Wednesday, 5 July 2017

মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত জন্মবার্ষিকী ও নভেম্বর বিপ্লব এর শতবর্ষ উপলক্ষ্যে রক্তদান শিবির ও নবান্ন অভিযাত্রীদের সম্বর্ধনা ।



দুর্গাপুর,৫ই জুলাই : আজ সকালে ইস্পাতনগরীর আশীষ-জব্বার ভবনে ডি.এস.-১ (এ ) আঞ্চলিক কমিটির উদ্যোগে মহান দার্শনিক  কার্ল মার্কস এর দ্বিশত জন্মবার্ষিকী ও নভেম্বর বিপ্লব এর শতবর্ষ উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হল । মোট ২৪ জন রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই মুহুর্তে আরও রক্তের প্রয়োজন না থাকায় , আরও রক্তদাতা হাজির থাকলেও , রক্তদান করতে পারেন নি । এর পরে নবান্ন অভিযানে অংশগ্রহনকারী ৮০ জন কে সম্বর্ধনা দেওয়া হয় । তাদের হাতে স্মারক তুলে দেন  রথীন রায় ,সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , দীপক ঘোষ প্রমূখ ।

Sunday, 2 July 2017

অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সহ ৫ দফা দাবীতে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।



দুর্গাপুর , ২রা জুলাই : দুর্গাপুর নগর নিগমের মেয়াদ ফুরিয়ে গেলেও  নির্বাচনের দিন ঘোষনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোন হেলদোল নেই । গত ২০১২ সালে পৌর নির্বাচনে দুর্গাপুর নগর নিগম তৃণমূলের ‘ দখলে ‘ আসে । গত ৫ বছর ধরে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে বিরোধীরা বারে বারে পর্বত-প্রমান দূর্ণীতি ও চরম অকর্মন্যতার অভিযোগ তুলেছে । এখন তৃণমূল দলের মধ্য থেকেই এই অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে । এমন কি ‘মাফিয়া-যোগ’ এর অভিযোগ নিয়ে তৃণমূলের অন্দরে সরগরম । ‘প্রাক্তন’ মেয়র গত বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পশ্চিম ) কেন্দ্রে বিপুল ভোটে পরাস্ত হয়েছেন । দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রেও সি.পি.আই( এম ) প্রার্থী সন্তোষ দেবরায়  জয়ী হয়েছিলেন । ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের ১০টি ওয়ার্ডেই তৃণমূল বিপুল ভোটে পিছিয়ে আছে । ইতিহাস বলছে যে ২০১১ সালের পর থেকে যখনই নির্বাচন হয়েছে , তখন ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পেলেই দুর্গাপুরের মানুষ তৃণমূল কে পরাস্ত করে বাম-গনতান্ত্রিক প্রার্থীদের জয়ী করেছে । অন্যদিকে কেন্দ্রের ও রাজ্য সরকারের নীতির জন্য দুর্গাপুর শিল্পাঞ্চল শুকিয়ে মরতে বসেছে । রাষ্ট্রায়ত্ব কারখানা ( ৬টি ) সহ ২৫ টি কারখানা বন্ধ হয়ে গেছে । লোকের মুখে মুখে রসিকতা ঘুরছে যে ‘ আচ্ছে দিন ‘ আর ‘পরিবর্তন ‘ এর ঠ্যালায় একদা ভারতের ‘রূঢ়’ নামে খ্যাত দুর্গাপুর এখন ‘ দুর্দশাপুর ‘ ! তাই দুর্গাপুরের মানুষ জোট বাঁধছে । শিল্প রক্ষার জন্য গড়ে তুলেছে যৌথ মঞ্চ ।   আজকে প্রবল বৃষ্টি-বিঘ্নিত দিনে , ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির আহ্বানে সারা দিয়ে মানুষ পা মেলালেন এক বিশাল মিছিলে । অবিলম্বে  দুর্গাপুর নগর নিগমের নির্বাচন , দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সুষ্ঠ ও অবাধ সুনিশ্চিত করা , অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীরনের সিদ্ধান্ত বাতিল ও অ্যালয় স্টিল প্ল্যান্ট - দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন-আধুনিকীকরন এর জন্য অর্থ বরাদ্দ , দুর্গাপুরের সমস্ত বন্ধ ও রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন ও সমস্ত উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরানো – এই ৫-দফা দাবীতে  ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা-মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আশীষ মার্কেটে শেষ হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃ্ন্দ ।







Saturday, 1 July 2017

মৃত ঠিকা শ্রমিকের স্ত্রী-র স্হায়ী চাকুরীর দাবী জানাল সি.আই.টি.ইউ ।



দুর্গাপুর,১লা জুলাই : গতকাল সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার লোকো বিভাগের ঠিকা শ্রমিক স্বরূপ মন্ডল কর্মরত অবস্হায় দুর্ঘটনায় মারা যান । গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্মরত অবস্হায় দুর্ঘটনায় ঠিকা শ্রমিকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে । আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মৃত  স্বরূপ মন্ডলের স্ত্রী কে স্হায়ী চাকুরীতে নিয়োগ করার দাবী জানানো হয় এবং ঠিকা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অবহেলার কারনে বার বার মৃত্যু ঘটনা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্হা না নেওয়া হলে , ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে কর্তৃপক্ষ কে জানায় ।

