Sunday, 13 December 2015

বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা চলছে : ইস্পাতনগরীর ৭ম জাঠায় মানুষের ঢল নামল ।

                                                                 


দুর্গাপুর,১৩ই ডিসেঃ : ২০১১ এর সরকার পরিবর্তনের সাথে সাথে দুর্গাপুরের মেহেনতী মানুষের জীবন-জীবিকা ও গনতান্ত্রিক অধিকারের উপর নেমে আসে ভয়াবহ আক্রমন । তৃণমূলীরা কেবলমাত্র দুর্গাপুর ইস্পাত কারখানার ৩৫০০ হাজার ঠিকা-শ্রমিককে সি.আই.টি.ইউ এর সদস্য হওয়ার জন্য উচ্ছেদ করেছে তাই নয় , সশস্ত্র আক্রমন চালিয়ে শতাধিক গনতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীকে গুরুতরভাবে জখম করে,বহু সাংগঠনিক দফ্তর দখল-ভাঙ্গচুর-অগ্নি সংযোগ করে,গায়ের জোড়ে দখল করে বিভিন্ন সমবায় । পুলিশ অপরাধীদের গ্রেফ্তার করার বদলে একের পর এক মিথ্যা মামলায় জড়ায় গনতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীদের । কিন্তু অপ্রতিরোধ্য ইস্পাতনগরী আত্মসমর্পন করে নি । হাওয়া ঘুরতে শুরু করেছে বোঝা গিয়েছিল তৃণমূলীদের প্রবল সন্ত্রাসের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ইউনিয়ন স্বীকৃতির নির্বাচনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর বিপুল বিজয়ের মধ্য দিয়ে । এরপরেই বি.পি.এম.ও এর ডাকে ১৫-দফা দাবী সহ স্হানীয় ৪-দফা দাবী সহ মোট ১৯-দফা দাবীতে ইস্পাতনগরী ও সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে গত ২১শে নভেঃ থেকে আজ পর্যন্ত অনুষ্ঠিত মোট ৭ টি জাঠায় বিপুল জনসমাগম হয়েছে ।তৃণমূলের সন্ত্রাসকে  উপেক্ষা করে আজকের জাঠা মিছিলে জনপ্লাবনে ইস্পাতনগরী নতুন ইঙ্গিত দিল। আজকের জাঠা মিছিল নাগার্জুন রোড থেকে শুরু হয়ে রাজমল্ল পাড়া,নেপালী পাড়া,বাগদী পাড়া,ডিসপোসাল প্ল্যান্ট,নাগার্জুন এক্সটেনশন বস্তি,ইস্পাতপল্লী,নতুনপল্লী প্রভৃতি জায়গা পরিক্রমা করে জয়দেব বস্তিতে শেষ হয়। পদযাত্রায় উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,প্রফুল্ল মন্ডল  সহ অন্যান্য গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ।







Sunday, 6 December 2015

সম্প্রীতির বন্ধন জোরদার করার জন্য যুবদের স্বেচ্ছা রক্তদানের শিবির ।

                                                              

দুর্গাপুর,৬ই ডিসেঃ – সাম্প্রদায়িক-সম্প্রীতি ও দেশের-রাজ্যের ঐক্য-সংহতি রক্ষা করার অঙ্গীকার করার শপথ নিয়ে আজ সকালে, ইস্পাতনগরীর চন্ডিদাস সেক্টর অফিসে ,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২নং লোক্যাল কমিটির উদ্যোগে ২৩-তম বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠিত হল । বিগত ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ৬ই ডিসেঃ , ১৯৯২ সালের ৬ই ডিসেঃ  হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তির হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের কলংকজনক ঘটনার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক-সম্প্রীতি ও  ঐক্য-সংহতি রক্ষার শপথ নেওয়ার ও মূমুর্ষ রোগীদের সহায়তার জন্য ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে ইস্পাতনগরীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

রক্তদান শিবিরের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন ,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২নং লোক্যাল কমিটির সভাপতি কমঃ খোকন দাস । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ খোকন দাস , ডি.ওয়াই.এফ.আই এর রাজ্য কমিটির সদস্য কমরেড শুভাশীষ মাইতি ,জেলা কমিটির সদস্য পলাশ ব্যানার্জী , সুদীপ মাইতি ,বিশ্বজিত ধর চৌধুরী এবং গন-আন্দোলনের নেতৃত্ব কমঃ সুবীর সেনগুপ্ত ,স্বপন ব্যানার্জী,মানস মুখার্জী সহ অন্যান্যরা । দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে ৩ জন যুবতী সহ ৩০ যুবক-যুবতী রক্তদান করেছেন । 



সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস উদযাপন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

                                                           

