Sunday, 17 January 2016

আগামী ১৯শে জানুঃ ইস্পাতনগরীতে জনসভা ঘিরে মানুষের মধ্যে ব্যাপক সারা ।


দুর্গাপুর,১৭ই জানুঃ : আগামী ১৯শে জানুঃ বিকাল ৪-৩০ মিঃ ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে পার্টির পলিটব্যুরো সদস্য মহঃ সেলিমের জনসভা । এছাড়াও উপস্হিত থাকবেন কমঃ অমল হালদার , অচিন্ত্য মল্লিক সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ।  এই জনসভাকে ঘিরে পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীতে প্রচার তুঙ্গে উঠেছে । পার্টি কর্মীরা বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন লিফলেট , হয়েছে অজস্র গ্রুপসভা ।ইস্পাতনগরীর মোড়ে মোড়ে এবং  বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় , ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা যাওয়ার রাস্তায় ও কারখানার ভিতরে বিভিন্ন জায়গায় জনসভার অজস্র প্রচারমূলক ফেষ্টুন ও পোষ্টার লাগানো হয়েছে । হয়েছে অসংখ্য দেওয়াল লিখন । ১৬ই জানুঃ থেকে ইস্পাতনগরী এবং সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলে মাইক নিয়ে প্রচার গাড়ী জনসভাকে সফল করার আবেদন জানিয়ে প্রচার চালাচ্ছে । চলবে ১৯শে জানুঃ দুপুর পর্যন্ত । ১৯শে জানুঃ জনসভাকে কেন্দ্র করে ,গত ১৪ই জানুঃ থেকে ১৬ই জানুঃ ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় পথসভা করা হয়েছে । পথসভা হয়েছে চন্ডিদাস বাজার মোড়ে , সেকেন্ডারী (২য় বাস স্ট্যান্ড) ,ভারতী মোড়ে ও কবিগুরু (২য় বাস স্ট্যান্ড ) । এদিকে রাতের অন্ধকারে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা ভারতী মোড়ে জনসভার ফেষ্টুন ও পার্টি পতাকায় আগুন দেয় । তবুও প্ররোচনা উপেক্ষা করে পথসভা গুলিতে জনসমাগম প্রমান করছে  তৃণমূলের সন্ত্রাসে ভয় পাওয়ার দিন শেষ হয়ে আসছে ।
জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে আজ সকালে এক বিশাল সাইকেল মিছিল ইস্পাতনগরীর বি-জোনের তিলক ময়দান থেকে শুরু হয়ে বি-জোন ও এ-জোনের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে প্রায় ২০ কিমি পথ অতিক্রম করে এ-জোনের  আশীষ মার্কেটে  শেষ হয় । আগামীকাল ইস্পাতনগরীর  সেক্টর কমিটি গুলি জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে স্কোয়াড মিছিল করবে ।




Friday, 15 January 2016

পার্টির পলিটব্যুরো সদস্য মহঃ সেলিমের জনসভা ঘিরে ইস্পাতনগরীতে প্রচার তুঙ্গে।

                                                          

দুর্গাপুর,১৫ই জানুঃ – আগামী ১৯শে জানুঃ বিকাল ৪-৩০ মিঃ ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে পার্টির পলিটব্যুরো সদস্য মহঃ সেলিমের জনসভা । এছাড়াও উপস্হিত থাকবেন কমঃ অমল হালদার , অচিন্ত্য মল্লিক সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ।  এই জনসভাকে ঘিরে ইস্পাতনগরীতে প্রচার তুঙ্গে উঠেছে । পার্টি কর্মীরা বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন লিফলেট ।ইস্পাতনগরীর মোড়ে মোড়ে এবং  বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় , ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা যাওয়ার রাস্তায় ও কারখানার ভিতরে বিভিন্ন জায়গায় জনসভার অজস্র প্রচারমূলক ফেষ্টুন ও পোষ্টার লাগানো হয়েছে । পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ,১৯শে জানুঃ জনসভাকে কেন্দ্র করে ,গতকাল থেকে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় পথসভা করা হচ্ছে । গতকাল পথসভা হয় চন্ডিদাস বাজার মোড়ে । আজ পথসভা হয় সেকেন্ডারী ২য় বাস স্ট্যান্ড ও ভারতী মোড়ে । ভীড়বহুল পথসভায় বক্তব্য রেখেছেন পার্টির জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য ও আশিষ মিশ্র (সেকেন্ডারী ২য় বাস স্ট্যান্ড ) এবং কবিরঞ্জন দাসগুপ্ত ,উজ্জ্বল গণ , বিজয় সাহা ও ললিত মিশ্র (ভারতী মোড়ে) । এদিকে রাতের অন্ধকারে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা ভারতী মোড়ে জনসভার ফেষ্টুন ও পার্টি পতাকায় আগুন লাগিয়ে দেয় । তবুও প্ররোচনা উপেক্ষা করে আজকের পথসভায় জনসমাগম ইঙ্গিত দিয়ে রাখল যে তৃণমূলের সন্ত্রাসে ভয় পাওয়ার দিন শেষ হয়ে আসছে । 


