Friday, 19 December 2014

দুর্গাপুর ইস্পাত কারখানার আরএমএইচপি বিভাগে ধর্মঘট স্হগিত ।

দুর্গাপুর , ১৮ই ডিসেঃ : আজ , অ্যাসিঃ লেবার কমিশনারের উদ্যোগে কেন্দ্রীয় শ্রমদফ্তরে  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের  সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ),আইএনটিইউসি ও এআইটিউসি এর প্রতিনিধিবৃন্দের , আগামী ২২শে ডিসেঃ তিনটি ইউনিয়নের আহূত দুর্গাপুর ইস্পাত কারখানার আরএমএইচপি বিভাগে  ধর্মঘটের প্রেক্ষিতে আলোচনা হয় । কারখানায় নিরাপত্তা-জনিত প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে কর্তৃপক্ষের গাফিলতি ও সেই কারনে শ্রমিক অসন্তোষের বিরুদ্ধে অপ্রয়োজনীয় দমনমূলক পদক্ষেপ গ্রহনের অভিযোগে এই ধর্মঘটের আহ্বান করা হয়। কর্তৃপক্ষ এর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেওয়া হলে , তিনটি ইউনিয়ন এর পক্ষ থেকে আপাতত ধর্মঘট ও এই সংক্রান্ত কর্মসূচী স্হগিত রাখার কথা জানিয়ে দেওয়া হয় । 

Thursday, 18 December 2014

প্রয়াত হলেন পার্টি সদস্য কমঃ পরিমল রায় ।

                                                                 

দুর্গাপুর , ১৮ই ডিসেঃ : আজ সকালে , দীর্ঘ রোগভোগের পর মিশন হাসপাতালে প্রয়াত হলেন দুর্গাপুর ইস্পাত -১ নং আঞ্চলিক কমিটির অন্তর্গত পার্টি সদস্য কমঃ পরিমল রায় । মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৪৭ । তিনি রেখে গেছেন বৃদ্ধা মা – স্ত্রী ও একমাত্র পুত্রকে ।
কমঃ পরিমল রায়ের মরদেহ আশীষ-জব্বর ভবনে নিয়ে আসা হলে রক্তপতাকায় আচ্ছাদিত করেন কমঃ অজিত মুখার্জী । মাল্যদান করেন  কমঃ অজিত মুখার্জী  সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত  সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে মরদেহ নিয়ে যাওয়া হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) দফ্তর বি টি রণদিভে ভবনে নিয়ে যাওয়া হয় । সেখানে মরদেহে মাল্যদান করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি-কনভেনর কমঃ অরুন চৌধুরী , সুখময় বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ । আইএনটিইউসি ও আইএনটিটিইউসি এর পক্ষ থেকেও মাল্যদান করা হয় । পরে প্রয়াত কমঃ পরিমল রায়ের ইচ্ছানুসারে তাঁর পরিবারের পক্ষ থেকে যথাক্রমে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল ও আই কিউ সিটি হাসপাতালে  মরোণোত্তর চক্ষুদান ও দেহদান করা হয় ।

সংক্ষিপ্ত জীবনী :১০ই অক্টোঃ , ১৯৬৭ সালে দুর্গাপুরে জন্মগ্রহন করেছিলেন কমঃ পরিমল রায় । তিনি কিশোর বয়েসে ছাত্র আন্দোলন ও পরবর্তীকালে যুব আন্দোলনের সাথে যুক্ত ছিলেন । এছাড়াও তিনি বিজ্ঞান ও সাংস্কৃতিক আন্দোলনেরও সক্রিয় সদস্য ছিলেন । ১৯৯০ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কোক ওভেন্স বিভাগে শ্রমিক হিসাবে কাজে দেন এবং প্রথম থেকেই হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) সভ্য ছিলেন এবং পরবর্তীকালে  ইউনিয়নের অ্যাসিঃ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । ১৯৯৬ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ও দক্ষ শ্রমিক হিসেবে কমঃ পরিমল রায়ের মৃত্যুতে পাড়া-প্রতিবেশি এবং  শ্রমিক ও আধিকারিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । 

