Wednesday, 20 January 2016

ইস্পাতনগরীতে সি.পি.আই(এম) এর জনসভায় মানুষের ঢল দেখে তৃণমূলীরা আক্রমন শানালো ।


দুর্গাপুর , ২০ জানুঃ – গতকাল ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে পার্টির পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমের এর  জনসভায় মানুষের ঢল দেখে ক্ষিপ্ত তৃণমূলীরা  আজ আক্রমন শানালো ।

 আজ সন্ধ্যায় তৃণমূলী দুষ্কৃতিরা বিনা প্ররোচনায় ইস্পাতনগরীর তানসেন সেক্টর অফিসে ভাঙ্গচূর চালায় এবং সেক্টর কনভেনর সুভাষ ঘোষকে মারধোর করে । সেই সময়ে তিন জন বয়স্ক কর্মী অফিসে ছিলেন । প্রতিবাদে পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে তৎক্ষনাৎ এলাকার মানুষকে নিয়ে মিছিল সংগঠিত করা হয় । এলাকার বহু মানুষ বেড়িয়ে এসে মিছিলে যোগ দেয় । মিছিলে ছিলেন পার্টির ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিলের শেষে তৃণমূলীরা ফের আক্রমনের চেষ্টা করলে এলাকার মহিলারা রুখে দাঁড়ায় । তখন তৃণমূলী দুষ্কৃতিরা পালিয়ে যায় । এই ঘটনার প্রতিবাদে আগামী কাল পার্টির ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে তানসেন রোডে প্রতিবাদ সভা করা হবে বলে জানিয়েছেন কমঃ সন্তোষ দেবরায় ।



Tuesday, 19 January 2016

মানুষের ঐক্যই তৃণমূল-বিজেপির গোপন বোঝাপরা ব্যর্থ করবে – মহঃ সেলিম

                                                      

দুর্গাপুর,১৯শে জানুঃ – আজ বিকালে দুর্গাপুরে বেনাচিতির আনন্দধারা ময়দানে ও সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে দুটি পৃথক বিশাল জনসভায় একথা বলেন পার্টির পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম । তিনি বলেন যে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ততই ওয়ান ডে ক্রিকেটের স্লগ ওভারে ব্যাট চালানোর মত একের পর এক মেলা অনুষ্ঠানের আয়োজন করে জনগনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে । কারন গত ৪ বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গেছে । উল্টে তৃণমূল নেতারা একের পর এক চিট-ফান্ডের মাধ্যমে প্রতারনা করে লক্ষ লক্ষ মানুষের টাকা নির্জলা লুঠ করেছে । বামফ্রন্ট সরকার গঠিত হলে তৃণমূলের নেতাদের থেকে লুঠ হওয়া প্রতিটি পাই-পয়সা উদ্ধার করে প্রতারিতদের ফিরিয়ে দেওয়া হবে । নতুন শিল্প গড়ে বেকারদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে । তিনি মানুষের শক্তিশালী জোট গড়ে বাংলা থেকে তৃণমূল ও দেশ থেকে বিজেপি হটাও এর জন্য দুর্গাপুরের মানুষকে আহ্বান জানান ।
প্রাদেশিক কৃষকসভার সম্পাদক ও পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচন করে বলেন যে রাজ্যে এই আমলে চূড়ান্ত অর্থনৈতিক অধঃপতনের সাথে সাথে সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের বিপর্যয় ঘটেছে । তিনি সরাসরি অভিযোগ করেন যে গত ৫০ বৎসরের মধ্যে এই প্রথম ডিভিসি বোরো চাষের জন্য সেচের মারফৎ জল জোগাবে না । ফলে পশ্চিমবঙ্গের ,’শস্য-গোলা’ নামে পরিচিত বর্ধমান জেলায় কৃষকদের মধ্যে হাহাকার পড়ে গেছে । ইতিমধ্যে গত সাড়ে চার বছরে ১০৭ জন কৃষক বর্ধমান জেলায়  আত্মহত্যা করেছে । অথচ মমতা ব্যানার্জী কৃষকদের পাশে দাঁড়ানোর বদলে মাটি-উৎসব করছেন ! তিনি এই প্রসঙ্গে দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের ঐতিহ্যের কথা ও সাম্প্রতিককালে দুর্গাপুর ইস্পাত কারখানায় সি.আই.টি.ইউ এর বিপুল বিজয় কথা উল্ল্যেখ করে বলেন যে দুর্গাপুরের মানুষ ২০০৯ সালেই পার্টির ডাকে সারা দিয়ে চিট-ফান্ডের প্রতারনার বিরুদ্ধে সচেতন হয়েছিলেন ।
অন্যদিকে পার্টির বর্ধমান জেলার সম্পাদক অচিন্ত্য মল্লিক অভিযোগ করেন যে আজকের সভা দুটিকে বানচাল করার জন্য শাসকদল প্রশাসন কে সাথে নিয়ে চক্রান্ত চালিয়েছে । সভাস্হলে চারপাশে জোড় করে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে । এমনকি মমতা ব্যানার্জীর বীরভূম সফর করে কেন্দ্র করে তুচ্ছ অজুহাতে জি.টি.রোড কে অচল রেখে রানীগঞ্জে প্রয়াত প্রখ্যাত কমিউনিষ্ট নেতা রবীন সেনের জন্মবার্ষিকী অনুষ্ঠান এবং দুর্গাপুরের দুটি সমাবেশে পার্টি নেতৃত্বকে আসতে বাধা দেওয়া হয়েছে । জনবিচ্ছিন্ন তৃণমূল  আসন্ন পতনের ভয়ে এই ধরনের কাজ করছে । কিন্তু মানুষ তৃণমূলের এই সব চক্রান্তের জাল ছিন্ন করেই সমাবেশে এসেছেন ।

