দুর্গাপুর,২২শে আগষ্ট : আজ সন্ধ্যায় , সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির
দুর্গাপুর ১বি জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর আশীষ মার্কেটে , আগামী ২রা সেপ্টেম্বর
দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে ও রাজ্যে তৃণমূলের লুঠ-হত্যা-ধর্ষন-দূর্নীতির রাজনীতির
বিরুদ্ধে এক পথসভায় বহু সংখ্যক মহিলারা যোগদান করেন । বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী
ও সন্ধ্যা মন্ডল । সভাপতিত্ব করেন কমঃ সুস্মিতা দাস ।
Saturday, 22 August 2015
Friday, 14 August 2015
প্রয়াত হলেন পার্টি সদস্যা কমঃ শ্রাবনী ঘোষ ।
দুর্গাপুর, ১৪ই আগষ্ট : গত ১২ই আগষ্ট সন্ধ্যা ৭-১৫ মিঃ স্হানীয় মিশন হাসপাতালে
চিকিৎসাধীন পার্টি সদস্যা কমঃ শ্রাবনী ঘোষ প্রয়াত হয়েছেন । তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন
। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬১ । অবসর প্রাপ্ত সমবায় ব্যাঙ্কের কর্মচারী প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষের একমাত্র পুত্র বর্তমান
।
সংক্ষিপ্ত জীবনী : শহীদ পরিবার ( দুর্গাপুরে প্রথম শহীদ দ্বয় আশীষ-জব্বর এর
মধ্যে শহীদ আশীষ দাসগুপ্তর বোন ) এর সদস্যা প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষ , ১৯৭০ এর দশকে
দুর্গাপুরে উত্তাল শ্রমিক আন্দোলনের যুগে গড়ে ওঠা যুব ফেডারেশনের প্রথম অঞ্চল কমিটির
সভানেত্রী ছিলেন । পরবর্তীকালে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপঃ সমবায় ব্যাঙ্কের কর্মচারী
কমঃ শ্রাবনী ঘোষ সমবায় ক্রেডিট এমপ্লয়িজ ইউনিয়নের ও গনতান্ত্রিক মহিলা সমিতির কাজে
গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন । ১৯৯০ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । ভারতের কমিউনিষ্ট
পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত-৫
আঞ্চলিক কমিটির হর্ষবর্ধন-ডিভিসি শাখার পার্টি সদস্যা প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষ – সারা
ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্যা ও সমবায় ক্রেডিট
এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভানেত্রী ছিলেন ।
তাঁর মৃত্যুতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত
জোনাল কমিটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় গভীর শোক প্রকাশ করেছেন ।
Wednesday, 12 August 2015
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ইস্পাতনগরীতে পথসভা ।
দুর্গাপুর,১২ই আগষ্ট : আজ সন্ধ্যায় , সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির
দুর্গাপুর ১নং জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজার মোড়ে , আগামী ২রা সেপ্টেম্বর দেশব্যাপী
সাধারন ধর্মঘটের সমর্থনে ও রাজ্যে তৃণমূলের লুঠ-হত্যা-ধর্ষন-দূর্নীতির রাজনীতির বিরুদ্ধে
এক পথসভায় বহু সংখ্যক মহিলারা যোগদান করেন । বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও শুভ্রা
গাঙ্গুলী । সভাপতিত্ব করেন কমঃ শুভ্রা গাঙ্গুলী ।
Thursday, 6 August 2015
অনুষ্ঠিত হল শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ।
