দুর্গাপুর , ২৩শে
জানুঃ : আজ ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২-তম জন্মদিন
। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে পালিত
হল দেশপ্রেম দিবস । এই উপলক্ষ্যে আজ সন্ধ্যায় আশীষ মার্কেটে ভারতের গনতান্ত্রিক যুব
ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত ভীড়ে-ঠাসা এক মনোজ্ঞ
প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ছাত্র নেতা পার্থ মুখার্জী বলেন নেতাজী
সুভাষচন্দ্র বসুর দেশপ্রেমের শিক্ষা কেবলমাত্র রাজনৈতিক সংগ্রাম ও আজাদ হিন্দ ফৌজের
বীরত্বপূর্ণ লড়াই ও ত্যাগ-তিতিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না । দুরদৃষ্টিতার জন্য তিনি
স্বাধীন ভারতের জন্য যে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ , জাতীয় প্ল্যানিং কমিশন ও রাষ্ট্রায়ত্ব
সংস্হা নির্মানের রূপরেখা তৈরি করেছিলেন , তা আজও সমান প্রাসঙ্গিক এবং বর্তমান ভারতে
তা অনুসরন ও প্রয়োগ - প্রকৃত দেশপ্রেম। এছাড়াও বক্তব্য রাখেন সুজয় সরকার ও সৌমেন মন্ডল
। উপস্হিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক
কমিটির সম্পাদক বিপ্লব নন্দী ।অনুষ্ঠানের সূচনা হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে
মাল্যদানের মধ্য দিয়ে ।
Tuesday, 23 January 2018
Sunday, 21 January 2018
বিদ্যুৎ বিলের সাথে বড় অংকের সিকিউরিটি ডিপোসিট জমা দেওয়ার নির্দেশ : প্রতিবাদে বাসিন্দারা
দুর্গাপুর,২১শে জানুঃ
– ডি.পি.এল এর থেকে বিদ্যুৎ বিলের সাথে বড় অংকের সিকিউরিটি ডিপোসিট জমা দেওয়ার নির্দেশ
দেওয়ায় বিপাকে পড়েছেন সেইল কোঃ-অপঃ হাউসিং কমপ্লেক্স এর বাসিন্দারা । এর প্রতিবাদে
বাসিন্দারা সরব হয়ে বিক্ষোভ-সমাবেশ করেন । পাশে দাঁড়ান দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক
সন্তোষ দেবরায় । প্রসংগত ,এই কোঃ-অপঃ সদস্যরা ইতিপূর্বেই তাদের সার্ভিস কোঃ-অপঃ ( সেইল
কমন সার্ভিস সোসাইটি) মারফৎ বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় ডি.পি.এল এর খাতায় সিকিউরিটি
ডিপোসিট জমা করেছিলেন । কিন্তু,বিদ্যুৎ কমিশনের নির্দেশে ডি.পি.এল পুনরায় সিকিউরিটি
ডিপোসিট জমা দেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন সেইল কোঃ-অপঃ হাউসিং কমপ্লেক্স এর
বাসিন্দারা । গত ১৯শে জানুঃ , বাসিন্দাদের এক প্রতিনিধিদল ডি.পি.এল এর কর্তৃপক্ষের
কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবেচনার
আশ্বাস দেওয়া হয় । আজ সেইল কোঃ-অপঃ হাউসিং কমপ্লেক্স এর বাসিন্দারা এক সভায় মিলিত হয়ে
, আশ্বাস কার্যকরী না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । সভায়
বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়। তিনি বাসিন্দাদের যৌথ
আন্দোলন কে আরও জোরদার ও প্রসারিত করার আহ্বান জানান । সভাপতিত্ব করেন মনোজ চক্রবর্তী
।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ‘বিজ্ঞানের জন্য যাত্রা‘ ও সাইকেল রা্যলি কে উষ্ণ সম্বর্ধনা জানালো ইস্পাতনগরী ।
দুর্গাপুর,২১শে জানুঃ
: আজ বিকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ‘বিজ্ঞানের জন্য যাত্রা‘
ও সাইকেল রা্যলি কে উষ্ণ সম্বর্ধনা জানালো
ইস্পাতনগরী । গত ১৯শে জানুঃ বীরভূমের মারগ্রাম থেকে এর যাত্রা শুরু হয় । সারা ভারত
জন বিজ্ঞান নেটওয়ার্কের আহ্বানে ‘সবার দেশ আমাদের দেশ’ কর্মসূচীর অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ধর্মান্ধতা,কুসংস্কার,অপ-বিজ্ঞান
এর বিরুদ্ধে এবং বিজ্ঞান-মনস্কতা বৃদ্ধি ও বিজ্ঞান-চর্চার প্রসারে সরকারী ব্যয় বৃদ্ধির
দাবীতে রাজ্য জুড়ে মোট ছয়টি ‘বিজ্ঞানের জন্য
যাত্রা’ ও সাইকেল রা্যলি আয়োজন করা হয়েছে । উত্তরবঙ্গে দুটি ও দক্ষিনবঙ্গে চারটি ‘বিজ্ঞানের
জন্য যাত্রা’ ও সাইকেল রা্যলি আয়োজন করা হয়েছে । উত্তরবঙ্গের জাঠা দুটি
২৩শে জানুঃ শিলিগুড়িতে ও দক্ষিনবঙ্গের জাঠা চারটি ২৮শে জানুঃ কোলকাতার রানী রাসমনি
রোডের সমাবেশে এর মধ্য দিয়ে সমাপ্ত হবে ।
ইস্পাতনগরীতে জাঠা
পৌঁছালে,বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে অংশগ্রহনকারীদের
অভ্যর্থনা জানানো হয় । অভিনন্দন জানিয়ে ইউনিয়ন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বরূপ
ব্যানর্জী , মলয় ভট্টাচার্য ও রামপঙ্কজ গাঙ্গুলী। ‘বিজ্ঞানের জন্য যাত্রা’
ও সাইকেল রা্যলির অংশগ্রহনকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের
পঃ বর্ধমান জেলা কমিটির সম্পাদক কল্লোল ঘোষ । এরপরে ভগৎ সিং মোড়ে অপর অনুষ্ঠানে ‘বিজ্ঞানের
জন্য যাত্রা’ ও সাইকেল রা্যলির অংশগ্রহনকারীরা নাটক ও গান পরিবেশন করেন । স্বাগত জানিয়ে
বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক সোমনাথ গাঙ্গুলী ।গান পরিবেশন করেন শিউলী গাঙ্গুলী ও
দেবব্রত দাস। উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ
দেবরায়।
Monday, 15 January 2018
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল( বাসদ) এর নেতা কে সম্বর্ধনা ।
দুর্গাপুর,১৫ই জানুঃ
– বর্তমানে ভারত সফররত সাজাহান আলি শুভেচ্ছা জানাতে আশিষ-জব্বার ভবনে এলে আজ সন্ধ্যায়
ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনের বিনয় চৌধুরী স্মৃতি পাঠাগার কক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক
দল( বাসদ) এর কুষ্ঠিয়া জেলা কমিটির সদস্য ও চারণ সাংস্কৃতিক সংস্হার (বাংলাদেশ ) অন্যতম
সদস্য সাজাহান আলি কে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১
নং এরিয়া কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় । পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানান
ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর
( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেব রায় । অন্যান্য স্মারক তুলে দেন ১ নং এরিয়া কমিটির
সম্পাদক দীপক ঘোষ ও অন্যান্য এরিয়া কমিটির সদস্যরা । সন্তোষ দেব রায় ও সাজাহান আলি
উভয়ে ভারত-বাংলাদেশের শ্রমজীবি মানুষের মধ্যে মৈত্রী সম্পর্ক জোরদার ও সমগ্র ভারতীয়
উপ মহাদেশে সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির বিরুদ্ধে বাম-গনতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তিসমূহের
যৌথ লড়াই গড়ে তোলার ওপর জোর দেন।
Saturday, 6 January 2018
পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র ও মাঝারি ইস্পাত শিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হল ।
দুর্গাপুর , ৬ই জানুঃ
: আজ দুর্গাপুরের খয়রাশোলের শ্রমিক ভবনে সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির
উদ্যোগে জেলার বারাবনি থেকে কাঁকসা পর্যন্ত বিস্তৃত ক্ষুদ্র ও মাঝারি ইস্পাত শিল্পের
কর্মরত ট্রেড ইউনিয়ন কর্মী-নেতৃত্ব কে নিয়ে একটি ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হল
।
কর্মশালায় সি.আই.টি.ইউ
এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী শ্রম আইন ও তৃনমূল-বিজেপি-র
শ্রমিক-বিরোধী নীতির স্বরূপ নিয়ে আলোচনা করেন ।
ভুবনেশ্বর দলিলের
প্রেক্ষিতে আজকের দিনে ট্রেড ইউনিয়ন আন্দোলন গঠন ও পরিচালনার বিষয়ে আলোচনা করেন সি.আই.টি.ইউ
এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক বংশগোপাল চৌধুরী ।
সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও জেলার ও ক্ষুদ্র ও মাঝারি ইস্পাত শিল্পের
অন্যতম নেতৃত্ব বিপ্রেন্দু চক্রবর্তি বর্তমানে
ক্ষুদ্র ও মাঝারি ইস্পাত শিল্পের সমস্যা ও তৃণমূল-বিজেপি-মালিক পক্ষের তীব্র আক্রমনের
বিরুদ্ধে সংগঠন গড়ে তোলার কৌশল সম্পর্কে আলোচনা করেন । শতাধিক ট্রেড ইউনিয়ন কর্মী আজকের
কর্মশালায় যোগদান করেন । কর্মশালায় , আগামী ৩১শে জানুঃ মধ্যে জেলার ও ক্ষুদ্র ও মাঝারি ইস্পাত শিল্পের যে সব শ্রমিকরা
সি.আই.টি.ইউ এর সদস্য নন , তাদের কাছে পৌঁছানো
ও সদস্য পত্রের লক্ষ্যমাত্রা পূরনের সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
Friday, 5 January 2018
অ্যালয় স্টিল বিক্রির সর্বশেষ চক্রান্ত ফাঁস হতেই ইস্পাত শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়লেন ।
দুর্গাপুর , ৫ই জানুঃ
: নতুন বছরের শুরুতেই রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া
) এর অন্তর্গত দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট’
এর পোষাকি নামের আড়ালে বিক্রি করার চক্রান্ত সামনে এসেছে । সূত্রের খবর অনুসারে খুব
সম্প্রতি ,যে বা যারা, অ্যালয় স্টিল প্ল্যান্ট কিনতে চেয়েছেন , তাদের ‘ এক্সপ্রেশন
অফ ইন্টারেস্ট ‘ ( সংক্ষেপে এ.ও.ই ) খুব শীঘ্রই প্রকাশিত হলে , কেন্দ্রীয় সরকার দ্রুত
অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করে দেবে । আরও জানা গেছে , সেইলের সমস্ত কারখানা ও
খনির জমির মালিকানা বিভিন্ন রাজ্য সরকার ।
তামিলনাড়ু ও কর্ণাটক সরকার জমি হস্তান্তরের অনুমতি না দেওয়ায় , কেন্দ্রীয় সরকারে বিক্রির
তালিকায় থাকলেও সেইল এর অপর দুটি অ্যালয় স্টিল প্ল্যান্ট , যথাক্রমে সালেম ও ভদ্রাবতীর
জন্য কোন ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ জমা
পড়ে নি । এ.ও.ই জমা পড়েছে একমাত্র দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের জন্য । তবে
এ ক্ষেত্রে , জমি হস্তান্তরের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিয়েছে কিনা ,তা জানা যায়
নি ।
এই খবর ছড়িয়ে পড়তেই
অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সহ সমস্ত দুর্গাপুর জুড়ে
তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চক্রান্ত অবিলম্বে বন্ধ
করার দাবীতে,
অ্যালয় স্টিল প্ল্যান্ট এর মেইন
গেটের কারখানার মূখ্য প্রশাসনিক ভবনের সামনে আজ বিকালে ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের
পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে , উভয় ইস্পাত কারখানার শ’য়ে শ’য়ে স্হায়ী ও ঠিকা শ্রমিক
যোগদান করেন । সমাবেশে বক্তব্য রেখেছেন সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি
বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি , আই.এন.টি.ইউ.সি এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিকাশ
ঘটক , অনীত মল্লিক(টি.টি.ইউ.সি),শম্ভূ প্রামানিক ( এ.আই.টি.ইসি ),রাজা চ্যাটার্জী ও
লক্ষন মন্ডল (আই.এন.টি.টি.ইউ.সি ) , বিশ্বরূপ ব্যান্যার্জী,বিজয় সাহা ( এইচ.এস.ই.ইউ, সি.আই.টি.ইউ ) প্রমূখ । বক্তারা কেন্দ্রীয় সরকার কে কার্যতঃ
হুশিয়ারী দিয়ে বলেন যে ইস্পাত শ্রমিক ও দুর্গাপুরের মানুষ যে কোন মূল্যে অ্যালয় স্টিল
প্ল্যান্ট এর বিক্রির চক্রান্ত বন্ধ করার জন্য প্রতিরোধ করবে । তারা ইস্পাত শ্রমিক
ও দুর্গাপুরের মানুষের ঐক্য আরও প্রসারিত করে , এখনও যারা দোলাচলে আছেন তাদের অ্যালয়
স্টিল প্ল্যান্ট বাঁচাও , দুর্গাপুর বাঁচাও – আন্দোলনে যুক্ত হবার আবেদন জানিয়েছেন
। সমাবেশ চলাকালীন ট্রেড
ইউনিয়নগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে সেইল কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়া
হয় ।
Monday, 1 January 2018
ইস্পাতনগরী স্মরণ করল মৃত্যুঞ্জয়ী শিল্পী সফদর হাসমি কে ।
দুর্গাপুর , ১লা জানুঃ
– আজ সন্ধ্যায় ,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে , গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত
১ ও ২ শাখার যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল মৃত্যুঞ্জয়ী শিল্পী
সফদর হাসমির শহীদ দিবস ।
সফদর হাসমির শিল্পী
জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নাট্য-নির্দেশক শুভেন্দু ব্যানার্জী ও
লেখক মৃণাল ব্যানার্জী । উদ্বোধনী সংগীত পরিবেশন করে লহরী শিল্পী গোষ্ঠী । এছাড়াও দুর্গাপুরের
বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা পরিবেশন করেন গান ও আবৃতি পরিবেশন করে । সব শেষে শিল্পীর
স্মরনে গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শিল্পীরা উপস্হাপন করেন শ্রুতি নাটক , জাগা –
জেগে থাকা – জাগানো ।
Subscribe to:
Posts (Atom)
