দুর্গাপুর , ১২ই সেপ্টেঃ : গত কাল , ইস্পাতনগরীর ১ নং বিদ্যাসাগর এভিন্যু এ ( প্রয়াত রমেণ
দাস ভবনে , প্রয়াত সলিল দাসগুপ্ত ( বড় ) ও প্রয়াত অজিত কর্মকার মঞ্চ ) অনুষ্ঠিত
হল ভারতীয় গণনাট্য সংঘের
দুর্গাপুর ইস্পাত শাখার ৪র্থ সম্মেলন
। পতাকা উত্তোলন করেন আশীষতরু চক্রবর্তী
। ১১ জনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে
। সভাপতি , সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে আশীষতরু
চক্রবর্তী , কবিরঞ্জন দাসগুপ্ত ও বানীপ্রসাদ
পাল ।
Monday, 12 September 2016
Sunday, 11 September 2016
মোদি-মমতার সখ্যতার করালগ্রাসে আসানসোল – দুর্গাপুর শিল্পাঞ্চল : প্রতিবাদে জোট বাঁধছে শিল্পাঞ্চলের শ্রমজীবি মানুষ ।
দুর্গাপুর , ১১ই সেপ্টে:
- মোদি সরকার ঘোষনা করেছে রূপনারায়নপুরের ঐতিহ্যবাহিত
হিন্দুস্হান কেবলসের মৃত্যু পরোয়ানা । তারপরেই রাজ্যের তৃণমূল সরকার
ঘোষনা করেছে অধীনস্ত সংস্হা দুর্গাপুর কেমিক্যালসের ১০০% বিলগ্নীকরনের কথা ।
সমগ্র শিল্পাঞ্চল সংকটের মুখে ।
এর প্রতিবাদে শিল্পাঞ্চল জুড়ে প্রতিবাদ আন্দোলনর ঢেউ উঠছে । আজ
সকালে , ইস্পাতনগরীর আশীষ মার্কেটে দুর্গাপুর
ইস্পাত জোনালের ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির ডাকে
প্রতিবাদ সভা থেকে জোড়ালো প্রতিাবাদ
আন্দোলনের ডাক দেওয়া হয় । বক্তব্য রাখেন দুর্গাপুর
পূ্র্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায় , বংশী
কর্মকার ( আই.এন.টি.ইউ.সি) , সুবীর সেনগুপ্ত , ললিত মিশ্র
( সি.আই.টি.ইউ )। সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত । আগামীকাল ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে ।
ইতিমধ্যে বিধায়ক সন্তোষ
দেবরায়ের পক্ষ থেকে চিঠি দিয়ে বিলগ্নীকরন ও
কারখানা বন্ধের বিরুদ্ধে হস্তক্ষেপের দাবী
জানিয়ে মুখ্যমন্ত্রী ও ভারপ্রাপ্ত মন্ত্রীকে
উদ্যোগী
হওয়ার আবেদন জানিয়েছেন ।
Thursday, 1 September 2016
আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবসে ইস্পাতনগরীতে শান্তির সপক্ষে মহামিছিল ।
দুর্গাপুর , ১লা সেপ্টে : প্রতি
বছরের মত এবারও ,’ ১লা সেপ্টেঃ যুদ্ধ বিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন
কমিটি’ –র আহ্বানে ইস্পাতনগরীর আশীষ মার্কেট থেকে নিউটন মার্কেট পর্যন্ত মহামিছিল অনুষ্ঠিত
হল । সাদা বেলুন উড়িয়ে আশীষ মার্কেট থেকে
মিছিল শুরু হয়। সংক্ষেপে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কমঃ রথীন রায়
। এছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর পূর্ব
এর বিধায়ক কমঃ সন্তোষ দেবরায়,সুবীর
সেনগুপ্ত ,আমীর হায়দার , বিশ্বরূপ ব্যানার্জী , মলয় ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী,প্রফুল্ল মন্ডল প্রমূখ । সুদৃশ্য
ট্যাবলো সহ মিছিল যত এগিয়েছে , তত বেশী মানুষ মিছিলে যোগ দিয়েছেন । মিছিল শেষে নিউটন
ময়দানে , মিছিলে অংশগ্রহনকারীদের শপথ বাক্য
পাঠ করান দুর্গাপুরের প্রাক্তন মেয়র
রথীন রায় ।
Wednesday, 31 August 2016
সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে গনআন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।
দুর্গাপুর , ৩১শে আগষ্ট : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী
দলগলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে
খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের গনআন্দোলনের নিহত সকল শহীদের স্মরণে সারা রাজ্যে , ৩১শে আগষ্ট গনআন্দোলনের শহীদ
দিবস হিসাবে পালিত হয় ।
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত
জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায় , শহীদদের স্মরণে , আগামীকালের যুদ্ধবিরোধী শান্তি মিছিল এবং ২রা সেপ্টেঃ