                                        






প্রয়াত হলেন পার্টি সদস্য কমঃ কেশব রায় ।

                                                        

দুর্গাপুর , ১৭ই ডিসেঃ : গত ১৫ই ডিসেঃ প্রয়াত হলেন দুর্গাপুর ইস্পাত -৪ নং আঞ্চলিক কমিটির অন্তর্গত পার্টি সদস্য কমঃ কেশব রায় ।তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসা চলছিল ডিএসপি মেইন হাসপাতালে । সেখানেই তিনি প্রয়াত হয়েছেন ।
  দুর্গাপুর ইস্পাত কারখানার ল্যাবরেটারীর প্রাক্তন কর্মী কমঃ কেশব রায় কর্মজীবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর কাউন্সিল পদে উত্তীর্ণ হয়েছিলেন । ১৯৭০ এর দশকের প্রথমভাগে কমঃ কেশব রায় পার্টি সভ্যপদ অর্জন করেছিলেন এবং পরবর্তীকালে দুর্গাপুর ইস্পাত -১ নং আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন । মৃত্যুর সময়ে কমঃ কেশব রায় স্ত্রী-পুত্র-কন্যা-জামাতাকে রেখে গেছেন ।

কমঃ কেশব রায়ের মরদেহ পার্টি দফ্তরে নিয়ে আসা হলে রক্তপতাকায় আচ্ছাদিত করেন কমঃ সন্তোষ দেবরায় । মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

Saturday, 6 December 2014

৬ই ডিসেঃ : ইস্পাতনগরী জানিয়ে দিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লালঝান্ডাই সতর্ক প্রহরী ।

                                                                 

দুর্গাপুর , ৫ই ডিসেঃ : ৬ই ডিসেঃ – গত ২২ বছর ধরে স্বাধীন ভারতে ধর্ম-নিরপেক্ষতার নীতি রক্ষার শপথগ্রহনের দিন । ১৯৯২ সালের ৬ই ডিসেঃ অযোধ্যায় ৫০০ বৎসরের পুরানো বাবরি মসজিদকে ধ্বংস করে যে শক্তি ভারতীয় প্রজাতন্ত্রের মূল ভিত্তি ধর্ম-নিরপেক্ষতাকে আঘাত করেছিল সেই হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তির রাজনৈতিক দল বিজেপি আজ কেন্দ্রের ক্ষমতায় । এই ভয়ঙ্কর শক্তিকে যারা পঃ বঙ্গে বপন করেছিল সেই তৃণমূল আজ রাজ্যের ক্ষমতায় । ভারতের জাতীয় সংহতির অন্যতম পথ প্রদর্শক পঃ বঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে  বামফ্রন্ট সরকার চোখের মনির মত আগলে রেখেছিল । কিন্তু আজকে ‘ চরম ’ ও ‘ নরম ’ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিজেপি ও তৃণমূলের প্রকাশ্য ও গোপন আঁতাত রাজ্যে সাম্প্রদায়িক - মৌলবাদী শক্তির উথ্থানে রাস্তা করে দিচ্ছে । এর বিরুদ্ধে আজ রাজ্যে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) সহ ১৭টি বামপন্হী দল জাতীয় সংহতি রক্ষা এবং সাম্প্রদায়িক – মৌলবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ়তর সংগ্রামের আহ্বান জানিয়ে পথে নেমেছে ।
   সেই ডাকে সাড়া দিয়ে ইস্পাতনগরীও আজ পথে নেমে আসে । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির ডাকে  আজ বিকালে ৫০০০ জনের বিশাল সুসজ্জিত মহামিছিল ইস্পাতনগরীর আশীষ মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে চণ্ডীদাস বাজারে শেষ হয় ।

 সকালে , অন্য আরেকটি অনুষ্ঠানে  চণ্ডীদাস সেক্টর অফিসে , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ১এ জোনাল কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । গত ২২ বছর ধরে , সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রতি বছরে ৬ই ডিসেঃ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।৩০ জন রক্তদান করেন । উপস্হিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সুজিত রায় ও রঞ্জিত মুখার্জী সহ অন্যান্য যুব নেতৃত্ব । 


