Sunday, 4 December 2016

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ইস্পাতনগরীর বেসরকারীকরনের অপচেষ্টার বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল পদযাত্রা ।



দুর্গাপুর , ৪ঠা ডিসেঃ – শিল্পনগরী দুর্গাপুর বিপন্ন । ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা এবং ১৬টি বেসরকারী কারখানা বন্ধ হয়ে গেছে । রাজ্য সরকার দুর্গাপুর কেমিক্যালস বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে । কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা  সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ) এর বিশ্বখ্যাত অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্টকে বিক্রী করার সিদ্ধান্ত জানিয়েছে । বিক্রী না হলে বন্ধ করার দিকে যেতে পারে কেন্দ্রীয় সরকার ।  সংবাদ মাধ্যমে ও সেইলের ওয়েবসাইটের  প্রকাশিত তথ্য অনুসারে দুর্গাপুর ইস্পাতনগরী সহ সেইলের সমস্ত টাউনশীপ বেসরকারীকরন করা হবে । রাজ্য সরকারের মালিকানাধীন বিদ্যুৎ-উৎপাদক সংস্হা ডিপিএল ধুঁকছে । সম্পূর্ন বৈমাত্রিসূলভ আচরন করে সেইল তার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট গুলির মধ্যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ( ডি.এস.পি ) এ কম বিনিয়োগ করেছে । অথচ উৎপাদন ও মুনাফা করার দিক থেকে  দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ২য় স্হানে পৌঁছায় । অন্য দিকে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রী বা বন্ধ হলে , দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ( ডি.এস.পি ) এর একই পরিনতি হওয়ার আশংকায় দিন গুনছে দুর্গাপুর । ইতিমধ্যে দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় অ্যালয় স্টিল প্ল্যান্টের বিষয়ে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী কে তিন টি চিঠি দিয়েছেন ।
২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে , সি.আই.টি.ইউ করার অপরাধে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে ৫০০ জন মহিলা শ্রমিক সহ ৩৫০০ এর বেশী ঠিকা শ্রমিক উচ্ছেদ করেছে ক্ষমতাশীন দল। অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটছে এই সব শ্রমিক পরিবার গুলি , অনেক শ্রমিক মারা গেছেন । পার্টি ও বিভিন্ন গন-সংগঠন ধারাবাহিকভাবে শাসকদলের সন্ত্রাসের শিকার হচ্ছে ।  সারা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক শক্তির উথ্থানের বিরুদ্ধে ইস্পাতনগরীতে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধারাবাহিক প্রচার চলছে ।
শিল্প বাঁচাও,রাষ্ট্রায়ত্ব শিল্প বাঁচাও, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ইস্পাতনগরীর বেসরকারীকরনের অপচেষ্টার বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তোলো , সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও , আমাদের প্রিয় শহর দুর্গাপুর বাঁচাও – এই দাবীতে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমম্বয় কমিটি ( সি.আই.টি.ইউ ) ও অন্যান্য  গনসংগঠন লাগাতার ভাবে যৌথ আন্দোলন করছে । গত ২০শে নভেঃ এই দাবীতে ইস্পাতনগরীর এ-জোন ও সংলগ্ন গ্রামঞ্চলে আরেকটি সুবিশাল পদযাত্রা কমলপুর থেকে ট্রাঙ্ক রোড দীর্ঘ ১১ কিমি পথ অতিক্রম করে । এই দাবী গুলির সমর্থনে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমম্বয় কমিটি ( সি.আই.টি.ইউ ) ও অন্যান্য  গনসংগঠন  যৌথ আহ্বানে আজ সকাল ৮ টা সময় সেইল আবাসন অঞ্চল থেকে সি-জোন ও সেপকো টাউনশীপ হয়ে ইস্পাতনগরীর বি-জোনের তিলক ময়দান পর্যন্ত ১৪ কিমি ব্যাপী এক ঐতিহাসিক বিশাল বর্ণাঢ্য পদযাত্রায় আবার উদ্বেলিত হল দুর্গাপুরের ইস্পাতনগরী ।
মিছিলে উপস্হিত ছিলেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সভাপতি বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী,মলয় ভট্টাচার্য , বিজয় সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এই দাবী গুলির সমর্থনে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমম্বয় কমিটি ( সি.আই.টি.ইউ ) ও অন্যান্য  গনসংগঠন  যৌথ আহ্বানে আগামী ৭ই ডিসেঃ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে-অ্যালয় স্টিল প্ল্যান্টের সি.ই.ও এর কাছে বিক্ষোভ প্রদর্শনের জন্য অ্যালয় স্টিল প্ল্যান্টের গেটে বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছে । আই.এন.টি.ইউ.সি ও এই জমায়েতে যোগ দেবে বলে জানিয়েছে ।



