সাধারন ধর্মঘট সর্বাত্তক করার আহ্বান জানিয়ে , ইস্পাতনগরীর সেকেন্ডারী মোড় ও ভগৎ সিং মোড়ে দুটি পথসভার আয়োজন করা হয়। বহু মানুষ সভা দুটিতে যোগ
দেন ।
প্রথম সভায় বক্তব্য রাখেন কমঃ
নির্মল ভট্টাচার্য , ললিত মিশ্র ও আশীষ মিশ্র এবং সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য ।
২য় সভায় বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ,
সলিল দাসগুপ্ত ও অরুন চৌধুরী এবং সভাপতিত্ব করেন বেনু দাসগুপ্ত ।
Sunday, 28 August 2016
২রা সেপ্টেঃ সাধারন ধর্মঘট : ইস্পাতনগরীর প্রচার তুঙ্গে ।
দুর্গাপুর , ২৮শে আগষ্ট : আগামী
২রা সেপ্টেঃ দেশব্যাপি ধর্মঘটের সমর্থনে
দুর্গাপুর ইস্পাত ও মিশ্র
ইস্পাত কারখানায় এবং ইস্পাতনগরী সহ
সংলগ্ন গ্রামাঞ্চল ও বস্তি
অঞ্চলে নিবিড় প্রচার চলছে ।
ভয়াবহ অবস্হার মুখোমুখি হয়েছে ভারতের
ইস্পাত শিল্প । সংকটাপন্ন
রাষ্ট্রায়াত্ব ইস্পাত শিল্প স্টিল অথরিটি
অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) । উদার
অর্থনীতির হাত ধরে বল্গাহীন বিদেশী ইস্পাত
আমদানীর জেরে ‘নবরত্ন’ মর্যাদা প্রাপ্ত
সেইলের লোকসানের পরিমান দাঁড়িয়েছে প্রায়
৭,৫০০ কোটি টাকা । প্রধানমন্ত্রী মোদি মনে করেন রাষ্ট্রায়ত্ব শিল্পের জন্ম হয়েছে ,’ মরনে’ এর জন্য ! আসলে
বি.জে.পি যে আদ্যোপান্ত্য রাষ্ট্রায়ত্ব
সংস্হা বিরোধী ,তার পরিচয় দুর্গাপুর বাজপেয়ী সরকারের সময়ে
পেয়ে গেছে । বন্ধ হয়ে যায় এম.এ.এম.সি
, ফার্টিলাইজার ও বি.ও.জি.এল ।
বেরকারীকরনের মুখে দাঁড়য়েছিল দুর্গাপুর
ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা । বামফ্রন্ট
সরকারের অনমনীয় মনোভাব ও সি.আই. টি.ইউ এর নেতৃত্বে ইস্পাত শ্রমিকদের অদম্য
লড়াই সে যাত্রায় বেঁচে যায়
ডি.এস.পি ও এ.এস.পি. । তবে সে
সময়েই দুর্গপুরের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জীর
বি.জে.পি ভজনা এবং রাষ্ট্রায়ত্ব সংস্হার জন্য ,’মায়া কান্নার’ স্বরূপ বুঝেছিল
। আজ দুর্গাপুরে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্হার সাথে সাথে রাজ্য সংস্হা ডি.পি.এল
ও ডি.সি.এল ও ধুঁকছে । মোদি-মমতার ‘ সখ্য’ জ্বলন্ত উদাহরন দুর্দশাগ্রস্হ দুর্গাপুর শিল্পাঞ্চল । তাই ২রা সেপ্টেঃ এর ধর্মঘটের বার্তা জোড়ালো ভাবে
ছড়াচ্ছে কারখানার ভেতরে , কারখানার বাইরে , পাড়ায় পাড়ায় , মহল্লায় মহল্লায় ।
ধর্মঘটের সমর্থনে আজ ট্রেড ইউনিয়ন সমন্বয়
কমিটির উদ্যোগে ট্রাঙ্ক রোড , আশীষ মার্কেট , চন্ডিদাস বাজার ও সেইল সমবায় আবাসন অঞ্চলে
কবিগুরু মোড়ে চারটি পথসভা হয় ।
Tuesday, 23 August 2016
দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও জমি লিজিং-উপযুক্ত নাগরিক
পরিষেবার দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।
দুর্গাপুর,২৩শে আগষ্ট – আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)- এ.আই.টি.ইউ.সি-স্টিল এমপ্লয়িজ ফোরাম এর যৌথ উদ্যোগে দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টার ও জমি লিজিং দাবীতে এবং
ইস্পাতনরীতে বিভিন্ন নাগরিক পরিষেবার অব্যবস্হার
বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। ইস্পাত শ্রমিক ( প্রাক্তন-বর্তমান-ঠিকা)ও
ইস্পাত সমবায় শ্রমিক সহ বৃহত্তর দুর্গাপুরের মানুষ এই সমাবেশে যোগদান করেন ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর ( পূর্ব) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেব রায় দাবীগুলির প্রতি পূর্ণ
সমর্থন জানিয়ে যৌথ আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান । এর সাথে সাথে তিনি
দুর্গাপুরের জল-সংকটের সমস্যা সমাধানে অবিলম্বে দামোদর নদের ড্রেজিং এবং বর্ধমান জেলা ভেঙ্গে