কমরেড নানু গোপাল চন্দের স্মরণসভা অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,১লা জুলাই : আজ সন্ধ্যায় , দুর্গাপুর ইস্পাত – ২ আঞ্চলিক কমিটির দফ্তরে  প্রয়াত পার্টি সদস্য কমরেড নানু গোপাল চন্দের  স্মরণসভা অনুষ্ঠিত হল । সূচনায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন  সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত ,বাদল মজুমদার ,বিশ্বরূপ ব্যানার্জী , কমরেড নানু গোপাল চন্দের ছেলে তুষার চন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ ।
তাঁর উজ্জ্বল সংগ্রামী জীবন সম্পর্কে স্মৃতিচারন করেন সন্তোষ দেবরায়, বাদল মজুমদার ,বিশ্বরূপ ব্যানার্জী ,বিমল রায়,সন্তোষ দাস,প্রনব সামন্ত ও তুষার চন্দ ।

গত ১৮ই জুন প্রয়াত হন পার্টি সদস্য  নানু গোপাল চন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৭৭ । 




Wednesday, 28 June 2017

কমরেড সুধা ভট্টাচার্য এর স্মরণসভা অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,২৮শে জুন : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ডিভিসি অডিটোরিয়ামে প্রয়াত পার্টি সদস্যা সুধা ভট্টাচার্য এর স্মরণসভা অনুষ্ঠিত হল । ভাব গম্ভীর অনুষ্ঠানের সূচনায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন  সন্তোষ দেবরায় , রথীন রায় , বিপ্রেন্দু চক্রবর্তী , সুবীর সেনগুপ্ত ,তাঁর একমাত্র পুত্র ও পার্টির জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য ,ভাই বিমল চৌধুরী ও অন্যান্য আত্মীয়-পরিজন এবং অন্যান্য নেতৃবৃন্দ ।
সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ অন্যান্য শিল্পীরা । তাঁর উজ্জ্বল সংগ্রামী জীবন সম্পর্কে স্মৃতিচারন করেন সন্তোষ দেবরায় ও বিমল চৌধুরী ।

গত ২১শে জুন প্রয়াত হন পার্টি সদস্যা সুধা ভট্টাচার্য । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৮৫ । 














Tuesday, 27 June 2017

অ্যালয় স্টিল বিক্রির জন্য আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার : প্রবল শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ হল কারখানার গেট



দুর্গাপুর,২৭শে জুন : আজ সকালে আবারও একবার প্রবল শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ হল অ্যালয় স্টিল প্ল্যান্টের গেট । শ্রমিক ইউনিয়ন গুলির যৌথমঞ্চ ( আই.এন.টি.টি.ইউ.সি ও বিএমএস বাদে ) এর ডাকে সকাল ৫ টা থেকে ১০ টা পর্যন্ত এই বিক্ষোভ চলে । রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল এর বিশেষ ধরনের ইস্পাত উৎপাদক কারখানা -  অ্যালয় স্টিল প্ল্যান্ট ( দুর্গাপুর ),সালেম ( তামিলনাড়ু ) ও ভদ্রাবতী ( কর্নাটক ) কারখানা কে মোদি সরকার গালভরা নাম স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের নামে বিক্রি করতে চাইছে । এর বিরুদ্ধে ঐ কারখানার শ্রমিকরা ইতিমধ্যে ১দিনের ধর্মঘট পালন করেছে। সেইলের শ্রমিক ইউনিয়ন গুলির যৌথমঞ্চের ডাকে এই ধর্মঘট সর্বাত্মক হয় । সংহতি জানিয়ে সেইলের শ্রমিকরা সর্বত্র ২ ঘন্টার কর্মবিরতি পালন করে । আশ্চর্যের বিষয় হল এই বেসরকারীকরন করার বিরুদ্ধে তামিলনাড়ু ও কর্নাটক সরকার তীব্র প্রতিবাদ জানালেও , রাজ্যের তৃণমূল সরকার পুরোপুরি নিশ্চুপ ! দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে বার বার চিঠি দিয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরন রোখার জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টির আবেদন জানালেও কোন ফল হয় নি ।
এর মধ্যে অ্যালয় স্টিল বিক্রির জন্য আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার ।   অ্যালয় স্টিল প্ল্যান্ট ,সালেম ও ভদ্রাবতী কারখানা কে বিক্রি করার জন্য কেন্দ্রীয় সরকার টেণ্ডার ডেকে লুথার অ্যান্ড লুথার কে লিগাল অ্যাডভাইসার , প্রটোকল ইনস্যুরেন্স সার্ভেয়ার্স অ্যান্ড লস্ অ্যাসেসর্স কে অ্যাসেট ভ্যালুয়ার্স ও এস.বি.আই ক্যাপিটাল মার্কেট (এস.বি.আই ক্যাপ ) কে  ট্রানসাকশন  অ্যাডভাইসার নিযুক্ত করেছে ।
এই খবর জানাজানি হতেই ইস্পাত শ্রমিকদের প্রবল ক্ষোভ তৈরি হয়েছে । শ্রমিক ইউনিয়ন গুলির যৌথমঞ্চ এর ডাকে আজ মর্নিং শিফট শুরুর সময় থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে দলে দলে শ্রমিক গেট অবরোধ করে অবিলম্বে কেন্দ্রীয় সরকার কে বেসরকারীকরনের সিদ্ধান্ত প্রত্যাহার ও দেশের প্রতিরক্ষা-মহাকাশ-পরমানু সহ প্রায় প্রতিটি শিল্পের বুনিয়াদি সরবরাহক অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন । সংহতি জানিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন । কারখানার শীর্ষ আধিকারিকরা সহ অন্যান্য আধিকারিকরা অবরোধে আটকে পড়েন । বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায়, মলয় ভট্টাচার্য,গুরুপ্রসাদ ব্যানার্জী , মনিলাল সিনহা প্রমূখ ।
  যৌথমঞ্চের পক্ষ থেকে বেসরকারীকরনের বিরুদ্ধে এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীরন-সম্প্রসারনের দাবীতে আগামী ২৯শে জুন দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে ইস্পাত শ্রমিকদের বৃহত্তম সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।






















Friday, 23 June 2017

কোয়ার্টার ও জমি লিজিং এবং নাগরিক পরিষেবার দাবীতে ডি.এস.পি-র সিইও দফ্তরে বিশাল জমায়েত ।



দুর্গাপুর ,২৩ জুন : আজ দুপুরে প্রচন্ড গরম উপেক্ষা করে দলে দলে শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে গণ-অবস্হানে যোগ দেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ( বিএমএস ও তৃণমূল বাদে ) ,অ্যাসোসিয়েশন ও ফোরামের ‘ যুক্ত মঞ্চের’ পক্ষ থেকে কারখানার যে কোয়ার্টারে বসবাস করছেন,ইচ্ছুক প্রার্থীদের সেই  কোয়ার্টারের লীজ/লাইসেন্স এর সুযোগ , সেইলের অন্য প্ল্যান্টের মত গ্র্যাচুইটি থেকে কেটে নেওয়া বাড়ী ভাড়া বাবদ টাকা অবিলম্বে ফেরৎ ,লাইসেন্সিং কে লীজে পরিবর্তন , কোম্পানীর উদ্বৃত্ত জমিতে লীজের ভিত্তিতে জমির প্লট / গ্রুপ হাউসিং এর সুবিধা , ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা সহ সামগ্রিক নাগরিক পরিষেবার আধুনিকীকরন ও কর্মরতদের জন্য আধুনিক টাউনশীপ গড়ে তোলার দাবীতে আজকের গণ-অবস্হানের ডাক দেওয়া হয় । এই দাবীতে বিগত বেশ কয়েক বছর ধরে ‘ যুক্ত মঞ্চের’ পক্ষ থেকে ধারাবাহিক ভাবে আন্দোলন জারী আছে । আংশিক দাবী আদায় হলেও অধিকাংশ  দাবীগুলি অযৌক্তিতত ভাবে মানা হচ্ছে না বলে , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘ যুক্ত মঞ্চের ‘ নেতৃত্ব অভিযোগ করেছেন । তাই সমস্ত দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে , কর্তৃপক্ষ কে ‘ যুক্ত মঞ্চের ‘ নেতৃত্ব হুঁশিয়ারী জানান । একই সাথে আন্দোলনের সাথে যারা এখনও যুক্ত হননি,তাদের খোলা মনে এগিয়ে এসে যৌথ আন্দোলনে যুক্ত হওয়ার জন্য নেতৃত্ব আবেদন জানান । গণ-অবস্হানে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , বিশ্বজিত বিশ্বাস , শম্ভূ প্রামানিক,সুব্রত ভট্টাচার্য,অশোক চক্রবর্তী , দুলাল চন্দ্র কয়াল ও স্বপন মুখার্জী । এছাড়াও বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি বলেন যে কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার যে রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী অবস্হান নিয়েছে তার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চল ধুঁকছে । একই কারনে বিপদাপন্ন  ইস্পাতনগরী । যদি অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন অবিলম্বে না হয় তাহলে ইস্পাতনগরী কে ঘিরে যাবতীয় আন্দোলন বিফলে চলে যাবে । তাই কারখানা বাঁচানোর আন্দোলনও পাশাপাশি শক্তিশালী করতে হবে । মজবুত ও আরও প্রসারিত করতে হবে যৌথ আন্দোলন ।

অবস্হান চলাকালীন এক প্রতিনিধি দল গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( পি অ্যান্ড এ ) এর কাছে গিয়ে দাবী সম্বলিত স্মারক লিপি জমা দেয় । ইডি ( পি অ্যান্ড এ ) এর পক্ষ থেকে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য বৈঠক ডাকার আশ্বাস মিলেছে বলে , ‘ যুক্ত মঞ্চের ‘ নেতৃত্ব জানিয়েছেন ।