দুর্গাপুর ,৬ই ডিসেঃ : আজ বিকালে , সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস উদযাপন উপলক্ষ্যে  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর আশীষ মার্কেট থেকে একটি বিশালকার মিছিল শুরু হয়ে , ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে চন্ডিদাস বাজার অবধি যায় । ছাত্র-যুব-শ্রমিক-কৃষক সহ মিছিলে বিপুল সংখ্যায় মহিলারা যোগ দেন । মিছিলে ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য ও পার্টির ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় , পার্টির জেলা কমিটির সদস্য কমঃ নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।


Monday, 30 November 2015

ইস্পাতনগরীতে উদযাপিত হল প্রখ্যাত হিন্দী সাহিত্যিক ভীষ্ম সাহানীর জন্মশতবর্ষ ।


দুর্গাপুর , ৩০শে নভেঃ : গতকাল ,ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোডে  চিত্তব্রত মজুমদার ভবনে প্রখ্যাত হিন্দী সাহিত্যিক,নাট্যকার ও অভিনেতা ভীষ্ম সাহানীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে জনবাদী লেখক সংঘের বর্ধমান জেলা কমিটির আহ্বানে ও দুর্গাপুর প্রস্তুতি কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হল ,” ভীষ্ম সাহানী ও তার সাহিত্যের বর্তমান প্রাসঙ্গিকতা “ শীর্ষক আলোচনা সভা । শ্রী অরুন পান্ডে,শ্রীমতি রাজরানী শিশোদিয়া, দীনেশ ঝা,মানস মুখার্জী ও বিভূতি দাসমন্ডল কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী আলোচনা সভা পরিচালনা করেন । সংগীত পরিবেশন করেন শ্রী সত্যপ্রকাশ কিশোরিয়া,বি.কে.মিশ্র ও মহঃ শাকীর । ভীষ্ম সাহানীর জীবন ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন বিখ্যাত হিন্দী সাহিত্যিক ও সমালোচক ডঃ দামোদর মিশ্র,অরুন পান্ডে,শ্রীমতি রাজরানী শিশোদিয়া,রামেশ্বর শর্মা,বিজয় ঠাকুর প্রমূখ সাহিত্যকবৃন্দ । এদিনের আলোচনা সভায় বিশেষ করে হিন্দী ও উর্দুভাষী লেখক-কবি-সাহিত্যিকদের উপস্হিতি ছিল বিশেষ লক্ষ্যনীয় ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনবাদী লেখক সংঘের বর্ধমান জেলা কমিটির সম্পাদক ডঃ সন্তরাম ।

Sunday, 29 November 2015

বি.পি.এম.ও এর ডাকে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে তিন-দিনে ৬ টি জাঠায় ব্যাপক সারা ।

                                                        

দুর্গাপুর ,২৯শে নভেঃ : ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বি.পি.এম.ও এর ডাকে গত ২১-২২ শে নভেঃ ও আজ মিলে মোট ছয়টি জাঠায় ব্যাপক সারা মিলল । প্রথম জাঠা মিছিলটি হয় গত ২১শে নভেঃ শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে গড়ে ওঠা ঐতিহাসিক কৃষক-আন্দোলনের পীঠস্হান বিজরা-শোভাপুর গ্রামে । মিছিলে কৃষক-ক্ষেতমজুরদের সাথে শ্রমিকরাও যোগদান করেন । অসহনীয় দমবন্ধ করা সন্ত্রাস , জীবিকার উপর নেমে আসা ভয়াবহ আক্রমন ,সাম্প্রদায়িকতার ভ্রুকুটির বিরুদ্ধে পদযাত্রার আওয়াজে গ্রামের পাড়ায় পাড়ায় মানুষে বেড়িয়ে আসেন ।
গত ২২শে নভেঃ ইস্পাতনগরীর এ-জোন ,বি-জোন,সি-জোন,সেপকো কলোনী,সেইল সমবায় আবাসন ও ধোবিঘাট-রঘুনাথপুর-পারুলিয়া অঞ্চলে  বি.পি.এম.ও এর ডাকে চারটি জাঠায় ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায় । মুল ১৫ দফা দাবী সহ স্হানীয় আরও ৪ দফা দাবীতে তিন দিনে মোট ৬ টি জাঠা দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে সর্বমোট ৩২ কিমি পথ পরিক্রমা করে ।
আজকের জাঠা মিছিল আইনস্টাইন রোড সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চল থেকে শুরু হয়ে দুর্গাপুর ইস্পাতনগরীর সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চল পরিক্রমা করে ভাবা রোড পুকুর পারে শেষ হয় । তৃণমূলের সন্ত্রাসকে সম্পূর্ণ উপেক্ষা করে কাতারে কাতারে বস্তির মানুষ ,বিশেষ করে মহিলার বেড়িয়ে এসে দৃপ্ত ভঙ্গীতে জাঠা মিছিলে যোগ দেন । মিছিলে পা মেলান দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক, ঠিকা শ্রমিক সহ দুর্গাপুর ইস্পাত কারখানার অসংখ্য উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক । মিছিলে ১৯ দফা দাবী সহ তৃণমূল সরকারের দুর্গাপুরকে স্মার্ট সিটি বানানোর অজুহাতে বিনা পূনর্বাসনে বস্তি-উচ্ছেদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের শ্লোগানে মুখরিত হয় । জাঠা মিছিলে ছিলেন পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ইস্পাতনগরীর শহর কমিটির নেতৃবৃন্দ কমঃ নির্মল ভট্টাচার্য , গৌরাঙ্গ চক্রবর্তী,আল্পনা চৌধুরী সহ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য গণ আন্দোলনের নেতৃবৃন্দ ।







