Thursday, 17 March 2016

সর্বনাশা তৃণমূলের শাসনের হাত থেকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করুন ।



দুর্গাপুর,১৭ই মার্চ : দুর্গাপুর,১৬ই মার্চ : আজ দুর্গাপুরের মহকুমা শাসকের দফ্তরে আসন্ন বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রে দুর্গাপুর ( পূর্ব) বিধানসভা কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় মনোনয়ন পত্র জমা দিলেন একই সাথে মনোনয়ন পত্র জমা দিলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রের বর্তমান সিপিআই(এম) বিধায়ক আসন্ন বিধান সভা নির্বাচনে পাণ্ডবেশ্বর কেন্দ্রে বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী এবং রানীগঞ্জ কেন্দ্রের বাম,গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী রুনু দত্ত প্রার্থীদের নিয়ে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে এক বিশাল মিছিল মহকুমা শাসকের দফ্তরে যায়







Wednesday, 16 March 2016

সর্বনাশা তৃণমূলের শাসনের হাত থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করুন – আওয়াজ উঠল শ্রমিকদের মিছিল থেকে ।


দুর্গাপুর,১৬ই মার্চ : আজ, সি.আই.টি.ইউ,আই.এন.টি.ইউ.সি,ইউ.টি.ইউ.সি,টি.ইউ.সি.সি ও এ.আই.সি.এল.এফ( বর্ধমান জেলা ) এর যৌথ আহ্বানে , দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গেট থেকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড এর গেট পর্যন্ত এক বিশাল মিছিলে কয়েক হাজার শ্রমিক যোগদান করেন ।
দুর্গাপুরের বন্ধ কারখানা খোলা,রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন,মিশ্র ইস্পাত কারখানা ও দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে ও রাজনৈতিক কারনে ঠিকা শ্রমিকদের উচ্ছেদের প্রতিবাদে আজকের মিছিলের ডাক দেওয়া হয় ।
কেন্দ্রের মোদী ও রাজ্যের মমতা সরকারের সর্বনাশা নীতির ভয়বহ পরিনতি দেখছে দুর্গাপুর শিল্পাঞ্চল এর মানুষ ।দুর্গাপুর শিল্পাঞ্চলে গত ২০১১ সালের থেকে এ পর্যন্ত ২০ টা কারখানা বন্ধ হয়ে গেছে , কাজ হারিয়েছেন ১০,০০০ হাজারের বেশী শ্রমিক। তৃণমূল বিরোধী শ্রমিক সংগঠনের সদস্য হওয়ার জন্য কাজের জায়গা থেকে উচ্ছেদ হয়েছেন ৫,০০০ এর বেশী ঠিকা শ্রমিক । কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারখানার থেকে ৩৫০০ ঠিকা শ্রমিক উচ্ছেদ হয়েছেন । বন্ধ হয়ে যাওয়া এম.এ.এম.সি খোলার জন্য পূর্বতন বামফ্রন্ট সরকার কনসোর্টিয়াম করে যে উদ্যোগ নিয়েছিল সেই প্রক্রিয়া ভেস্তে দিয়েছে বর্তমান তৃণমূল সরকার । দেশের অন্যান্য বন্ধ হয়ে যাওয়া সার কারখানা খোলার উদ্যোগ নেওয়া হলেও দুর্গাপুর সার কারখানা কে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় ।
বর্তমানে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্গত আন্তর্জাতিক মানের  মিশ্র ইস্পাত কারখানা(এ.এস.পি) কে মোদী সরকার গুটিয়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে । রাজ্য সরকার নিশ্চুপ । অন্যদিকে রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড ( ডি.পি.এল) কে একই কায়দায় ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার । ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মৃতি বিজরিত ডি.পি.এল এর কোক ওভেন ইউনিট গুলিকে ।
ধুঁকছে একদা ভারতের ‘ রূঢ় ‘ অঞ্চল বলে খ্যাত দুর্গাপুর শিল্পাঞ্চল । আক্রান্ত শিল্পাঞ্চলের মানুষের জীবন-জীবিকা । তার প্রতিবাদে আজকের মিছিলে মানুষের বিশাল ঢল নামে । আওয়াজ ওঠে দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে – আসন্ন বিধান সভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কে পরাস্ত করুন , বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তি কে জয়ী করুন ।

মিছিলে অন্যান্য দের সাথে পা মেলান সি.আই.টি.ইউ এর রাজ্য সম্পাদক দীপক দাসগুপ্ত,বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী ও বর্ধমান জেলা সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী । এছাড়াও মিছিলে যোগ দেন আসন্ন বিধান সভা নির্বাচনে বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর(পূর্ব ) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় ও দুর্গাপুর(পশ্চিম ) এর কংগ্রেস প্রার্থী স্বপন বন্দ্যোপাধ্যায় ।




Monday, 14 March 2016

জাগ্রত জনশক্তিকে রোখার ক্ষমতা দূর্নীতিগ্রস্হ তৃণমূলের নেই : সন্তোষ দেবরায়


দুর্গাপুর,১৪ই মার্চ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে সি.ই.ও দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে ও অন্যান্য ফোরাম,অ্যাসোসিয়ানের সহযোগীতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের এক বিশাল বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন শ্রমিক, বিশিষ্ট শ্রমিক নেতা ও আসন্ন বিধানসভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেবরায় এই কথা বলেন । তিনি বলেন যে দাবীগুলি আদায়ের জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে লড়াই করছেন তা অত্যন্ত ন্যায় সংগত । দুর্গাপুরকে বাঁচানোর জন্য দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন অত্যন্ত জরুরী । অথচ   কর্তৃপক্ষ এখনও দৃকপাত করছে না । এর পেছনে পঃ বঙ্গের বর্তমান শাসকদলের শিল্প-জীবন-জীবিকা ও গনতন্ত্র বিরোধী রাজনীতিও সমানভাবে দায়ী । বামফ্রন্ট সরকার শিল্প-জীবন-জীবিকা তথা গনতন্ত্রের জন্য তিল তিল করে যে পরিবেশ তৈরি করেছিল,তৃণমূল তা ধ্বংস করেছে। দুর্গাপুর ইস্পাতের ৩৫০০ ঠিকা শ্রমিককে উচ্ছেদ করেছে । অবর্ণনীয় দুঃখ-দুর্দশায় উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারবর্গের দিন কাঠছে । পেশী শক্তির ব্যবহার করে জনগনের কন্ঠরোধ ও জীবন-জীবিকার উপর তৃণমূলের এই আক্রমন দুর্গাপুর মেনে নেয় নি । তার প্রমান দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে শ্রমিকরা তৃণমূলকে ধরাশায়ী করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) কে বিপুল ভোটে জয়ী করেছেন । আগামীদিনে রাজ্যে রাজনৈতিক পরিস্হিতির পালাবদলের যে নিশ্চিত সম্ভাবনা তৈরী হয়েছে ,তাকে কাজে লাগিয়ে দুর্গাপুর থেকে দিল্লী পর্যন্ত জোড়ালো আওয়াজ পৌঁছিয়ে দাবী আদায়ের লড়াইকে পূর্নতা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান ।
দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অগনতান্ত্রিক ভাবে একমাত্র স্বীকৃত ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে বাদ দিয়ে তৃণমূলীদের একাংশ কে সাথে নিয়ে সম্পূর্ন অনায্য ও একতরফা ভাবে জলের চার্জ , হাসপাতালের ডায়েট চার্জ লাগু করেছে ,উচ্চহারে বিদ্যুৎ মাসুল চাপিয়েছে । নতুন নিয়োগ না হওয়ার জন্য টাউনশীপ,স্কুল ও হাসপাতালের পরিষেবা চরমভাবে অবহেলিত । কর্মরত ও অবসরপ্রাপ্ত ইচ্ছুক শ্রমিক-কর্মচারীদের মাথা গোঁজার ঠাঁই হিসাবে কোয়ার্টার/জমির লিজ/লাইসেন্সিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়ে কোন সুষ্ঠ মীমাংসা করার সদিচ্ছা কর্তৃপক্ষ করছে না বলে , আজকের সমাবেশে অভিযোগ করেছেন অন্যান্য বক্তারা ।
দেশের প্রতিরক্ষা সরঞ্জাম সহ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন বিশ্ব জোড়া সুনাম কুড়িয়েছে মিশ্র ইস্পাত কারখানা । খুব সাম্প্রতিক কালে দেশের নৌ-প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ন বিশেষ ইস্পাত সরবরাহের বরাত পেয়েছে এএসপি অথচ সেই মিশ্র ইস্পাত কারখানা গুটিয়ে ফেলতে চাইছে কেন্দ্রের মোদি সরকার । আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করে , দুর্গাপুর ইস্পাত কারখানাকে গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে । অথচ কেন্দ্রের এই কার্যকলাপে নিশ্চুপ থেকে রাজ্যের তৃণমূল সরকার নিশ্চুপ থেকে দুর্গাপুরের সর্বনাশ ডেকে এনেছে বলে বক্তারা অভিযোগ করে বলেন তাই দুর্গাপুরের স্বার্থে আসন্ন বিধান সভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের জয়ী করে দাবী আদায়ের পরিবেশ সৃষ্টি করার জন্য শ্রমিক ও প্রাক্তন শ্রমিক ও তাদের পরিবারবর্গকে এগিয়ে আসতে হবে ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী, মলয় ভট্টাচার্য,নিমাই ঘোষ, ললিত মিশ্র,মলয় দত্ত ও কাজল মজুমদার । সভাপতিত্ব করেন কাজল মজুমদার ।  সমাবেশ চলাকালীন ইডি(পি অ্যান্ড এ)এর কাছে  স্মারকলিপি জমা দেওয়া হয় । বৃষ্টিকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ মানুষ আজকের সমাবেশে যোগদান করেন ।


