Sunday, 20 May 2018

দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৯শে মে : আজ সকালে, ইস্পাতনগরীর বিধানভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠন – এক্স-এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডিএসপি এ্যান্ড সেইল এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । অবসর জীবনের বিভিন্ন প্রতিকুল পরিস্হিতির মোকাবিলা , সিনিয়ার সিটিজেনদের স্বার্থবিরোধি নীতির বিরোধিতার সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের যৌথ শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ   “অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা- দুর্গাপুর বাঁচাও “ এর পাশে দাঁড়িয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্তের বিরুদ্ধে এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা আধুনিকিকরন-সম্প্রসারনের বিরুদ্ধে মহা সংগ্রামে সংগঠন নিয়েছে । অন্য দিকে মেডিক্লেম সহ অন্যান্য অবসরকালীন সুবিধা , ইস্পাতনগরী সহ পার্শ্ববর্তি অঞ্চলে বিভিন্ন পরিষেবা উন্নয়নের দাবিতে আন্দোলনে সংগঠন সামিল হয়েছে । ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে ছিনিমিনি খেলার জন্য আনা কালা এফ.আর.ডি.আই বিলের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার জন্য সংগঠন সংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে।জনাকীর্ণ বিধানভবনে সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য শিল্প সংস্হার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের নেতৃবর্গ।সভায় সংগঠনের ৩৮ জনের কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডঃ নৃপেশ ভট্টাচার্য ও অশোক চক্রবর্তি ।







সন্ত্রাস,প্রহসনের পঞ্চায়েত নির্বাচন এবং পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,২০শে মে : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আকবর রোডে - সন্ত্রাস,প্রহসনের পঞ্চায়েত নির্বাচন এবং পেট্রো-পণ্যের লাগামছাড়া অযৌক্তিক দর-বৃদ্ধির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে এই পথ সভায় বক্তব্য রেখেছেন কাজল চ্যাটার্জী , জীবন আইচ ও সোমনাথ গাঙ্গুলী । উপস্হিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Wednesday, 16 May 2018

পঃ বঙ্গে ‘ অন্ধকার যুগ ‘ কায়েম করার বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল প্রতিবাদ মিছিল ।




দুর্গাপুর,১৬ই মে ঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে এক মাসের বেশী সময় ধরে শাসক তৃণমূল দল যে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করেছে তার বিরুদ্ধে আজ বিকালে ইস্পাতনগরীতে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আইনস্টাইন মোড় থেকে মিছিল বেড়িয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে মিছিল শেষ হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে মিছিলে নেতৃত্ব দেন রথিন রায়, সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত প্রমূখ ।









