Friday, 27 January 2017

আগামীকাল দুর্গাপুরে শ্রমিক-কৃষক এর ঐতিহাসিক সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি চলছে ।



দুর্গাপুর,২৭শে জানুঃ -  ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির ডাকে আগামী কাল সকাল ১০টায় দুর্গাপুরের সিটি সেন্টারে শ্রমিক-কৃষক এর যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে , সেই সমাবেশকে সফল করার জন্য ইস্পাতনগরী সহ অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় চূড়ান্ত প্রস্তুতি চলছে । আজ সন্ধ্যায়, পার্টির দুর্গাপুর ইস্পাত ২নং ও ৩নং আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে পথসভায় সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আর.পি.গাঙ্গুলী ও সৌরভ দত্ত । চন্ডিদাস বাজারে অপর একটি পথসভায় বক্তব্য রাখেন মনোজ হাজরা ও আল্পনা চৌধুরী । বক্তারা পার্টির কেরালা রাজ্য সম্পাদক কে.বালাকৃষ্ণানের উপর আর.এস.এস-র প্রানঘাতী হামলার তীব্র নিন্দা করেন । উদ্যোক্তা ছিল পার্টির দুর্গাপুর ইস্পাত ৪নং আঞ্চলিক কমিটি ।








Thursday, 26 January 2017

প্রজাতন্ত্র দিবসে মানব-বন্ধনে ইস্পাতনগরী : ২৮শে জানুয়ারী দুর্গাপুরে শ্রমিক-কৃষক এর ঐতিহাসিক সমাবেশের প্রচার লাগাতার চলছে ।



দুর্গাপুর,২৬শে জানুঃ – আজ সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও , সংবিধানে প্রদত্ত দেশের সার্বভৌমত্ব,গনতন্ত্র,ধর্মনিরপেক্ষতা,জাতীয় সংহতি,সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যরক্ষা এবং জনগনের অর্জিত অধিকার রক্ষার জন্য যে কোন ধরনের আত্মত্যাগ করার শপথ নেওয়া হয় মানববন্ধন এর মধ্য দিয়ে । ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে নির্ধারিত সকাল ১১ টা থেকে ১১-১৫ পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে , শপথ বাক্য পাঠ করান ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় ।

      এদিকে  ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির ডাকে আগামী ২৮শে জানুঃ সকাল ১০টায় দুর্গাপুরের সিটি সেন্টারে শ্রমিক-কৃষক এর যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে , সেই সমাবেশকে সফল করার জন্য ইস্পাতনগরী সহ অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় চলছে নিবিড় প্রচার । চলছে লিফলেট বিলি,বৈঠকি-গ্রুপ সভা,কনভেনশন ও পথসভা । আজ সন্ধ্যায়, পার্টির দুর্গাপুর ইস্পাত ৫নং আঞ্চলিক কমিটির ডাকে ইস্পাতনগরীর অশোক এভিন্যু এর খোলা মার্কেটের পথসভায় সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য ও মলয় চক্রবর্তী ।










Tuesday, 24 January 2017

২৮শে জানুয়ারী দুর্গাপুরে শ্রমিক-কৃষক এর ঐতিহাসিক সমাবেশ ঘিরে ইস্পাতনগরীতে নিবিড় প্রচার চলছে ।


দুর্গাপুর,২৪শে জানুঃ – ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির ডাকে আগামী ২৮শে জানুঃ সকাল ১০টায় দুর্গাপুরের সিটি সেন্টারে শ্রমিক-কৃষক এর ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে । সমাবেশকে সফল করার জন্য ইস্পাতনগরী সহ অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় চলছে নিবিড় প্রচার । চলছে লিফলেট বিলি,বৈঠকি-গ্রুপ সভা,কনভেনশন ও পথসভা । আজ সন্ধ্যায়, পার্টির দুর্গাপুর ইস্পাত ৩নং আঞ্চলিক কমিটির ডাকে ইস্পাতনগরী ও বেনাচিতি বাজারের সংযোগস্হল ব্যস্ততম পাঁচমাথা মোড়ে এক বিশাল পথসভায় সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নিমাই ঘোষ,আশীষ মিশ্র ও স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন নিমাই ঘোষ ।


