দুর্গাপুর , ২রা মে : গত ২৮শে এপ্রিল সাধারন ধর্মঘটের আহ্বান জানিয়ে প্রচার
চালানোর সময় ইস্পাতনগরীর আইনষ্টাইন সংলগ্ন জে.সি.বোস বস্তিতে পার্টির প্রচার গাড়ী আক্রান্ত
হয় । তৃণমূলী দুষ্কৃতিরা প্রচার গাড়ীতে হামলা চালিয়ে মহিলা নেত্রী কমরেড সন্ধ্যা মন্ডল
সহ কম: আশীষ মিশ্র ,তোতন মল্লিক ,বাপ্পা দে ও গাড়ীর চালককে প্রচন্ড মারধোর করে । পুলিশের
কাছে অভিযোগ দায়ের করা হলেও দুষ্কৃতিরা এখনও ধরা পড়ে নি । দোষীদের অবিলম্বে গ্রেফ্তার
ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে , আজ সন্ধ্যায়
আইনষ্টাইন সংলগ্ন জে.সি.বোস বস্তিতে , ভারতের
কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির ডাকে এক বিশাল প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য ও আল্পনা চৌধুরী । সভাপতিত্ব করেন
কমঃ সুবীর সেনগুপ্ত ।
Saturday, 2 May 2015
Friday, 1 May 2015
ইস্পাতনগরীতে উদ্দীপনার সাথে পালিত হল মহান মে দিবস ।
দুর্গাপুর , ১লা মে : আজ , সকাল থেকে বিভিন্ন
অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে উদ্দীপনার সাথে পালিত হল মহান মে দিবস । অন্যান্য
বারের মত,এবারেও মূল অনুষ্ঠানটি হয় সকালে আশীষ মার্কেট সংলগ্ন শহীদ আশীষ –জব্বর বাগে
। রক্তপতাকা উত্তোলন করেন কমঃ রথীন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ রথীন রায় ,
সন্তোষ দেবরায় ,অজিত মুখার্জী , নির্মল ভট্টাচার্য ,সুবীর সেনগুপ্ত , রামপঙ্কজ গাঙ্গুলী
,বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী প্রমূখ । সিপিআই ও এআইটিইউসি এবং বিভিন্ন গণ-সংগঠনের
পক্ষ থেকেও শহীদবেদীতে মাল্যদান করা হয় । এর আগে রক্তপতাকা উত্তোলিত ও শহীদবেদীতে মাল্যদান
অনুষ্ঠিত হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের
অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ ) দফ্তর বি.টি.রণদিভে ভবন ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) , হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর মিশ্র ইস্পাত শাখার দফ্তর ( ২/১ তিলক রোড )
ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কাস ইউনিয়নের ( সিআইটিইউ ) দফ্তর ( লালা লাজপৎ রায় রোড ) সহ বিভিন্ন সেক্টর
অঞ্চলে । রক্তপতাকা উত্তোলিত ও শহীদবেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয় আশীষ-জব্বর ভবনেও ।
। রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত
জোনাল কমিটির সম্পাদক কমঃ অজিত মুখার্জী । বি.টি.রণদিভে ভবন থেকে হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন এর সদস্যবৃন্দ বাইক মিছিল করে শহীদ আশীষ –জব্বর বাগে আসেন । সন্ধ্যাবেলায়
বি.টি.রণদিভে ভবনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন কমঃ জীবন রায় ও
অজিত মুখার্জী । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায়
।
Thursday, 30 April 2015
সাধারন ধর্মঘটে ইস্পাতনগরীতে সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত সারা ।
দুর্গাপুর , ৩০ শে এপ্রিল : আজ , মমতার পুলিশ-প্রশাসন ও তৃণমূলের সন্ত্রাস
উপেক্ষা করে বামফ্রন্টের ডাকে পৌর নির্বাচনে
তৃণমূলের ভোট লুঠ ও পঃ বঙ্গে গনতন্ত্রের নিধন যজ্ঞের বিরুদ্ধে ১২ ঘন্টা ব্যাপি সাধারন