Wednesday, 9 March 2016

দুর্গাপুর ইস্পাত-মিশ্র ইস্পাতের আধুনিকীকরন-সম্প্রসারন এবং শ্রমিক-অবসরপ্রাপ্ত শ্রমিকদের ন্যায্য দাবীর পাশে দাঁড়ালেন দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট প্রার্থী ।


দুর্গাপুর,৯ই মার্চ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে ও অন্যান্য ফোরাম,অ্যাসোসিয়ানের সহযোগীতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের এক বিশাল বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট শ্রমিক নেতা ও আসন্ন বিধানসভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় দৃঢ় ভাবে দুর্গাপুর ইস্পাত-মিশ্র ইস্পাতের কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবীগুলির পাশে দাঁড়ালেন । তিনি বলেন দাবীগুলি আদায়ের জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে লড়াই চালালেও কর্তৃপক্ষ এখনও দৃকপাত করছে না । এর পেছনে পঃ বঙ্গের বর্তমান শাসকদলের শ্রমিক স্বার্থ বিরোধী রাজনীতি দায়ী । আগামীদিনে রাজনৈতিক পরিস্হিতির পালাবদলের যে সম্ভাবনা তৈরী হয়েছে , তাকে কাজে লাগিয়ে দুর্গাপুর থেকে দিল্লী পর্যন্ত জোড়ালো আওয়াজ পৌঁছিয়ে দাবী আদায়ের লড়াইকে পূর্নতা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান ।
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা-বিরোধী দৃষ্টিভঙ্গীর বিষময় ফল ফলতে শুরু করেছে । এর প্রত্যক্ষ ফলাফল হিসাবে দুর্গাপুর ইস্পাতের ভবিষ্যৎ অন্ধাকারাচ্ছন্ন ও মিশ্র ইস্পাত কারখানা মৃতপ্রায় হয়ে পড়ছে । বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল সহ বর্ধমান জেলা সহ গোটা রাজ্যের অর্থনীতি । অথচ গত পাঁচ বছর ধরে রাজ্যের তৃণমূল সরকার এই বিপদ সম্পর্কে নিশ্চুপ ! অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অগনতান্ত্রিক ভাবে একমাত্র স্বীকৃত ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে বাদ দিয়ে তৃণমূলীদের একাংশ কে সাথে নিয়ে সম্পূর্ন অনায্য ও একতরফা ভাবে জলের চার্জ , হাসপাতালের ডায়েট চার্জ লাগু করেছে ,উচ্চহারে বিদ্যুৎ মাসুল চাপিয়েছে । নতুন নিয়োগ না হওয়ার জন্য টাউনশীপ,স্কুল ও হাসপাতালের পরিষেবা চরমভাবে অবহেলিত । কর্মরত ও অবসরপ্রাপ্ত ইচ্ছুক শ্রমিক-কর্মচারীদের মাথা গোঁজার ঠাঁই হিসাবে কোয়ার্টার/জমির লিজ/লাইসেন্সিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়ে কোন সুষ্ঠ মীমাংসা করার সদিচ্ছা কর্তৃপক্ষ করছে না বলে , আজকের সমাবেশে অভিযোগ করেছেন অন্যান্য বক্তারা । বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী, ললিত মিশ্র ও পূজন চক্রবর্তী । সভাতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।   