Friday, 5 December 2014

সেইলের বিলগ্নীকরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন ইস্পাত শ্রমিক – কর্মচারীরা ।

                                                              

দুর্গাপুর , ৫ই ডিসেঃ : কেন্দ্রের বিজেপি সরকারের তথাকথিত ‘ সু-দিনের ‘ টের পেতে শুরু করেছে দেশের মানুষ । সেই ‘ সু -দিনের ‘ স্বরূপ আরও প্রকাশ পেল “ নবরত্ন “ রাষ্ট্রায়ত্ব সংস্হা সমূহের অন্যতম রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইলের আরও ৫% শেয়ার বিক্রী করার স্বীদ্ধান্তের মধ্য দিয়ে । আজ থেকে  মোদি সরকার সেইলের ২০ কোটি শেয়ার বিক্রির শুরু করেছে । সেইলের অপরাধ ? গত আর্থিক বছরে সেইলের নীট মুনাফা আগের বছরের তুলনায় ২১% বেড়ে হয়ছে ২,৬১৬ কোটি টাকা । সরকারী কোষাগারে সেইল বিভিন্ন কর ও ডিউটি বাবদ জমা করেছে ১১,৫৬০ কোটি টাকা । সেইলের বিভিন্ন কারখানায় আধুনিকীকরণ ও সম্প্রসারন বাবদ সেইল  ৫৯,২৮৮ কোটি টাকা ব্যয় করছে । এইরকম একটি রত্নগর্ভা সরকারী সংস্হা যার প্রকৃত মালিক ভারতের জনগন , সেই সেইলের শেয়ার বিক্রী করে মোদি সরকার কত আয় করবে ? সরকারের হিসেবে মাত্র ১,৫০০ থেকে ১,৭০০ কোটি টাকা ! এই নির্জলা লুঠের বিরুদ্ধে আজ প্রবল বিক্ষোভ দেখিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক – কর্মচারীবৃন্দ । আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে  সিআইটিইউ , আইএনটিইউসি ও এআইটিইউসির যৌথ আহ্বানে সেইলের বিলগ্নীকরনের বিরুদ্ধে আয়োজিত এক বিশাল গেটসভায় বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে  কমঃ অরুন চৌধুরী , আইএনটিইউসি এর পক্ষে অসীম সাহা ও এআইটিইউসি এর পক্ষে আমীর হায়দার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । মিশ্র ইস্পাত কারখানায় সিআইটিইউ এর নেতৃত্বে  শ্রমিকদের এক বিশাল মিছিল ১নং টাইম অফিস থেকে শুরু হয়ে জি এম অফিসে শেষ হয় । মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন কমঃ আর পি গাঙ্গুলী ও বিজয় সাহা । ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন (সিআইটিইউ ) এর সাধারন সম্পাদক কমঃ পি কে দাস জানিয়েছেন যে সেইলের সর্বত্র বিলগ্নীকরনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে । সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের ডাকে ভাইজাগের রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হার আরআইএনএল -এ  বিলগ্নীকরনের বিরুদ্ধে গতকাল থেকে  শ্রমিকদের লাগাতার  বিক্ষোভ জমায়েত চলছে । শ্রমিকদের বিশাল মিছিলও সংগঠিত হয়ছে । 





Saturday, 29 November 2014

এনএসপিসিএল এমপ্লয়িজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়শন এর বার্ষিক নির্বাচনে সিআইটিইউ বিপুল জয় পেল ।

                                                            