ধর্মঘটে ইস্পাতনগরীতে সাধারন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিল । ইস্পাত কারখানায় ধর্মঘট
ছিল আংশিক । বিকালে , ধর্মঘট সফল হওয়ার জন্য , ইস্পাতনগরীর মানুষকে অভিনন্দন জানিয়ে
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে
আশীষ মার্কেট , বি.টি.রণদিভে ভবন ও কবিগুরু মোড় থেকে ৩ টি মিছিল যথাক্রমে এ-জোন ,বি-জোন
ও সেইল আবাসন অঞ্চলে পরিক্রমা করে ।
প্রয়াত হলেন পার্টির আঞ্চলিক কমিটির সদস্য কমরেড প্রদীপ ( রবি ) দাস ।
দুর্গাপুর , ৩০ শে এপ্রিল : গত ২৮ শে এপ্রিল
দীর্ঘ রোগভোগের পর ,মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন পার্টির প্রাক্তন
জোনাল কমিটির সদস্য ও দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ৫নং
আঞ্চলিক কমিটির সদস্য কমরেড প্রদীপ ( রবি ) দাস । বয়স হয়েছিল ৫৬ । প্রয়াত কমরেড প্রদীপ
( রবি ) দাস এর স্ত্রী –পুত্র –কন্যা ও জামাতা বর্তমান । মরদেহ আশীষ-জব্বর ভবনে নিয়ে
আসা হলে মরদেহে মাল্যদান করে শোকজ্ঞাপন করেন কমঃ রথীন রায় ,সন্তোষ দেবরায় , নির্মল
ভট্টাচার্য্য ,সুবীর সেনগুপ্ত প্রমূখ । তাঁর মৃত্যুতে দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির
পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ও প্রয়াত কমরেডের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা
জানানো হয়েছে ।
সংক্ষিপ্ত জীবনী : প্রয়াত কমরেড প্রদীপ ( রবি
) দাস এর জন্ম অধুনা বাংলাদেশে । দুর্গাপুরে মামার বাড়ীতে থাকাকালীন অবস্হায় বামপন্হী
আন্দোলনের সংশ্পর্ষে আসেন ও যুব সংগঠনের কাজে যুক্ত হয়েছিলেন । ১৯৮৩ সালে পার্টি সভ্যপদ
লাভ করেন । একদিকে দারিদ্রতার সাথে লড়াই , অন্যদিকে পার্টি ও সংগঠনের বিস্তারের জন্য
নিরন্তর চেষ্টা করে গিয়েছেন । পরে দুর্গাপুর পৌর নিগমে চাকুরীর সুবাদে শ্রমিক আন্দোলনের
সাথে যুক্ত হয়ে ডি.এম.সি এমপ্লয়িজ ইউনিয়নের সক্রিয় সদস্যে পরিনত হয়েছিলেন । নির্ভিক
,দরদী ও সদা হাস্যময় প্রয়াত কমরেড প্রদীপ দাস ( রবি দা নামে সমাধিক পরিচিত ছিলেন ) এর মৃত্যুতে
এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
Wednesday, 29 April 2015
৩০শে এপ্রিলের সাধারন ধর্মঘট ভাঙ্গতে ইস্পাতনগরীতে তৃণমূলের সন্ত্রাস ,মানুষ রুখে দাঁড়াচ্ছে ।
দুর্গাপুর , ২৯শে এপ্রিল : জন বিচ্ছিন্ন তৃণমূলের
এখন একমাত্র সম্বল ঠ্যাঙ্গারে বাহিনী আর সন্ত্রাস । গতকাল , ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির প্রচারের গাড়ীর উপর তৃণমূলের সশস্ত্র
বাহিনী বি-জোন জে.সি.বোস বস্তি অঞ্চলে হামলা চালালে গুরুতর জখম হয়েছেন মহিলানেত্রী
কমরেড সন্ধ্যা মন্ডল সহ আশীষ মিশ্র ,বাপ্পা দে ,তোতন মল্লিক ও গাড়ীর ড্রাইভার । পুলিশের
কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । আজকে গাড়ীর
মালিক কে ভয় দেখিয়ে গাড়ী না দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে ।
কিন্তু
জনগন এই সন্ত্রাসের উপযুক্ত জবাব দিয়েছেন । আজকে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী
)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ৩০শে এপ্রিলের সাধারন ধর্মঘটের সমর্থনে চণ্ডীদাস বাজার মোড় , তানসেন মোড় ,ভগৎ সিং
– সেইল কো-অপারেটিভ মোড় ও আশীষ মার্কেটে পথসভা হয় । মহিলা সহ ব্যপক সংখ্যায় মানুষ পথসভায়
