দুর্গাপুর,১২ই ফেব্রু
: আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানায় তীব্র শ্রমিক বিক্ষোভ আছড়ে পরে ইডি ( ওয়ার্কস
) দফ্তরে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে অবিলম্বে বকেয়া
বেতন-চুক্তির ( ১বছর ২ মাস অতিক্রান্ত ) আলোচনা শুরু ও বেতন-চুক্তি , বিগত বেতন-চুক্তির
বকেয়া অবিলম্বে লাগু , রেকর্ড উৎপাদন সত্বেও প্রাপ্য ইনসেনটিভের বঞ্চনার ন্যায়সংগত
ফয়সালা , ট্রেনীদের যথাযথ মর্যাদা ও দাবী পূরন ও আউটপাস নিয়ে শ্রমিকদের হয়রানি অবিলম্বে
বন্ধের দাবীতে দলে দলে ইস্পাত শ্রমিক এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বক্তব্য রাখেন বিশ্বরূপ
ব্যানার্জী , ললিতমোহন মিশ্র ও পূজন চক্রবর্তী । বিক্ষোভ সমাবেশে চলাকালীন ইউনিয়ন নেতৃত্বের
এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন ।
Monday, 12 February 2018
Sunday, 11 February 2018
একচেটিয়া মালিকানার দাপটে বিপন্ন সংবাদপত্রের সততা ।
দুর্গাপুর,১১ই ফেব্রুঃ
: সংবাদপত্রের সততা তাও আজ বিপন্ন ! বিশ্বের
সংবাদমাধ্যমের অধিকাংশ কুক্ষিগত ৫ টি বৃহৎ
গোষ্ঠীর হাতে । ১৯৮৩ সালেও এহেন মালিক গোষ্টীর সংখ্যা ছিল ৫০ । আশংকা খুব দ্রুত এই
মালিক গোষ্টীর সংখ্যা কমে হবে ৩ । মালিকের ইচ্ছায় সংবাদ হয়ে যায় উত্তর-সত্য ( পোষ্ট
ট্রুথ ) , সোজা কথায় মিথ্যার বেসাতি । খবর কাগজ থেকে টিভি , বিনোদন থেকে ইন্টারনেট
, ক্রস মিডিয়া ফেনোমেনার দৌলতে একচেটিয়া মালিকানার অধীনস্ত । স্বাধীন গণ-মাধ্যমের পরিসর
বিপজ্জনকভাবে সীমাবদ্ধ হয়ে আসছে । সংবাদমাধ্যম সমাজ জীবনের চালচিত্র হওয়ার বদলে বিজ্ঞাপন
সেবকে পরিনত হওয়া বেশী পছন্দ করছে । ভারতের পয়লা নম্বর ধনী মুকেশ আম্বানি দেশের সংবাদমাধ্যমের
এক নম্বর মালিক । সম্পাদকের পদ ফাঁকা পরে থাকে । দাপাদাপি করছে ম্যানেজার আর অ্যাড
ডিরেক্টার । সেই সংবাদ মাধ্যমে দেশের ৬৯% গ্রাম বসবাস করেন এমন বাসিন্দাদের খবর খুঁজতে
লাগে । ভারতে প্রতি ৪১ মিনিটে একজন কৃষক আত্মহত্যা করছেন । সেই খবর হেডলাইন নিউজ হয়
না । কর্তার ইচ্ছায় খবর ! তার মধ্যেই চলছে বিকল্প মিডিয়া গড়ে তোলার চেষ্টা । সততার সাথে সংবাদ প্রকাশে সোশ্যাল মিডিয়া / ওয়েব পোর্টাল
আংশিক হলেও সফল । কিন্তু সংবাদপত্রের ও গণ-মাধ্যমের সততার স্বাধীনতা ফিরিয়ে আনতে অনেকটা পথ এখনও হাঁটতে হবে ।
আজ দুর্গাপুরের সৃজনী
প্রেক্ষাগৃহে , সোশ্যাল সায়েন্স ইন্সটিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ (দুর্গাপুর
) এর পক্ষ থেকে বাংলা সংবাদপত্র প্রকাশের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায়
গণ-মাধ্যমের সততার স্বাধীনতার সম্পর্কে আশা-নিরাশার
বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্হাপিত হয় ।
‘ সংবাদপত্রের সেকাল-একাল’
বিষয়ক আলোচনা করতে গিয়ে কল্যানী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ডঃ সব্যসাচী
চক্রবর্তী বাংলা সংবাদপত্রের ২০০ বছরের ইতিহাস তুলে ধরেন । ‘ গণমাধ্যম কোনদিকে ?’ শীর্ষক
