Sunday, 8 November 2015

এন.এস.পি.সি.এল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) ১৩-তম সম্মেলন অনুষ্ঠিত হল


দুর্গাপুর, ৮ই নভেঃ : আজ,ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনের সুবোধ বিশ্বাস মঞ্চে অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এন.এস.পি.সি.এল এর শ্রমিক সংগঠন এন.এস.পি.সি.এল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ) ১৩-তম  সম্মেলন ।
সম্মেলনের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন কমঃ সুখময় বোস । শহীদ বেদীতে মাল্যদান কমঃ সুখময় বোস,কৃষ্ণচন্দ্র সাহা, সুবীর সেনগুপ্ত (সি.আই.টি.ইউ,বর্ধমান জেলা কমিটি),পি.কে.দাস ( এস.ডব্লু.এফ.আই),স্বপন মজুমদার(এইচ.এস.ই.ইউ),সুরজিত রায়(ইউ.সি.ডব্লু.ইউ) সহ অন্যান্য গণআন্দোলনের নেতৃবৃন্দ ।

সম্মেলন ১৪ জনের নতুন কমিটি নির্বাচিত করেছে । সভাপতি ও ওবি-কনভেনর নির্বাচিত হয়েছেন যথাক্রমে কমঃ সুখময় বোস ও কমঃ পালমিন্দার সিং । 

Saturday, 7 November 2015

ইস্পাতনগরীতে উদযাপিত হল নভেম্বর বিপ্লবের ৯৮-তম বার্ষিকী : সাম্প্রদায়িকতা ,মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল জুড়ে পথসভা ।



দুর্গাপুর ,২রা নভেঃ : আজ ইস্পাতনগরীতে উদযাপিত হল নভেম্বর বিপ্লবের ৯৮-তম বার্ষিকী । সকালে আশীষ-জব্বর ভবনে অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য ,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিকালে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে সাম্প্রদায়িকতা ,মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল জুড়ে পথসভা হয় । পথসভা হয় এ’জোনের প্রান্তিকা সংলগ্ন লায়েন্স ক্লাবের মোড় , বি’জোনের চন্ডীদাস রোটারী,সেইল আবাসন অঞ্চলের কবিগুরু ( সেকেন্ড স্টপেজ) ও কমলপুর-রঘুনাথপুর-ধোবিঘাটের মধুপল্লীতে । 



Wednesday, 4 November 2015

বার্ষিক বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মানব-বন্ধন কর্মসূচী পালিত হল ।




দুর্গাপুর,৪ঠা নভেঃ : আজ,পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে বার্ষিক বোনাসের দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় , সি.আই.টি.ইউ সহ আই.এন.টি.ইউ.সি , এ.আই.টি.ইউ.সি, বি.এম.এস ও এ.আই.ইউ.টি.ইউ.সি এর ডাকে শ্রমিক-কর্মচারীরা মানব-বন্ধন কর্মসূচী পালিত করে । সকালে জেনারেল শিফট শুরু হওয়ার আগে কারখানার মেইন গেট থেকে শুরু করে কারখানার অভ্যন্তরে প্রায় ১ কিমি ব্যাপি এই মানব-বন্ধনে বিপুল সংখ্যায় শ্রমিক-কর্মচারী অংশ গ্রহন করেন । সভার শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অরুন চৌধুরী (সি.আই.টি.ইউ), সুব্রত ভট্টাচার্য (আই.এন.টি.ইউ.সি ), ভি.বেনুগোপাল (এ.আই.টি.ইউ.সি),ধরম চাঁদ মিশ্র (বি.এম.এস) ও বিশ্বনাথ মন্ডল (এ.আই.ইউ.টি.ইউ.সি )। সভাপতিত্ব করেন তাপস সর (আই.এন.টি.ইউ.সি )।
মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীরা কারখানার অভ্যন্তরে এসএমএস শপ থেকে মিছিল করে জিএম (ওয়ার্কস) দফ্তরে যান ও মানব-বন্ধন কর্মসূচী পালন করেন । শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আর.পি.গাঙ্গুলী ( কার্যকরী সভাপতি, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ,এএসপি শাখা , সি.আই.টি.ইউ ) ও বিজয় সাহা ( সহ সভাপতি, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ,এ.এস.পি শাখা , সি.আই.টি.ইউ ) ।
এ দিকে ,রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিক-কর্মচারীদের বার্ষিক বোনাস না দেওয়ার সেইল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে , দেশ ব্যাপী সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ চরমে উঠেছে। সেইল কর্তৃপক্ষের বার্ষিক বোনাস না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সি.আই.টি.ইউ সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নরা যৌথ ভাবে আগামী ১৯শে নভেঃ  সেইল ও আর.আই.এন.এল এ ধর্মঘটের ডাক দিয়েছে । গত ২রা নভেঃ , সেইল ও আর.আই.এন.এল এর সর্বত্র বিপুল সংখ্যায় শ্রমিকদের উপস্হিতিতে অবিলম্বে ন্যায্য বার্ষিক বোনাসের দাবীতে ধর্মঘটের নোটিশ জমা পড়ে এবং আজ সর্বত্র ঐ দাবীতে মানব-বন্ধন কর্মসূচী পালিত হয় ।
এ দিকে, বার্ষিক বোনাসের দাবীতে অভূতপূর্ব শ্রমিক-ঐক্য এবং প্রবল শ্রমিক বিক্ষোভের ফলে সেইল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত  সি.আই.টি.ইউ সহ অন্যান্য স্বীকৃত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির সাথে বোনাস সম্পর্কিত আলোচনা শুরু করতে বাধ্য হয়েছে । আজ দিল্লীতে বোনাস আলোচনা শুরু হয়ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত , আজকের আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে । আগামীকাল আলোচনা চলবে ।