সমাবেশে চলাকালীন জি.এম(টি.এস) এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় । পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে ইউনিয়নের ধারাবাহিক আন্দোলনের চাপে সেইল কর্তৃপক্ষ ইউনিয়নদের সাথে আগামীকাল দিল্লীতে কোয়ার্টার/জমির লিজ/লাইসেন্সিং সংক্রান্ত বিষয়ে আলোচনা জন্য বসবে ।
এদিকে , আজ বিকালে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দুর্গাপুর (পূর্ব) এর বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী সন্তোষ দেব রায় এর সমর্থনে পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে এক বিশাল নির্বাচনী মিছিল রঘুনাথপুর থেকে শুরু হয়ে মধুপল্লী,ধোবীঘাট হয়ে বিজুপাড়ায় শেষ হয় ।



Tuesday, 8 March 2016

প্রার্থীর নাম ঘোষনা হতেই ইস্পাতনগরীর বুকে প্রত্যয়ই মিছিল ।


দুর্গাপুর,৮ই মার্চ : গত কাল ঘোষিত হয়েছে বামফ্রন্টের প্রার্থী তালিকা । রাত্রি বেলায় শুরু হয়ে যায় দেওয়াল লেখা । দুর্গাপুর(পূর্ব ) বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শ্রমিক আন্দোলনের পোড় খাওয়া লড়াকু নেতা ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির সম্পাদক এবং দুর্গাপুরের সুপরিচিত জনপ্রিয় বামফ্রন্টের নেতা সন্তোষ দেবরায় ।
আজ, দুর্গাপুর(পূর্ব ) বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সন্তোষ দেব রায় এর সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির ডাকে এ-জোন ও বি-জোনে দুটি বিশাল মিছিলে কাতারে কাতারে মানুষের যোগদান , বিশেষতঃ মহিলা ও যুবদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত । মিছিলে মহিলাদের উপর অত্যাচারের মদতদাতা ও শিল্প তাড়ুয়া বেকারিত্বের সৃষ্টি কর্তা তৃণমূল এবং  সাম্প্রদায়িকতার জিগীর সৃষ্টির মদতদাতা বিজেপি কে পরাস্ত করার আহ্বান জানিয়ে নিজের ভোট নিজে দিন,সকাল সকাল ভোট দিন প্রভৃতি শ্লোগানে মুখরিত হয় ।
এ-জোনের মিছিল আশীষ মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমে হর্ষবর্ধন রোডে এবং বি-জোনের মিছিল পোষ্ট অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমে করে চন্ডিদাসে বাজারে শেষ হয় ।

