Thursday, 1 October 2015

ইস্পাতনগরীতে লালতরঙ্গ ।

                                                               

দুর্গাপুর,১লা অক্টোবর : আজ সন্ধ্যায়, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ডাকে,দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে ইউনিয়নের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে  ইস্পাতনগরীতে এক বিশাল মিছিল ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে মার্কণী – চন্ডিদাস বাজার–শরৎচন্দ্র-মহিষ্কাপুর-আই সেক্টর মোড়-রামকৃষ্ণ-অশোক এভিন্যু-সেন্ট পলস হয়ে আশীষ মার্কেটে পৌঁছায় । মিছিলে অবিলম্বে ডি.এস.পি ম্যানেজমেন্ট কে কোয়ার্টার-সংক্রান্ত কালা সার্কুলার ও শ্রমিক-কর্মচারীদের ওপর চাপানো জল ও ডায়েট চার্জ প্রত্যাহারে দাবী ওঠে । একই সাথে মিছিল থেকে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় । পাঁচ সহস্রাধিক লোকের এই মিছিলে মহিলাদের বিশাল উপস্হিতি লক্ষ্যনীয় ছিল । মিছিলে উপস্হিত ছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ সহ জেলা সি.আই.টি.ইউ এর নেতৃত্ব । মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ।



Wednesday, 30 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানায় সহ রাজ্যে সুস্হ গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্হা ধ্বংস করার নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলবে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )

                                                        

দুর্গাপুর,৩০শে সেপ্টে : দুর্গাপুর ইস্পাত কারখানায় সহ রাজ্যে সুস্হ গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং  কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্হা ধ্বংস করার নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলবে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) । গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন-স্বীকৃতি নির্বাচনে ঐতিহাসিক জয়লাভের পরে আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর দফ্তর বি.টি.রণদিভে ভবনে আয়োজিত এক ভীড়ে-ঠাসা সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ইউনিয়নের ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । তিনি এই ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে সমস্ত দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত কর্মরত শ্রমিক-কর্মচারী সহ অবসরপ্রাপ্ত  শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অভিনন্দন জানান । এছাড়াও মৃত শ্রমিক-কর্মচারীদের পোষ্য,ঠিকা শ্রমিক,উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক ও তাদের পরিবারবর্গ,দুর্গাপুরের জনগন এবং সেভ ডেমোক্র্যাসি ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অভিনন্দন জানান । একই সাথে তিনি সুষ্ঠ নির্বাচন পরিচালনায় পুলিশ-প্রশাসন ও সি.আই.এস.এফ এর সদর্থক ভূমিকার প্রশংসা করেন । তিনি এই নির্বাচনকে প্রহসনে পরিনত করার জন্য তৃণমূলী দুষ্কৃতিদের লাগাতার সন্ত্রাসের কঠোর ভাষায় নিন্দা করে বলেন যে তৃণমূলী দুষ্কৃতিদের সন্ত্রাসের জন্য প্রায় ৩০০ জন শ্রমিক ভোটদান করার জন্য কারখানায় প্রবেশ করতে পারে নি । এমনকি তৃণমূলী সন্ত্রাসের জন্য কারখানার ভেতরে কমপক্ষে ৩০ জন ভোটদান করতে পারে নি। ২৮শে সেপ্টেঃ রাতে তৃণমূলী দুষ্কৃতিরা  ৩৬ জন শ্রমিক-কর্মচারীর কোয়ার্টার বাড়ীতে হামলা চালায় । কিন্তু দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা বীরত্বের সাথে এই তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করে ভোট দিয়ে সি.আই.টি.ইউ এর প্রতি পুনরায় আস্হা জানিয়েছেন ।  অন্যান্য ইউনিয়ন এমনকি,  তৃণমূলের ইউনিয়নকে যারা ভোট দিয়েছেন ,সেই শ্রমিকদের , নিজের ভোট নিজে দেওয়ার জন্য – তিনি অভিনন্দন জানান ।  কমঃ বিশ্বরূপ ব্যানার্জী বলেন যে জন্মলগ্ন থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) দুর্গাপুর ইস্পাতের শ্রমিকর স্বার্থে লড়াই করছে । তাই দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ম্যানেজমেন্টের স্বেচ্ছাচারী শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে প্রবলতম আন্দোলন গড়ে তোলার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) কে পুনরায় নির্বাচিত করেছে । ২০১১ সালের ইউনিয়ন-স্বীকৃতি নির্বাচনে ইউনিয়ন পেয়েছিল ৩৮.৭৪% ভোট । এই নির্বাচনে , শ্রমিক-সংখ্যা হ্রাস হলেও ইউনিয়নের ভোট বেড়ে হয়েছে ৪২.৭০% ।
তিনি অবিলম্বে ডি.এস.পি কর্তৃপক্ষকে কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর জন্য সাম্প্রতিক জারী করা সমস্ত সার্কুলার , কর্মরতদের উপর জলের উপর চার্জ ও হাসপাতালের ডায়েট-চার্জ অবিলম্বে নিঃশর্তে প্রত্যাহার করার দাবী জানিয়েছেন এবং কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য কোয়ার্টার ও জমির যথাযথ লিজ-লাইসেন্সিং এর ব্যবস্হার দাবী জানিয়েছেন । একই সাথে তিনি অবিলম্বে সি.আই.টি.ইউ করার অপরাধে উচ্ছেদ হওয়া ৩৫০০ ঠিকা-শ্রমিকদের পূনর্বহাল , মৃত শ্রমিক-কর্মচারীদের পোষ্যের চাকুরী ও কারখানার সেফটি-বিষয় কমিটির সক্রিয় করার দাবী জানিয়েছেন এবং ডিএসপি কর্তৃপক্ষের একাংশর রাজনৈতিক-পক্ষালম্বনের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন ।
ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় বলেন যে এই ঐতিহাসিক বিজয় , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে, ইউনিয়ন ও দুর্গাপুরে প্রথম শহীদদ্বয় আশীষ-জব্বরের শহীদ হওয়ার ৫০-তম বার্ষিকীতে , শহীদদ্বয় আশীষ-জব্বরের উদ্দেশ্যে উৎসর্গ করছে । তিনি বলেন যে  ইউনিয়নের এই ঐতিহাসিক বিজয় আরও একবার প্রমান করল যে ইস্পাতনগরী সহ দুর্গাপুর তথা ইস্পাত শ্রমিকরা অতীতেও সন্ত্রাসের কাছে মাথা নত করে নি , আজও করছে না । সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমঃ রথীন রায় বলেন যে শ্রমিক-স্বার্থে কাজ করতে ইচ্ছুক যে কেউ  স্বেচ্ছায় ইউনিয়নে যোগ দিতে পারে ।
এদিকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বার্তার স্রোত আসতে আরম্ভ করেছে । ইতিমধ্যে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , কয়লা শ্রমিকদের পক্ষে কমঃ জীবন রায়,ইস্পাত শ্রমিকদের পক্ষে কমঃ পি.কে.দাস , বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ । অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুরের কংগ্রেস নেতা শ্রী সুদেব রায় , দুর্গাপুর ইস্পাতের আই.এন.টি.ইউ.সি নেতা বিশ্বজিত বিশ্বাস,দুর্গাপুর ইস্পাতের আই.এন.টি.টি.ইউ.সি নেতা জয়ন্ত রক্ষিত সহ অন্যান্যরা ।
আগামীকাল , ইউনিয়নের পক্ষ থেকে এই অবিস্মরণীয় বিজয়ের জন্য ইস্পাতনগরীতে বিকাল ৫-০০ টাঃ , ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে আশীষ মার্কেট পর্যন্ত এক ঐতিহাসিক মিছিলের ডাক দেওয়া হয়ছে ।


Tuesday, 29 September 2015

তৃণমূলের সন্ত্রাসকে পরাস্ত করে দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর অভূতপূর্ব জয় ।

                                                                  


দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় । শ্রমিক-কর্মচারীদের `ভোট দেওয়ার উৎসাহ ছিল চোখে পড়ার মত । সমস্ত রকম সন্ত্রাস-ভীতিকে উপেক্ষা করে ৯৩.৩৮ % ভোট পরে । সমস্ত ব্যালট গোনার পরে দেখা যায় যে মোট ভোটার ৯১২৯ জনের মধ্যে ভোট দিয়েছেন ৮৫২৫ জন । বাতিল ভোট – ৭০ ।হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) পেয়েছে ৩৬৪২ টি , আই.এন.টি.টি.ইউ.সি ৩২৮১ , আই.এন.টি.ইউ.সি ১১১৫ , এ.আই.টি.ইউ.সি ১১৭ টি, বি.এম.এস ২৪০ ও এ.আই.ইউ.টি.ইউ.সি ৬০টি ভোট পেয়েছে ।এর ফলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) সোল বার্গেনিং এজেন্ট হিসাবে নির্বাচিত হল। ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় ,  নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) অভূতপূর্ব জয়ের জন্য,দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন ।
  এর আগে , দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনের দিন ঘোষনার হওয়ার পরের থেকে কারখানা ও ইস্পাতনগরী বিভিন্ন জায়গায় তৃণমূল সন্ত্রাস সৃষ্টির প্রচেষ্টা চালায় । ২৬ ও ২৭শে সেপ্টেঃ রাত্রিবেলায় ইস্পাত শ্রমিকদের কোয়ার্টার অথবা বাড়ীতে হুমকি প্রদর্শন এবং ২৭শে সেপ্টেঃ কারখানার আর.এম.এইচ.পি. বিভাগে শ্রমিকদের মারধোর ইত্যাদি ঘটনা ঘটায় । এর প্রতিবাদে আর.এম.এইচ.পি. বিভাগে দল-মত-নির্বিশেষ সমস্ত শ্রমিকরা তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করতে বাধ্য হয় । খবর পাওয়ার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও আই.এন.টি.ইউ.সি এর নেতৃবৃন্দ কারখানায় গিয়ে রিটার্নিং অফিসার , ইস্পাত কর্তৃপক্ষ ও সি.আই.এস.এফ এর উচ্চ আধিকারিকদের কাছে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন । রিটার্নিং অফিসার , ইস্পাত কর্তৃপক্ষ ও সি.আই.এস.এফ এর আধিকারিকদের একাংশ , আই.এন.টি.টি.ইউ.সি এর পক্ষ অবলম্বন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে । কিন্তু আর.এম.এইচ.পি. বিভাগে শ্রমিকদের চাপে এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃত্বের অনমনীয় মনোভাবের জন্য , রাত্রি পৌনে বারোটা নাগাদ রিটার্নিং অফিসার , ইস্পাত কর্তৃপক্ষ ও সি.আই.এস.এফ এর উচ্চ আধিকারিকরা আলোচনায় বসতে বাধ্য হয় এবং ভোর ৩-৩০ মিঃ পর্যন্ত আলোচনা চলে । নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে পরিচালনা এবং ভোটারদের ভোটদানের অবাধ ব্যবস্হা বন্দোবস্ত থাকবে – এই প্রতিশ্রুতি দিলে আলোচনার মীমাংসা হয় ।
 কিন্তু , তা সত্বেও , গতকাল রাত্রিবেলায় ইস্পাতনগরী ও সংলগ্ন বৃহত্তর দুর্গাপুরে শ্রমিকদের কোয়ার্টার/বাড়ীতে , তৃণমূলের বাইক বাহিনী হুমকি প্রদর্শন ও হামলা চালায় । আজও ভোটদান পর্ব শুরু হলে , তৃণমূলের বাইক বাহিনী হুমকি প্রদর্শন ও হামলা চালায় ।  তবুও ইস্পাত শ্রমিকরা ইস্পাত-দৃঢ় মনোভাব নিয়ে ভোট দিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে জয়যুক্ত করেন ।


Saturday, 26 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(এইচ.এস.ই.ইউ) কে জয়ী করার আহ্বান জানিয়ে সি.আই.টি.ইউ এর ডাকে বিশাল মিছিলে।


দুর্গাপুর ,২৬শে সেপ্টেঃ : আজ  সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে বিকাল ৪-০০ টাঃ  ইস্পাতনগরীর শহীদ আশীষ-জব্বর/নেতাজী ভবনের সংলগ্ন অঞ্চল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সহ বৃহত্তর শ্রমজীবি মানুষের বিশাল মিছিল কনিষ্ক রোড-লিঙ্ক রোড ধরে ৫ কিমি অতিক্রম করে  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে পৌঁছায় । পথের দুপাশে বহু মানুষ ও জেনারেল শিফট ফেরৎ দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা লাল ঝাণ্ডার এই দীর্ঘ মিছিল উৎসাহ ভরে দেখছিলেন । গত বিধানসভা নির্বাচনে পরে অনুষ্ঠিত দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) সর্বোচ্চ ভোট পায় । এরপরই, সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে  শুরু হয় তৃণমূলীদের ,শ্রমিক-কর্মচারী ও সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার ও ভোটদানের অধিকার, লুঠ করার সন্ত্রাস । তৃণমলীরা বিগত দুর্গাপুরের পৌর নির্বাচন ও লোকসভা নির্বাচনে বুথ দখল করে , সরাসরি ভয়ংকর  সন্ত্রাস চালিয়ে শ্রমিক-ভোট লুঠ করে অথবা ভোট বানচাল করে করে একে একে গায়ের জোড়ে অধিকার করেছে ডিএসপি পিপলস্ কো-অপাঃ ব্যাঙ্ক , ডিএসপি কনজিউমার কো-অপাঃ , এস.বি.এস.টি.সি. , ডি.পি.এল. ও এ.বি.এল. ও খুব সাম্প্রতিক এ.এস.পি. মাল্টি-পারপাস কো-অপাঃ এবং এন.এস.পি.সি.এল ও এফ.এস.এন.এল এর ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ রাজ্য প্রশাসন এই সমস্ত ঘটনায় নীরব থেকে শাসকদলকে মদত জুগিয়েছে – এই অভিযোগে মানুষের মধ্যে ক্ষোভ পৌঁছেছে চরমে । লাল ঝান্ডার নীচে জমায়েতর সংখ্যা আরও বাড়ছে । আগামী ২৯শে সেপ্টেঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন হবে । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে  ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । এই পরিস্হিতে,দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ করার দাবীতে এবং - নিজের ভোট নিজে দাও , যাকে ইচ্ছা তা’কে দাও এবং রাষ্ট্রায়ত্ব শিল্প ধ্বংস করার চক্রান্ত রুখতে ও দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক অধিকারকে অক্ষুন্ন রাখতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(এইচ.এস.ই.ইউ) কে জয়ী করুন -  এই শ্লোগানকে সামনে রেখে সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে মিছিলে পা মেলালেন দুর্গাপুরের শ্রমজীবি মানুষ । মিছিলে ছিলেন কমরেড অমল হালদার ,আভাস রায়চৌধুরী,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,গৌরাঙ্গ চ্যাটার্জী,সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তী, মহাব্রত কুন্ডু,মহাদেব পাল,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত  সহ সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

মিছিলের শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,গৌরাঙ্গ চ্যাটার্জী ও বিশ্বরূপ ব্যানার্জী । সভায় সভাপতিত্ব করেন কমঃ বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী ।



Friday, 25 September 2015

মিশ্র ইস্পাত কারখানার সমবায়ের ‘প্রহসন-নির্বাচনে’ অধিকাংশ শ্রমিকরা ভোট দিলেন না ।



দুর্গাপুর ,২৫শে সেপ্টেঃ : তৃণমূলের  ‘ পরিবর্তনের ‘-জমানার সন্ত্রাসের শিকার রাষ্ট্রায়ত্ত সেইলের এর মিশ্র ইস্পাত কারখানাও । গত ২৩শে সেপ্টেঃ মিশ্র ইস্পাত কারখানার মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের ‘ প্রহসন নির্বাচন’ হল । গত ১১ই সেপ্টেঃ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর প্রার্থীরা অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কারখানার ভেতরে অ্যাডমিন বিল্ডিং এর কো-অপঃ দফ্তরে ৪৬টি আসনের ( সর্বমোট ১৬টি কনস্টিটিউয়েন্সির) প্রতিটির  জন্য মনোনয়ন পত্র জমা দিতে গেলে ,কিছু বহিরাগত দুষ্কৃতি সহ তৃণমূলীরা সব মনোনয়ন পত্রগুলি ছিনতাই করে । পরবর্তিকালে তৃণমূলি দুষ্কৃতিদের হুমকিতে আইএনটিইউসি এর অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন । মজার বিষয় হোল , অ্যালয় স্টিল প্ল্যান্ট(এ.এস.পি.)তে  তৃণমূলের ইউনিয়নের ভিত্তি এতই দূর্বল যে অনেক আসনে প্রার্থী দিতে পারে নি । এই অবস্হায় , মাত্র ২১ টি আসনে  ‘প্রহসনের নির্বাচন’ হয়।  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এ.এস.পি শাখার পক্ষ থেকে , ২১ টি আসনের ‘ প্রহসনের ‘ নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য , এ.এস.পি এর শ্রমিকদের কাছে আবেদন করা হয়েছিল । মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা বিপুল ভাবে সেই ডাকে সারা দিয়ে , তৃণমুলীদের সন্ত্রাসের মাধ্যমে নির্লজ্জ ভাবে সমবায় দখলের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ জানালো । যে ২১টি আসনে ( ৫ টি কনস্টিটিউয়েন্সির )  ‘প্রহসনের নির্বাচন’ হয় , সেখানে ভোটার ছিল ৪৯৯ জন । ভোটদানে বিরত ছিলেন ৩১৭ জন ( ৬৪% )।

দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার দাবীতে সি.আই.টি.ইউ এর ডাকে বিশাল মিছিলের জোরকদম প্রস্তুতি চলছে ।

                                                        

দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার দাবীতে সি.আই.টি.ইউ এর ডাকে বিশাল মিছিলের জোরকদম প্রস্তুতি চলছে ।

দুর্গাপুর ,২৫শে সেপ্টেঃ :আগামীকাল  সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে বিকাল ৪-০০ টাঃ  ইস্পাতনগরীর শহীদ আশীষ-জব্বর/নেতাজী ভবনের সংলগ্ন অঞ্চল থেকে শ্রমজীবি মানুষের বিশাল মিছিল যাবে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে । গত বিধানসভা নির্বাচনে পরে অনুষ্ঠিত দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) সর্বোচ্চ ভোট পায় । এরপরই, সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে  শুরু হয় তৃণমূলীদের ,শ্রমিক-কর্মচারী ও সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার ও ভোটদানের অধিকার, লুঠ করার সন্ত্রাস । তৃণমলীরা বিগত দুর্গাপুরের পৌর নির্বাচন ও লোকসভা নির্বাচনে বুথ দখল করে , সরাসরি ভয়ংকর  সন্ত্রাস চালিয়ে শ্রমিক-ভোট লুঠ করে অথবা ভোট বানচাল করে করে একে একে গায়ের জোড়ে অধিকার করেছে ডিএসপি পিপলস্ কো-অপাঃ ব্যাঙ্ক , ডিএসপি কনজিউমার কো-অপাঃ , এস.বি.এস.টি.সি. , ডি.পি.এল. ও এ.বি.এল. ও খুব সাম্প্রতিক এ.এস.পি. মাল্টি-পারপাস কো-অপাঃ এবং এন.এস.পি.সি.এল ও এফ.এস.এন.এল এর ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ রাজ্য প্রশাসন এই সমস্ত ঘটনায় নীরব থেকে শাসকদলকে মদত জুগিয়েছে – এই অভিযোগে মানুষের মধ্যে ক্ষোভ পৌঁছেছে চরমে । লাল ঝান্ডার নীচে জমায়েতর সংখ্যা আরও বাড়ছে । আগামী ২৯শে সেপ্টেঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচন হবে । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে  ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । এই পরিস্হিতে,দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ করার দাবীতে এবং - নিজের ভোট নিজে দাও , যাকে ইচ্ছা তা’কে দাও – এই শ্লোগানকে সামনে রেখে সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির ডাকে মিছিলে পা মেলাবেন দুর্গাপুরের শ্রমজীবি মানুষ । মিছিলে থাকবেন কমরেড অমল হালদার সহ সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

Sunday, 20 September 2015

তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা বৃহত্তর লড়াই এর প্রস্তুতি নিচ্ছে ।



দুর্গাপুর ,২০শে সেপ্টেঃ : তৃণমূলের  ‘ পরিবর্তনের ‘-জমানার সন্ত্রাসের শিকার এবার রাষ্ট্রায়ত্ত সেইলের এর মিশ্র ইস্পাত কারখানা । আগামী ২৩শে সেপ্টেঃ মিশ্র ইস্পাত কারখানার মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের ‘নির্বাচন’ হওয়ার কথা । গত ১১ই সেপ্টেঃ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর প্রার্থীরা অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কারখানার ভেতরে অ্যাডমিন বিল্ডিং এর কো-অপঃ দফ্তরে মনোনয়ন পত্র জমা দিতে গেলে ,কিছু বহিরাগত দুষ্কৃতি সহ তৃণমূলীরা মনোনয়ন পত্রগুলি ছিনতাই করে । তৃণমূলি দুষ্কৃতিদের জমায়েত দেখে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে থেকে হামলার আশংকা করে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কর্তৃপক্ষের কাছে সি.আই.এস.এফ মোতায়েনের আবেদন করা হলেও,কর্তৃপক্ষ কোন এক অজানা কারনে নিষ্ক্রিয় থাকে । এমন কি রাজ্য সরকারের মনোনীত রিটার্নিং অফিসার ঐ দিনই দুর্গাপুরের  বাইরে ছিলেন ! থানায় অভিযোগ জানানো হলেও ,পুলিশ এখনও কোন ব্যবস্হা নেয়নি ।পরবর্তিকালে তৃণমূলি দুষ্কৃতিদের হুমকিতে আইএনটিইউসি এর অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন । মজার বিষয় হোল , অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.)তে  তৃণমূলের ইউনিয়নের ভিত্তি এতই দূর্বল যে অনেক আসনে প্রার্থী দিতে পারে নি । এই অবস্হায় ,কিছু আসনে  ‘ প্রহসনের ‘ নির্বাচন হতে চলেছে বলে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে , ২/১ তিলক রোডের দফ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয় । ইউনিয়নের পক্ষ থেকে দাবী করা হয়ছে যে বিগত ৩০-৩৫ বৎসর ধরে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) সমবায়গুলিতে  শান্তিপূর্ন নির্বাচন হয়েছে এবং শ্রমিক-আধিকারিকরা অধিকাংশ সময়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে নির্বাচিত করেছে সমবায়গুলিকে সুচারুভাবে পরিচালনা করার জন্য এবং ইউনিয়নের সুপরিচালনায় সমবায়গুলি গত ৩০ বৎসরে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথীন রায় বলেন যে কেবল এ.এস.পি. নয় ডি.এস.পি. সহ দুর্গাপুরে অন্যান্য রাষ্ট্রায়ত্ত কারখানার একের পর এক  সমবায় অথবা ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে , তৃণমূল সন্ত্রাস চালিয়ে দখল করেছে । আসলে লাল ঝাণ্ডার নীচে মানুষ আরোও বেশী জমায়েত হচ্ছে দেখে তৃণমূলের বুক কাঁপছে । তাই সন্ত্রাস সৃষ্ট করে শ্রমিকদের দমাতে চাইছে , এ.এস.পি কারখানা বাঁচানোর জন্য শ্রমিক আন্দোলনকে ধ্বংস করতে চাইছে । কিন্তু, তৃণমূলের এই সন্ত্রাস বিরুদ্ধে ও এ.এস.পি কারখানা বাঁচানোর জন্য  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এ.এস.পি. দল-মত নির্বিশেষ শ্রমিকদের নিয়ে বৃহত্তর লড়াই গড়ে তোলার জন্য রাস্তায় আছে,থাকবে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এ.এস.পি শাখার পক্ষ থেকে , আগামী ২৩শে সেপ্টেঃ মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের মুষ্টিমেয় আসনের ‘ প্রহসনের ‘ নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য , এ.এস.পি এর শ্রমিকদের কাছে আবেদন করা হয়েছে ।