দুর্গাপুর,১০ই মে
: আজ বিকালে, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবচুড়ুরিয়া গ্রামে আসন্ন ত্রিস্তরিয়
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে একটি
বিশাল মিছিল হল । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন রানিগঞ্জের সিপিআই(এম বিধায়ক রুনু
দত্ত , বিপ্রেন্দু চক্রবর্তি , শ্যামা ঘোষ , হারাধন সাঁই , পরেশ মন্ডল , প্রভাস সাঁই
প্রমূখ । মিছিল শেষে পথ সভায় বক্তব্য রেখেছেন বিধায়ক রুনু দত্ত ও বিপ্রেন্দু চক্রবর্তি
।
Thursday, 10 May 2018
Tuesday, 8 May 2018
Saturday, 5 May 2018
ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি ।
দুর্গাপুর ,৫ই মার্চ
: আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান
দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি । সকালে আশিষ-জব্বার ভবনে কার্ল মার্কস
এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র
দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ‘কার্ল মার্কস এর প্রাসঙ্গিকতা ‘ শীর্ষক আলোচনা
সভায় বক্তব্য রাখেন বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান
জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । সভার শুরুতে পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত
ও আহতদের সাহায্যার্থে জেলা সম্পাদকের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেন দুর্গাপুর ইস্পাত
১ এরিয়া কমিটির পক্ষে সম্পাদক দীপক ঘোষ ।এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন
ব্যানার্জী । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য,
সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার প্রমূখ ।
সন্ধ্যায়
অপর একটি অনুষ্ঠানে , আশিষ মার্কেটে, দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য
দিয়ে কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি পালন করে । অনুষ্ঠানে নাটক-সংগীত-আবৃতি
পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি ও ব্যাক্তি । সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।
Thursday, 3 May 2018
৩রা মে ঐতিহাসিক শ্রমিক সংহতি দিবস পালন করলেন অ্যালয় স্টিল কারখানার শ্রমিকরা ।
দুর্গাপুর,৩রা মে : অ্যালয় স্টিল কারখানার ঐতিহাসিক ৩রা মে শ্রমিক আন্দোলন
( ১৯৬৬ ) ৫২ বছর অতিক্রম করল । প্রতি বছর এই ঐতিহাসিক দিনটির স্মরণে হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )
অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার
পক্ষ থেকে শ্রমিক সংহতি দিবস পালন করা হয় ।
এই উপলক্ষ্যে সকাল বেলায় ইউনিয়ন দফ্তর ( ২/১
তিলক রোড ) থ্যালাসামিয়ায় আক্রন্ত শিশুদের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সহায়তা করে থ্যালাসামিয়া সোসাইটি,দুর্গাপুর । উদ্বোধন করেন অ্যালয় স্টিল প্ল্যান্ট এর জি.এম ( সার্ভিস ) উজ্জ্বল
কুমার ভৌমিক । শিবিরে উপস্হিত ছিলেন রথিন রায়
, জীবন রায়,অর্ধেন্দু দাক্ষি , গুরুপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । মোট
জন ৩০ নারী-পুরষ রক্তদান করেছেন । বিকালে ইউনিয়ন দফ্তরে শ্রমিক সংহতি রক্ষায় গণ কনভেনশনে
বক্তব্য রাখেন অর্ধেন্দু দাক্ষি, পি কে দাস,বিশ্বরূপ
ব্যানার্জি , বিজয় সাহা,মলয় ভট্টাচার্য প্রমূখ । সভাপতিত্ব করেন রথিন রায় । আলোচনায়
অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির বিরুদ্ধে শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য ইউনিয়নের নেতৃত্বদান
এবং ‘অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত – দুর্গাপুর
বাঁচাও‘ যৌথ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অন্যবদ্য ভূমিকার কথা উঠে আসে । অর্ধেন্দু দাক্ষি এই প্রসঙ্গে নয়া উদার অর্থনীতিবাদের
বিরুদ্ধে সি.আই.টি.ইউ সহ বামপন্হিদের লড়াই
কি ভাবে আজ ভারতের প্রায় সমস্ত শ্রমিক সংগঠনের সম্মিলিত সংগ্রামে পরিনত হল ,তা ব্যাখ্যা
করেন ।
Wednesday, 2 May 2018
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল মে দিবস ।
দুর্গাপুর , ১লা মে
: আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে
ইস্পাতনগরীতে পালিত হল মে দিবস । বিভিন্ন ইউনিয়ন দফ্তরে রক্ত পতাকা উত্তোলন শহিদ বেদিতে
মাল্যদান করা হয় । রক্ত পতাকা উত্তোলন করা
হয় আশিষ-জব্বার ভবনে । মূল অনুষ্ঠান হয় আশিষ মার্কেটে । অনুষ্ঠান শুরুর আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের
( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত ইস্পাত শ্রমিকদের একটি বিশাল বাইক মিছিল বি.টি.রণদিভে
থেকে বেড়িয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে আশিষ মার্কেটে পৌঁছায় । রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা রথিন
রায় ।এরপরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বামপন্হি
দল গুলির পক্ষ থেকে শহিদ বেদিতে মাল্যদান করা
হয়। জব্বার বাগেও শহিদ বেদিতে মাল্যদান করা হয় । বিকালে বি.টি.রনদিভে ভবনে , হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত হয় ,’ ১লা মে ও আজকের ভারত
‘ – শীর্ষক আলোচনা সভায় বক্তা ছিলেন শ্রমিক নেতা জীবন রায় ও বিশিষ্ট প্রাবন্ধিক আজিজুল
হক । বক্তারা বর্তমান বিশ্বে উদার অর্থনীতি
এবং দেশে ও রাজ্যে অগনতান্ত্রিক শক্তি সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির নিগূঢ় সম্পর্ক
বিশ্লেষন করে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে নব্য গনতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান । সভাপতিত্ব
করেন রথিন রায় ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ
ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । ভীড়ে ঠাসা সভার শুরুতে সদ্য প্রয়াত পঃ বঙ্গের প্রাক্তন
অর্থমন্ত্রী অশোক মিত্র ও ইস্পাত শ্রমিক সংগঠক সুবোধ দাসের স্মরনে নিরবতা পালন করে
শ্রদ্ধা জানানো হয় ।
প্রয়াত হলেন পার্টি সদস্য সুবোধ দাস ।
দুর্গাপুর ,
২রা মে : গত ৩০শে এপ্রিল প্রয়াত হলেন দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির
পার্টি সদস্য সুবোধ দাস । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮ । ১৯৫৭ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন ও ১৯৯৮ সালে অবসর গ্রহন করেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের গঠনের সময় থেকেই লাল ঝাণ্ডার সাথে ছিলেন । ১৯৭৩ সালে পার্টি সভ্যপদ পান । এলাকার সেক্টর সংগঠনের সাথে ওতোপ্রোত যুক্ত ছিলেন অমায়িক সুবোধ দাস । মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী,দুই পুত্র ও পুত্রবধু সহ নাতি-নাতনি । তার মরদেহ পার্টি অফিসে নিয়ে আসা হলে , মরদেহ লাল পতাকায় সজ্জিত করে মাল্যদান করে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী প্রমূখ ।
Subscribe to:
Posts (Atom)