এর আগে,আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে,বি.টি.রনদিভে ভবনে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ইস্পাত জোনাল কমিটি ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর শ্রমজীবি মহিলা শাখার যৌথ উদ্যোগে এক মহিলা কনভেনশন অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী ও শুভ্রা গাঙ্গুলী । সভাপতিত্ব করেন 
সন্ধ্যা মন্ডল । 



Thursday, 3 March 2016

সর্বনাশা কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল ইস্পাতনগরী ।


দুর্গাপুর,৩রা মার্চ : আজ,ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে চার প্রান্তে চারটি মিছিল বেরোয় । মিছিল গুলি যথাক্রমে এ-জোনে আশীষ মার্কেট থেকে হর্ষবর্ধন রোড , বি-জোনের পোষ্ট অফিস থেকে চন্ডীদাস বাজার , সংলগ্ন অঞ্চলে ধোবিঘাট থেকে কমলাইতলা ও সেইল সমবায় অঞ্চলে কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) এ শেষ হয় । প্রতিটি মিছিল শুরু হওয়ার আগে দেশ তথা রাজ্যে বামপন্হী আন্দোলনের অন্যতম পুরোধা প্রয়াত কমরেড অশোক ঘোষের  প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় ।

Wednesday, 2 March 2016

প্রয়াত পার্টি সদস্য কমরেড গোপাল কর ।

                                                                  

দুর্গাপুর,২রা মার্চ : গতকাল বিকালে বাড়ীর থেকে পার্টির আঞ্চলিক কমিটির দফ্তরে হেঁটে আসার সময় পথে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক প্রয়াত হলেন কমরেড গোপাল কর । মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৭৮ । প্রয়াত কমরেড গোপাল কর এর স্ত্রী,কন্যা ও পুত্র বর্তমান ।
রাত্রি ৮-৩০ সময় প্রয়াত কমরেড গোপাল কর এর মরদেহ আশীষ-জব্বর ভবনে নিয়ে আসা হলে , তাঁর মরদেহ রক্তপতাকা দিয়ে ঢেকে মাল্যদান করেন পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । এছাড়াও মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন জেলা কমিটির সদস্য কমঃ নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত , দুর্গাপুর ইস্পাত ১বি আঞ্চলিক কমিটির সম্পাদক কমঃ পার্থ মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । কমরেড গোপাল কর এর প্রয়ানে পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় গভীর শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
পরে প্রয়াত কমরেড গোপাল কর এর মরদেহ বি.টি.রণদিভে ভবনে নিয়ে যাওয়া হলে ,সেখানে তাঁর মরদেহে রক্তপতাকা ও মাল্যদান করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । এছাড়াও মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ ।
সংক্ষিপ্ত জীবনপঞ্জী : ১০ই জুলাই,১৯৩৮ সালে অধুনা বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহন করেন প্রয়াত কমরেড গোপাল কর । ১৯৬০ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেনী হিসাবে কাজে যোগদান করেন এবং ১৯৯৬ সালে অবসর গ্রহন করেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের জন্মলগ্ন থেকে তিনি ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিলেন । পরে বিভিন্ন সময়ে তিনি ইউনিয়নের কোষাধ্যক্ষ,যুগ্ম- সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন । ১৯৬৬ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । পরে পার্টির আঞ্চলিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । সেক্টর সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন । মৃত্যুকালে তিনি দুর্গাপুর ইস্পাত ১বি আঞ্চলিক কমিটির পার্টি কেন্দ্র শাখার পার্টি সদস্য ছিলেন ।