এছাড়াও আজকের সমাবেশে দুটিতে বক্তব্য রাখেন বিপ্রেন্দু চক্রবর্তী,সন্তোষ দেবরায় ও মহাদেব পাল । উপস্হিত ছিলেন বীরেশ্বর মন্ডল,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,মহাদেব কুন্ডু, পার্থ মুখার্জী,আভাষ রায় চৌধুরী,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ সরকার প্রমূখ ।  















Monday, 18 January 2016

‘ চোপ, জনগন বলবে ‘ – গণশক্তির ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার অভিমত ।

                                                                  

দুর্গাপুর,১৭ই জানুঃ – আজ, দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল । অনুষ্ঠানের সূচনায় সংগীত পরিবেশন করেন প্রথমে বিখ্যাত গণ-সংগীত শিল্পী পূরবী মুখার্জী , পরে শুভপ্রসাদ নন্দীমজুমদার । গনশক্তির সহকারী সম্পাদক অভীক দত্ত উপস্হিত সবাইকে গনশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন যে জন্মলগ্ন থেকে গণশক্তি মেহেনতী মানুষের পক্ষে অঙ্গীকারবদ্ধ তাই বারংবার কায়েমী স্বার্থের আক্রমনের শিকার গণশক্তি । ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই আক্রমন চূড়ান্ত পর্যায় পৌঁছেছে । কোলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার গণশক্তিকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে শুধু তাই নয় , গণশক্তির বিজ্ঞাপনদাতাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে , হেনস্হা করা হচ্ছে । তবুও গণশক্তি মাথা নত করবে না । সীমিত ক্ষমতার মধ্যেও দৈনিক সংবাদপত্রের মতই সমস্ত ধরনের সংবাদ প্রকাশ করে যাবে ।
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন মেহেনতি মানুষের পক্ষে দাঁড়িয়ে বারবার আক্রান্ত হয়েও গণশক্তি লক্ষ্যে অবিচল । গণশক্তি সংগঠকের দায়িত্ব পালন করছে । আগামী দিনে রাজনৈতিক সংগ্রামে ও মানুষের স্বার্থে গণশক্তি আরও বেশী করে দায়িত্ব পালন করে যাবে ।

এরপরে ,’ চোপ , সরকার চলছে ‘ – শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য , অরুনাভ ঘোষ , জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, বিখ্যাত চিত্রপরিচালক তরুন মজুমদার ও কবি মন্দাক্রান্তা সেন । সঞ্চালনা করেন দেবাশীষ সরকার । বক্তারা সারা দেশ জুড়ে যুক্তি-বুদ্ধি-জ্ঞান-বিজ্ঞানের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তি নৃশংস আক্রমন শানাচ্ছে তার তীব্র সমালোচনা করার সাথে সাথে রাজ্যে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের জনগনের প্রতিবাদী কন্ঠস্বরকে টুঁটি চেপে ধরার অপচেষ্টাকে কঠোর সমালোচনা করে অভিমত দেন যে সময় এসেছে এ কথা বলার – ‘ চোপ, জনগন বলবে ‘ ।












Sunday, 17 January 2016

অনুষ্ঠিত হল শহীদ ষড়ানন মুখার্জী – সুনীল আচার্য স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগীতার ফাইন্যাল খেলা ।

  

দুর্গাপুর,১৭ই জানুঃ – আজ নাগার্জুন রোড ময়দানে অনুষ্ঠিত হল ৪৩-তম শহীদ ষড়ানন মুখার্জী – সুনীল আচার্য স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগীতার ফাইন্যাল খেলা । খেলা হয় দিশারী সংঘ বনাম তানসেন এ্যাথলেটিক ক্লাবের মধ্যে । টাইব্রেকার পর্যন্ত খেলা গড়ালেও ফয়সালা হয় সাডেন ডেথ এর মাধ্যমে ।  দিশারী সংঘ ৬-৫ গোলে  তানসেন এ্যাথলেটিক ক্লাবকে পরাস্ত করে টুর্নামেন্টে জয়ী হয় । খেলা শুরুর আগে শহীদ স্মরণে রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । এছাড়া উপস্হিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সুব্রত সিনহা , সুখময় বোস ,সুখময় মন্ডল, প্রফুল্ল মন্ডল প্রমূখ ।