Wednesday, 20 May 2015

গতকাল দুর্গাপুরে তৃণমূলের ফ্যাসিাবাদী কায়দায় বিভৎস হামলায় জখম সিপিআইএম নেতা-কর্মীদের দেখে এলেন পার্টি নেতৃবৃন্দ ।

                                                          

দুর্গাপুর , ২০শে মে : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির এক প্রতিনিধি দল দুর্গাপুর আসেন । প্রতিনিধি দলে ছিলেন পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অচিন্ত্য মল্লিক , অমল হালদার , বংশ গোপাল চৌধুরী , আভাষ রায়চৌধুরী , শেখ সাইদুল হক , সন্তোষ দেবরায় , মহাব্রত কুন্ডু , নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত । প্রতিনিধি দলটি প্রথমে যান  ডিএসপি মেইন হাসপাতালে । সেখানে ভর্তি গুরুতরভাবে জখম কমরেড তুষারকান্তি ঘোষ ( ২০১০ সালে মালয়শিয়ায় আয়োজিত বয়স্কদের এশিয়াডে ৫ কিমি হাঁটা প্রতিযোগীতায় ভারতীয় প্রতিনিধি ), জয়ন্ত কুমার দাস, শিশির বাউরী ও অজিত মাইতির সাথে কথা বলেন ও চিকিৎসার বিষয়ে খোজ-খবর করেন । পরে মিশন হাসপাতালে ভর্তি গুরুতরভাবে জখম  কমরেড সুশান্ত ব্যানার্জী ও দেবু দাসের সাথে দেখা করেন, চিকিৎসকদের সাথে কথা বলেন । প্রতিনিধি দলটি গুরুতরভাবে জখম মহিলানেত্রী কমরেড মিতা ভট্টাচার্য এর সাথেও দেখা করেন ।
      গতকাল তৃণমূলের নৃশংস হামলায় গুরুতর জখম হয়েছেন ২৪ জন পার্টি নেতা-কর্মী । এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন । এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে ।
          কমরেড অমল হালদার জানিয়েছেন যে ইস্পাতনগরীতে তৃণমূলের নৃশংস হামলার বিরুদ্ধে উপযুক্ত প্রতিবাদ-আন্দোলন গড়ে তোলার জন্য পার্টির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আজ পার্টির পক্ষ থেকে সমস্ত বর্ধমান জেলা জুড়ে গতাকাল ইস্পাতনগরীতে তৃণমূলের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের কর্মসূচী নেওয়া হয়েছে । এছাড়াও গতাকাল পার্টি কর্মীদের উপর হামলায় যুক্তদের চিন্হিত করে গ্রে্ফ্তার ও উপযুক্ত শাস্তির জন্য পুলিশ ও প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপের জন্য পার্টি পক্ষ থেকে দাবী জানানো হয়েছে বলে কমরেড অমল হালদার জানিয়েছেন ।

           





Tuesday, 19 May 2015

ইস্পাতনগরীতে তৃণমূলী দুষ্কৃতিদের ভয়ংকরতম হামলা , জখম বহু ।


                                                     


দুর্গাপুর,১৯শে মে : আজ বিকালে ,দুর্গাপুর ইস্পাতনগরীতে পুলিশের উপস্হিতিতে  তৃণমূলী দুষ্কৃতিরা ফ্যাশিষ্ট কায়দায় ভয়ংকরতম হামলা সংগঠিত করেছে । হামলা চালিয়ে বহু সিপিআইএম নেতা ও কর্মী ( মহিলা সহ ) কে নৃশংসভাবে জখম করেছে । গুরুতর আহত পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় ও লাল্টু সেনগুপ্ত সহ বহু পার্টি কমরেড । তৃণমূলী দুষ্কৃতিরা দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতাল ঘিরে ফেলে । আহতদের ভর্তি করতে বাধা দেয় । আহতদের মিশন হাসাতাল ও সিটি নার্সিং হোমে নিয়ে যেতে হয় । দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দফ্তর বি.টি.রণদিভে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে । একটি বাইক জ্বালিয়ে দেয় ও জোনাল কমিটির গাড়ী সহ বহু স্কুটার-মোটর সাইকেল –সাইকেল ভাঙ্গচূর করে । গত রবিবার , তৃণমূলী দুষ্কৃতিরা ১৫ জন পার্টি সদস্যকে মারধোর করে,নেপালে ভূমিকম্পে দুর্গতদের জন্য সংগৃহীত সংগৃহীত অর্থ লুঠ করে । এর প্রতিবাদে আজ পার্টির পক্ষ ইস্পাতনগরীর আইনস্টাইন পোষ্ট অফিস মোড়ে থেকে মিছিল ও সভার আয়োজন করা হলে , সেখান থেকে তৃণমূলী দুষ্কৃতিরা  হামলা  শুরু করে এবং পরে বি.টি.রণদিভে ভবনে হামলা চালায় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও ,পুলিশ পুরোপুরি  নিষ্ক্রিয় ছিল ।