বিষয়ে আলোচনা করেন গণশক্তি পত্রিকার সাংবাদিক ও প্রাবন্ধিক শান্তনু দে । ‘ জনমত গঠনে
সংবাদপত্রের ভুমিকা ‘ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক অনির্বান বসু চৌধুরী , অধ্যাপক ইমানুল
হক , পি.কে.দাস , কাঞ্চন সিদ্দিকী প্রমূখ ।
আলোচনাসভার উদ্বোধন
করেন বিশিষ্ট প্রাবন্ধিক প্রবুদ্ধ বাগচী । Saturday, 10 February 2018
কেন্দ্র-রাজ্য বাজেট ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান আরও বৃদ্ধি করবে : পার্থ মুখার্জী
দুর্গাপুর , ১০ই ফেব্রুঃ
: আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে পার্টির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির
পক্ষে আয়োজিত এক জনাকীর্ণ পথসভায় একথা বলেন ।তিনি বলেন কেন্দ্রীয় বাজেটে যে ভাবে সামাজিক
ও কৃষি ক্ষেত্রে ব্যয়-বরাদ্দ কমানো হয়েছে , তার পরিনামে দেশের শ্রমজীবি মানুষের জীবন-জীবিকার
ক্ষেত্রে ভয়াবহ পরিনতি ডেকে আনবে । অন্যদিকে কর্পোরেট ট্যাক্স কমিয়ে ধনীদের তোষনের
ফলে সরকারি কোষাগারে ঘাটতি আরও বাড়িয়ে দেবে ।রাজ্যে কে রেল বাজেটে বঞ্চনার তীব্র সমালোচনা
করে তিনি আগামী ১৬ই ফেব্রুঃ রেল-রোকো আন্দোলন সফল করার আহ্বান জানান । অন্য দিকে রাজ্য
বাজেটেও যেভাবে কেন্দ্রীয় বাজেটের মত ব্যয়-বরাদ্দ কমিয়ে যে ভাবে ধনীদের বিভিন্ন ছাড়
দেওয়া হয়েছে , তা তুলে ধরে উভয় সরকারের গরীব মানুষ বিরোধী অবস্হানের বিরুদ্ধে তীব্র
লড়াই গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ।
লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের মনের ভাষায় কথা বলা শিখতে মার্কসবাদ আত্মস্হ করতে হবে : জ্যোতি বসু স্হায়ী শিক্ষা কেন্দ্র উদ্বোধনে নেতৃবৃন্দ ।
দুর্গাপুর,১০ই ফেব্রুঃআজ
ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে পার্টির দুর্গাপুর ইস্পাত ৩-নং এরিয়া কমিটির উদ্যোগে
জ্যোতি বসু স্হায়ী শিক্ষা কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে এই আহ্বান জানান পার্টির পশ্চিম
বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । তিনি বলেন লেখা-পড়ার বিমূর্ত ধারনা কে মূর্ত
করাই শিক্ষার মৌলিক ধারনা । তাই আগামীদিনে এই শিক্ষাকেন্দ্র পার্টি সদস্যদের মার্কসবাদের
চর্চা ও তার প্রয়োগের শিক্ষায় শিক্ষিত করার উভয় প্রচেষ্টায় সার্থক করার লক্ষ্যে কাজ
করে যাবে । জেলা কমিটির সদস্য পার্থ মুখার্জী বর্তমান বিশ্বের পুঁজিবাদের ভয়াবহতা সম্পর্কে
প্রখ্যাত অর্থনীতিবিদ শ্যুম্পিটার কে উদ্ধৃত করে বলেন ‘ ক্রিয়েটিভ ডেস্ট্রাকসন ‘ এর
পর্যায় আজ জবলেস গ্রোথ হয়েছে জবলস গ্রোথ । পরিনামে যা হয়েছে রুথলেস গ্রোথ যার ফলে
বিশ্বের শ্রমজীবি মানুষ সর্বোচ্চ নিপীড়ন-শোষনের শিকার হচ্ছেন । এই অবস্হায় একমাত্র
বিকল্প সমাজতন্ত্র । এই নতুন ব্যবস্হা গড়তে হলে নিরন্তর মার্কসবাদের চর্চা ও প্রয়োগের
কোন বিকল্প নেই । জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য জানান কোলকাতা প্লেনামের সিদ্ধান্ত অনুসারে এই শিক্ষা
কেন্দ্র গড়ে তোলা হয়েছে। প্রাথমিক ভাবে ৫০ জন পার্টি সদস্য কে মতাদর্শগত শিক্ষায় শিক্ষিত