Thursday, 14 January 2016

দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার বাঁচানোর জন্য বৃহত্তর আন্দোলনের পথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ।

                                                                

দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার বাঁচানোর জন্য বৃহত্তর আন্দোলনের পথে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ।
দুর্গাপুর , ১৪ই জুন : দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শিল্পে মড়ক লেগেছে । সৌজন্যে  রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপি-এনডিএ সরকার । একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে অথবা ধুঁকছে । এই তালিকায় আছে দেশের গর্ব ও আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত  রাষ্ট্রায়ত্ব শিল্প সংস্হা  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) , সংক্ষেপে এ.এস.পি ।

i¡lah­oÑl Eæu­el SeÉ ¢h¢iæ dl­Zl ¢h­no CØf¡­al Q¡¢qc¡l Lb¡ j¡b¡u ­l­M 2u f’ h¡¢oÑL£ f¢lLÒfe¡u aMeL¡l ¢q¾c¥ÙÛ¡e ØV£m ¢m¢j­V­Xl (haÑj¡­e ØV£m Ab¢l¢V Ah C¢äu¡ ¢m¢j­VX) ašÄ¡hd¡­e HÉmu ØV£m fÔÉ¡¾V N­s ­a¡m¡ q­u¢Rmz Evf¡ce öl¦ qu 23­n S¡e¤u¡l£ 1965 p¡m z H Hp ¢f L¡lM¡e¡ qm C­mL¢VÊL BLÑ g¡­eÑp ¢i¢šL ¢jnË J ¢h­no dl­Zl CØf¡a Evf¡cL pwÙÛ¡z HM¡­e ­ØVCe­mp J ee-­ØVCe­mp Eiu dl­Zl CØf¡aC °al£ quz hý¢hd J S¢Vm hÉ¡hq¡­ll SeÉ ¢jnË J ¢h­no dl­Zl 450'l ­hn£ ­NËX °al£­a prjz
c¤NÑ¡f¤l ¢jnË CØf¡a L¡lM¡e¡ HL¢V ØVÊÉ¡­V¢SL L¡lM¡e¡z ­c­nl ü¡d£ea¡, p¡hÑ­i±jšÄ lr¡ Hhw ¢h‘¡­el œ²j¡Na Eæ¢al SeÉ HC L¡lM¡e¡­L hy¡¢Q­u l¡M¡ J œ²­j¡æ¢al hÉhÙÛ¡ Ll¡ HL¡¿¹ Sl¦l£z
c¤NÑ¡f¤l ¢jnË CØf¡a L¡lM¡e¡ i¡lah­oÑl fËbj দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান , রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস কামোরতার SeÉ , i¡la£u ­pe¡h¡¢qe£l k¤Ü-VÉ¡ˆ °al£l SeÉ L¡l¢Nm k¤Ü J a¡l flhaÑ£ L¡­m ­h¡gpÑ L¡j¡­el ­N¡m¡ J l¡C­gm pq AeÉ¡eÉ k¤Ü pl”¡­jl SeÉ ,­S¢ei¡­a Ah¢ÙÛa সার্নের  ¢hnÄ-hËþ¡™Hl pª¢øl lqpÉ E­eÈ¡Q­e Hhw DnÄl LZ¡l på¡­e Large Haddern Collider (LHC) k­¿»l SeÉ ,¢eE¢LÓul ¢luÉ¡ƒ­ll SeÉ, HÉ¡­V¡¢jL He¡¢SÑ L¢jn­el SeÉ ইস্পাত °al£ করেছে ।
মিশ্র CØf¡a L¡lM¡e¡ c£OÑ 50 hRl d­l e¡e¡e O¡a-fË¢aO¡a J QÉ¡­m­”l j¤­M¡j¤M£ q­u­Rz Qm¡l f­b LMeJ LMeJ ¢LR¥ p¤¤­k¡N qua H­p­Rz ¢ae¢V Ù¹­l ¢LR¥ ¢LR¥ Bd¤¢eL£Ll­Zl hÉhÙÛ¡ q­u­R, ­aj¢e c£OÑ 50 hR­ll C¢aq¡­p ¢jnË CØf¡a L¡lM¡e¡l fË¢a fËa¡lZ¡, h’Z¡, nWa¡ Hhw ¢hj¡a« p¤¤mi BQl­Zl g­m HC L¡lM¡e¡ fË¢a­k¡¢Na¡j§mL h¡S¡­l cy¡s¡­a f¡l­R e¡ z

