দুর্গাপুর , ২৭শে জানুঃ : আজ,ইস্পাতনগরী সংলগ্ন মধুপল্লীর কমিউনিটি হলে অনুষ্ঠিত
হল এক রক্তদান শিবির । উদ্যোক্তা ছিল ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর
ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ডিএস – ৬ আঞ্চলিক কমিটি ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের
এ’জোন ১নং আঞ্চলিক কমিটি । ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা
হাসপাতালের পক্ষ থেকে সহয়তা করা হয় ।
Tuesday, 27 January 2015
Monday, 26 January 2015
সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইস্পাতনগরীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হল ।
দুর্গাপুর , ২৬শে জানুয়ারী : আজ , বামফ্রন্টের ডাকে রাজ্য জুড়ে পালিত হল সাম্রাজ্যবাদ
ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী
পালিত হল । সাধারনতন্ত্র দিবসে মার্কিন রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানিয়ে নির্লজ্জ নজীর
স্হাপন করেছে কেন্দ্রের বিজেপি সরকার । সাম্রাজ্যবাদের চাটুকারিতা আরএসএস এর কাছে নতুন
কিছু নয় । ভারতবাসীর মহান স্বাধীনতা সংগ্রামে আরএসএস কখনও যোগদান করা দুরে থাক , বরং
প্রকাশ্যেই স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছে । মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম
গডসে নিজেকে আরএসএস এর সদস্য বলেই দাবী করেছিলেন । ভারতে , সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক
শক্তির মিত্রতার ইতিহাস নতুন কিছু নয় । এই মিত্রতার মাসুল গুনতে হচ্ছে আজকের ভারতকে
। বিগত লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে বিজেপি
সরকার গঠিত হওয়ার পরে দেশ জুড়ে কর্পোরেট –
সাম্প্রাদায়িক ফ্যাসিবাদী শক্তির বিপজ্জনক উথ্থান ঘটেছে । রাজ্যে এই শক্তির দোসর অবশ্যই
তৃণমূল কংগ্রেস । এই পরিস্হিতে আরএসএস এর সংঘ-প্রচারক
প্রধানমন্ত্রী মোদী যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতিকে
ভারতের সাধারনতন্ত্র দিবসে ( স্বাধীনতার আগে ২৬শে জানুয়ারী দিনটি ১৯২৯ সাল থেকে ভারতের
জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করত ) প্রধান অতিথি হওয়ার আমন্ত্রন ও ওবামার
সাথে ভারতের স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তির বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষে মানব বন্ধনের
মারফৎ বিক্ষোভের ডাক দেওয়া হয় ।
ইস্পাতনগরীতে , ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আশীষ মার্কেট , চণ্ডীদাস
বাজার ও সেইল আবাসন অঞ্চলে মানব বন্ধন কর্মসূচী পালিত হয় ।
Friday, 23 January 2015
বাঁধা অতিক্রম করে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা ।
দুর্গাপুর , ২৩শে জানুয়ারী : আজ ইস্পাতনগরীর রঘুনাথপুরের সম্মিলনী ফুটবল ময়দানে
সকাল থেকে বিকাল পর্যন্ত ৫টি বামপন্হী গণসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল
ক্রীড়া প্রতিযোগীতা । তৃণমূলীদের সন্ত্রাসের
জন্য গত ২ বছর ধরে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে পারে নি । মোট ২২টি
ইভেন্টের জন্য ৫০০ বেশী প্রতিযোগী অংশ নেয়
। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় ।
Sunday, 18 January 2015
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হল ।
দুর্গাপুর , ১৮ই জানুঃ : গতকাল , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত
হল । এই উপলক্ষ্যে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রামাঞ্চল রক্তপতাকায় সেজে ওঠে । রক্তপতাকায়
সুসজ্জিত সম্মেলন স্হলের নামকরন করা হয় কমরেড
হরেকৃষ্ণ কোঙার নগর , শহীদ কমরেড দিলীপ সরকার
ভবন ও কমরেড দিলীপ মজুমদার মঞ্চ । সম্মেলনের শুরুতে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ মদন ঘোষ । এরপর শহীদবেদীতে
মাল্যদান করেন কমঃ মদন ঘোষ , অমল হালদার , রথীন রায় , বীরেশ্বর মন্ডল , অজিত মুখার্জি
, সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর
সেনগুপ্ত সহ অন্যান নেতৃবৃন্দ । উদ্বোধনী ভাষনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় বলেন যে বৃহৎ বুর্জোয়া পরিচালিত বুর্জোয়া-জমিদার রাষ্ট্র কাঠামোর মধ্যে সীমাবদ্ধতা
সত্বেও মেহেনতী জনগনের স্বার্থে বামফ্রন্ট সরকার ৩৪-বৎসর যে ঐতিহাসিক কর্মসূচী রূপায়িত
করেছে , সেটা নজিরবিহীন । আগামী দিনে পার্টিকে মতাদর্শের ভিত্তিতে শক্তিশালী করে গড়ে
তোলার জন্য তিনি পার্টির পত্র-পত্রিকা পড়া ও বিক্রির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ।
সম্মেলনে বক্তব্য রেখে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির
সম্পাদক কমঃ অমল হালদার বলেন যে তৃণমূল দ্রুত ফুরিয়ে আসছে । বিজেপি সেই জায়গা নেওয়ার