করার কাজ এই শিক্ষা কেন্দ্র করবে । পরে এরিয়ার সমস্ত পার্টি সদস্য কে ধারাবাহিক ভাবে
মতাদর্শগত শিক্ষায় শিক্ষিত করার কাজ এই শিক্ষা কেন্দ্র করবে ।এছাড়াও বক্তব্য রেখেছেন
সন্তোষ দেবরায় , রথীন রায় ও কাজল চ্যাটার্জী ।
এই উপলক্ষ্যে জ্যোতি বসুর সংগ্রামী জীবনের বিভিন্ন
দিক নিয়ে চিত্র প্রদর্শনির ও মার্কসীয় সাহিত্যের
বিভিন্ন বই বিক্রীর আয়োজন করা হয় ।
Friday, 9 February 2018
জমি ও কোয়ার্টার লিজ-লাইসেন্স ও সুষ্ঠ নাগরিক পরিষেবার দাবীতে ইস্পাত শ্রমিকদের জমায়েত ।
দুর্গাপুর , ৯ই ফেব্রুঃ
: আজ দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দফ্তরের ( টি.এ.বিল্ডিং ) সামনে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-
এ.আই.ইউ.টি.ইউ.সি - স্টিল এমপ্লয়িজ ফোরাম – লাইসেন্সিং অ্যাসোসিয়েশনের যৌথ আহ্বানে
অবিলম্বে জমি-মাফিয়াদের হাত থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্বৃত্ত জমি উদ্ধার করে
চাকুরীরত ও অবসরপ্রাপ্ত সমস্ত ধরনের ইস্পাত ও আনুষাঙ্গিক শ্রমিক-কর্মচারীদের সমবায়
প্রথায় জমির লিজিং, কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং ও সুষ্ঠ নাগরিক পরিষেবার দাবীতে এক
বিশাল জমায়েত হয় । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,কাজল মজুমদার,বিশ্বজিত বিশ্বাস,বিপ্লব
দত্ত , সুরেশ মুখার্জী প্রমূখ । জমায়েত চলাকালীন
এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দফ্তরে দাবী সম্বলিত
স্মারক লিপি জমা দিয়ে , অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য দাবী জানান । পরে প্রতিনিধি
দলের পক্ষ থেকে জানানো হয়েছে কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে দাবী গুলির বিষয়ে মতামত
জানানোর আশ্বাস দিয়েছে ।
Tuesday, 6 February 2018
ভাইজ্যাগ ইস্পাত কারাখানার ( আর.আই.এন.এল ) এর ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে সি.আই.টি.ইউ জয়ী ।
দুর্গাপুর,৬ই ফেব্রুঃ
: গতকাল অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ব ইস্পাত কারখানা ভাইজ্যাগ স্টিল প্ল্যান্ট ( আর.আই.এন.এল
) এর ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে সি.আই.টি.ইউ জয়ী হয়েছে । সি.আই.টি.ইউ অনুমোদিত স্টিল প্ল্যান্ট এমপ্লয়িজ ইউনিয়ন নিকটতম আই.এন.টি.ইউ.সি ইউনিয়ন কে ১৯৮ ভোট পরাস্ত করে জয়ী হয়েছে । প্রদত্ত ১১,১২৪
ভোটের মধ্যে সি.আই.টি.ইউ – ৩৭৮৪,আই.এন.টি.ইউ.সি-৩৫৮৬ ও এ.আই.টি.ইউ.সি – ৩২৩৪ টি ভোট
পেয়েছে।বি.এম.এস মাত্র ১২৬টি ভোট পেয়েছে।
স্টিল ওয়ার্কার্স
ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ ) এর পক্ষে সম্পাদক পি.কে.দাস এই জয়ের জন্য ভাইজ্যাগ
স্টিল প্ল্যান্ট ( আর.আই.এন.এল ) এর শ্রমিকদের অভিন্দন জানিয়েছেন ।
Sunday, 4 February 2018
প্রয়াত পার্টি সদস্য অজয় দাসের স্মরণসভা ।
দুর্গাপুর,৪ঠা ফেব্রুঃ
: আজ বেনাচিতি অঞ্চলের সুভাষপল্লীতে অনুষ্ঠিত হল প্রয়াত পার্টি সদস্য অজয় দাসের স্মরণসভা
। গত ১৪ই জানুঃ তিনি প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ । তাঁর একমাত্র