Saturday, 28 November 2015

মানা চর –পুরানো ওয়ারিয়াতে বি.পি.এম.ও এর জাঠা মিছিলে জনপ্লাবন ।

                                                               

দুর্গাপুর , ২৮শে নভেঃ : আজ বিকালে,বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা দামোদরের মানা চর থেকে শুরু হয়ে ৩৬নং ওয়ার্ড ও পুরানো ওয়ারিয়ার বিভিন্ন জায়গা পরিক্রমা করে শেষ হয় ওয়ারিয়া রেল স্টেশন । বিশাল জাঠা-মিছিলকে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে অভিনন্দন জানায় । মিছিলের অগ্রভাগে ছিলেন কৃষকনেতা মনিলাল চৌধুরী ,প্রবীর মন্ডল,রঘুবীর মন্ডল,হীরা সাউ,প্রভাত সাঁই,শ্যামা ঘোষ,হারাধন ঘোষ,লোকনাথ দাস,বুধন মন্ডল,লখীরাম মুর্মূ সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ । মিছিলের শেষে ওয়ারিয়া রেল স্টেশনে পথসভায় বক্তব্য রাখেন সাঁই,শ্যামা ঘোষ ও হারাধন ঘোষ ।

Sunday, 22 November 2015

বি.পি.এম.ও এর ডাকে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে দু-দিনে ৫ টি জাঠায় ব্যপক সারা ।

                                                                     


দুর্গাপুর , ২২শে নভেঃ : ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বি.পি.এম.ও এর ডাকে গতকাল ও আজ মিলে মোট পাঁচটি জাঠায় ব্যাপক সারা মিলল । গতকাল জাঠা মিছিল হয় শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে গড়ে ওঠা ঐতিহাসিক কৃষক-আন্দোলনের পীঠস্হান বিজরা-শোভাপুর গ্রামে । মিছিলে কৃষক-ক্ষেতমজুরদের সাথে শ্রমিকরাও যোগদান করেন । যত সময় গড়ায় , মিছিলের পরিধি ততই স্ফীত হতে থাকে । অসহনীয় দমবন্ধ করা সন্ত্রাস , জীবিকার উপর নেমে আসা ভয়াবহ আক্রমন ,সাম্প্রদায়িকতার ভ্রুকুটির বিরুদ্ধে পদযাত্রার আওয়াজে গ্রামের পাড়ায় পাড়ায় মানুষে বেড়িয়ে আসেন ।
আজ , ইস্পাতনগরীর এ-জোন ,বি-জোন,সি-জোন,সেপকো কলোনী,সেইল সমবায় আবাসন ও ধোবিঘাট-রঘুনাথপুর-পারুলিয়া অঞ্চলে  বি.পি.এম.ও এর ডাকে চারটি জাঠায় ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায় । মুল ১৫ দফা দাবী সহ স্হানীয় আরও ৪ দফা দাবীতে আজ ও গতকাল মিলিয়ে মোট ৫ টি জাঠা দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে সর্বমোট ২২ কিমি পথ পরিক্রমা করে । আগামী ২৯শে নভেঃ আরও একটি জাঠা ১০ কিমি পথ পরিক্রমা করবে । পদযাত্রা থেকে  নারায়নগড়ের বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড সূর্যকান্ত মিশ্র ,তরুন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের হামলা এবং ময়ূরেশ্বর ও পিংলায় বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড রামচন্দ্র ডোম ,ধীরেন লেট, অশোক রায় সহ নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের নৃশংস হামলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বি.পি.এম.ও এর জাঠা উপর তৃণমূলীদের হামলা ও পুলিশী নিষ্ক্রিয়তার তীব্র ধিক্কার জানানো হয় । অন্যান্যদের সাথে পদযাত্রায় পা মেলান গন-আন্দোলনের নেতৃত্ব কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।