Thursday, 1 December 2016

বেসরকারীকরনের বিরুদ্ধে উত্তাল অ্যালয় স্টিল প্ল্যান্ট : শ্রমিক ঐক্যের অভূতপূর্ব নিদর্শন গড়ল ইস্পাত শ্রমিকরা ।



দুর্গাপুর , ১লা ডিসেঃ – লড়াই কা ময়দান মে,মজদুর-মজদুর ভাই – সত্যি আজ দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট এর স্হায়ী ও ঠিকা শ্রমিক নির্বিশেষ তা আবারও প্রমান করলেন । গত ১৫ই ফেব্রুঃ ,’মার্জার’ ঘোষনার সাথে সাথে ইস্পাত শ্রমিক সংগঠন এইচ.এস.ই.ইউ ( সি.ই.টি.ইউ ) এ.এস.পি.-র বেসরকারীকরনের আশংকা করে লাগাতার আন্দোলন চালানোর সাথে সাথে বারংবার  যৌথ আন্দোলনের আহ্বান জানায় । সংবাদপত্রে এ.এস.পি.-র বেসরকারীকরনের খবর এলেও ,অনেকে বিশ্বাস করতে চায় নি ,শ্রমিক ঐক্য দূর্বল করার জন্য  বিভিন্ন অপপ্রচার চলে ।
কিন্তু গতকাল এ.এস.পি.-র বেসরকারীকরনের জন্য সেবি কে লেখা সেইল এর গোপন চিঠি ফাঁস হতেই দুর্গাপুরে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে । এইচ.এস.ই.ইউ এর পক্ষ থেকে আজ সকাল থেকে বিক্ষোভ-কর্মসূচী পালন করার ডাক দেওয়া হয়ে । আজ সকালে কারখানার গেটে বিক্ষোভ শুরু হলে , আই.এন.টি.ইউ.সি এর নেতৃত্ব বিক্ষোভে যোগ দিলে , বিক্ষোভ কার্যতঃ জনসমুদ্রের রূপ নেয় এবং কারখানার গেট  অবরুদ্ধ হয়ে পড়ে । এর পরে কারখানার ভেতরে বিক্ষোভ চলতে থাকে । বেলা ৩ টার সময়ে কারখানার ভিতর থেকে দলে দলে শ্রমিক বিশাল  মিছিল করে  কারখানার গেটে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসার পথে , গেটে বাধা পায় । কার্যতঃ ফুৎকারে বাধা অতিক্রম করে মিছিল বিক্ষোভ সমাবেশে যোগ দেয় । সংহতি জানিয়ে, সমাবেশে বিপুল সংখ্যায় দুর্গাপুর ইস্পাত ( ডি.এস.পি ) এর স্হায়ী ও ঠিকা শ্রমিকরা  যোগদান করেন । 

সমাবেশে বক্তব্য রাখেন এইচ.এস.ই.ইউ ( সি.ই.টি.ইউ ) এর পক্ষে  বিজয় সাহা,রামপঙ্কজ গাঙ্গুলী ও অরুন চৌধুরী ( ডি.এস.পি ইউনিট ) এবং আই.এন.টিউ.সি এর পক্ষে শিবপ্রসাদ দাস ও চন্দন ঘোষ । বক্তারা এ.এস.পি.-র বেসরকারীকরনের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত লাগাতার যৌথ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান হয় । সমাবেশে সভাপতিত্ব করেন গুরুপ্রসাদ ব্যানার্জী ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি এ.এস.পি.-র বেসরকারীকরনের সি্ধান্তের জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে এর ফলে দুর্গাপুর সহ গোটা রাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। বেসরকারীকরনের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করে  এর আগে দুটি চিঠি  দিয়েছেন । আজ আরও একটি চিঠি পাঠিয়েছেন বলে,তিনি সমাবেশে জানান ।একই সাথে এখনও যারা যৌথ আন্দোলনে যোগ দেয় নি , এ.এস.পি বাঁচানোর জন্য,তাদের যৌথ আন্দোলনে যোগ দেওয়ার আবেদন জানান ।
সমাবেশ চলাকালীন মলয় ভট্টচার্য  (এইচ.এস.ই.ইউ , সি.ই.টি.ইউ ) ও আই.এন.টিউ.সি এর পক্ষে শিবপ্রসাদ দাস এর নেতৃত্বে ১০ সদস্যের এক যৌথ প্রতিনিধিদল এ.এস.পি কর্তপক্ষের কাছে ডেপুটেশন দিয়ে শ্রমিকদের মনোভাব জানিয়ে আসেন।














