Thursday, 6 August 2015

অনুষ্ঠিত হল শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ।



দুর্গাপুর, ৬ই আগষ্ট : আজ বিকালে, অনুষ্ঠিত হল ইউনাইটেড কন্ট্রাকটর্স ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ , সি.আই.টি.ইউ ) পরিচালিত ২৭-তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা । দুর্গাপুরের ৮ টি বাছাই করা টীমকে নিয়ে এবারের টুর্নামেন্টের খেলা হয় ।
    ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা দেখতে উপস্হিত ছিলেন কয়েক হাজার দর্শক । খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে সুভাষ চন্দ্র বয়েজ ক্লাব । ফাইন্যাল সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সুভাষ চন্দ্র বয়েজ ক্লাবের অভিজিত দাস । টুর্নামেন্টের মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ।
উপস্হিত ছিলেন শ্রীমতি কামাক্ষী রমন ( জি.এম.আই.সি ),ডিএসপি, শ্রী সুনীল খাঁ ( প্রাক্তন সাংসদ , লোকসভা ), শ্রী সাইদুল হক ( প্রাক্তন সাংসদ , লোকসভা),শ্রী রথীন রায় (দুর্গাপুরের প্রাক্তন মেয়র ) , বিশিষ্ট সমাজসেবী শ্রী অজিত মুখার্জী ও পি.কে.দাস ।



শপথে-আবেগে ইস্পাতনগরীতে পালিত হল শহীদ দিবস – শহীদ আশিষ-জব্বরের ৫০-তম মৃত্যুবার্ষিকী ।



দুর্গাপুর,৬ই আগষ্ট :  আজ সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল দুর্গাপুরের প্রথম শহীদ দ্বয় - আশিষ-জব্বরের ৫০-তম মৃত্যুবার্ষিকী । উল্লেখ্য , দুর্গাপুরের ৩৪ শহীদকেও একই দিনে স্মরন করা হয় । একই সাথে ইস্পাতনগরীতে গতকালের ঐতিহাসিক মিছিলের মধ্য দিয়ে দুর্গাপুরের    ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে বর্ষব্যাপী কর্মসূচীর সূচনা হয়েছে ।
আজ সকালে বিভিন্ন সেক্টর অফিসে  রক্তপতাকা উত্তোলন করা হয় । এরপরে , ১নং বিদ্যাসাগর এভিন্যু এ - বি.টি.রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক কমঃ পি.কে.দাস । সেখান থেকে একটি বিশাল বাইক মিছিল , ইস্পাতনগরীর বিভিন্ন পথ পরিক্রমা করে মূল অনুষ্ঠানস্হল আশীষ মার্কেটে পৌঁছায় ।
আশীষ মার্কেটে মূল অনুষ্ঠানে রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ রথীন রায় , অজিত মুখার্জী , জীবন রায় , অর্ধেন্দু দাক্ষী , পি.কে.দাস,বিশ্বরূপ ব্যানার্জী,অরুণ চৌধুরী ,নির্মল ভট্টাচার্য ,বিপ্রেন্দু চক্রবর্তী,সুবীর সেনগুপ্ত, শম্ভূ প্রামানিক ( এআইটিইউসি ),বাসুদেব হাজরা ( এআইটিইউসি ),উত্তম ঘোষ ( ফঃ ব্লক ) সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানস্হলে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১নং শাখার পক্ষে মানবিক পত্রিকার শহীদ স্মরণের ৫০-তম বার্ষিকী সংখ্যা প্রকাশ করা হয় ও বিনামূল্যে বিতরন করা হয় । প্রকাশ করেন শ্রমিক-কবি কেষ্ট চট্টোপাধ্যায় । এরপরে জব্বর বাগে শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ । পরে আশিষ-জব্বর ভবনে রক্তপতাকা উত্তোলন করেন কমঃ নির্মল ভট্টাচার্য । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ নির্মল ভট্টাচার্য , সেখ সাইদুল হক , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । তারপরে আশিষ-জব্বর ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির  পক্ষে আয়োজিত রক্তাদান শিবিরে ৩১ জন যুবক-যুবতী  রক্তাদান করেন ।
বিকালে , বি.টি.রণদিভে ভবনে ভীড়ে ঠাসা কনভেনশনে বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সহ-সভাপতি কমঃ বাসুদেব আচারিয়া , অজিত মুখার্জী , জীবন রায় ও অজিত মুখার্জী । বক্তারা বলেন যে শহীদ আশিষ-জব্বরের প্রানদান ও ১৯৬৬-র দুর্গাপুরের আগষ্ট আন্দোলন –ধর্মঘট স্বাধীন ভারতে শ্রমিক অধিকার সম্পর্কে ভারতের শ্রমিক শ্রেনীর শ্রেনী-সচেতনার দিশারী হিসেবে আজও প্রাসঙ্গিক । আজকে ভারত তথা বিশ্ব পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের স্বার্থে তৈরী নয়া অর্থনীতি-বিশ্বায়নের নাগপাশে বাঁধার জন্য ভারত তথা পঃ বঙ্গে শ্রমিকদের চূড়ান্ত শোষনের জন্য যখন কেন্দ্রে মোদী ও রাজ্যে মমতা সরকার আগ্রাসী ভূমিকা নিচ্ছে , শ্রম-সংস্কার ও বিলগ্নীকরনের মারফৎ শ্রমিক অধিকার ও ভারতের জনগনের সম্পদ   অবাধে লুঠের ব্যবস্হা করতে চাইছে , ঠিক তখন  অবিস্মরণীয় ১৯৬৬-র দুর্গাপুরের আগষ্ট আন্দোলন –ধর্মঘট ও মৃত্যুঞ্জয়ী শহীদ আশিষ-জব্বরের প্রানদানের ৫০-তম বার্ষিকী – গোটা ভারতের শ্রমিকশ্রেনীকে এই লুঠের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অনুপ্রানিত করবে ।
কনভেনশনে সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় ।