Friday, 11 May 2018

প্রয়াত জননেতা তারাশঙ্কর সুকুলের স্মরনসভা পরিনত হল জনসভায় ।




দুর্গাপুর , ১১ই মে ঃ পার্টির সর্বক্ষনের কর্মী  তারশঙ্কর সুকুল গত ২রা এপ্রিল প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ । গত ৩রা এপ্রিল তাঁর মরদেহ নিয়ে শোক মিছিল শুরু হলে দুর্গাপুরের বেনাচিতি বাজারে জনসমুদ্রে পরিনত হয়েছিল । তাঁর প্রতি সম্মান জানাতে বেনাচিতি বাজার বন্ধ রাখেন হকার- ব্যবসায়ীরা । আবাল-বৃদ্ধ-বনিতা সহ দলমত নির্বিশেষ সমাজের সর্বস্তরের কাছে সর্বজনপ্রিয় হয়ে ওঠা তারাশঙ্কর সুকুলের সংগ্রামী জীবনের পথ চলা শুরু কলেজ জীবনে বাম ছাত্র রাজনীতির মধ্য দিয়ে শুরু হলেও তাঁর কর্মক্ষেত্র দুর্গাপুর ইস্পাত কারখানায় ১৯৬৬ সালের  উত্তাল দিন গুলিতে নিরাপত্তা কর্মীদের ইন্সপেক্টার পদে যোগদানের পর থেকে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে হাতে খড়ি হয় ও পার্টির সংস্পর্ষে আসেন। নিরাপত্তা কর্মীদের আন্দোলন সংগঠিত করেন । ১৯৬৯ নিরাপত্তা কর্মীদের সরিয়ে সি.আই.এস.এফ বহাল করা হলে ১২০০ নিরাপত্তা কর্মীর সাথে তিনিও বরখাস্ত হন । পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্ব উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে  ১২০০ নিরাপত্তা কর্মী দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে বহাল হন । কিন্তু তিনি কাজে যোগদান না করে পার্টির জন্য জীবন উৎসর্গ করেন  ১৯৭৩ সালে পার্টি সভ্যপদ পান । ১৯৭৭ সাল থেকে পার্টির সর্বক্ষনের কর্মীর মর্যাদা পান । ছিলেন পার্টির জোনাল কমিটির নেতা । অসুস্হতার জন্য শেষ দিকে পার্টি কমিটি থেকে অব্যাহতি নিয়েছিলেন । বেনাচিতির জলখাবার পার্টি অফিসের একটি ঘরে অনারম্বর জীবন-যাপন করতেন । বেনাচিতি অঞ্চল জুড়ে পার্টির কাজ পরিচালনার সাথে সাথে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে ওতোপ্রোত ভাবে যুক্ত ছিলেন জনগনের  কাছের মানুষ হয়ে ওঠা অকৃতদার তারাশঙ্কর সুকুল – কারো কাছে সুকুলদা, কারো কাছে সুকুলবাবু অথবা কারো কাছে কারো কাছে সুকুলসাহাব । ১৯৯৭ সালে দুর্গাপুর নগর নিগম গড়ে ওঠার পর থেকে টানা ১৫ বছর ধরে ছিলেন নগর নিগমের মেয়র পরিষদের সদস্য । সমগ্র বেনাচিতি অঞ্চল জুড়ে সামগ্রিক উন্নয়ন কর্মযজ্ঞের অন্যতম হোতা ছিলেন তারাশঙ্কর সুকুল ।
তাই সব অর্থে জননেতা তারাশঙ্কর সুকুল এর স্মরন সভায় , আজ বিকালে বেনাচিতির ‘আনন্দধারা’ হল প্রাঙ্গনে ছুটে আসা মানুষের ভীড় , জন সভায় রূপান্তরিত হয় । তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় । পার্টি নেতৃত্ব সহ অসংখ্য সাধারন মানুষ তাঁকে শ্রদ্ধা  জানান । দুর্গাপুর চেম্বার অফ কমার্স – লায়ন্স ক্লাব – মারোয়ারি সমাজ সহ বিভিন্ন সংস্হার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় । পার্টির দুর্গাপুর পশ্চিম-১ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত এই স্মরনসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির আমনন্ত্রিত সদস্য মদন ঘোষ , পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী, বিপ্রেন্দু চক্রবর্তি,রথীন রায় , জীবন রায় ,সন্তোষ দেবরায় , সাইদুল হক ও সুদেব রায় ( ভারতের জাতীয় কংগ্রেস ) । শোকপ্রস্তাব পাঠ করেন মহাদেব পাল  । সঞ্চালনা করেন মহাব্রত কুন্ডু ।
বক্তব্য রাখতে গিয়ে মদন ঘোষ বলেন আজ রাজ্য ও দেশে যখন গনতন্ত্রের উপর চরম আঘাত নেমে আসছে ,সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি চলছে , তখন তারাশঙ্কর সুকুল এর সংগ্রামী জীবন চর্চা ও পার্টির বিকাশের সর্বস্ব পণ আমাদের পথ দেখাবে । গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন পার্টি অফিসে লড়াকু জীবন কাটিয়ে মেহেনতি মানুষের জন্য জীবন উৎসর্গ করা চরিত্র গুলি বিরল হয়ে আসছে । নয়া প্রজন্মের নেতৃত্ব কে তারাশঙ্কর সুকুল এর মতন নেতৃত্বের জীবন ধারা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে হবে ।













Thursday, 10 May 2018

অণ্ডাল গ্রাম পঞ্চায়েতে অঞ্চলে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে জোর কদমে ।




দুর্গাপুর,১০ই মে : আজ বিকালে, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবচুড়ুরিয়া গ্রামে আসন্ন ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে একটি বিশাল মিছিল হল । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন রানিগঞ্জের সিপিআই(এম বিধায়ক রুনু দত্ত , বিপ্রেন্দু চক্রবর্তি , শ্যামা ঘোষ , হারাধন সাঁই , পরেশ মন্ডল , প্রভাস সাঁই প্রমূখ । মিছিল শেষে পথ সভায় বক্তব্য রেখেছেন বিধায়ক রুনু দত্ত ও বিপ্রেন্দু চক্রবর্তি ।






Tuesday, 8 May 2018

পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির ৭৫-বৎসর পূর্তি উপলক্ষ্যে মহিলা কনভেনশন ।



দুর্গাপুর,৮ই মে : আজ বিকালে, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির ৭৫-বৎসর পূর্তি উপলক্ষ্যে একটি মহিলা কনভেনশন অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন শুভ্রা গাঙ্গুলি ও আল্পনা চৌধুরী । 

Saturday, 5 May 2018

ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি ।




দুর্গাপুর ,৫ই মার্চ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি । সকালে আশিষ-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ‘কার্ল মার্কস এর প্রাসঙ্গিকতা ‘ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । সভার শুরুতে পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত ও আহতদের সাহায্যার্থে জেলা সম্পাদকের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেন দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে সম্পাদক দীপক ঘোষ ।এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন ব্যানার্জী ।   উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য,  সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার প্রমূখ ।
 সন্ধ্যায়  অপর একটি অনুষ্ঠানে , আশিষ মার্কেটে, দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি পালন করে । অনুষ্ঠানে নাটক-সংগীত-আবৃতি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি ও ব্যাক্তি । সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।