বর্তমানে এসপি কারখানায় সাকুল্যে ৮৬০ জন্য স্হায়ী শ্রমিক সহ ১১০০ জন কাজ করেন । HC f¢l¢ÙÛ¢a­a হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সেইলে এর ¢eSü Lep¡mVÉ¡¾V H­S¾p£ CET (Centre for Engineering & Technology) প্রস্তাব অনুসারে এসপি কারখানায় ১১০০ কোটি টাকা ব্যায়ের আধুনিকীকরনের দাবীতে লাগাতার লড়াই-আন্দোলন সংগঠিত করা হচ্ছে ও আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে । এই লক্ষ্যে আজ কারখানার অভ্যন্তরে এক বিশাল মিছিল ফোর্জ শপ থেকে জি.এম অফিসে যায় এবং জি.এম অফিসে বিক্ষোভ সমাবেশ করে । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ মলয় ভট্টাচার্য ও বিজয় সাহা । সভাপতিত্ব করেন কমঃ আর.পি গাঙ্গুলী ।





Friday, 8 January 2016

তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধে ইস্পাতনগরী সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চলে তুমুল সংঘর্ষ ।

                                                                      

দুর্গাপুর ,৮ই জানুঃ : গতকাল রাত ১০টা নাগাদ এক সালিশী সভাকে কেন্দ্র করে ইস্পাতনগরী সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে । এলাকার মানুষের অভিযোগ যে আইনস্টাইন-জে.সি.বোস অঞ্চলের কাউন্সিলরের  সমর্থক ও তাঁর বিরোধী গোষ্ঠির মধ্যে এই সংঘর্ষে উভয়পক্ষই লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমন চালায় । উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে বলে সংবাদে প্রকাশ ।সংঘর্ষ চলাকালীন সময়ে তৃণমূলের দুটি অফিসে ভাঙ্গচূর হয় । সংঘর্ষের পরে পুলিশ এসে রাত্রিবেলায় নির্বিচারে ১৫-১৬ জন নিরীহ মানুষকে গ্রেফ্তার করে । একদিকে তৃণমূলের সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষ অন্যদিকে পুলিশের হাতে নিরীহ এলাকাবাসীর হয়রানি ,নির্বিচার গ্রেফ্তারে জে.সি.বোস বস্তি অঞ্চলে আতংকের পরিবেশ হয়েছে । আতংকে বহু মানুষ এলাকা ছাড়ছেন । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে, তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ কে ঘিরে এলাকায় আতংকের পরিবেশ তৈরি হওয়া এবং পুলিশের হাতে নিরীহ বস্তিবাসীদের হেনস্হা ও নির্বিচারে নিরীহ বস্তিবাসীদের গ্রেফ্তার করার কঠোর সমালোচনা করে অবিলম্বে দোষীদের গ্রেফ্তার করার দাবী জানান হয়েছে ।





