Sunday, 9 July 2017

এক্স-এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোঃ এর উদ্যোগে স্বাস্হ্য শিবির ।



দুর্গাপুর,৯ই জুলাই : গতকাল ইস্পাতনগরীর বিধান ভবনে দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালের সহায়তায় ,এক্স-এমপ্লয়িজ  ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডি.এস.পি এ্যান্ড সেইল এর উদ্যোগে  দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলে এর প্রাক্তন শ্রমিক-আধিকারিকদের একটি স্বাস্হ্য শিবির আয়োজিত হয় । স্বাস্হ্য শিবিরে ৪০০ জনের স্বাস্হ্য পরীক্ষা করা হয় । বিভিন্ন রোগ নিরাময়ের জন্য সম্পর্কিত যোগাসন প্রদর্শিত হয় ।





Saturday, 8 July 2017

দুর্গাপুরের মানুষের কাছে আসামীর কাঠগড়ায় তৃণমূল-বিজেপি : নেতৃবৃন্দ




দুর্গাপুর ,৮ই জুলাই : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর নেতাজী ভবনে আসন্ন দুর্গাপুর পৌর নিগমের  নির্বাচন উপলক্ষ্য আয়োজিত পার্টি কর্মীসভায় এই কথা বলেন পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার । তিনি  অভিযোগ করেন যে দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার । রাজ্যে তার দোসর হিসাবে কাজ করছে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকার । আর এই নীতির ভয়াবহ ফল প্রত্যক্ষ ভাবে দেখছে দুর্গাপুরের মানুষ । মোদি সরকার  রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে পাকাপাকি ভাবে কর্পোরেট হাউস গুলোর হাতে  তুলে দিতে চাইছে । রাজ্যের তৃণমূল সরকার একই পথের পথিক । ফলে দুর্গাপুর শুকিয়ে মরতে বসেছে । তাই আসন্ন দুর্গাপুর পৌর নিগমের  নির্বাচনে দুর্গাপুরের মানুষের কাছে আসামীর কাঠগড়ায় তৃণমূল-বিজেপি । নোট-বদল ও তথাকথিত গো-মাংস খাওয়ার বিরুদ্ধে মোদি সরকারের বিরোধিতা সারা দেশে কৃষি অর্থনীতি কে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে । কর্মংসংস্হান অস্বাভাবিক ভাবে হ্রাস পেয়েছে । এমন কি তথ্য-প্রযুক্তি শিল্পে আগামী তিন বছরে ৬ লক্ষ কর্মী ছাঁটাই হতে চলেছে । রাজ্যে নতুন কোন শিল্প হচ্ছে না । বামফ্রন্ট সরকারের সময়ে যা শিল্প হয়েছিল , তার বাইরে গত ৬ বছরে নতুন কোন শিল্প হয় নি । দুর্গাপুরেও  নতুন কোন শিল্প হয় নি । সম্পূ্র্ন জন-বিরোধী এই দুই সরকার তাই জনগনের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সাম্প্রায়িকতা ও বিভেদামী শক্তি কে মদত দিচ্ছে । পার্টি ও জনগন কে এর বিরুদ্ধে সতর্ক থাকাতে হবে ।  একই ভাবে বামফ্রন্ট সরকারের আমলে দুর্গাপুর নোটিফায়েড এরিয়া ও দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এর মাধ্যমে যে উন্নয়নের কাজ হয়েছে তার ছিঁটেফোটাও নিষ্কর্মা ও দূ্র্ণীতিগ্রস্হ তৃণমূল পরিচালনাধীন বোর্ডের কাছে মানুষ পায় নি । এর বিরুদ্ধে আসন্ন দুর্গাপুর পৌর নিগমের  নির্বাচনে লড়াই এ বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে পার্টির পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন শ্রমিক আন্দোলনের পীঠস্হান দুর্গাপুরের দিকে সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন ।

সভার শুরুতে কমরেড জ্যোতি বসুর ১০৩-তম জন্মদিবস উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । দুর্গাপুরের শ্রমিক আন্দোলনে কমরেড জ্যোতি বসুর অসামান্য ভূমিকার কথা আলোচনা করেন পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক কমিটির সদস্য ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । 






Wednesday, 5 July 2017

কমরেড সুধা ভট্টাচার্যের স্মরণ সভা ।



দুর্গাপুর,৫ই জুলাই : আজ সন্ধ্যায় আশীষ-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ) –র ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে পার্টি সভ্য কমরেড সুধা ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । সূচনায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রথীন রায় , সন্তোষ দেবরায় , তাঁর পুত্র ও পার্টি নেতা নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ । স্মৃতিচারন করেন সন্তোষ দেবরায় , রথীন রায় ও নির্মল ভট্টাচার্য । 





মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত জন্মবার্ষিকী ও নভেম্বর বিপ্লব এর শতবর্ষ উপলক্ষ্যে রক্তদান শিবির ও নবান্ন অভিযাত্রীদের সম্বর্ধনা ।



দুর্গাপুর,৫ই জুলাই : আজ সকালে ইস্পাতনগরীর আশীষ-জব্বার ভবনে ডি.এস.-১ (এ ) আঞ্চলিক কমিটির উদ্যোগে মহান দার্শনিক  কার্ল মার্কস এর দ্বিশত জন্মবার্ষিকী ও নভেম্বর বিপ্লব এর শতবর্ষ উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হল । মোট ২৪ জন রক্তদান করেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই মুহুর্তে আরও রক্তের প্রয়োজন না থাকায় , আরও রক্তদাতা হাজির থাকলেও , রক্তদান করতে পারেন নি । এর পরে নবান্ন অভিযানে অংশগ্রহনকারী ৮০ জন কে সম্বর্ধনা দেওয়া হয় । তাদের হাতে স্মারক তুলে দেন  রথীন রায় ,সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , দীপক ঘোষ প্রমূখ ।

Sunday, 2 July 2017

অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সহ ৫ দফা দাবীতে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।



দুর্গাপুর , ২রা জুলাই : দুর্গাপুর নগর নিগমের মেয়াদ ফুরিয়ে গেলেও  নির্বাচনের দিন ঘোষনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোন হেলদোল নেই । গত ২০১২ সালে পৌর নির্বাচনে দুর্গাপুর নগর নিগম তৃণমূলের ‘ দখলে ‘ আসে । গত ৫ বছর ধরে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে বিরোধীরা বারে বারে পর্বত-প্রমান দূর্ণীতি ও চরম অকর্মন্যতার অভিযোগ তুলেছে । এখন তৃণমূল দলের মধ্য থেকেই এই অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে । এমন কি ‘মাফিয়া-যোগ’ এর অভিযোগ নিয়ে তৃণমূলের অন্দরে সরগরম । ‘প্রাক্তন’ মেয়র গত বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পশ্চিম ) কেন্দ্রে বিপুল ভোটে পরাস্ত হয়েছেন । দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রেও সি.পি.আই( এম ) প্রার্থী সন্তোষ দেবরায়  জয়ী হয়েছিলেন । ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের ১০টি ওয়ার্ডেই তৃণমূল বিপুল ভোটে পিছিয়ে আছে । ইতিহাস বলছে যে ২০১১ সালের পর থেকে যখনই নির্বাচন হয়েছে , তখন ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পেলেই দুর্গাপুরের মানুষ তৃণমূল কে পরাস্ত করে বাম-গনতান্ত্রিক প্রার্থীদের জয়ী করেছে । অন্যদিকে কেন্দ্রের ও রাজ্য সরকারের নীতির জন্য দুর্গাপুর শিল্পাঞ্চল শুকিয়ে মরতে বসেছে । রাষ্ট্রায়ত্ব কারখানা ( ৬টি ) সহ ২৫ টি কারখানা বন্ধ হয়ে গেছে । লোকের মুখে মুখে রসিকতা ঘুরছে যে ‘ আচ্ছে দিন ‘ আর ‘পরিবর্তন ‘ এর ঠ্যালায় একদা ভারতের ‘রূঢ়’ নামে খ্যাত দুর্গাপুর এখন ‘ দুর্দশাপুর ‘ ! তাই দুর্গাপুরের মানুষ জোট বাঁধছে । শিল্প রক্ষার জন্য গড়ে তুলেছে যৌথ মঞ্চ ।   আজকে প্রবল বৃষ্টি-বিঘ্নিত দিনে , ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির আহ্বানে সারা দিয়ে মানুষ পা মেলালেন এক বিশাল মিছিলে । অবিলম্বে  দুর্গাপুর নগর নিগমের নির্বাচন , দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সুষ্ঠ ও অবাধ সুনিশ্চিত করা , অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীরনের সিদ্ধান্ত বাতিল ও অ্যালয় স্টিল প্ল্যান্ট - দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন-আধুনিকীকরন এর জন্য অর্থ বরাদ্দ , দুর্গাপুরের সমস্ত বন্ধ ও রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন ও সমস্ত উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরানো – এই ৫-দফা দাবীতে  ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা-মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আশীষ মার্কেটে শেষ হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃ্ন্দ ।







Saturday, 1 July 2017

মৃত ঠিকা শ্রমিকের স্ত্রী-র স্হায়ী চাকুরীর দাবী জানাল সি.আই.টি.ইউ ।



দুর্গাপুর,১লা জুলাই : গতকাল সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার লোকো বিভাগের ঠিকা শ্রমিক স্বরূপ মন্ডল কর্মরত অবস্হায় দুর্ঘটনায় মারা যান । গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্মরত অবস্হায় দুর্ঘটনায় ঠিকা শ্রমিকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে । আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মৃত  স্বরূপ মন্ডলের স্ত্রী কে স্হায়ী চাকুরীতে নিয়োগ করার দাবী জানানো হয় এবং ঠিকা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অবহেলার কারনে বার বার মৃত্যু ঘটনা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্হা না নেওয়া হলে , ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে কর্তৃপক্ষ কে জানায় ।

কমরেড নানু গোপাল চন্দের স্মরণসভা অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,১লা জুলাই : আজ সন্ধ্যায় , দুর্গাপুর ইস্পাত – ২ আঞ্চলিক কমিটির দফ্তরে  প্রয়াত পার্টি সদস্য কমরেড নানু গোপাল চন্দের  স্মরণসভা অনুষ্ঠিত হল । সূচনায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন  সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত ,বাদল মজুমদার ,বিশ্বরূপ ব্যানার্জী , কমরেড নানু গোপাল চন্দের ছেলে তুষার চন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ ।
তাঁর উজ্জ্বল সংগ্রামী জীবন সম্পর্কে স্মৃতিচারন করেন সন্তোষ দেবরায়, বাদল মজুমদার ,বিশ্বরূপ ব্যানার্জী ,বিমল রায়,সন্তোষ দাস,প্রনব সামন্ত ও তুষার চন্দ ।

গত ১৮ই জুন প্রয়াত হন পার্টি সদস্য  নানু গোপাল চন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৭৭ ।