Monday, 2 November 2015

বার্ষিক বোনাসের দাবীতে ১৯শে নভেঃ রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা সেইলে সর্বত্র শ্রমিক ধর্মঘট : দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় জমা পড়ল ধর্মঘটের নোটিশ ।


                                                               

দুর্গাপুর , ২রা নভেঃ : বার্ষিক বোনাসের দাবীতে আগামী ১৯শে নভেঃ রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা সেইলে সর্বত্র শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন ( সি.আই.টি.ইউ ) সহ এআইটিউসি,বিএমএস,এইচএমএস । আইএনটিইউসি ধর্মঘটের দাবীকে সমর্থন জানিয়েছে ।
আজ, দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় জমা পড়ল ধর্মঘটের নোটিশ । মিশ্র ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এসপি শাখার পক্ষে ইডির কাছে ধর্মঘটের নোটিশ জমা দেওয়া হয় । দুর্গাপুর ইস্পাত কারখানায় ইডি(ওয়ার্কস) এর কাছে ধর্মঘটের নোটিশ জমা দেয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডিএসপি শাখা সহ অন্যান্য শ্রমিক ইউনিয়ন । ধর্মঘটের নোটিশ জমা দেওয়া কে কেন্দ্র করে ইডি(ওয়ার্কস) এর অফিস চত্বরে এক বিশাল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী (হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন),রানা সরকার (আইএনটিইউসি), শম্ভু প্রামানিক (এআইটিউসি), সুব্রত মহাপাত্র  (বিএমএস) ও বিশ্বনাথ মন্ডল ( এইউইউটিইউসি) । সভাপতিত্ব করেন কাজল মজুমদার (হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন)।



Friday, 30 October 2015

মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্তদের সংগঠন ‘ দুর্গাপুর সহমর্মী ‘ র উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্হ্য শিবির ।


দুর্গাপুর,৩০শে অক্টোঃ : আজ ইস্পাতনগরীর বিধান ভবনে মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্তদের সংগঠন ‘ দুর্গাপুর সহমর্মী ‘ র উদ্যোগে কোলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগীতায় স্বাস্হ্য সচেতনতা ও স্বাস্হ্য পরীক্ষার শিবির আয়োজিত হয় । শিবিরে ৪০০ জন প্রাক্তন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন । কেবল মাত্র সদস্যদের জন্য এই শিবির কে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।  
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মিশ্র ইস্পাত কারখানার এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সোমদেব দাস । এছাড়াও উপস্হিত ছিলেন মিশ্র ইস্পাত কারখানার জিএম ( পারসোন্যাল),জিএম ( ওয়ার্কস),দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের সংগঠনের পক্ষে শ্রী অশোক চক্রবর্তী ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সম্পাদক পি.কে.দাস ।
অনুষ্ঠানটির উদ্দেশ্য ও ‘ দুর্গাপুর সহমর্মী ‘ র ইতিবৃত্ত সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক শ্রী ব্রজমানিক চক্রবর্তী । ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শ্রী সত্যরঞ্জন দাস ।

অর্থোপেডিক, নিউরোলজি ও গ্যাষ্ট্রো এন্টোলজি – এই তিন বিষয়ে স্বাস্হ্য পরীক্ষা করেন পিয়ারলেস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ।



Tuesday, 27 October 2015

বার্ষিক বোনাসের দাবীতে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আর.আই.এন.এল এ শ্রমিক আন্দোলন জোড়ালো হচ্ছে : দুর্গাপুর ইস্পাত ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের অবস্হান বিক্ষোভ-মিছিল ।




দুর্গাপুর,২৭শে অক্টোঃ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকরা বার্ষিক বোনাসের ( চলতি কথায় ‘পূজো বোনাস’ নামে পরিচিত ) দাবীতে অবস্হান বিক্ষোভ করেন ।
দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস) দফ্তরে সকাল ৯-৩০ মিঃ থেকে বিকাল ৪-৩০ মিঃ পর্যন্ত এই বিক্ষোভ চলে । বিক্ষোভ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল ইডি ( ওয়ার্কস) দফ্তরে অবিলম্বে ন্যায্য ও সন্মানজনক বোনাসের দাবীতে ও ইতিমধ্যে জমা দেওয়া ধর্মঘটের নোটিশের কথা স্মরণ করিয়ে এক স্মারক লিপি জমা দেয় । আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ও কবিরঞ্জন দাসগুপ্ত । বক্তব্য রাখেন কমঃ বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ । বিক্ষোভ সমাবেশের শেষে এক বিশাল মিছিল কারখানায় প্রদক্ষিন করে ।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরাও কারখানার গেটে অবস্হান বিক্ষোভ করেন বার্ষিক বোনাসের দাবীতে অবস্হান বিক্ষোভ করেন এবং বিক্ষোভ চলাকালীন ইউনিয়ন নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশ জমা দেন । গত ২৫শে অক্টোঃ , ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন ( সি.আই.টি.ইউ )এর সভায় সেইলের সর্বত্র বোনাসের দাবীতে ধর্মঘটের নোটিশ জমা দেওয়ার স্বিদ্ধান্ত নেওয়া হয় । আজকের বিক্ষোভ সমাবেশে থেকে গত ১৯শে অক্টোঃ মিশ্র ইস্পাত কারখানায় কর্মরত অবস্হায় দুর্ঘটনায় মৃত ঠিকা শ্রমিক সেখ হাসুর পরিবারের একজনের স্হায়ী চাকুরীর দাবীও জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন  মলয় ভট্টাচার্য ও বিজয় সাহা । সভাপতিত্ব করেন আর.পি.গাঙ্গুলী ।




Wednesday, 21 October 2015

শারদোৎসব উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলের উদ্বোধন হল ।


দুর্গাপুর,২০শে অক্টোঃ : আজ, সন্ধ্যায় ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত আঞ্চলিক কমিটি গুলির উদ্যোগে , ইস্পাতনগরীর আশিষ মার্কেট ও চণ্ডিদাস বাজারে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের দুটি বুক স্টলের উদ্বোধন হল । উদ্বোধন করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় বলেন যে মেহেনতি মানুষের শোষন মুক্তির লড়াই এ চেতনা শানিত করার সাথে সাথে আজ ভারত জুড়ে সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তোলার জন্য মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য অপরিহার্য হাতিয়ার । তিনি সাম্প্রদায়িক শক্তিগুলির চক্রান্তের বিষয়ে পার্টি সদস্যদের  উৎসবের দিনগুলিতে সদা সতর্ক নজর রাখার জন্য আহ্বান জানান । এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কমঃ নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।