চেষ্টা করলেও , জনগনের বিশেষ করে গ্রামের মানুষ
, গরীব মানুষ ও রাষ্টায়ত্ব ক্ষেত্রের শ্রমিকদের কাছে বিজেপির কর্পোরেট প্রীতি ও সাম্প্রদায়িকতার
যৌথ আক্রমনের ভয়ংকর স্বরূপ ধরা পড়ছে । এই দুই শক্তির মোকাবিলার জন্য পার্টিকে শক্তিশালী
এবং পার্টি ও জনগনের মধ্যে নিবিড় করার উপর গুরুত্ব আরোপ করেন ও আগামী ২রা -৪ঠা জানুঃ
দুর্গাপুর থেকে বার্ণপুর পদযাত্রা সফল করার আহ্বান জানান । সম্মেলন বিদায়ী কমিটির পক্ষ
থেকে রিপোর্ট পেশ করেন কমঃ সন্তোষ দেবরায় । ২৭৪ জন প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন
ও ২৫ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন । সম্মেলন
৫ জন বিশেষ আমন্ত্রিত সদস্য সহ মোট ২৮ জনের নতুন দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটি নির্বাচিত
করেছে । জোনাল সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ সন্তোষ দেবরায় । দুর্গাপুর ইস্পাত ও মিশ্র
ইস্পাত কারখানা এবং এনএসপিসিএল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আধুনিকীকরন ও সম্প্রসারন
, দুর্গাপুর ইস্পাত কারখানার ৩৫০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূণর্বহাল সহ একগুচ্ছ
দাবীতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ও শক্তিশালী পার্টি গড়ার শপথ নিয়ে সম্মেলন
শেষ হয় । সম্মেলন চলাকালীন ,” সিপিআইএম এর প্রতিষ্ঠার ৫০ বৎসর পূর্ত্তি প্রবন্ধ সংকলন
“ বইটি প্রকাশ করেন করেন কমঃ মদন ঘোষ ও ৮ জন ৮০ বৎসর অতিক্রান্ত পার্টি সদস্যকে সম্বর্ধনা
জানানো হয় ।
Thursday, 15 January 2015
আশীষ – জব্বর ট্রাষ্টের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।
দুর্গাপুর , ১৫ই জানুঃ : আজ সকালে , আশীষ – জব্বর ট্রাষ্টের উদ্যোগে আশীষ –
জব্বর ভবনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির । রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ
দেবরায় । মহিলা সহ মোট ২৫ জন এই শিবিরে রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের
চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীরা রক্তদানে সহায়তা করেছেন ।
Tuesday, 13 January 2015
প্রয়াত কমরেড পরিমল রায়ের স্মরণ সভা ।
দুর্গাপুর , ১৩ই জানুঃ : আজ , ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে প্রয়াত কমরেড পরিমল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । গত ১৮ই ডিসেঃ প্রয়াত হয়েছেন কমঃ পরিমল রায় । তিনি ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির অন্তর্গত ডিএস-১ আঞ্চলিক কমিটির পার্টি সদস্য ছিলেন । প্রয়াত কমরেড পরিমল রায়ের স্ত্রী , এক মাত্র পুত্র ও মা বর্তমান । বামপন্হী ছাত্র-যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত কমরেড পরিমল রায় । ১৯৯০ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় কোক ওভেন্স বিভাগে শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর সভ্যপদ গ্রহন করেন এবং অল্প দিনের মধ্যেই নেতৃত্বের পর্যায় উন্নীত হয়েছিলেন । ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী সম্মেলনে তিনি ইউনিয়নের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছিলেন । ১৯৯৪ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন এবং কোক ওভেন্স শাখায় শাখা – সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । তাঁর ও পরিবারের ইচ্ছানুসারে মৃত্যুর পরে তাঁর চক্ষু ও দেহদান করা হয় ।
স্মরণ সভায় প্রয়াত কমরেড পরিমল রায়ের
প্রতিকৃতিতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত
জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , সুখময় বোস ,দীপক
ঘোষ সহ প্রমূখ নেতৃবৃন্দ । এছাড়াও মাল্যদান করেন প্রয়াত কমরেড পরিমল রায়ের স্ত্রী ও
একমাত্র পুত্র ও আত্মীয়-পরিজন বন্ধুবর্গ । শোকপ্রস্তাব পাঠ করেন কমঃ ,দীপক ঘোষ । স্মৃতিচারন করেন কমঃ সন্তোষ দেবরায়
, সুব্রত ঘোষ ও পরিবারের পক্ষে শুভ্রকান্তি পাল । সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস ।
পার্টি সদস্যের মোটরবাইক পুড়িয়ে দিল দুষ্কৃতিরা ।
দুর্গাপুর , ১৩ই জানুঃ : গতকাল রাত্রিবেলায় ইস্পাতনগরী সংলগ্ন সেপকো টাউনশীপে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির অন্তর্গত ডিএস-১ আঞ্চলিক কমিটির পার্টি সদস্য কমঃ কৌশিক চ্যাটার্জীর বাড়ীতে তাঁর মোটরবাইকটি পুড়িয়ে দিল দুষ্কৃতিরা । সেই সময়ে তিনি ও তাঁর স্ত্রী বাড়ীতে ছিলেন না । বাড়ীতে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা ও মা । পাড়া-প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু মোটরবাইকটি সম্পূর্ন ভস্মীভূত হয়ে যায় । আগুনে বাড়ীর বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।
Subscribe to:
Posts (Atom)