Wednesday, 5 August 2015

৫ই আগষ্ট , ২০১৫ - জানিয়ে দিল শহীদভূমি দুর্গাপুর হার মানেনি,হার মানতে জানে না ।

                                             


দুর্গাপুর, ৫ই আগষ্ট : আজ বিকালে, দুর্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উদযাপন কমিটির এর ডাকে,শহীদ দিবসের ( ৬ই আগষ্ট ) প্রাক্কালে এক ঐতিহাসিক মিছিল জব্বর বাগ থেকে শুরু হয়ে আশীষ-জব্বর ভবন ছুঁয়ে ১নং বিদ্যাসাগরে বি.টি.রণদিভে ভবনে পৌঁছায় । মিছিলের শুরুতে ১৯৬৬ র আন্দোলনে অংশগ্রহন করেছেন এমন ৫০ জন প্রবীন প্রাক্তন শ্রমিক , ৫০ জন যুব শ্রমিক ও যুবকের হাতে ৫০টি রক্তপতাকা তুলে দেন ,পরে দয়ানন্দ মোড়ে যুবরা পতাকা তুলে দেন ৫০ জন মহিলার হাতে এবং আই-সেক্টার মোড়ে মহিলারা ৫০ জন শ্রমিকের হাতে সেই পতাকা তুলে দিলে , শ্রমিকরা সেই ৫০টি রক্তপতাকা  ১নং বিদ্যাসাগরে বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর দফ্তরে বহন করে নিয়ে , সেখানে আবার প্রবীন নেতৃত্ব এর হাতে তুলে দিলে মিছিল শেষ হয় ।
৫ই আগষ্ট ,১৯৬৬ তে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ( সংক্ষেপে ডিএসপি ) শ্রমিকরা ডিএসপি র প্রশাসনিক ভবনে ( তখন ছিল আজকের জি.টি.রোড সংলগ্ন ওল্ড কোর্ট মোড়ে ) উৎপাদন বোনাস সহ বিভিন্ন দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশে জমায়েত হলে , সন্ধ্যা নামার মুখে , ডিএসপি কর্তৃপক্ষ ও রাজ্যে তৎকালীন কংগ্রেস সরকারের ঘৃণ্য পরিকল্পনায় , অন্ধ্র পুলিশ নামিয়ে , জমায়েতকে ঘিরে ধরে নৃশংস ভাবে লাঠি চার্জ শুরু করলে বহু শ্রমিক গুরুতর ভাবে জখম হয় ,লাঠির আঘাতে কমরেড আবদুল জব্বরের খুলি ফেটে যায় । ডিএসপি মেন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে ডিএসপি সহ সমগ্র দুর্গাপুরে অঘোষিত ধর্মঘট শুরু হয়ে যায় । পরের দিন রাণপ্রতাপ রোডে হরস্ শু মার্কেটে ( বর্তমানে আশীষ মার্কেট ) ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলাকালীন ,পুলিশ সরাসরি গুলি চালিয়ে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর যুগ্ম-সম্পাদক কমরেড আশীষ দাসগুপ্ত কে হত্যা করে । উত্তরে ডিএসপি কর্তৃপক্ষ ও রাজ্যে তৎকালীন কংগ্রেস সরকারের অবর্ণনীয় অত্যাচারের সামনে বুক চিতিয়ে দুর্গাপুর লড়াই চালায় । দুর্গাপুর  ইস্পাত কারখানার বীর শ্রমিকরা ৮-দিন ব্যাপি লাগাতার ধর্মঘট করে ।  