Monday, 4 January 2016

প্রয়াত হলেন পার্টির ঘনিষ্ঠ দরদী সৌমেন চক্রবর্তী ।


দুর্গাপুর,৪ঠা জানুঃ : গতকাল সেইল আবাসন অঞ্চলে নিজ বাসভবনে, দীর্ঘ রোগভোগের পর  প্রয়াত হয়েছেন পার্টির ঘনিষ্ঠ দরদী ও ,পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত পার্টির প্রাক্তন আঞ্চলিক কমিটির সদস্য কমঃ সৌমেন চক্রবর্তী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ । ৬০-৭০’ এর দশকে  অগ্নিময় দিনগুলিতে ইস্পাতনগরীর প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন কমঃ সৌমেন চক্রবর্তী । ১৯৭০ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । তাঁর মরদেহে মাল্যদান করেন ,পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত পার্টির ৩নং আঞ্চলিক কমিটির সদস্য কমঃ সৌরেন দাসগুপ্ত ও অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রয়াত পার্টি সদস্য দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ( রাজু ) ।

                                                              

দুর্গাপুর,৪ঠা জানুঃ :গতকাল সেইল আবাসন অঞ্চলে নিজ বাসভবনে আকস্মিক ভাবে প্রয়াত হয়েছেন ,পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ৩ নং আঞ্চলিক কমিটির শাখা সদস্য কমঃ দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ( রাজু ) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বৎসর । সেইল আবাসন অঞ্চলে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপ প্রসারে ও বিজ্ঞান আন্দোলনের প্রসারে তাঁর বিশেষ অবদান ছিল । বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ১নং চক্রের সম্পাদক ছিলেন কমঃ দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ( রাজু ) । তাঁর মরদেহ ৩ নং আঞ্চলিক কমিটির দফ্তরে নিয়ে আসা হলে , রক্তপতাকা দিয়ে ঢেকে মাল্যদান করেন ,পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত ও অন্যান্য নেতৃবৃন্দ ।

Sunday, 3 January 2016

রাজ্য ও কেন্দ্র সরকারের জন-বিরোধী নীতির সরাসরি শিকার হচ্ছেন দুর্গাপুর ইস্পাতনগরী ও সংলগ্ন বস্তিবাসীরা ।

                                                             

দুর্গাপুর,৩রা জানুয়ারী : রাজ্য ও কেন্দ্র সরকারের জন-বিরোধী নীতির সরাসরি শিকার হচ্ছেন দুর্গাপুর ইস্পাতনগরী ও সংলগ্ন বস্তিবাসীরা । এর সাথে যুক্ত হয়েছে তৃণমূলের তোলাবাজি ও সন্ত্রাস । আজ এই কথাই বারেবারে উঠে এল পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দুর্গাপুর ইস্পাত শহর কমিটির ২য় সম্মেলনে আগত প্রতিনিধিদের আলোচনায় । সম্মেলন অনুষ্ঠিত হল ইস্পাতনগরীর বি-জোনের বি.টি.রণদিভে ভবনের হাসিম আবদুল হালিম মঞ্চে । এর আগে ইস্পাতনগরীর ৫টি এরিয়া কমিটির সম্মেলনে ইস্পাতনগরী ও সংলগ্ন মোট ৩৫টি বস্তি থেকে ৪০০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন । আজকের সম্মেলন উদ্বোধন করেন পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ মহাব্রত কুন্ডু ।সম্মেলনে ২৫ জনের নয়া কমিটি নির্বাচিত হয়েছে । সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে তপন ভৌমিক এবং গৌরাঙ্গ চক্রবর্তী । সম্মেলনে আগামীদিনে ‘স্মার্ট সিটি’-র নামে বিনা পূনর্বাসনে বস্তি-উচ্ছেদের চক্রান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা সহ সকল বস্তিবাসীর জন্য গৃহ নির্মান , সব বস্তিতে  জল-বিদ্যুৎ-রাস্তা-ঘাটের সুবন্দোবস্ত,বার্ধক্যভাতা-বিধবাভাতা-বিপিএল রেশন কার্ড সহ অন্যান্য দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য সিদ্ধান্ত হয়ছে ।