Wednesday, 30 November 2016

আশংকা আগেই ছিল , আনুষ্ঠানিকভাবে সেইলের পক্ষ থেকে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার বিক্রীর সিদ্ধান্তে শিলমোহর পড়ল ।



দুর্গাপুর,৩০শে নভেঃ – এই বছরের  ১৫ই ফেব্রু : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ সেইলের  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সাথে  দুর্গাপুর ইস্পাত কারখানার ,’মার্জার’ এর সিদ্ধান্ত জানাজানি হতেই , দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার , সংক্ষেপে এ.এস.পি ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) এর ভবিষ্যত সম্পর্কে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) সহ অন্যান্য সি.ই.টি.ইউ ভূক্ত ট্রেড ইউনিয়ন এবং বাম গনসংগঠনের এর পক্ষ থেকে আশংকা প্রকাশ করে ,’নবরত্ন’ রাষ্ট্রায়ত্ব সেইলের  অন্যতম সেরা  ইউনিট ও দেশে-বিদেশর প্রতিরক্ষা সরঞ্জাম-মহাকাশ ও পরমানু গবেষনা ও যন্ত্র উৎপাদনে মত গুরুত্বপূর্ণ  কাজে ব্যবহার্য  আন্তর্জাতিক  মানের বিশেষ স্টিল উৎপাদক  সংস্হা  এ.এস.পি বাঁচানোর জন্য যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয় ও লাগাতারভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয় যা এখনও চলছে । যদিও এরই মধ্যে বিভিন্ন স্বার্থান্বেষি মহল থেকে শ্রমিক ও জনসাধারনের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চলছে ।
দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক  সন্তোষ দেবরায় ইতিমধ্যে দুই বার মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে  এ.এস.পি বাঁচানোর জন্য রাজ্য সরকারের  হস্তক্ষেপের  দাবী জানিয়েছেন ।
কিন্তু আজ দুপুরে সেইলের ওয়েবসাইটে  , সেইলের এর  থেকে শেয়ার সংসহার নিয়ামক  সেবি-র কাছে কে্ন্দ্রীয়  মন্ত্রীসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত  অনুসারে ইস্পাত মন্ত্রকের পক্ষ থেকে এ.এস.পি সহ ভদ্রাবতী ও সালেম কারখানার বিলগ্নীকরন
 ও নিলামে চড়িয়ে বেচার আর্জি জানিয়ে চিঠি ফাঁস হতেই , সমগ্র দুর্গাপুর জুড়ে প্রবল ক্ষোভ সৃ্ষ্টি হয় ।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) এর পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জাননো হয় এবং প্রত্যাহার না হওায়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন  চালিয়ে  যাওয়া হবে বলে  জানানো  হয়েছে । এই বিষয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে  বলে এইচ.এস.ই.ইউ জানিয়েছে ও আগামীকাল সকাল থেকে এ.এস.পি কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভ কর্মসূচী পালনের  ডাক দিয়েছে ।
দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক  সন্তোষ দেবরায় ,’ এ.এস.পি বাঁচাও , শিল্প বাঁচাও, দুর্গাপুর বাঁচাও ‘ আন্দোলনে  দলমত-নির্বিশেষ সকলকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন ।


Sunday, 27 November 2016

দুর্গাপুর ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলা সপ্তম সম্মেলন ।

    


দুর্গাপুর , ২৭শে নভেঃ - আজ  দুর্গাপুর ইস্পাতনগরীতে   বি.টি.রণদিভে  ভবনে , রমেন দাস ও গোপা চৌধুরী নগর, রত্না ভট্টাচার্য  ও শক্তিপদ বন্দ্যোপাধ্যায় মঞ্চে অনুষ্ঠিত হল ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম জেলা সম্মেলন ।
ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ মিত্র  জানিয়েছেন যে বিগত  ষষ্ঠ সম্মেলন ( বার্ণপুর ) এর পর থেকে শারীরক আক্রমন ও সরকারী  বাধা সত্বেও  বর্ধমান জেলা জুড়ে গণনাট্য সংঘ তার সৃজনশীল কার্যকলাপ বজায় রেখেছে  ।  অনেক  উদীয়মান শিল্পীরা  গণনাট্য সংঘের সাথে যুক্ত হচ্ছেন । গণ-আন্দোলনের পীঠস্হান  ইস্পাতনগরী , প্রগতিশীল সাংস্কৃতিক  আন্দোলনের অন্যতম  সূতিকাগার । তাই ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম সম্মেলনর জন্য ইস্পাতনগরীকে  নির্বাচিত করা হয়েছে  ।
অভ্যর্থনা সমিতির  সম্পাদক  সলিল দাসগুপ্ত  জানিয়েছেন  সম্মেলন  সফল করার  জন্য দেড় শতাধিক সদস্যের অভ্যর্থনা সমিতি গঠন করা  হয়েছে । অভ্যর্থনা সমিতির  পক্ষ ইস্পাতনগরীতে  অর্থ সংগ্রহে  ভালো সাড়া  পাওয়া গেছে। লিফলেট-পোষ্টারিং-পোষ্টার প্রদর্শনীর মাধ্যমে প্রচার চলছে । সম্মেলনের প্রাক্কালে  আজ সন্ধ্যায়  সম্মেলন স্হলে স্হানীয়  প্রতিযশা শিল্পী – সাংস্কৃতিক সংগঠন ও শিশু শিল্পীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন  করেন । অনুষ্ঠানের সূচনায়  মহান  বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর স্মরনে নিরবতা পালন করা হয় । গত ২৩শে নভেঃ বি.টি.রণদিভে ভবনে ,” গণনাট্যের ধারায়  এই সময় “ শীর্ষক আলোচনায় মনোজ্ঞ আলোচনা করেন  ডঃ হিরন্ময় ঘোষাল ।
আজ  সম্মেলনের  শুরুর  আগে আগত প্রতিনিধিরা  ইস্পাতনগরীতে  একটি  বর্নাঢ্য  পদযাত্রা করেন।
সংঘের পতাকা উত্তোলন  ও শহীদবেদীতে মাল্যদানের  পর  সম্মেলন শুরু হয় । পতাকা উত্তোলন করেন প্রবীনতম প্রতিনিধি  শচীন রায়।
সম্মেলনের উদ্বোধন করেন সংঘের রাজ্য কমিটির সম্পাদক গোরা ঘোষ । সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন  ১১ জন প্রতিনিধি । ১০৬  জন প্রতিনিধি  উপস্হিত ছিলেন । সম্মেলন  ২৭ জনের জেলা কমিটি নির্বাচিত  করেছে । সভাপতি ও সম্পাদক  নির্বাচিত হয়েছেন  যথাক্রমে  অশোক  দাস ও অভিজিৎ মিত্র ।









Saturday, 26 November 2016

আগামীকাল দুর্গাপুর ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হবে ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলা সপ্তম সম্মেলন ।

                                                    

দুর্গাপুর , ২৬শে নভেঃ - আগামীকাল  দুর্গাপুর ইস্পাতনগরীতে   বি.টি.রণদিভে  ভবনে , “ অজিত কর্মকার ,দেব প্রসাদ ব্যানার্জী,শিবানী চ্যাটার্জী “ – মঞ্চে অনুষ্ঠিত হবে ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম জেলা সম্মেলন ।
ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ মিত্র  জানিয়েছেন যে বিগত  ষষ্ঠ সম্মেলন ( বার্ণপুর ) এর পর থেকে শারীরক আক্রমন ও সরকারী  বাধা সত্বেও  বর্ধমান জেলা জুড়ে গণনাট্য সংঘ তার সৃজনশীল কার্যকলাপ বজায় রেখেছে  ।  অনেক  উদীয়মান শিল্পীরা  গণনাট্য সংঘের সাথে যুক্ত হচ্ছেন । গণ-আন্দোলনের পীঠস্হান  ইস্পাতনগরী , প্রগতিশীল সাংস্কৃতিক  আন্দোলনের অন্যতম  সূতিকাগার । তাই ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম সম্মেলনর জন্য ইস্পাতনগরীকে  নির্বাচিত করা হয়েছে  ।
অভ্যর্থনা সমিতির  সম্পাদক  সলিল দাসগুপ্ত  জানিয়েছেন  সম্মেলন  সফল করার  জন্য দেড় শতাধিক সদস্যের অভ্যর্থনা সমিতি গঠন করা  হয়েছে । অভ্যর্থনা সমিতির  পক্ষ ইস্পাতনগরীতে  অর্থ সংগ্রহে  ভালো সাড়া  পাওয়া গেছে। লিফলেট-পোষ্টারিং-পোষ্টার প্রদর্শনীর মাধ্যমে প্রচার চলছে । সম্মেলনের প্রাক্কালে  আজ সন্ধ্যায়  সম্মেলন স্হলে স্হানীয়  প্রতিযশা শিল্পী – সাংস্কৃতিক সংগঠন ও শিশু শিল্পীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন  করেন । অনুষ্ঠানের সূচনায়  মহান  বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর স্মরনে নিরবতা পালন করা হয় ।

আগামীকাল  সম্মেলনের  শুরুর  আগে আগত প্রতিনিধিরা  ইস্পাতনগরীতে  একটি  সংক্ষিপ্ত  পদযাত্রা করবেন ।




Wednesday, 14 September 2016

ইস্পাত শ্রমিক-কর্মচারীদের বার্ষিক বোনাস সহ অন্যান্য দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর , ১৪ই সেপ্টেঃ  -  আজ দুপুরে , হিন্দুস্হান  স্টিল  এমপ্লয়িজ  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে , দুর্গাপুর ইস্পাত  কারখানার প্রশাসনিক  ভবন ( সি.ই.ও দফ্তরে  ) ইস্পাত শ্রমিক-কর্মচারীদের  এক  বিশাল  বিক্ষোভ  সমাবেশ হয় । অবিলম্বে  বার্ষিক বোনাস , এন.জে.সি.এস আলোচনা  শুরুর দাবী সহ  অন্যান্য  দাবীতে  এই  সমাবেশে  বক্তব্য রাখেন  অরুণ চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী  ও প্রকাশতরু  চক্রবর্তী ।  সভাপতিত্ব  করেন  কাজল  মজুমদার । ইস্পাত কর্তৃপক্ষের  কাছে  দাবী-সম্বলিত  স্মারকলিপি  জমা দেওয়া হয় ।

ইতিমধ্যে খবর  এসে পৌঁছেছে  যে  বিশাখাপত্তনম  ইস্পাত কারখানার ( আর.ই.এন.এল ) কো-অপাঃ নির্বাচনে  সি.আই.টি.ইউ  প্রার্থীরা  বিপুল  ভোটে  নির্বাচিত হয়েছে । ৫টি ডাইরেক্টর  পদের সব কটিতেই  সি.আই.টি.ইউ  প্রার্থীরা  জয়ী হয়েছেন । এই বিপুল  জয়ের  জন্য স্টিল ওয়ার্কার্স  ফেডারেশন  অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ  ) এর পক্ষে  পি.কে.দাস  বিশাখাপত্তনম  ইস্পাত কারখানার  ইস্পাত শ্রমিক-কর্মচারী  এবং  সি.আই.টি.ইউ  এর  নেতৃত্ব ও কর্মীদের অভিন্দন  জানিয়েছেন ।











দুর্গাপুর কেমিক্যালস এর বেসরকারীকরন ও হিন্দুস্হান কেবলসের বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।



দুর্গাপুর , ১২ই সেপ্টেঃ  - আজ বিকালে , দুর্গাপুর কেমিক্যালস  এর  বেসরকারীকরন  ও হিন্দুস্হান  কেবলসের  বন্ধ  করার  সিদ্ধান্তের  বিরুদ্ধে   ইস্পাতনগরীতে  মিছিল  অনুষ্ঠিত  হয় । দুর্গাপুর ইস্পাত  জোনাল  ট্রেড ইউনিয়ন  সমন্বয়  সমিতির  ডাকে  বি-জোনের  বি.টি.রণদিভে  ভবন  থেকে  মিছিল  শুরু হয়ে মিছিল  যায়  চন্ডিদাস  বাজারে  । সেখানে  পথসভায়  বক্তব্য  রাখেন  স্বপন  মজুমদার  ( এইচ.এস.ই.ইউ , সি.ই.টি.ইউ )  এবং দেবেশ  চক্রবর্তী  ( আই.এন.টি.ইউ.সি) ।

মিছিলে উপস্হিত  ছিলেন  দুর্গাপুর  পূর্বের  বিধায়ক  সন্তোষ  দেবরায়  সহ  অন্যান্য  গণ আন্দোলন  ও ট্রেড  ইউনিয়ন  আন্দোলনর  নেতৃবৃন্দ ।