দুর্গাপুর ,পঃ বঙ্গ তথা স্বাধীন ভারতে এই আন্দোলন ঐতিহাসিক আগষ্ট আন্দোলন নামে পরিচিত , যে আন্দোলনে স্বাধীন ভারতে শ্রমিকশ্রেনীর সর্বপ্রথম ‘ ব্যারিকেড লড়াই ‘ এর মাধ্যমে শাসকশ্রেনীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয় । দুর্গাপুরের লড়াই সেখানেই থেমে থাকে নি । একে একে সর্বমোট ৩৪ জন শহীদের রক্তে দুর্গাপুরের লাল মাটি আরও লাল হয়েছে । বর্তমানে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাসে দুর্গাপুরে হাজার হাজার সিআইটিইউ সদস্য কাজ হারিয়েছেন , আক্রান্ত হয়ে শতাধিক গুরুতর জখম হয়েছেন সিআইটিইউ সহ বাম এ গনতান্ত্রিক আন্দোলনের কর্মী-নেতৃত্ব,অসংখ্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে । আজকে ইস্পাতনগরীর ঐতিহাসিক মিছিল , রক্তপতাকার প্লাবন জানিয়ে দিল ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের জন্মদাত্রী শহীদভূমি দুর্গাপুর হার মানেনি,হার মানতে জানে না । আজকের মিছিলে উপস্হিত ছিলেন ৬৬’ র আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমঃ রথীন রায় ,অজিত মুখার্জী , অর্ধেন্দু দাক্ষী সহ অন্যান্যরা ।
আগামীকাল  ৬ই আগষ্ট , শহীদ দিবস । দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশীষ-জব্বর সহ ৩৪ শহীদের স্মরণে সারাদিন ধরে ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠান হবে ।  দুর্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উদযাপন কমিটির এর পক্ষ থেকে বর্ষব্যাপি অনুষ্ঠানের কর্মসূচী নেওয়া হয়েছে ।






Saturday, 1 August 2015

১৫ দফা দাবীতে ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটকে সফল করার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে কনভেনশন ।

                                             


দুর্গাপুর ,১লা আগষ্ট : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে , ১৫ দফা দাবীতে ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটকে সফল করার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে কনভেনশন হয় । কনভেনশনে আইএনটিইউসি , এআইটিইউসি , টিইউসিসি সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ও গণ সংগঠনের প্রতিনিধিরা যোগদান করেন । ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে   বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , জীবন রায় , পি কে দাস , রানা সরকার (আইএনটিইউসি ),আমীর হায়দার (এআইটিইউসি ) ও অনীত মল্লিক (টিইউসিসি )। সভাপতিত্ব করেন কমঃ রথীন রায়। 


Wednesday, 15 July 2015

১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান প্রস্তুতির উদ্দেশ্যে গন-কনভেনশন ।

                                                                