Wednesday, 18 January 2017

এসপি-ডিএসপি বাঁচাও, দুর্গাপুর বাঁচাও দাবীতে - মহা মিছিলে গন প্লাবন ।



দুর্গাপুর,১৮ই জানুঃ – আজ বিকালে, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও,দুর্গাপুর বাঁচাও – এই দাবীতে সি.আই.টি.ইউ সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের সংযুক্ত মঞ্চের ডাকে , অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা পর্যন্ত মহা মিছিলে যোগ দিলেন হাজার হাজার  ইস্পাত  শ্রমিক। যাত্রাপথে এন.এইচ ২( জি.টি.রোড) তে মিছিল পৌঁছালে , জাতীয় সড়ক কার্যতঃ রুদ্ধ হয়ে যায়।

  এছাড়াও  মিছিলে হাঁটেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সভাপতি বিনয়কৃষ্ণ চক্রবর্তী,বিকাশ ঘটক ( আই.এন.টি.ইউ.সি-র বর্ধমান জেলার সভাপতি ) সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ও দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সাইদুল হক ।












Sunday, 15 January 2017

আগামী ১৮ই জানুঃ মহা মিছিলের জন্য জোর প্রস্তুতি চলছে ।


দুর্গাপুর,১৫ই জানুঃ - অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও,দুর্গাপুর বাঁচাও – এই দাবীতে সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে আগামী ১৮ই জানুঃ মহা মিছিলের জন্য জোর প্রস্তুতি চলছে । ১৮ই জানুঃ মহা মিছিলের সফল করার জন্য উভয় কারখানার বিভাগে বিভাগে , ইস্পাতনগরী সহ সংলগ্ন গ্রামাঞ্চলে চলেছে ছোট ছোট সভা । আজ রবিবার,ইস্পাতনগরীর দুটি বাজার আশীষ মার্কেটে ও চন্ডিদাস বাজারে দুটি বড় পথসভা হয় যথাক্রমে সকাল ও সন্ধ্যায় । আশীষ মার্কেটের পথসভায় বক্তব্য রেখেছেন আমীর হায়দার ( এ.আই.টি.ইউ.সি),মনিলাল সিনহা ও অসীম সাহা ( আই.এন.টি.ইউ.সি) এবং এইচ.এস.ই.ইউ (সি.আই.টি.ইউ ) এর পক্ষে গুরুপ্রসাদ ব্যানার্জী ও বিশ্বরূপ ব্যানার্জী । সভাপতিত্ব করেন আমীর হায়দার ।  চন্ডিদাস বাজারের পথসভায় বক্তব্য রেখেছেন বিশ্বনাথ মন্ডল ( এ.আই.ইউ.টি.ইউ.সি), মনিলাল সিনহা ও সুব্রত ভট্টাচার্য্য ( আই.এন.টি.ইউ.সি) এবং এইচ.এস.ই.ইউ (সি.আই.টি.ইউ ) এর পক্ষে কবিরঞ্জন দাসগুপ্ত , বিজয় সাহা ও অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।






Friday, 13 January 2017

মেহেনতী মানুষের সংগ্রামে এস.কে.এন চৌধুরীর অসামান্য ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষনীয় হয়ে থাকবে : অমল হালদার