শেষ খবর পাওয়া পর্যন্ত , গুরুতর আহত অবস্হায়  মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমঃ সুশান্ত ব্যানার্জী ও দেবব্রত দাস এবং দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমঃ অজিত মাইতি , শিশির বাউরী ,জয়ন্ত দাস ও তুষার ঘোষ । এছাড়াও আরও অনেকের আঘাত গুরুতর হলেও তাদের প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন আহত সিপিআই(এম) কর্মীদের উপর হুমকী,ভীতি-প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়েই দুর্গাপুরে ছুটে আসেন কমঃ বংশগোপাল চৌধুরী ,আভাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ । আসেন কমঃ জীবন রায় , বিনয়ন্দ্রকিশোর চক্রবর্তী সহ সিআইটিইউ এর নেতৃবৃন্দ । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।











Sunday, 17 May 2015

নেপালের ভূমিকম্পে দূর্গতদের জন্য সংগৃহীত অর্থ লুঠ করল তৃণমূলী দুষ্কৃতিরা,নৃশংস আক্রমনে গুরুতর জখম পার্টি কর্মীরা ।

                                                             

দুর্গাপুর , ১৭ই মে : আজ সকালে,ইস্পাতনগরীর বি’জোনে বঙ্কিমচন্দ্র এভিন্যু অঞ্চলে নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্য করার জন্য পার্টি কর্মীরা ঘরে ঘরে অর্থ সংগ্রহ করছিলেন , তখন তৃণমূলী দুষ্কৃতি চিরঞ্জীব চ্যাট্যার্জী (দুর্গাপুর ইস্পাত কারখানার সিন্টার প্ল্যান্টের স্হায়ী শ্রমিক ) –র নেতৃত্বে পিঙ্কু সাহা , রাজীব,বাপ্পা,ষষ্ঠী,তারক সহ প্রায় ৬০ জন সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতি লাঠি ,লোহার রড নিয়ে আচমকা হামলা চালায় , নৃশংস ভাবে পার্টি কর্মীদের মারধোর করে এবং ত্রানের জন্য সংগৃহীত অর্থ লুঠ করে । তৃনমূলীদের হামলার প্রতিবাদে পাড়ার মহিলরা রাস্তায় বেড়িয়ে এলে , তৃণমূলী দুষ্কৃতিরা পালিয়ে যায় । এমন কি তৃণমূলী দুষ্কৃতি পিঙ্কু সাহার মা স্বয়ং এই প্রতিবাদে সামিল হয়ে ছেলের কৃতকর্মের জন্য প্রকাশ্যে পার্টি নেতৃত্বের কাছে অনুশোচনা করে ক্ষমা চান । এই হামলায় , কমঃ সলিল দাসগুপ্ত ( পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্য ) , মানস মুখার্জী (পার্টির আঞ্চলিক কমিটির সদস্য ) সহ ১৫ জন পার্টি কর্মী  আহত হয়েছেন । গুরুতরভাবে জখম কমঃ গৌরাঙ্গ চক্রবর্তী ( পার্টির আঞ্চলিক কমিটির সদস্য ) ও প্রসূন পালিত (পার্টির শাখা সম্পাদক ) কে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে , দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় , তৃণমূলী দুষ্কৃতিদের নেপালের ভূমিকম্পে দূর্গতদের জন্য সংগৃহীত অর্থ লুঠ ও পার্টি কর্মীদের উপর নৃশংস হামলার ঘটনাকে  ‘অমানবিক ‘ আখ্যা দিয়ে , এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে পুলিশকে দোষীদের গ্রেফ্তার ও শাস্তি বিধানের জন্য দাবী জানান । তিনি জানান এই ঘটনার প্রতিবাদে জোনাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ – আন্দোলন সংগঠিত করা হবে । তিনি আরও জানান তৃণমূলের হামলা –সন্ত্রাসের মধ্যেই গত ১০ই মে থেকে ইস্পাতনগরীতে নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের কাজ চলছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ দান করছেন । হামলা সত্বেও অর্থ সংগ্রহের কাজ চলবে ।
   আজকের এই হামলার খবর ছড়িয়ে পড়লেও , ইস্পাতনগরীতে অন্যান্য জায়গায় অর্থ সংগ্রহের কাজ চলতে থাকে । গনতান্ত্রিক মহিলা সমিতর পক্ষ থেকে চন্ডিদাস বাজার ,আশীষ মার্কেট ও রঘুনাথপুরে , নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করা হয় ।