কন্যা,৯০-রোর্দ্ধ মা,দাদা-দিদি-বোন বর্তমান ।
প্রয়াত পার্টি সদস্য
অজয় দাসের আদি বাড়ী আসামের পাণ্ডু শহরে । ১৯৬২ সালে বাবার হাত ধরে দুর্গাপুরে আসেন
। বাবা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী । পরিবারের তীব্র আর্থিক অনটনের জন্য অজয় দাসের প্রথাগত শিক্ষা খুব বেশী দুর এগোয় নি ।এই
সময়ে বেনাচিতির রাধাকৃষ্ণ পল্লী ( জলখাবার গলি ) তে বসবাসের সময়ে পার্টি সমর্থক ও দরদীদের
সংশ্পর্ষে আসেন ও পার্টি-দরদী হয়ে ওঠেন । ১৯৭১ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায়
ঠিকা শ্রমিক হিসাবে কাজ যোগদান করেন ও ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ এর আগুসারি
কর্মী হিসাবে পরিনত হয়েছিলেন । এই অপরাধে ১৯৭৪ সালে ৭০০ জন ঠিকাশ্রমিক সাথে তিনিও কাজের
জায়গা থেকে উচ্ছেদ হয়েছিলেন । ১৯৭৬ সালে কাজ ফিরে পান । ১৯৯১ সালে স্হায়ী শ্রমিক হিসাবে
দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাষ্ট ফার্ণেসে বিভাগে কাজে যোগ দেন ও ২০১৪ সালে অবসর
গ্রহন করেন ।
যুব ফ্রন্টের মাধ্যমে
১৯৮২ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । বেনাচিতি অঞ্চলে যুব সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে
তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন । পরবর্তীকালে বেনাচিতি অঞ্চলে সি.আই.টি.ইউ
অনুমোদিত রিক্সা ও ভ্যানচালক ইউনিয়নের অন্যতম সংগঠক হয়ে উঠেছিলেন । পার্টির লোক্যাল
ও জোনাল কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । মৃত্যুকালে তিনি পার্টির দুর্গাপুর
পশ্চিম-১ এরিয়া কমিটির ১৭-নং শাখার সদস্য ছিলেন । ৭০-এর দশকে আধা-ফ্যাসিাদী সন্ত্রাস
এর সময় শারীরিক ভাবে আক্রান্ত হয়েছিলেন । মিথ্যা মামলায় জেলে যেতে হয় । ২০১৬ সালে নির্বাচনে
ভোট-লুঠ রুখতে গিয়ে তৃণমূলীদের হাতে আক্রন্ত হয়েছিলেন । কিন্তু পার্টি-অন্ত প্রান প্রয়াত
অজয় দাস সন্ত্রাসের মধ্যেও পার্টির কাজে ছিলেন অবিচলিত । যেমন ছিলেন গরীব মানুষের খুব
কাছের মনুষ । বেনাচিতি অঞ্চল জুড়ে পার্টির
প্রচার করতেন । শ্লোগান দেওয়া থেকে গণ সংগীত গেয়ে মানুষ কে উদ্বুদ্ধ করা – সব কাজেই
তিনি আগুয়ান ছিলেন । ছিল মানুষের সাথে নিবির যোগাযোগ ।
আজ তার স্মরণসভায়
ভীড় উপচে পড়ে । সভার শুরুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির পশ্চিম বর্ধমান
জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী,মহাদেব পাল,মহাব্রত কুন্ডু , সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু
চক্রবর্তী , পার্থ মুখার্জী , পঙ্কজ রায় সরকার , সুবীর সেনগুপ্ত, শ্যামা ঘোষ ও প্রয়াত
অজয় দাস এর পরিবারের পক্ষ থেকে তাঁর ভাইপো তন্ময় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য মানুষ । শোকপ্রস্তাব উথ্থাপন করেন আশিষ
সিংহরায় ।
স্মরণসভায় নেতৃবৃ্ন্দের পক্ষ থেকে
প্রয়াত অজয় দাস এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ।
Subscribe to:
Posts (Atom)