দুর্গাপুর, ৬ই আগষ্ট : আজ বিকালে, অনুষ্ঠিত হল ইউনাইটেড কন্ট্রাকটর্স ওয়ার্কার্স
ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ , সি.আই.টি.ইউ ) পরিচালিত ২৭-তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত
পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা । দুর্গাপুরের ৮ টি বাছাই
করা টীমকে নিয়ে এবারের টুর্নামেন্টের খেলা হয় ।
ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত
জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা দেখতে উপস্হিত ছিলেন কয়েক হাজার দর্শক
। খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে সুভাষ চন্দ্র বয়েজ
ক্লাব । ফাইন্যাল সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সুভাষ চন্দ্র বয়েজ ক্লাবের অভিজিত
দাস । টুর্নামেন্টের মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব
।
উপস্হিত ছিলেন শ্রীমতি কামাক্ষী রমন ( জি.এম.আই.সি ),ডিএসপি, শ্রী সুনীল খাঁ
( প্রাক্তন সাংসদ , লোকসভা ), শ্রী সাইদুল হক ( প্রাক্তন সাংসদ , লোকসভা),শ্রী রথীন
রায় (দুর্গাপুরের প্রাক্তন মেয়র ) , বিশিষ্ট সমাজসেবী শ্রী অজিত মুখার্জী ও পি.কে.দাস
।
শপথে-আবেগে ইস্পাতনগরীতে পালিত হল শহীদ দিবস – শহীদ আশিষ-জব্বরের ৫০-তম মৃত্যুবার্ষিকী ।
দুর্গাপুর,৬ই আগষ্ট : আজ সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে
পালিত হল দুর্গাপুরের প্রথম শহীদ দ্বয় - আশিষ-জব্বরের ৫০-তম মৃত্যুবার্ষিকী । উল্লেখ্য
, দুর্গাপুরের ৩৪ শহীদকেও একই দিনে স্মরন করা হয় । একই সাথে ইস্পাতনগরীতে গতকালের ঐতিহাসিক
মিছিলের মধ্য দিয়ে দুর্গাপুরের ঐতিহাসিক
আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে বর্ষব্যাপী কর্মসূচীর সূচনা হয়েছে ।
আজ সকালে বিভিন্ন সেক্টর অফিসে রক্তপতাকা উত্তোলন করা হয় । এরপরে , ১নং বিদ্যাসাগর
এভিন্যু এ - বি.টি.রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক
কমঃ পি.কে.দাস । সেখান থেকে একটি বিশাল বাইক মিছিল , ইস্পাতনগরীর বিভিন্ন পথ পরিক্রমা
করে মূল অনুষ্ঠানস্হল আশীষ মার্কেটে পৌঁছায় ।
আশীষ মার্কেটে মূল অনুষ্ঠানে রক্তপতাকা উত্তোলন
করেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় । শহীদবেদীতে
মাল্যদান করেন কমঃ রথীন রায় , অজিত মুখার্জী , জীবন রায় , অর্ধেন্দু দাক্ষী , পি.কে.দাস,বিশ্বরূপ
ব্যানার্জী,অরুণ চৌধুরী ,নির্মল ভট্টাচার্য ,বিপ্রেন্দু চক্রবর্তী,সুবীর সেনগুপ্ত,
শম্ভূ প্রামানিক ( এআইটিইউসি ),বাসুদেব হাজরা ( এআইটিইউসি ),উত্তম ঘোষ ( ফঃ ব্লক )
সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানস্হলে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর
ইস্পাত ১নং শাখার পক্ষে মানবিক পত্রিকার শহীদ স্মরণের ৫০-তম বার্ষিকী সংখ্যা প্রকাশ
করা হয় ও বিনামূল্যে বিতরন করা হয় । প্রকাশ করেন শ্রমিক-কবি কেষ্ট চট্টোপাধ্যায় । এরপরে
জব্বর বাগে শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ । পরে আশিষ-জব্বর ভবনে রক্তপতাকা উত্তোলন
করেন কমঃ নির্মল ভট্টাচার্য । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ নির্মল ভট্টাচার্য , সেখ
সাইদুল হক , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । তারপরে আশিষ-জব্বর ভবনে ভারতের
গণতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে আয়োজিত রক্তাদান শিবিরে ৩১ জন যুবক-যুবতী রক্তাদান করেন ।
বিকালে , বি.টি.রণদিভে ভবনে ভীড়ে ঠাসা কনভেনশনে
বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সহ-সভাপতি কমঃ বাসুদেব আচারিয়া , অজিত মুখার্জী
, জীবন রায় ও অজিত মুখার্জী । বক্তারা বলেন যে শহীদ আশিষ-জব্বরের প্রানদান ও ১৯৬৬-র
দুর্গাপুরের আগষ্ট আন্দোলন –ধর্মঘট স্বাধীন ভারতে শ্রমিক অধিকার সম্পর্কে ভারতের শ্রমিক
শ্রেনীর শ্রেনী-সচেতনার দিশারী হিসেবে আজও প্রাসঙ্গিক । আজকে ভারত তথা বিশ্ব পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের
স্বার্থে তৈরী নয়া অর্থনীতি-বিশ্বায়নের নাগপাশে বাঁধার জন্য ভারত তথা পঃ বঙ্গে শ্রমিকদের
চূড়ান্ত শোষনের জন্য যখন কেন্দ্রে মোদী ও রাজ্যে মমতা সরকার আগ্রাসী ভূমিকা নিচ্ছে
, শ্রম-সংস্কার ও বিলগ্নীকরনের মারফৎ শ্রমিক অধিকার ও ভারতের জনগনের সম্পদ অবাধে লুঠের ব্যবস্হা করতে চাইছে , ঠিক তখন অবিস্মরণীয় ১৯৬৬-র দুর্গাপুরের আগষ্ট আন্দোলন –ধর্মঘট
ও মৃত্যুঞ্জয়ী শহীদ আশিষ-জব্বরের প্রানদানের ৫০-তম বার্ষিকী – গোটা ভারতের শ্রমিকশ্রেনীকে
এই লুঠের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অনুপ্রানিত করবে ।
কনভেনশনে সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় ।
Wednesday, 5 August 2015
৫ই আগষ্ট , ২০১৫ - জানিয়ে দিল শহীদভূমি দুর্গাপুর হার মানেনি,হার মানতে জানে না ।
দুর্গাপুর, ৫ই আগষ্ট : আজ বিকালে, দুর্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম
বার্ষিকী উদযাপন কমিটির এর ডাকে,শহীদ দিবসের ( ৬ই আগষ্ট ) প্রাক্কালে এক ঐতিহাসিক মিছিল
জব্বর বাগ থেকে শুরু হয়ে আশীষ-জব্বর ভবন ছুঁয়ে ১নং বিদ্যাসাগরে বি.টি.রণদিভে ভবনে পৌঁছায়
। মিছিলের শুরুতে ১৯৬৬ র আন্দোলনে অংশগ্রহন করেছেন এমন ৫০ জন প্রবীন প্রাক্তন শ্রমিক
, ৫০ জন যুব শ্রমিক ও যুবকের হাতে ৫০টি রক্তপতাকা তুলে দেন ,পরে দয়ানন্দ মোড়ে যুবরা
পতাকা তুলে দেন ৫০ জন মহিলার হাতে এবং আই-সেক্টার মোড়ে মহিলারা ৫০ জন শ্রমিকের হাতে
সেই পতাকা তুলে দিলে , শ্রমিকরা সেই ৫০টি রক্তপতাকা ১নং বিদ্যাসাগরে বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান এমপ্লয়িজ
ইউনিয়ন এর দফ্তরে বহন করে নিয়ে , সেখানে আবার প্রবীন নেতৃত্ব এর হাতে তুলে দিলে মিছিল
শেষ হয় ।
৫ই আগষ্ট ,১৯৬৬ তে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার
( সংক্ষেপে ডিএসপি ) শ্রমিকরা ডিএসপি র প্রশাসনিক ভবনে ( তখন ছিল আজকের জি.টি.রোড সংলগ্ন
ওল্ড কোর্ট মোড়ে ) উৎপাদন বোনাস সহ বিভিন্ন দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশে জমায়েত হলে
, সন্ধ্যা নামার মুখে , ডিএসপি কর্তৃপক্ষ ও রাজ্যে তৎকালীন কংগ্রেস সরকারের ঘৃণ্য পরিকল্পনায়
, অন্ধ্র পুলিশ নামিয়ে , জমায়েতকে ঘিরে ধরে নৃশংস ভাবে লাঠি চার্জ শুরু করলে বহু শ্রমিক
গুরুতর ভাবে জখম হয় ,লাঠির আঘাতে কমরেড আবদুল জব্বরের খুলি ফেটে যায় । ডিএসপি মেন হাসপাতালে
নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে ডিএসপি সহ সমগ্র
দুর্গাপুরে অঘোষিত ধর্মঘট শুরু হয়ে যায় । পরের দিন রাণপ্রতাপ রোডে হরস্ শু মার্কেটে
( বর্তমানে আশীষ মার্কেট ) ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলাকালীন ,পুলিশ সরাসরি গুলি চালিয়ে
হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর যুগ্ম-সম্পাদক কমরেড আশীষ দাসগুপ্ত কে হত্যা করে ।
উত্তরে ডিএসপি কর্তৃপক্ষ ও রাজ্যে তৎকালীন কংগ্রেস সরকারের অবর্ণনীয় অত্যাচারের সামনে
বুক চিতিয়ে দুর্গাপুর লড়াই চালায় । দুর্গাপুর ইস্পাত কারখানার বীর শ্রমিকরা ৮-দিন ব্যাপি লাগাতার
ধর্মঘট করে । দুর্গাপুর ,পঃ বঙ্গ তথা স্বাধীন
ভারতে এই আন্দোলন ঐতিহাসিক আগষ্ট আন্দোলন নামে পরিচিত , যে আন্দোলনে স্বাধীন ভারতে
শ্রমিকশ্রেনীর সর্বপ্রথম ‘ ব্যারিকেড লড়াই ‘ এর মাধ্যমে শাসকশ্রেনীর কাছে চ্যালেঞ্জ
ছুড়ে দেয় । দুর্গাপুরের লড়াই সেখানেই থেমে থাকে নি । একে একে সর্বমোট ৩৪ জন শহীদের
রক্তে দুর্গাপুরের লাল মাটি আরও লাল হয়েছে । বর্তমানে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাসে দুর্গাপুরে
হাজার হাজার সিআইটিইউ সদস্য কাজ হারিয়েছেন , আক্রান্ত হয়ে শতাধিক গুরুতর জখম হয়েছেন
সিআইটিইউ সহ বাম এ গনতান্ত্রিক আন্দোলনের কর্মী-নেতৃত্ব,অসংখ্য মিথ্যা মামলায় জড়ানো
হয়েছে । আজকে ইস্পাতনগরীর ঐতিহাসিক মিছিল , রক্তপতাকার প্লাবন জানিয়ে দিল ঐতিহাসিক
আগষ্ট আন্দোলনের জন্মদাত্রী শহীদভূমি দুর্গাপুর হার মানেনি,হার মানতে জানে না । আজকের
মিছিলে উপস্হিত ছিলেন ৬৬’ র আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমঃ রথীন রায় ,অজিত মুখার্জী
, অর্ধেন্দু দাক্ষী সহ অন্যান্যরা ।
আগামীকাল ৬ই আগষ্ট , শহীদ দিবস । দুর্গাপুরের
প্রথম শহীদদ্বয় আশীষ-জব্বর সহ ৩৪ শহীদের স্মরণে সারাদিন ধরে ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠান
হবে । দুর্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের
৫০-তম বার্ষিকী উদযাপন কমিটির এর পক্ষ থেকে বর্ষব্যাপি অনুষ্ঠানের কর্মসূচী নেওয়া হয়েছে
।
Saturday, 1 August 2015
১৫ দফা দাবীতে ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটকে সফল করার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে কনভেনশন ।
দুর্গাপুর ,১লা আগষ্ট : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর
দেশবন্ধু ভবনে , ১৫ দফা দাবীতে ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটকে সফল করার জন্য হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে কনভেনশন হয় । কনভেনশনে আইএনটিইউসি
, এআইটিইউসি , টিইউসিসি সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ও গণ সংগঠনের প্রতিনিধিরা যোগদান
করেন । ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য
রাখেন সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , জীবন রায় , পি কে দাস , রানা
সরকার (আইএনটিইউসি ),আমীর হায়দার (এআইটিইউসি ) ও অনীত মল্লিক (টিইউসিসি )। সভাপতিত্ব
করেন কমঃ রথীন রায়।
Subscribe to:
Posts (Atom)