Saturday, 19 September 2015

রাজ্যের গনতন্ত্র ভূলুন্ঠিত : রুখে দাঁড়ানোই সময়ের আহ্বান – সেভ ডেমোক্রাসী ফোরামের সভায় মত বিশিষ্টদের ।

                                                            


দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ : আজ ইস্পাতনগরীর তিলক রোড ময়দানে সেভ ডেমোক্রাসী ফোরামের ডাকে এক প্রকাশ্য সভায় বর্তমানে রাজ্যে গনতন্ত্র ভূলন্ঠিত এবং সেই গনতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার জন্য দল-মত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলী,আব্দুল মান্নান,বিকাশ রঞ্জন ভট্টাচার্য,চঞ্চল চক্রবর্তী সহ রাজ্যের ও দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ । সভা ঘিরে দুর্গাপুরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে । আজকের সভায় উপচে পড়া ভীড় তারই প্রমান । সভার সূচনায় দুর্গাপুর সেভ ডেমোক্রাসী ফোরামের আহ্বায়ক রঞ্জিত মুখার্জী ( এ্যাডভোকেট ) বলেন যে বিগত ২০১১ সাল থেকে সারা রাজ্যের সাথে দুর্গাপুরে গনতন্ত্রের নিধন-যজ্ঞ চলছে । হাজার হাজার শ্রমিককে বিরোধী রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার ‘অপরাধে’ কারখানার থেকে উচ্ছেদ করা হয়েছে । রাজনৈতিক কারনে জীবিকার উপর এমন আক্রমন সারা ভারতে এক বিরলতম ঘটনা ।শাসকদল একের এক স্হানীয় স্তরের নির্বাচনে  - পৌরসভা,সমবায় অথবা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে গায়ের জোরে দখল করেছে,বিরোধী সংগঠনের অফিস দখল করেছে ,ভাঙ্গচূর চালিয়েছে ,পুড়িয়ে দিয়েছে । বিরোধী সংগঠনের নেতা-কর্মীদের উপরে নৃশংস শারীরিক আক্রমন চালিয়ে খুন করা হয়েছে , অনেকে গুরুতর আহত হয়েছেন । এমনকি , মহিলারাও এই আক্রমনের হাত থেকে রেহাই পান নি । পুলিশ অপরাধীদের গ্রেফ্তার করার বদলে বিরোধীদের হেনস্হা করছে । এই পরিস্হিতে, দুর্গাপুরের দল-মত-নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেভ ডেমোক্রাসী ফোরাম গড়ে তুলেছেন । আব্দুল মান্নান বলেন যে রাজ্যের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জী কে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করেছেন গনতন্ত্রকে নিধন করার জন্য নয় । বামফ্রন্ট সরকারে বিরোধীতা করে রাজ্যে ‘পরিবর্তন ‘ আনার লড়াইতে আমিও নেতৃত্বের সারিতে ছিলাম ,কিন্তু আজ যখন রাজ্যের গনতন্ত্রের ভূলন্ঠিত , সমাজের সব অংশের মানুষ আক্রান্ত হচ্ছেন , এমন কি তৃণমূল করেন তারাও আক্রান্ত হচ্ছেন তখন রাজ্যে গনতন্ত্র পুনুরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে । বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী চঞ্চল চক্রবর্তী রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা উল্ল্যখ করেন । বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য বলেন যে গণতন্ত্র একটি অধিকার , কারোর দয়ার দান নয় । মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকার পঃ বঙ্গের মানুষের সেই অধিকার ছিনিয়ে নিতে চেয়ে একের পর এক চরম অগনতান্ত্রিক কাজ করে চলেছেন । কিন্তু পঃ বঙ্গের গনতন্ত্র প্রিয় মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছেন । দুর্গাপুরের মানুষও সেই প্রচেষ্টায় সামিল হয়েছেন । শ্রী অশোক গাঙ্গুলী বলেন যে আইনের চোখে সবাই সমান – এই নীতি আজ রাজ্যে রক্ষিত হচ্ছে না । মহিলাদের উপরে অকথ্য অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছে , এমনকি শাসকদল ধর্ষনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে । এই ভয়ংকর নৈরাজ্য থেকে আমাদের প্রিয় পঃ বঙ্গকে রক্ষা করতে গেলে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে । সভায় সভাপতিত্ব করেন এস.আর.সিনহা এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার সুব্রত সিনহা । 




https://www.youtube.com/watch?v=j4dvl1G0XUc&feature=youtu.be

                         https://www.youtube.com/watch?v=ljr6M8a_d-w&feature=youtu.be


Tuesday, 15 September 2015

তীব্র আক্রমনের শিকার হয়েও রাষ্ট্রায়ত্ব শিল্প দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ।



দুর্গাপুর ,১৫ই সেপ্টেঃ : পঃ বঙ্গে শ্রীমতি মমতা ব্যানার্জী নেতৃত্বে তৃণমূল সরকার সাড়ে চার বছরে দুর্গাপুর শিল্পাঞ্চলে একদিকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে অন্যদিকে  শ্রমিক অধিকারের উপর তীব্র আঘাত নেমে এসেছে । বিশেষতঃ তীব্র আক্রমন নেমে এসেছে  রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইলের অন্তর্ভূক্ত দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের উপরে । তৃণমূলের দুষ্কৃতিরা এ পর্যন্ত ৩৫০০ জন দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিক কে সি.আই.টি.ইউ করার ‘ অপরাধে ’ কাজের জায়গা থেকে উচ্ছেদ করেছে । তৃণমূলের দুষ্কৃতিরা কারখানার ভিতরে ও ইস্পাতনগরীতে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে,বহু শ্রমিক গুরুতর আহত হয়েছেন । উচ্ছেদ হওয়া বহু ঠিকা শ্রমিকের পরিবার ভেসে গেছে । একের পর এক শ্রমিক-সমবায় তৃণমূলীরা গায়ের জোড়ে বিনা নির্বাচনে দখল করেছে । আসলে তৃণমূল সরকার আসার পরেও দুর্গাপুর ইস্পাত কারখানায় ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) বিপুল ভোটে জয়ী হওয়ার পরে তৃণমূল সরাসরি সন্ত্রাস সৃষ্টির পথ ধরে । কিন্তু তৃণমূলের এই অবর্নণীয় সন্ত্রাসে বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়ার পরিবর্তে রাজ্যের পুলিশ প্রশাসন অসংখ্য মিথ্যা মামলায় সি.আই.টি.ইউ এর নেতা-কর্মীদের জড়িয়েছে । অন্যদিকে তৃণমূলী দুষ্কৃতিদের সন্ত্রাস নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ নীরবতা পালন করছে যা পরোক্ষে কারখানা ও ইস্পাতনগরীতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে সাহায্য করছে । আবার , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ যখন কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে একের পর স্বৈরাচারী কায়দায় শ্রমিকবিরোধী পদক্ষেপ নিচ্ছে তখন তৃণমূলী ইউনিয়ন কর্তৃপক্ষের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরোধীতা না করার জন্য শ্রমিকদের ভুল বোঝানোর চেষ্টা করছে । একইভাবে,মোদী সরকার রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস করার নীতির বিরোধীতার করার বদলে , ঐক্যবদ্ধ  শ্রমিক আন্দোলনেরই বিরোধীতা করছে তৃণমূলী ইউনিয়ন ! কিন্তু তৃণমূলী ইউনিয়ন ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এই পারস্পরিক দেওয়া-নেওয়ার খেলা আজ দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের কাছে স্পষ্ট হয়ে গেছে । আজ দুর্গাপুর ইস্পাত কারখানার অ্যাডমিন বিল্ডিং এ এক বিশাল প্রতিবাদ সভায় এই অভিযোগ করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ওবি-কনভেনর ( ডিএসপি শাখা) কমরেড বিশ্বরূপ ব্যানার্জী । তিনি বলেন যে অতীতের মত বর্তমানেও এইচ.এস.ই.ইউ সন্ত্রাসের সামনে মাথা নত করে নি ,করবেও না । গত সাড়ে চার বছরে একথা প্রমানিত হয়েছে । ডিএসপি র কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ যে একাধিক অন্যায় ও অনায্য সিদ্ধান্ত নিয়েছে ,তা প্রত্যাহার না করা পর্যন্ত এইচ.এস.ই.ইউ তীব্র আন্দোলন গড়ে তুলবে । একই সাথে তিনি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের স্বৈরাচারী সিদ্ধান্তকে পরিবর্তনের জন্য প্রত্যেক শ্রমিক প্রতিটি শ্রমিক ইউনিয়নকে যৌথ ভাবে লড়াই গড়ে তুলতে হবে । ১৯-দফা দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) আন্দোলন চালাচ্ছে । গত এক সপ্তাহের মধ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) র ডাকে ১৯-দফা দাবীতে ডিএসপি র কর্মরত ও অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারীদের নিয়ে পর পর দুটি বিশাল প্রতিবাদ সভা হল । সভা চলাকালীন কমঃ অরুন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নের এক প্রতিনিধিদল সি.ই.ও এর দফ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন এবং প্রতিনিধিদলের সদস্য কমঃ ললিত মিশ্র আলোচনার বিষয় সভাকে জানান । এছাড়াও ,আজকের সভায় বক্তব্য রাখেন মনোজ হাজরা ( ওউন ইয়োর ওউন হাউস  ওনার্স অ্যাসোঃ ),শ্যামল দত্ত ( স্টীল এমপ্লঃ ফোরাম) ,অশোক চক্রবর্তী ( এক্স- এমপ্লঃ ওয়েলফেয়ার   অ্যাসোঃ ) ও অনীতা মাল ( ইস্পাতনগরীর মহিলাদের পক্ষে )। সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।


Friday, 11 September 2015

অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী সমবায় নির্বাচনে সি.আই.টি.ইউ প্রার্থীদের মনোনয়ন পত্র লুঠ করল তৃণমূলীরা ।

                                                                 

দুর্গাপুর,১১ই সেপ্টেঃ – আজ, কেন্দ্রীয় রাষ্ট্রায়াত্ত সংস্হা অ্যালয় স্টিল প্ল্যান্টের(এসপি) কর্মী-সমবায় এসপি এমপ্লয়িজ মাল্ট-পারপাস কোঃ-অপাঃ আসন্ন নির্বাচনে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে , কারখানার অভ্যন্তরে সি.আই.এস.এফ এর প্রহরাধীন অ্যাডমিন বিল্ডিং এর কোঃ-অপঃ অফিস থেকে তৃণমূলীরা ৪৬টি মনোনয়ন পত্রই ছিনিয়ে নেয় । প্রসংগত আগামী ২৩শে সেপ্টেঃ ঐ কর্মী-সমবায়ের নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে । এই ঘটনায়,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে লিখিত ভাবে এসপি র জিএম ( পি এ্যান্ড এ ) ও রাজ্য সমবায় বিভাগের সংশ্লিষ্ট এ.আর.সি.এস কে জানানো হয়েছে । এছাড়াও রাজ্যপালের কাছে গোটা ঘঠনা ফ্যাক্স মারফৎ জানানো হয়েছে । স্হানীয় ওয়ারিয়া থানাতে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ।

Thursday, 10 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর মৌন প্রতিবাদ ধরনা ।

                                                            

দুর্গাপুর , ১০ই সেপ্টেঃ : আজ , এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর  পক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল চত্বরে থেকে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত এর মৌন প্রতিবাদ ধরনা ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয় । গত কয়েক দিনে ,‘দূষিত রক্ত’ রোগীর শরীরে দেওয়ার জন্য ৪ জন রোগীর মৃত্যু হয়েছে বলে মৃত রোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । কর্মসূচী চলাকালীন এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ডিএসপি র মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেসের ডঃ অশোক সিং এর কাছে এক স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল ও স্বাস্হ্য পরিষেবার উন্নতি ও মেইন হাসপাতালকে পূর্ব গরিমায় ফেরানোর দাবী জানানো হয় ।

এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেইল ও দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রমান্বয় অবহেলা ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান গুলির বানিজ্যিক স্বার্থ দেখতে গিয়ে দুর্গাপুরের অত্যন্ত নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান মেইন হাসপাতাল কে পঙ্গু করার চেষ্টা হচ্ছে । এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বারংবার দাবী জানানো স্বত্বেও স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের স্হায়ী নিয়োগ করা হয় নি । ফলে বর্তমানে ৬১০ বেডের হাসপাতালে সাকুল্যে মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ফলে ,যে হাসপাতালে ( ইন্ডোর ও আউটডোর মিলে ) বছরে প্রায় ১,২০,০০০ রোগী চিকিৎসা করান , বিভিন্ন ধরনের পরীক্ষা হয় এবং অত্যন্ত প্রয়োজনীয় ব্লাড ব্যাঙ্ক রক্ত সরবরাহ করে – অপ্রতুল সংখ্যায় চিকিৎসা কর্মীর জন সেই পরিষেবা দারুনভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় স্হায়ী কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বসানোর দাবী জানানো হয়েছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।

Wednesday, 9 September 2015

কোয়ার্টার ও জমির লিজ-লাইসেন্সিং নিয়ে ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে তুমুল বিক্ষোভ ।

                                                                   
                                                                  

দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আজ,দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং ), কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং নিয়ে  ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে এক গণ-জমায়েতে ,দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুমুল বিক্ষোভ দেখান । বহু পুলিশ ও সিআইএসফ মোতায়েন থাকলেও , বিশাল জমায়েতের ফলে নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং )-র প্রবেশ পথ কার্যতঃ অবরুদ্ধ হয়ে পড়ে । ডি.এস.পি কর্তৃপক্ষ কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর সুযোগ হটাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা নিদারুন বিপদে পড়েছেন । কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং মৃত  শ্রমিক-কর্মচারীদের পরিবারের বিধবা স্ত্রী কে কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর ন্যায্য পাওনার আদায়ের জন্য এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিকভাবে একক ও যৌথ আন্দোলন গড়ে তোলার সাথে সাথে কর্তৃপক্ষের কাছে গণ-সমর্থনের ভিত্তিতে এক বিকল্প প্রস্তাব পেশ করা হয় । কিন্তু,পরিবর্তনের জমানায় শাসকদলের বদান্যতায় শ্রমিক-কর্মচারীদের অধিকারে অগনতান্ত্রিক হস্তক্ষেপে বেশ পারদর্শী হয়ে উঠছে ডি.এস.পি কর্তৃপক্ষ বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয় । আরও অভিযোগ যে ডি.এস.পি কর্তৃপক্ষ সম্পূর্ন স্বৈরাচারী কায়দায় গত ২০শে আগষ্ট এক সার্কুলার জারী করে কোয়ার্টার লাইসেন্সিং এর জন্য এক হাস্যকর-উদ্ভট নির্দেশিকা জারী করেছে । এই নির্দেশিকায় মুষ্টিমেয়র এর জন্য  কোয়ার্টার লাইসেন্সিং কথা বলা হলেও অধিকাংশ কে পথে বসানোর রাস্তা দেখানো হয়েছে । অন্যদিকে , এই সার্কুলারে , আগে যারা কোয়ার্টার লিজ-লাইসেন্সিং নিয়েছেন , তাদের ওপরেও মারাত্মক আক্রমন নামিয়ে আনা হয়েছে বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । গণ-জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী , ডি.এস.পি কর্তৃপক্ষ কে হুঁশিয়ারী  দিয়ে বলেন যে কোন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র সদস্যরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে । তিনি অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহার করার দাবী জানিয়ে , ডি.এস.পি কর্তৃপক্ষ কে জেবিসি তে আলোচনার দাবী জানান । তিনি বলেন যে আজকের এই সুবিশাল জমায়েত যে গণ-অসন্তোষের প্রতিফলন করছে , তা যদি ডি.এস.পি কর্তৃপক্ষ বুঝতে না পারে তবে আগামী ১৫ই সেপ্টেঃ আরও বিশাল জনস্রোত আছড়ে পড়বে ডি.এস.পি এর সি.ই.ও. দফ্তরে ( অ্যাডমিন বিল্ডিং )।অন্যদিকে,তিনি অভিযোগ করেন যে ডি.এস.পি কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলায় ডিএসপি মেইন হাসপাতাল রোগীদের মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে । প্রতিবাদে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ) এর পক্ষ থেকে আগামীকাল ডিএসপি মেইন হাসপাতালে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত মৌন গণ-অবস্হান ও প্রতীকী অনশনের কর্মসূচী নেওয়া হয়েছে ।  এছাড়াও বক্তব্য রাখেন কাজল মজুমদার [এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)],সুব্রত ভট্টাচার্য [ আইএনটিইউসি],বি.ডি.সিং [ স্টিল এমপ্ল: ফোরাম ], অশোক চক্রবর্তী [ এক্স এমপ্ল: ওয়েলফেয়ার অ্যাসোঃ ] এবং মনোজ হাজরা [ ওউন ইয়ো: ওউন হাউস ওনার্স অ্যাসোঃ] । সভা চলাকালীন , ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দিয়ে আসেন । প্রতিনিধিদলের পক্ষে কমঃ ললিত মিশ্র সভাকে কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয়বস্তু , সভায় জানান । সভায় সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 


Monday, 7 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসা ব্যবস্হায় গুরুতর অব্যবস্হা : সিআইটিইউ এর তীব্র প্রতিবাদ ।

                                                             


দুর্গাপুর , ৭ই সেপ্টেঃ : গত কয়েক দিনের মধ্যে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন কয়েক জন রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়ছে । অভিযোগ উঠছে যে মেইন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের  ‘দূষিত রক্ত ‘ ঐ রোগীদের শরীরে দেওয়ায় ,তাদের মৃত্যু হয় । এ বিষয়ে তদন্তের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি দল গতকাল রাত্রি বেলায় হাসপাতালে এসে সরেজমিন তদন্ত চালায় ।
এ দিকে আজ সকালে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) র পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনার তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ ও দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসা ব্যবস্হার ধারাবাহিক অবক্ষয়র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেধে ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মেইন হাসপাতালে মৌন মিছিল করা হয় । বিকালে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র দফ্তর বি.টি.রণদিভে ভবনে এক সাংবাদিক সম্মেলনে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র  ডিএসপি শাখার ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জি জানান যে ডিএসপি কারখানার চিকিৎসা পরিষেবা তথা মেইন হাসপাতালের সর্ব ক্ষেত্রে অবক্ষয় কারন হল সেইল ও ডিএসপি কর্তৃপক্ষের লাগাতার অবহেলা । তিনি বলেন যে ৬১০-বেডের এই হাসপাতালে ডিএসপি ও এসপির কর্মরত  প্রায় ১২,০০০ শ্রমিক-আধিকারিক ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও মেডিক্লেম, স্হানীয় বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকুরীরত এবং বহিরাগতরা  ইনডোর ও আউটডোরে চিকিৎসা করান । বছরে গড়ে ১,২০,০০০ জন চিকিৎসা করান । মেডিক্লেম ও বহিরাগত রোগীদের চিকিৎসা বাবদ বছরে ১০ কোটি টাকা আয় করে হাসপাতাল । বছরে গড়ে ৫,০০০০০ বায়োকেমিক টেষ্ট,৪০০০০ এক্স রে ,৪০০০ সিটি স্ক্যান,৫০০০ ইউএসজি ,মাইনর অপারেশন ৫০০০ এবং ৩০০০ মেজর অপারেশন হয়। আউটডোরে প্রতিদিন গড়ে ১২০০ রোগী চিকিৎসার জন্য আসেন । এহেন এক গুরুত্বপূর্ন হাসপাতালে চিকিৎসক – নার্স – ফার্মাসিষ্ট সহ অন্যান্য চিকিৎসা কর্মীদের সংখ্যা অপ্রতুল ।এই মূহুর্তে হাসপাতালে ,  মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ২০০৬ সালে তৎকালীন সেইলের চেয়ারম্যান তৎকালীন সিআইটিইউ এর সভাপতি এম কে পান্ধে কে লিখিতভাবে হাসপাতালে ১৩৯ জন কে স্ট্যাটুটারি রিক্রুটমেন্টর প্রতিশ্রুতি দিলেও  আজও তা পালন করে নি । গত ২৯শে আগষ্ট সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যানকে চিঠি দিয়ে হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন ও শূন্য পদে লোক নিয়োগের দাবী জানিয়েছেন । এর মধ্যেই রোগী মৃত্যুর যে অভিযোগ উঠেছে তাকে দূর্ভাগ্যজনক বলে , এই ঘটনাকে সেইল ও ডিএসপি কর্তৃপক্ষের ধারাবাহিক অবহেলা ও অকর্মন্যতা কে দায়ী করেছেন  হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র সভাপতি রথীন রায় । তিনি বলেন যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন না করা হলে ,এই ঘটনা আরও হতে পারে ।  
রোগী-মৃত্যুর প্রতিবাদে, অবিলম্বে মেইন হাসপাতালের চিকিৎসা ব্যবস্হার উন্নতীর জন্য প্রয়োজনীয় ব্যবস্হা সহ অন্যান্য দাবীতে , আগামী ৯ই সেপ্টঃ , ডিএসপি র নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং) এ হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ বৃহত্তম নাগরিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।

সূত্রের খবর - আজ সন্ধ্যায় , দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগের পিট সাইটে এক ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন ঠিকা শ্রমিক জখম হয়েছেন । এদের মধ্যে ৪ জনের অবস্হা আশংকাজনক । আহতদের ডিএসপি মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Tuesday, 1 September 2015

সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মিছিলে উত্তাল হয়ে উঠল ইস্পাতনগরী ।


দুর্গাপুর , ১লা সেপ্টে: : আজ বিকালে ,” ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী – সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি “ –র ডাকে , ইস্পাতনগরী সাম্রাজ্যবাদ-বিরোধী ও যুদ্ধ-বিরোধী ও শান্তির পক্ষে মহা মিছিলে উত্তাল হয়ে উঠল । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ আজকের  মিছিলে যোগদান করেন । বিপুল সংখ্যায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের উপস্হিতি সকলের নজর কেড়েছে । বেলা ৪-০০ সময় ইস্পাতনগরীর এ-জোনের আশীষ মার্কেট এর থেকে সাদা বেলুন উড়িয়ে মহা মিছিলের সূচনা করেন প্রাক্তন সাংসদ সেখ সাইদুল হক  । উপস্হিত ছিলেন শ্রী সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , কাজল চ্যাটার্জী , অরুণ চৌধুরী , মলয় ভট্টাচার্য , আমীর হায়দার সহ বিভিন্ন গণ-আন্দোলন – ট্রেড ইউনিয়ন – সাংস্কৃতিক - শিশু – বিজ্ঞান সংগঠনের নেতৃবৃন্দ । মিছিল এ-জোনের আশীষ মার্কেট থেকে শুরু হয়ে অশোক এভিন্যু – চৈতন্য এভিন্যু – ভাবা রোড – এডিসনের মধ্য দিয়ে দীর্ঘপথ অতিক্রম ইস্পাতনগরীর বি-জোনের নিউটন পূজো ময়দানে শেষ হয় শপথ গ্রহন অনুষ্ঠানের সভার মধ্য দিয়ে । শপথবাক্য পাঠ করান শ্রী সাইদুল হক । সভাপতিত্ব করেন শ্রী অরুণ চৌধুরী ।