দুর্গাপুর,১৩ই জানুঃ : বিষন্নতা ,বিষাদের সুরে গত ১৩ই ডিসেঃ  ইস্পাতনগরী দুর্গাপুর বিদায় জানিয়েছিল প্রিয় নেতা সুনীল কান্তি নারায়ন চৌধুরী ,মানুষের কাছে তিনি এস.কে.এন চৌধুরীর নামেই সমাধিক পরিচিত ছিলেন । কনকনে ঠান্ডায় ইস্পাতনগরীর তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দফ্তর সংলগ্ন ময়দানে আজ বিকাল ছুঁয়ে সন্ধ্যায় জনাকীর্ণ শোকসভায় কাতারে কাতারে মানুষ ভীড় বুঝিয়ে দিল মেহেনতী ও গনতন্ত্রপ্রিয় মানুষের কত আপনজন ছিলেন তিনি ।উপস্হিত ছিলেন অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর কারখানার শ্রমিকরা সহ দুর্গাপুরে  সর্বস্তরের মানুষের । ভীড় জানান দিল তিনি কেবল ট্রেড ইউনিয়ন অথবা পার্টি নেতা ছিলেন তাই নয় ,তিনি হয়ে উঠেছিলেন তাদের আপনজন । নেতৃবৃন্দের বক্তব্যে উঠে এল সাথে ট্রেড ইউনিয়ন অথবা পার্টি প্রতিষ্ঠা করার সাথে সাবলীল ভাবে  সমবায়-বিজ্ঞান-সাক্ষরতা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন । ইস্পাতনগরীর বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর সংগঠন গড়ে তোলার ক্ষেত্রেও তিনি অন্যবদ্য ভূমিকা পালন করেছিলেন । তাঁর কর্মস্হল অ্যালয় স্টিল প্ল্যান্ট এর ভবিষ্যৎ আজ বিপন্ন । বিক্রী করার চেষ্টা চলছে । এর বিরুদ্ধে গড়ে উঠেছে যৌথ শ্রমিক আন্দোলন । ২০০২ সালে বিগত বিজেপি-এনডিএ সরকারের আমলে অ্যালয় স্টিল প্ল্যান্ট কে এমনি ভাবে বিক্রী করার চেষ্টা ব্যর্থ করার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট সফল যৌথ শ্রমিক আন্দোলনের অন্যতম সেনাপতি ছিলেন তিনি । বিরোধীদের কাছেও তিনি  সমানভাবে আস্হাভাজন ও শ্রদ্ধার পাত্র ছিলেন । অ্যালয় স্টিল প্ল্যান্ট কে ক্রমান্বয়ে বঞ্চনার করার ইতিহাস , তিনি প্রাঞ্জলভাবে লিপিবদ্ধ করেন তাঁর লিখিত ,” এ.এস.পি-র হত্যাকান্ড : তদন্তে ঐ শিল্পের এক মজুর “ বইটি তে ।
 অমল হালদার বলেন যে মেহেনতী মানুষের সংগ্রামে এস.কে.এন চৌধুরীর সহ সেই প্রজন্মের নেতৃত্ব লড়াই শুরু করে ছিলেন,সেই লড়াই এর ব্যাটন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য নিজেদের যোগ্য করে তোলার মধ্য দিয়েই এস.কে.এন চৌধুরীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে ।
এছাড়াও বক্তব্য রাখেন রথীন রায়,সন্তোষ দেবরায়,জীবন রায়,অর্ধেন্দু দাক্ষী,বিকাশ ঘটক প্রমূখ ।














Wednesday, 11 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে দুর্গাপুরে লাগাতার আন্দোলন চলছে ।



দুর্গাপুর,১১ জানুঃ  – গত ৯ই জানুঃ দুর্গাপুরের সিটি সেন্টারে ,” শিল্প বাঁচাও -  এ.স.পি বাঁচাও – ডি.এস.পি বাঁচাও – আমাদের গর্বের শহর দুর্গাপুর বাঁচাও “ – এই দাবীতে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস- এ.আই.ইউ.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি এর যৌথ মঞ্চের ডাকে শয়ে শয়ে শ্রমিক-কর্মচারী সহ সমাজের অন্যান্য অংশের মানুষ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গন অনশনের কর্মসূচীতে যোগ দেন । 

অ্যালয় স্টিল প্ল্যান্টের নেতিবাচক পরিনতি হলে সরাসরি প্রভাব পড়বে,ক্ষতিগ্রস্হ হবে দুর্গাপুর ইস্পাত কারখানা । সামগ্রিক ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার যে কোন খারাপ পরিনতি শুধুমাত্র দুর্গাপুর নয় বর্ধমান জেলা সহ রাজ্যের অর্থনীতিতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এবং দুর্গাপুর শহর নিশ্চিত ধ্বংসের মুখোমুখি হবে । তাই  অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে দুর্গাপুরে লাগাতার আন্দোলন চলছে । 
এর বিরুদ্ধে লড়াই এ নেমেছে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস- এ.আই.ইউ.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি । যৌথ কনভেনশন করে আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়েছে । 
যৌথ মঞ্চের পক্ষে আগামী ১৮ই জানুঃ অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ।

আজ সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন যৌথ মঞ্চের পক্ষ থেকে পথসভায় বহু উৎসুক্য মানুষ ধৈর্য ধরে বক্তব্য শোনেন । লিফলেট বিলি করা হয় । বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সভাপতি বিনয়কৃষ্ণ চক্রবর্তী , রামপঙ্কজ গাঙ্গুলী ও বিশ্বরূপ ব্যানার্জী ( হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন, সি.আই.টি.ইউ ), স্বপন ব্যানার্জী ( আই.এন.টি.ইউ.সি ),রবি ঠাকুর ( এ.আই.টি.ইউ.সি ),তাপস মাজি ( এ.এস.পি.সি.ইউ ), হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রথীন রায় ও দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় ।সভাপতিত্ব করেন বিনয়কৃষ্ণ চক্রবর্তী ।