নতুন জেলা গঠনে দুর্গাপুর কে অবহেলার বিরুদ্ধে বৃহত্তর যৌথ আন্দোলন গড়ে তোলার ডাক
দেন ।
সমাবেশ থেকে আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপি ধর্মঘট কে সমর্থন জানিয়ে ,দুর্গাপুরে ধর্মঘটকে সর্বাত্তক করে
তোলার আওহ্বান জানান হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী ( এইচ.এস.ই.ইউ),বিপ্লব
দত্ত(এ.আই.টি.ইউ.সি),পি.ভট্টাচার্য ( স্টিল এমপ্লয়িজ ফোরাম ),আশীষতরু চক্রবর্তী(
টি.সি.ই.ইউ,সি.আই.টি.ইউ),নিমাই ঘোষ ( ইউ.সি.ডব্লু.ইউ,সি.আই.টি.ইউ) ও নন্দলাল দাস (
এইচ.এস.ই.ইউ,এ.এস.পি) । সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আই.এন.টি.ইউ.সি এর পক্ষে
পূর্ণেন্দু পণ্ডা ।
সমাবেশ চলাকালীন , বিশ্বরূপ ব্যানার্জীর ( ওবি
কনভেনর,এইচ.এস.ই.ইউ,ডি.এস.পি) নেতৃত্বে এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত
কারখানার জি.এম.( টি.এস) কাঞ্চন নন্দীর কাছে
স্মারক লিপি জমা দিয়ে , অবিলম্বে সমস্যা সমাধানের দাবী জানান । ফিরে এসে
সমাবেশে বক্তব্য রেখে বিশ্বরূপ ব্যানার্জী
জানান যে দাবী পূরন না হওয়া পর্যন্ত যৌথ লড়াই চলতে থাকবে । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।
Tuesday, 24 May 2016
ইস্পাতনগরীতে তৃণমূলের একটানা সন্ত্রাস চলছে ।
ছবি : আহত অনাদি দাস মহাপাত্র
দুর্গাপুর,২৪শে মে : গত ১৯শে মে বিধান সভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকে ইস্পাতনগরীতে
তৃণমূলের একটানা সন্ত্রাস চলছে । উল্লেখ্য সদ্য অনুষ্ঠিত বিধান সভা নির্বাচনে , দুর্গাপুর
(পূর্ব) কেন্দ্রে বাম-গনতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম)
প্রার্থী সন্তোষ দেবরায় তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূলের প্রদীপ মজুমদার কে ৯০০০
এর বেশী ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন । এই কেন্দ্রে গতবার তৃণমূল জয়ী হয়েছিল ।
১৯শে মে রাত পৌনে এগারো টা নাগাত , অশোক এভিন্যু এ পার্টি কর্মী দেবু দাস এর
বাড়ীতে তৃণমূলীরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে মারধোর করে এবং ঘরের প্রায় ৫০-৬০ হাজার
টাকার মূল্যের আসবাবপত্র ( টিভি সহ ) ভাঙ্গচূড় করে ।
২২শে মে সন্ধ্যা ৮ টা নাগাদ,তৃণমূলী দুষ্কৃতিরা অতর্কিতে হামলা চালিয়ে আইনস্টাইন
রোডের সেক্টর অফিসে তালা মেরে দেয় ।
গতকাল ( ২৩শে মে ) সন্ধ্যা ৮ টা নাগাদ, সি-জোনের গৌতম বুদ্ধ মার্গে,পার্টি
কর্মী অনাদি দাস মহাপাত্র কে তাঁর বাড়ীর সামনে আক্রমন করে বেধরক মারধোর করে মাথা ফাটিয়ে
দেয় । নির্বাচনের দিনও তাঁর উপর তৃণমূলীরা আক্রমন চালিয়ে ছিল কিন্তু অল্পের জন্য রক্ষা
পান । রক্তাত অবস্হায় গুরুতর আহত অনাদি দাস মহাপাত্র কে পুলিশ উদ্ধার করে হাসপাতালে
নিয়ে যায় । তাঁর মাথায় সেলাই পড়েছে । চিকিৎসা চলছে। গতকাল সন্ধ্যা ৮-৩০ টা নাগাদ, ডেভিড
হেয়ার রোডে তৃণমূলের আক্রমনে গুরতর জখম হয়েছেন তাপস চন্দ্র ।
আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে কর্মরত অবস্হায় কারখানার স্হায়ী
কর্মী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত
তৃণমূলীদের হাতে আক্রান্ত ও আহত হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি
আছেন । তাঁর বাড়ীতেও হামলা করা হবে হুমকি দিয়েছে । তৃণমূলের পক্ষ থেকে গোটা ইস্পাতনগরী
জুড়ে ভয়-আতংকের ও হামলার পরিস্হিতির তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিধায়ক ও পার্টির দুর্গাপুর
ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় অভিযোগ করেছেন । এবিষয়ে আজ সন্ধ্যায় সিপিআই(এম)
ও কংগ্রেসের যৌথ প্রতিনিধি দল পুলিশের এ.সি.পি র কাছে ডেপুটেশনে যাবে বলে সন্তোষ দেবরায়
জানিয়েছেন ।
Subscribe to:
Posts (Atom)