Thursday, 14 May 2015

প্রয়াত পার্টির আঞ্চলিক কমিটির সদস্য কমরেড অর্ধেন্দু ভৌমিকের স্মরণ সভা ।

                                                            

দুর্গাপুর , ১৪ই মে : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ৩নং আঞ্চলিক কমিটির প্রয়াত পার্টির আঞ্চলিক কমিটির  সদস্য  কমরেড অর্ধেন্দু ভৌমিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । গত ২১শে এপ্রিল দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত কমরেড অর্ধেন্দু ভৌমিক প্রয়াত হয়েছিলেন ।
 স্মরণ সভার সূচনায় প্রয়াত কমরেড অর্ধেন্দু ভৌমিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ । শোক প্রস্তাব উথ্থাপন করেন কমঃ নিমাই ঘোষ । উপস্হিত ছিলেন কমঃ বিভূতি দাস মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।


Sunday, 10 May 2015

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ঐতিহাসিক সপ্তম কংগ্রেস এর ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে আলোচনা সভা ।

                                                                 

দুর্গাপুর , ১০ই মে : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ঐতিহাসিক সপ্তম কংগ্রেস এর ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচক ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য্য । এছাড়াও বক্তব্য রাখেন কমঃ সন্তোষ দেবরায় ও সুশান্ত ব্যানার্জী । উপস্হিত ছিলেন কমঃ রথীন রায় , বংশগোপাল চৌধুরী ,মহাব্রত কুন্ডু , নির্মল ভট্টাচার্য্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । ইতিমধ্য তৃণমূলের সন্ত্রাসর মধ্যে নেপালের ভূমিকম্পে দুর্গতদের স্বার্থে পার্টির ডাকে অর্থ সংগ্রহের আবেদনে ভালো সারা পাওয়া গেছে বলে সভায় জানান জোনাল সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় ।

Sunday, 3 May 2015

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল শ্রমিক সংহতি দিবসের ৫০-তম বার্ষিকী ।

                                                             

দুর্গাপুর , ৩ রা মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  ইস্পাতনগরীতে পালিত হল  শ্রমিক সংহতি দিবসের ৫০-তম বার্ষিকী । ১৯৬৬ সালে ৩ রা মে  মিশ্র ইস্পাত কারখানার ( এএসপি ) প্রশাসনিক ভবনে বিক্ষোভরত শ্রমিকদের উপরে কর্তৃপক্ষের নির্দেশে তৎকালীন কং সরকারের পুলিশ নির্মম লাঠি চার্জ করলে অনেকে ঘায়েল হয়,অনেককে গ্রেফ্তার করা হয় । শ্রমিকদের দাবী ছিল যে কারখানার বাসে তারা আসেন , সেই বাসে তাদের কারখানার গেটের পরিবর্তে কারখানার অভ্যন্তরে গন্তব্যস্হলে নামিয়ে দিতে হবে । এই আন্দোলন কে কেন্দ্র করে পরবর্তীকালে তৈরি হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের এএসপি শাখা ও এই আন্দোলন কে স্মরণ করে পরবর্তিকালে ৩রা মে দিবসকে শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা শুরু হয় ।
  