দুর্গাপুর , ২৯শে নভেঃ : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ সরবরাহক সংস্হা এনএসপিসিএল ইউনিট এর এমপ্লয়িজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়শন এর বার্ষিক নির্বাচনে এনএসপিসিএল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) আটটি আসনের মধ্যে ৬টি তে জয়ী হয়ছে । দুটিতে জয়ী হয়ছে তৃণমূলের ট্রেড ইউনিয়নের প্রার্থীরা । সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন এনএসপিসিএল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর কমঃ দিলীপ চক্রবর্তী । প্রসংগত , এই এনএসপিসিএল এর ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে , তৃণমূলীদের ভয়ংকর আক্রমনের সামনে দাঁড়িয়ে এনএসপিসিএল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) নির্বাচনের দিনে নির্বাচন থেকে সরতে বাধ্য হয়েছিল । আজকের নির্বাচনের ফলাফল আবার প্রমান করেছে যে সিআইটিইউ এর প্রতি শিল্পাঞ্চলের আস্হা অটুট আছে । এনএসপিসিএল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইউনিয়নের সভাপতি কমঃ সুখময় বোস ভোটারদের অভিনন্দন জানিয়েছেন । 

Wednesday, 26 November 2014

গ্রাম বাংলায় কৃষিকাজে ধর্মঘট ও চটকল ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরী সংহতি জানাল ।

                                                     

দুর্গাপুর , ২৬শে নভেঃ : আজ ,কেন্দ্রের বিজেপি সরকারের ও রাজ্যের তৃণমূলের জোড়া আক্রমনে বিপন্ন কৃষক-ক্ষেতমজুর-বর্গাদার , বিপন্ন শ্রমিক । মোদী সরকারের ,’ সুদিন ‘ এর বর্শাফলকে বিদ্ধ গ্রামের  ১০০ দিনের কাজের প্রকল্প । গ্রামের মানুষের ,’জীবনরেখা ‘ রেগা-প্রকল্প বিজেপি -র  পরিকল্পিত চক্রান্তের শিকার হয়ে উঠে যাওয়ার মুখে । বিজেপি সরকারের দোসর রাজ্যের তৃণমূল সরকার । বিজেপি -র পরিকল্পিত চক্রান্তে  রেগা-প্রকল্প বিপন্ন হলেও তৃণমূলের মুখে রা নেই ! উল্টে তৃণমূল সরকার  ধান সহ বিভিন্ন ফসলের নায্য-মূল্য ঘোষনায় তীব্র অনীহা । পঞ্চায়েতকে দূর্নীতি আখরা করে তুলেছে তৃণমূল , বিধবা-বার্ধক্য ভাতা সহ বিভিন্ন ভাতা ও প্রকল্পে চলেছে চরম দূর্নীতি । চরম হাহাকার গ্রাস করেছে আজকের গ্রাম বাংলাকে । শতাধিক কৃষকের আত্মহত্যায় গ্রাম বাংলায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর , যা বিগত ৩৪-বৎসরে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে কখনই হয় নি । তাই গ্রাম বাংলার মানুষ আজ কৃষকসভা ও অন্যান্য বামপন্হী কৃষক সংগঠনের ডাকে কৃষিকাজ ধর্মঘট করে মোদী ও মমতা ব্যানার্জীর সরকারকে হুঁশিয়ারী দিয়েছে । বামফ্রন্টের ডাকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভার আহ্বান জানানো হয়ছে । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ডাকে  দিল্লীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী  কমঃ মানিক সরকারের নেতৃত্বে বিক্ষোভ ও ধর্ণা হয়ছে । অন্যদিকে সিআইটিউ সহ ২২ ট্রেড ইউনিয়নের ( তৃণমূল বাদে ) ডাকে আজ পঃ বঙ্গের চটকল শ্রমিকরা সর্বাত্তক ধর্মঘট করেছেন । আজকের এই কৃষক ও শ্রমিক ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির ডাকে সন্ধ্যায় ৩টি পথসভা অনুষ্ঠিত হয় । সেইল কো-অপঃ এর পথসভায় বক্তব্য রাখেন কমঃ সুব্রত সিনহা ও স্বপন মজুমদার , সভাপতিত্ব করেন কমঃ এস কে এন চৌধুরী । চণ্ডীদাস বাজার মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও আল্পনা চৌধুরী , সভাপতিত্ব করেন কমঃ অশোক চক্রবর্তী । প্রান্তিকা মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ সীমান্ত তরফদার ও কবি ঘোষ , সভাপতিত্ব করেন কমঃ কাজল চ্যাটার্জী ।