Tuesday, 7 July 2015

সিআইটিইউ এর ডাকে ৭ই জুলাই এর শ্রমিক সমাবেশে উত্তাল হল দুর্গাপুর ।

                                                         


দুর্গাপুর,৭ই জুলাই :আজ সকালে , বর্ধমান জেলা সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরের গান্ধী মোড়ে বৃহত্তম শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছিল । কয়লা শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য দাবীতে আজ দুর্গাপুরে এ যাবৎ কালের মধ্যে বৃহত্তম শ্রমিক সমাবেশ হয় । সমাবেশের শুরু হলে দলে দলে শ্রমিক পুলিশের বাধা অতিক্রম করে জি.টি. রোড অবরোধ করেন । ঘন্টা খানেক অবরুদ্ধ থাকার পরে নেতৃত্বের সাথে পুলিশ-প্রশাসন আলোচনা বসলে , অবরোধ তুলে নেওয়া হয় ।

   আজকের সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি কমঃ শ্যামল চক্রবর্তী , রাজ্য সম্পাদক কমঃ শ্যামল চক্রবর্তী , সিআইটিইউ এর বর্ধমান জেলা সম্পাদক কমঃ বংশগোপাল রায়চৌধুরী , অমল হালদার ,অচিন্ত্য মল্লিক প্রমূখ । সভাপতিত্ব করেন সিআইটিইউ এর বর্ধমান জেলা সভাপতি কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী । 

                                                       








Monday, 6 July 2015

স্টিল ওয়ার্কার্স ফেডাঃ ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে যুক্ত ঠিকা শ্রমিকদের ৭-ম সর্বভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হল ।

                                                                

দুর্গাপুর , ৬ই জুলাই : বিশাখাপত্তনমের গুরাজাদা কলাক্ষেত্রম ভবনে স্টিল ওয়ার্কার্স ফেডাঃ ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে যুক্ত ঠিকা শ্রমিকদের ২-দিন ব্যাপী ( ৫ই – ৬ই জুলাই ) ৭-ম সর্বভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হল । দেশের ৭টি রাজ্য থেকে , রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সংস্হা সেইল ও আরআইএনএল এর কারখানা-অফিস-খনি-স্টক ইয়ার্ডে কর্মরত ২৩০ জন কর্মরত ঠিকা শ্রমিক প্রতিনিধি কনভেনশনে যোগদান করেন । কনভেনশনে উদ্বোধনী ভাষন দেন সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , স্বাগত ভাষন দেন কমঃ নরসিংহ রাও । রিপোর্ট পেশ করেন কমঃ পি কে দাস । 

Friday, 3 July 2015

৭ই জুলাই এর সমাবেশ কে ঘিরে ইস্পাতনগরীতে পুরোদমে প্রস্তুতি চলছে ।


দুর্গাপুর , ৩রা জুলাই :আগামী  ৭ই জুলাই বর্ধমান জেলা সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরের গান্ধী মোড়ে বৃহত্তম সমাবেশের ডাক দেওয়া হয়েছে । কয়লা শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য দাবীতে আগামী ৭ই জুলাই দুর্গাপুরে  বৃহত্তম সমাবেশ হতে চলছে । এই দাবীগুলিতে  আগামী ৭ই জুলাই এর সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয় আজও ইস্পাতনগরীর বি-জোনের চন্ডিদাস বাজারে ও সেইল আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে দুটি পথ সভা হয় । 

Thursday, 2 July 2015

মনেট কারখানায় সিআইটিইউ করার অপরাধে শ্রমিক উচ্ছেদ ; প্রতিবাদ তীব্রতর হবে ।

                                                                 

দুর্গাপুর , ২রা জুলাই : গতকাল ইস্পাতনগরী সংলগ্ন কমলপুরে মনেট ফেরো-অ্যালয় কারখানায় সিআইটিইউ নেতা প্রলয় উপাধ্যায় ও শ্যামল লোহারকে জোর করে কারখানা থেকে বার করে দেয় তৃণমূলী দুষ্কৃতিরা ।কারখানার ম্যানেজমেন্টের কাছে মনেট ফেরো-অ্যালয় কন্ট্রাকার ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে গেলে তৃণমূলী দুষ্কৃতিরা ইউনিয়ন নেতৃত্বকে হুমকি দেয় । এই বিষয়ে পুলিশ ও ডিএলসি তে অভিযোগ দায়ের করা হয়েছে । আগামীকাল এসডিও এর কাছে অভিযোগ জানানো হবে বলে মনেট ফেরো-অ্যালয় কন্ট্রাকার ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সভাপতি কমঃ নির্মল ভট্টাচার্য জানিয়েছেন ।

 আজকে কমলপুরে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির পক্ষ এক পথসভায় মনেট ফেরো-অ্যালয় কারখানায় শ্রমিক উচ্ছেদ এর তীব্র প্রতিবাদ জানানো হয় । এছাড়াও গতকাল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের উপর তৃণমূলীদের নৃশংস হামলার প্রতিবাদ জানানো হয় । সারা রাজ্য সহ দুর্গাপুর শিল্পাঞ্চলে সন্ত্রাস-নৈরাজ্য এর বিরুদ্ধে আগামী ৭ই জুলাই দুর্গাপুরের গান্ধী মোড়ে ঐতিহাসিক জমায়েত কে সফল করার আবেদন জানান বক্তারা । বক্তব্য রাখেন কমঃ নির্মল ভট্টাচার্য ও নিমাই ঘোষ । সভাপতিত্ব করেন কমঃ কাজল চ্যাটার্জী । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , বিভূতি দাসমন্ডল প্রমূখ । সভায় ব্যপক জন সমাগম হয় । 

