-ঐক্যের ভিত্তিতে সর্ববৃহৎ বেসরকারীকরন বিরোধী ধর্মঘটে পরিনত হবে । কনভেনশনে সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী । 

বৃহৎ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকরা ।

                                                          

দুর্গাপুর , ১৭ই নভেঃ : আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( UCWU ) ,সিআইটিইউ এর ডাকে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে পূণর্বহাল , বেতন-চুক্তি অনুসারে ঠিকা শ্রমিকদের বেতন , চুক্তি অনুসারে বি-লিষ্ট নোটিফায়েড ভুক্ত ঠিকা-শ্রমিকদের স্হায়ীকরন ও অবিলম্বে কারখানায় ঠিকা শ্রমিকদের অধিকার ও ট্রেড ইউনিয়ন গনতন্ত্রের পূনঃপ্রতিষ্ঠার দাবীতে একটি বিশাল গেটসভা হয় । কার্যতঃ তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে  ব্যাপক সংখায় কর্মরত ও উচ্ছেদ হওয়া শয়ে শয়ে ঠিকা শ্রমিকদের উপস্হিতি বুঝিয়ে দেয় যে তৃণমূলের শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে । জেনারেল শিফটে কারখানার ঢোকার মুখে বহু ঠিকা , এমনকি স্হায়ী শ্রমিকরা কিছুক্ষনের জন্যে সভার বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে সংহতি জানিয়ে যান । প্রসংগত , বিগত ৬-দশক ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের রুটি-রুজির ও স্হায়ীকরনের লড়াইয়ে UCWU এর অন্যন্য নেতৃত্ব সারা ভারতে ঠিকা শ্রমিকদের আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছে । কিন্তু গত ২০১১ সালে তৃণমূল সরকার তৈরি হওয়ার সাথে সাথে , ঠিকা শ্রমিক ও UCWU এর উপর ভয়ংকর আক্রমন নেমে আসে । তৃণমূলীদের  শারীরিক আক্রমনে অনেকে জখম হয় । নিরাপত্তা দেখার বদলে পুলিশ UCWU নেতা ও কর্মীদের  অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে দেয় ।UCWU এর নেতৃত্ব সহ ৩৫০০ এর বেশী ঠিকা-শ্রমিককে সিআইটিইউ করার অপরাধে কারখানা থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে কারখানার অভ্যন্তরে তৃণমূলীদের নৈরাজ্যে চরম পর্যায় পৌঁছে । তৃণমূল , ঠিকাদার ও কারখানার আধিকারিকদের একাংশের অশুভ আঁতাত কর্মীদের চুক্তি অনুসারে প্রাপ্য মজুরীর বদলে অনেক কম মজুরী নিতে বাধ্য করছে । অন্যান্য অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে । এই অবস্হায় আজকের গেটসভা ঠিকা শ্রমিকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে । অনেক কর্মরত ঠিকা – শ্রমিক UCWU নেতৃত্বেকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন । সভায় UCSW এর  সাধারন সম্পাদক কমঃ সুবীর ( লাল্টু ) সেনগুপ্ত  বলেন যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে । শ্রমিকদের কাছে তৃণমূলের স্বরূপ ধরা পড়ে গেছে । তিনি ঠিকা শ্রমিকদের দাবী নিয়ে UCWU এর আন্দোলনকে আগামীদিনে আরোও জোড়াল করার এবং  রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও শ্রমিক-বিরোধী  নীতির বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তোলার জন্য ঠিকা শ্রমিকদের আহ্বান জানান । সভায়  দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিকদের  সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন  ( সিআইটিইউ ) এর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত । সভাপতিত্ব করেন কমঃ জি এস দাস । 
                                                




Sunday, 16 November 2014

সেইল সমবায় আবাসনে কমঃ মিনতি মুখার্জী মঞ্চে বাৎসরিক রক্তদান শিবির অনুষ্ঠিত হল ।

                                                         

দুর্গাপুর , ১৬ই নভেঃ : আজ সকালে , সেইল সমবায় আবাসনে কল্লোল আবাসন সমবায় সমিতির পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগীতায় কমঃ মিনতি মুখার্জী মঞ্চে বাৎসরিক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । রক্তদান শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাষ্ট ফার্ণেস বিভাগের জিএম শ্রী দেবাশীষ গুহ । উপস্হিত ছিলেন ডঃ দীপক চন্দ্র নন্দী , ডঃ কৃপাসিন্ধু সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । ২১ জন সমবায় আবাসিক রক্তদান করেন ।