  বিগত ৫০ বৎসর ধরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের এএসপি শাখা লড়াই-সংগ্রামের বহু অন্যন্য নজীর তৈরি করেছে । বিশেষ করে মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য ১৯৭২ সালের ১৯শে সেপ্টে: ধর্মঘটের থেকে শুরু করে ২০১৩ সালে ডিসেঃ মাসে দিল্লী অভিযান – কারখানা বাঁচানোর লড়াই এই সংগ্রামের এক তাৎপর্যপূর্ন দিক । এই লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৮২ ও ১৯৮৬ সালে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের কাজ হয় । যদিও তা প্রয়োজনের তুলনায় ছিল কম । তাই ভারত জোড়া নয়া অর্থনৈতিক নীতির বিরুদ্ধে লড়াই এর সাথে সাথে মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য ইউনিয়ন লড়াই জারী রেখেছে ।
আজ সকালে , শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে ২/১ তিলক রোডের ইউনিয়ন দফ্তরে ইউনিয়ন এর যুব শ্রমিক শাখার উদ্যোগে ও থ্যালাসেমিয়া সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও চক্ষুদান অঙ্গীকার শিবির । মোট ৫০ জন রক্তদান করেন ও ৩৭জন চক্ষুদানের অঙ্গীকার করেন । উপস্হিত ছিলেন , মিশ্র ইস্পাত কারখানার ( এএসপি ) জি.এম. ( ওয়ার্কস ) শ্রী এস.এস.উপাধ্যায় , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কম: রথীন রায় , রামপঙ্কজ গাঙ্গুলী , ইউনিয়নের ওবি কনভেনর কমঃ মলয় ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ । বিকালে ইউনিয়ন দফ্তরে শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন কমঃ জীবন রায় ও ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কমঃ এস.কে.এন চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ রামপঙ্কজ গাঙ্গুলী ।


নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর চক্র ও দুর্গাপুর-২ চক্রের ৪৯-তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                            

দুর্গাপুর , ৩রা মে : আজ , বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল  নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর চক্র ও দুর্গাপুর-২ চক্রের  ৪৯-তম বার্ষিক সম্মেলন । সম্মেলনের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন করেন কমঃ অমলেন্দু বিশ্বাস । সম্মেলনের উদ্বোধন করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমঃ অভিজিত ভঞ্জ । এছাড়াও বক্তব্য রাখেন এবিপিটিএ - র বর্ধমান জেলা কমিটির সভানেত্রী কমঃ সুজাতা পাল ও সম্পাদক কমঃ আশীষ হাজরা । সম্মেলনে আলোচনার জন্য সম্পাদকীয় প্রতিবেদন উথ্থাপন করেন দুর্গাপুর চক্র ও দুর্গাপুর-২ চক্রের  পক্ষে যথাক্রমে কমঃ মিতালী সাহা ও  কমঃ বিকাশ নিয়োগী । সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেছেন ৫ জন প্রতিনিধি । মোট ১২৪ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন । সম্মেলন দুর্গাপুর চক্রের ৩০জনের ও দুর্গাপুর-২ চক্রের  ৩১ জনের নতুন কমিটি নির্বাচিত করেছে । দুর্গাপুর চক্রের সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ অমলে্দু বিশ্বাস ও দুর্গাপুর-২ চক্রের  সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ বিকাশ নিয়োগী । সম্মেলনে উপস্হিত শিক্ষক – শিক্ষিকাদের উদ্দীপনা এলাকার মানুষের নজর কেড়েছে ।