দুর্গাপুর ,১৫ই জুলাই : আজ সন্ধ্যায় ,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান প্রস্তুতির উদ্দেশ্যে গন-কনভেনশন অনুষ্ঠিত হল ।  উপস্হিত ছিলেন বৃহত্তর দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব ও কর্মীবৃন্দ । উপস্হিত ছিলেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সম্পাদক কমঃ বংশগোপাল চৌধুরী , সভাপতি কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , জীবন রায় , সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু চক্রবর্তী , মহাদেব পাল, নির্মল ভট্টাচার্য , পঙ্কজ সরকার , এআইটিইউসি-র পক্ষে শম্ভু প্রামানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ । বক্তব্য রাখেন কমঃ রথীন রায় , জীবন রায় , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী ও অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় । কনভেনশনের মধ্য দিয়ে ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের ৫০-৩ম শহীদ দিবস পালনে বর্ষব্যাপী অনুষ্ঠান পালনের জন্য প্রস্তুতি কমিটি তৈরি হয়েছে । প্রস্তুতি কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ রথীন রায় ও কমঃ অরুন চৌধুরী । দুর্গাপুর তথা সারা ভারতে শ্রমিক আন্দোলনে , ১৯৬৬-র ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও অমর শহীদ আশীষ-জব্বরের প্রানদান যে অসামান্য প্রভাব বিস্তার করেছিল , সেই বিষয়ে বর্তমান প্রজন্মের সবিস্তার পরিচয় ও বর্তমানে সন্ত্রাস কবলিত দিনে , সেই সংগ্রাম কি ভাবে আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে , তা বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে উপস্হাপন করার জন্য আগামী ১ বৎসর ধরে প্রস্তুতি কমিটি কাজ করবে ।


Monday, 13 July 2015

শহীদ নিমাই অধিকারী কে স্মরণ করল দুর্গাপুর ।

                                                                   


দুর্গাপুর, ১৩ই জুলাই :আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট ও জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে তাঁকে স্মরণ করল দুর্গাপুর ।১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক কমঃ নিমাই অধিকারীরকে , ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য কং-আশ্রিত সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন । তাঁর স্মরণে , দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের আপন সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে জেনারেল শিফটে্ এর কাজ শুরু হওয়ার আগে , শহীদ-স্মরন অনুষ্ঠান পালন করা হয় ।
   আজ সকালে , অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন কমঃ জি.এস. দাস । শহীদবেদীতে মাল্যদান করেন  কমঃ জি.এস. দাস , সুবীর সেনগুপ্ত , সন্তোষ দেবরায়, মহাব্রত কুন্ডু , হারাধন শাহী , বিভূতি দাসমন্ডল ,নিমাই ঘোষ,স্বপন মজুমদার,দীপক ঘোষ, প্রীতমকুমার দে,সুরজিত রায় , আশীষ মিশ্র , মলয় চক্রবর্তী , পানমনি মূর্মু সহ ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । শহীদ-স্মরনে সংক্ষিপ্ত ভাষনে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সাধারন সম্পাদক কমঃ সুবীর সেনগুপ্ত বলেন যে জন্মলগ্ন থেকেই ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) কে শাসকশ্রেণীর সন্ত্রাস-রক্তচক্ষুকে মোকাবিলা করে এগোতে হয়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক ও স্হায়ী শ্রমিকদের আপন সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ , সি.আই.টি.ইউ)  ঠিকা শ্রমিকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে । শহীদ কমঃ নিমাই অধিকারী সেই দৃষ্টান্তই স্হাপন করেছেন ।  তৃণমূলের নৃশংস আক্রমনের বিরুদ্ধে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে , তার অন্যতম প্রেরণা শহীদ কমঃ নিমাই অধিকারী ।
বিকালে , ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পরিচালনায় ২৭-তম  শহীদ কমঃ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগীতার সূচনা হয় লালা লাজপত রায়-ট্রাঙ্ক রোড ময়দানে । আজকের খেলায় অংশ নেয় দুর্গাপুর হিরোজ ও তানসেন অ্যাথালেটিক ক্লাব । ফলাফল ০-২ ।




Saturday, 11 July 2015

প্রয়াত কমঃ রাজু সেনগুপ্ত ।


দুর্গাপুর ,১১ই জুলাই : গতকাল,কমঃ রাজু সেনগুপ্ত আকস্মিক প্রয়ান হয় । গতকাল, হৃদরোগে আক্রান্ত হয়ে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডে নিজ বাসভবনে মাত্র ৪৩ বংসর বয়েসে প্রয়াত হয়েছেন কমঃ রাজু সেনগুপ্ত ।
ডিওয়াইএফআই এর আঞ্চলিক কমিটির সদস্য ,প্রয়াত কমঃ রাজু সেনগুপ্ত  ২০১৩ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । মিতবাক্ ও দায়িত্বশীল কমঃ রাজু সেনগুপ্ত  পার্টির ইস্পাত জোনাল দফ্তরের কম্পিউটার বিভাগের কাজে যুক্ত ছিলেন।

আশীষ-জব্বর ভবনে মরদেহ নিয়ে আসা হলে, মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান কমঃ সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য, সুবীর সেনগুপ্ত সহ  পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ ।