Thursday, 10 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর মৌন প্রতিবাদ ধরনা ।

                                                            

দুর্গাপুর , ১০ই সেপ্টেঃ : আজ , এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর  পক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল চত্বরে থেকে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত এর মৌন প্রতিবাদ ধরনা ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয় । গত কয়েক দিনে ,‘দূষিত রক্ত’ রোগীর শরীরে দেওয়ার জন্য ৪ জন রোগীর মৃত্যু হয়েছে বলে মৃত রোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । কর্মসূচী চলাকালীন এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ডিএসপি র মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেসের ডঃ অশোক সিং এর কাছে এক স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল ও স্বাস্হ্য পরিষেবার উন্নতি ও মেইন হাসপাতালকে পূর্ব গরিমায় ফেরানোর দাবী জানানো হয় ।

এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেইল ও দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রমান্বয় অবহেলা ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান গুলির বানিজ্যিক স্বার্থ দেখতে গিয়ে দুর্গাপুরের অত্যন্ত নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান মেইন হাসপাতাল কে পঙ্গু করার চেষ্টা হচ্ছে । এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বারংবার দাবী জানানো স্বত্বেও স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের স্হায়ী নিয়োগ করা হয় নি । ফলে বর্তমানে ৬১০ বেডের হাসপাতালে সাকুল্যে মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ফলে ,যে হাসপাতালে ( ইন্ডোর ও আউটডোর মিলে ) বছরে প্রায় ১,২০,০০০ রোগী চিকিৎসা করান , বিভিন্ন ধরনের পরীক্ষা হয় এবং অত্যন্ত প্রয়োজনীয় ব্লাড ব্যাঙ্ক রক্ত সরবরাহ করে – অপ্রতুল সংখ্যায় চিকিৎসা কর্মীর জন সেই পরিষেবা দারুনভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় স্হায়ী কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বসানোর দাবী জানানো হয়েছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।

Wednesday, 9 September 2015

কোয়ার্টার ও জমির লিজ-লাইসেন্সিং নিয়ে ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে তুমুল বিক্ষোভ ।

                                                                   
                                                                  

দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আজ,দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং ), কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং নিয়ে  ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে এক গণ-জমায়েতে ,দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুমুল বিক্ষোভ দেখান । বহু পুলিশ ও সিআইএসফ মোতায়েন থাকলেও , বিশাল জমায়েতের ফলে নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং )-র প্রবেশ পথ কার্যতঃ অবরুদ্ধ হয়ে পড়ে । ডি.এস.পি কর্তৃপক্ষ কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর সুযোগ হটাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা নিদারুন বিপদে পড়েছেন । কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং মৃত  শ্রমিক-কর্মচারীদের পরিবারের বিধবা স্ত্রী কে কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর ন্যায্য পাওনার আদায়ের জন্য এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিকভাবে একক ও যৌথ আন্দোলন গড়ে তোলার সাথে সাথে কর্তৃপক্ষের কাছে গণ-সমর্থনের ভিত্তিতে এক বিকল্প প্রস্তাব পেশ করা হয় । কিন্তু,পরিবর্তনের জমানায় শাসকদলের বদান্যতায় শ্রমিক-কর্মচারীদের অধিকারে অগনতান্ত্রিক হস্তক্ষেপে বেশ পারদর্শী হয়ে উঠছে ডি.এস.পি কর্তৃপক্ষ বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয় । আরও অভিযোগ যে ডি.এস.পি কর্তৃপক্ষ সম্পূর্ন স্বৈরাচারী কায়দায় গত ২০শে আগষ্ট এক সার্কুলার জারী করে কোয়ার্টার লাইসেন্সিং এর জন্য এক হাস্যকর-উদ্ভট নির্দেশিকা জারী করেছে । এই নির্দেশিকায় মুষ্টিমেয়র এর জন্য  কোয়ার্টার লাইসেন্সিং কথা বলা হলেও অধিকাংশ কে পথে বসানোর রাস্তা দেখানো হয়েছে । অন্যদিকে , এই সার্কুলারে , আগে যারা কোয়ার্টার লিজ-লাইসেন্সিং নিয়েছেন , তাদের ওপরেও মারাত্মক আক্রমন নামিয়ে আনা হয়েছে বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । গণ-জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী , ডি.এস.পি কর্তৃপক্ষ কে হুঁশিয়ারী  দিয়ে বলেন যে কোন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র সদস্যরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে । তিনি অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহার করার দাবী জানিয়ে , ডি.এস.পি কর্তৃপক্ষ কে জেবিসি তে আলোচনার দাবী জানান । তিনি বলেন যে আজকের এই সুবিশাল জমায়েত যে গণ-অসন্তোষের প্রতিফলন করছে , তা যদি ডি.এস.পি কর্তৃপক্ষ বুঝতে না পারে তবে আগামী ১৫ই সেপ্টেঃ আরও বিশাল জনস্রোত আছড়ে পড়বে ডি.এস.পি এর সি.ই.ও. দফ্তরে ( অ্যাডমিন বিল্ডিং )।অন্যদিকে,তিনি অভিযোগ করেন যে ডি.এস.পি কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলায় ডিএসপি মেইন হাসপাতাল রোগীদের মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে । প্রতিবাদে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ) এর পক্ষ থেকে আগামীকাল ডিএসপি মেইন হাসপাতালে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত মৌন গণ-অবস্হান ও প্রতীকী অনশনের কর্মসূচী নেওয়া হয়েছে ।  এছাড়াও বক্তব্য রাখেন কাজল মজুমদার [এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)],সুব্রত ভট্টাচার্য [ আইএনটিইউসি],বি.ডি.সিং [ স্টিল এমপ্ল: ফোরাম ], অশোক চক্রবর্তী [ এক্স এমপ্ল: ওয়েলফেয়ার অ্যাসোঃ ] এবং মনোজ হাজরা [ ওউন ইয়ো: ওউন হাউস ওনার্স অ্যাসোঃ] । সভা চলাকালীন , ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দিয়ে আসেন । প্রতিনিধিদলের পক্ষে কমঃ ললিত মিশ্র সভাকে কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয়বস্তু , সভায় জানান । সভায় সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 


Monday, 7 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসা ব্যবস্হায় গুরুতর অব্যবস্হা : সিআইটিইউ এর তীব্র প্রতিবাদ ।

                                                             


দুর্গাপুর , ৭ই সেপ্টেঃ : গত কয়েক দিনের মধ্যে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন কয়েক জন রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়ছে । অভিযোগ উঠছে যে মেইন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের  ‘দূষিত রক্ত ‘ ঐ রোগীদের শরীরে দেওয়ায় ,তাদের মৃত্যু হয় । এ বিষয়ে তদন্তের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি দল গতকাল রাত্রি বেলায় হাসপাতালে এসে সরেজমিন তদন্ত চালায় ।
এ দিকে আজ সকালে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনার তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ ও দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসা ব্যবস্হার ধারাবাহিক অবক্ষয়র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেধে ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মেইন হাসপাতালে মৌন মিছিল করা হয় । বিকালে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র দফ্তর বি.টি.রণদিভে ভবনে এক সাংবাদিক সম্মেলনে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র  ডিএসপি শাখার ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জি জানান যে ডিএসপি কারখানার চিকিৎসা পরিষেবা তথা মেইন হাসপাতালের সর্ব ক্ষেত্রে অবক্ষয় কারন হল সেইল ও ডিএসপি কর্তৃপক্ষের লাগাতার অবহেলা । তিনি বলেন যে ৬১০-বেডের এই হাসপাতালে ডিএসপি ও এসপির কর্মরত  প্রায় ১২,০০০ শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও মেডিক্লেম, স্হানীয় বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকুরীরত এবং বহিরাগতরা  ইনডোর ও আউটডোরে চিকিৎসা করান । বছরে গড়ে ১,২০,০০০ জন চিকিৎসা করান । মেডিক্লেম ও বহিরাগত রোগীদের চিকিৎসা বাবদ বছরে ১০ কোটি টাকা আয় করে হাসপাতাল । বছরে গড়ে ৫,০০০০০ বায়োকেমিক টেষ্ট,৪০০০০ এক্স রে ,৪০০০ সিটি স্ক্যান,৫০০০ ইউএসজি ,মাইনর অপারেশন ৫০০০ এবং ৩০০০ মেজর অপারেশন হয়। আউটডোরে প্রতিদিন গড়ে ১২০০ রোগী চিকিৎসার জন্য আসেন । এহেন এক গুরুত্বপূর্ন হাসপাতালে চিকিৎসক – নার্স – ফার্মাসিষ্ট সহ অন্যান্য চিকিৎসা কর্মীদের সংখ্যা অপ্রতুল ।এই মূহুর্তে হাসপাতালে ,  মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ২০০৬ সালে তৎকালীন সেইলের চেয়ারম্যান তৎকালীন সিআইটিইউ এর সভাপতি এম কে পান্ধে কে লিখিতভাবে হাসপাতালে ১৩৯ জন কে স্ট্যাটুটারি রিক্রুটমেন্টর প্রতিশ্রুতি দিলেও  আজও তা পালন করে নি । গত ২৯শে আগষ্ট সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যানকে চিঠি দিয়ে হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন ও শূন্য পদে লোক নিয়োগের দাবী জানিয়েছেন । এর মধ্যেই রোগী মৃত্যুর যে অভিযোগ উঠেছে তাকে দূর্ভাগ্যজনক বলে , এই ঘটনাকে সেইল ও ডিএসপি কর্তৃপক্ষের ধারাবাহিক অবহেলা ও অকর্মন্যতা কে দায়ী করেছেন  হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র সভাপতি রথীন রায় । তিনি বলেন যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন না করা হলে ,এই ঘটনা আরও হতে পারে ।  
রোগী-মৃত্যুর প্রতিবাদে, অবিলম্বে মেইন হাসপাতালের চিকিৎসা ব্যবস্হার উন্নতীর জন্য প্রয়োজনীয় ব্যবস্হা সহ অন্যান্য দাবীতে , আগামী ৯ই সেপ্টঃ , ডিএসপি র নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং) এ হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ বৃহত্তম নাগরিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।

সূত্রের খবর - আজ সন্ধ্যায় , দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগের পিট সাইটে এক ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন ঠিকা শ্রমিক জখম হয়েছেন । এদের মধ্যে ৪ জনের অবস্হা আশংকাজনক । আহতদের ডিএসপি মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Tuesday, 1 September 2015

সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মিছিলে উত্তাল হয়ে উঠল ইস্পাতনগরী ।


দুর্গাপুর , ১লা সেপ্টে: : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ আজকের  মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন সাংসদ সেখ সাইদুল হক  । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , মলয় ভট্টাচার্য , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী সাইদুল হক । সভাপতিত্ব করেন শ্রী অরুণ চৌধুরী ।


Saturday, 29 August 2015

আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে প্রচার চলছে ।

                                                                  


আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে প্রচার চলছে ।
 দুর্গাপুর, ২৯শে আগষ্ট : আজ সন্ধ্যায় , আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি পথসভা অনুষ্ঠিত হয় ।

একটি হয়  সি-জোনের ভগৎ সিং মোড়ে , অপরটি হয় এ’জোনের সেকেন্ডারী রোডের এম.আই.এস মোড়ে । বক্তা ছিলেন যথাক্রমে কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত ও কমঃ স্বপন মজুমদার ।

Friday, 28 August 2015

শান্তিপূর্ণ নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে ইস্পাতনগরী গর্জ্জে উঠল ।

                                                                    

দুর্গাপুর,২২শে আগষ্ট :  আজ সন্ধ্যায় , গতকাল নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে ইস্পাতনগরী গর্জ্জে উঠল । পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে দুটি বিশাল মিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন পথ অতিক্রম করে । এ’জোনের মিছিলটি আশীষ মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আশীষ মার্কেটে ফিরে আসে । বি’জোনের মিছিল ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে চন্ডিদাস বাজারে শেষ হয় । বিশাল মিছিল দুটিতেই নতুন মুখের সংখ্যা উল্ল্যেখনীয় ।পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে গতকালই সেইল সমবায় আবাসনে মিছিল হয়।

Sunday, 23 August 2015

আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি বিশাল পদযাত্রা ।

                                                                       


দুর্গাপুর, ২৩শে আগষ্ট : আজ সকালে , আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি সুসজ্জিত বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় । ১০ কিমি ব্যাপী প্রথম পদযাত্রাটি ইস্পাতনগরী সংলগ্ন রঘুনাথপুর থেকে শুরু হয়ে এ’জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্টিল মার্কেট সংলগ্ন পাঁচমাথা মোড়ে শেষ হয় । ৭ কিমি ব্যাপী দ্বিতীয় পদযাত্রাটি সেইল আবাসন অঞ্চলের কবিগুরু মোড় থেকে শুরু হয়ে সি’জোন ,সেপকো কলোনী সহ বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তিলক ময়দানে শেষ হয় ।