অংশ নিয়েছেন ।
Sunday, 12 April 2015
ইস্পাতনগরীতে পালিত হল শহীদ সফদর হাসমির জন্মদিবস ও জাতীয় পথনাটক দিবস ।
দুর্গাপুর , ১২ই এপ্রিল : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীতে
পালিত হল শহীদ সফদর হাসমির ৬১-তম জন্মদিবস ও পথনাটক দিবস । বিশ্বখ্যাত নাট্যকার সফদর
হাসমি , গাজিয়াবাদে তাঁর বিখ্যাত পথনাটক হল্লা -বোল প্রদর্শন করার সময় , কংগ্রেসী-ঘাতক
বাহিনীর নৃশংস আক্রমনে ১লা জানুয়ারী ১৯৮৯ সালে আহত হয়ে পরের দিন মারা যান । তাঁর জন্মদিবসকে
জাতীয় পথনাটক দিবস হিসাবে উদযাপন করা হয় ।
আজ এই উপলক্ষ্যে , ইস্পাতনগরীতে পঃ বঙ্গ গনতান্ত্রিক
লেখক শিল্পী সংঘে ( ইস্পাত ১ ও ২ নং আঞ্চলিক কমিটি ) , ভারতীয় গণনাট্য সংঘ ( ইস্পাত
শাখা ) , পঃ বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ ( দুর্গাপুর ) এবং কিশোর বাহিনী (দুর্গাপুর
ইস্পাত ) পক্ষ থেকে চণ্ডীদাস বাজারে পথ-নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত
করা হয় । এর আগে ডেভিড হেয়ার মোড়ে এখন সংক্ষিপ্ত পথসভায় আজকের দিনটির তাৎপর্য ও বর্তমানে
পঃ বঙ্গে গনতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে শিল্পী –সাহিত্যিকদের ভূমিকার কথা স্মরন
করিয়ে বক্তব্য রাখেন শ্রী সলিল দাসগুপ্ত ও সীমান্ত তরফদার । বক্তারা গতকাল রাত্রিবেলায়
ইস্পাতনগরীর ডেভিড-কাশীরাম অঞ্চলে গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমঃ বি.টি.রায় , বিনয়
অধিকারী ও স্বপন বরুয়ার বাড়ীতে তৃণমূলী দুষ্কৃতিদের হামলার তীব্র নিন্দা করেন । পথসভার
শেষে শিল্পী-সাহিত্যিকরা মিছিল করে ডেভিড হেয়ার মোড় থেকে চণ্ডীদাস বাজারে যান এবং সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশন করেন ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাতিত্ব করেন শ্রী মৃণাল ব্যানার্জী ও বক্তব্য রাখেন
শ্রী অশোক দাস । সংগীত পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘ ( ইস্পাত শাখা ) ও লহরীর শিল্পীবৃন্দ
। কবিতা পরিবেশন করে কিশোর বাহিনীর শিল্পীরা ও স্বরচিত কবিতা পাঠ করেন বিভিন্ন শিল্পীরা
। সবশেষে শিল্পায়ন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে নাটক - সক্রেটিস প্রদর্শিত হয় ।
Tuesday, 7 April 2015
প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী ।
দুর্গাপুর , ৭ই এপ্রিল : গত ৫ই এপ্রিল প্রয়াত
হয়েছেন পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী । ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তাঁর মৃত্যু
হয় । মাত্র ৩৪ বৎসর বয়সে তাঁর মৃত্যু হয় । প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরীর বিধবা
মা , স্ত্রী ও ৭ বৎসরের শিশুপুত্র বর্তমান ।
প্রয়াত পার্টি সদস্য কমঃ সঞ্জয় বাউরী ইস্পাতনগরী
সংলগ্ন ধোবিঘাটে বসবাস করতেন । ডিওয়াইএফআই এবং বস্তি সংগঠনের সক্রিয় সদস্য প্রয়াত পার্টি
সদস্য কমঃ সঞ্জয় বাউরী ২০১৩ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । তিনি ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ধোবিঘাটে ২নং শাখার সভ্য
ছিলেন । তাঁর মৃত্যুতে পার্টির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে ।
Subscribe to:
Posts (Atom)