Sunday, 28 June 2015

জনজীবনে জ্বলন্ত সমস্যা সমাধানের দাবীতে ইস্পাতনগরীতে মিছিল ।

                                                                   

দুর্গাপুর ,২৮শে জুন : আজ বিকালে , বৃষ্টি উপেক্ষা করে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীতে ৩টি মিছিল হয় । ইস্পাতনগরীর এ’জোনের আশীষ মার্কেট , বি’জোনের বি.টি.রণদিভে ভবন ও সেইল কো-অপারেটিভের কবিগুরু মোড় থেকে মিছিল গুলি বিভিন্ন পথ পরিক্রমা করে । কয়লা শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে , রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে বহাল ,চুক্তি অনুযায়ী মজুরী , নূন্যতম মজুরী , বন্ধ কারখানা অবিলম্বে খোলা ও বেকারদের কাজের দাবী সহ অন্যান্য দাবীতে আগামী ৭ই জুলাই দুর্গাপুরে যে বৃহত্তম সমাবেশ হতে চলছে । এই দাবীগুলিতে ও আগামী ৭ই জুলাই এর সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয় মিছিল থেকে । 

Friday, 26 June 2015

জরুরী অবস্হার ৪০-তম বার্ষিকীতে সন্ত্রাসের বিরুদ্ধে সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ।

                                                               


দুর্গাপুর , ২৬শে জুন : আজ , বিকালে ইস্পাতনগরীর অরবিন্দ এভিন্যুতে দুর্গাপুর থানার সামনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটি ও দুর্গাপুর ২ পশ্চিম জোনাল কমিটির পক্ষে এক বিক্ষোভ সমাবেশ হয় । সমাবেশে ২ টি বিশাল বিক্ষোভ মিছিল যোগদান করে । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু চক্রবর্তী , মহাদেব পাল ও আল্পনা চৌধুরী । সমাবেশ চলাকালীন কমঃ মহাদেব পাল এর নেতৃত্বে এক প্রতিনিধি দল এডিপিসি-র  কাছে সিপিআই(এম) সহ বিভিন্ন বামপন্হী সংগঠনের উপরে গত ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে শাসকদলের লাগাতার হিংস্র আক্রমন ও পার্টি ,ইউনিয়ন ও সেক্টর অফিস গুলির ওপর লাগাতার আক্রমন ও দখল , সমবায় সংস্হাগুলিকে গায়ের জোড়ে দখল , হাজার হাজার সিআইটিইউ ভূক্ত ঠিকা শ্রমিক ছাঁটাই , একের পর এক মিথ্যা মামলায় পার্টি ও বামপন্হী আন্দোলনের কর্মী ও নেতৃত্বকে ফাঁসানো বিষয়ে প্রতিকার জানিয়ে অবিলম্বে প্রতিকারের দাবীতে  ৫ দফা দাবী সম্বলিত একটি মেমোরান্ডাম জমা দেন । প্রতিনিধি দলে ছিলেন কমঃ সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য ,মহাব্রত কুন্ডু , সুবীর সেনগুপ্ত ও স্বপ্না ঘোষ । সমাবেশে সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।





Tuesday, 16 June 2015

ডিএসপি-র কোয়ার্টার/অব্যবহৃত জমি লিজিং / লাইসেনসিং এর বিষয়ে এইচএসইইউ(সিআইটিইউ)-র ডাকে বিশাল জমায়েত ।

                                                             

দুর্গাপুর ,১৬ই জুন : আজ  দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানা (ডি.এস.পি ) এর নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং ) , অবিলম্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ডিএসপি-র কোয়ার্টার/অব্যবহৃত জমি লিজিং / লাইসেনসিং এর দাবীতে এইচএসইইউ(সিআইটিইউ)-র ডাকে বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় । এই দাবীতে এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে । আন্দোলনের চাপে ডি.এস.পি কর্তৃপক্ষ জেবিসি ভূক্ত ইউনিয়নদের (এইচএসইইউ সহ ) আলোচনায় বসে । কিন্তু , আলোচনায় কর্তৃপক্ষ যে প্রস্তাব দেয় , তাতে সুচতুরভাবে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিভেদ ও বিভিন্ন অন্যায় বোঝা চাপিয়ে দেওয়ার অসাধু প্রস্তাব দেওয়া হলে, এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় । শুধু প্রত্যাখ্যান নয় , এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে “ বিকল্প প্রস্তাব “ খোলা চিঠির আকারে বিলি করা হয়েছে এবং মানুষের কাছে এই “ বিকল্প প্রস্তাব “ এর বিষয়ে মতামত জানানোর আহ্বান জানানো হয় ।

আজকের জমায়েতে উপস্হিত ছিলেন আইএনটিইউসি ও স্টিল এমপ্লয়িজ ফোরামের প্রতিনিধিবৃন্দ । জমায়েতে বক্তব্য রাখেন এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । তিনি এই দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন আইএনটিইউসি এর পক্ষে সুব্রত ভট্টাচার্য ও স্টিল এমপ্লয়িজ ফোরামের এর পক্ষে পরমা  ভট্টাচার্য । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । সভা চলাকালীন কমঃ ললিত মিশ্র এর নেতৃত্বে এক প্রতিনিধি দল জি.এম.(টি.এস) এর প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দিয়ে এসে সভায় আলোচনার বিষয় বক্তব্য জানান । তিনি জানান যে কর্তৃপক্ষর পক্ষে এই বিষয়ে জেবিসি ইউনিয়ন দের সাথে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে ।