দুর্গাপুর,৫ই জুলাই : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )-র ডাকে আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সামনে দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় । অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিরাও এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন । মেইন হাসপাতাল – হেলথ সেন্টার – প্ল্যান্ট মেডিক্যাল – পাবলিক হেলথ নিয়ে সুগঠিত দুর্গাপুর ইস্পাত কারখানার স্বাস্হ্য পরিষেবা ৯০’ দশকে দেশে নয়া অর্থনৈতিক ব্যবস্হা চালু হওয়ার সাথে ক্রমান্বয়ে অবনতি হয়েছে । অথচ আদর্শ চিকিৎসা পরিষেবার মডেল হিসাবে এক সময়ে দুর্গাপুর ইস্পাত কারখানার স্বাস্হ্য পরিষেবা পরিচিতি লাভ করেছিল । কিন্তু ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ কমানো এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ হয়েছে । বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে পড়ছেন শুধু দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-অবসরপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারবর্গ তাই নয় , বিপাকে পড়ছেন অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুরের অন্যান্য কারখানার সাথে যুক্ত মানুষজন সহ দুর্গাপুরের সাধারন মানুষ । হাসপাতালের শীততাপ-নিয়ন্ত্রিত মর্গ ও ভেন্টিলেশন বিকল হচ্ছে হামেশাই । বিকল্প জল ও বিদ্যুৎ এর ব্যবস্হা না থাকায় সমস্যা বাড়ছে । বেসরকারি হাতে যাওয়ার রোগীর খাবারের মান তলানিতে ঠেকেছে । দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি-সমূহ বিস্তারিত ব্যাখ্যা করেন । বক্তব্য রাখেন অশোক চক্রবর্তী , প্রদ্যুৎ মুখার্জি , প্রকাশতরু চক্রবর্তী , নন্দদুলাল দাস ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশ চলাকালীন ইউনিয়ন এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল ও হেলথ সার্ভিস এর ডাইরেক্টর ডঃ সমীর পালের কাছে সি.ই.ও-র উদ্দেশ্যে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয় । দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে ইউনিয়ন এর পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালানোর সাথে সেইলের কর্পোরেট অফিসে সমস্যার আশু সমাধানে এস.ডব্লু.এফ.আই ( সি.আই.টি.ইউ ) ও সি.আই.টি.ইউ এর পক্ষে কেন্দ্রিয় নেতৃত্ব লাগাতার ভাবে চাপ সৃষ্টি করছেন ।
Thursday, 5 July 2018
দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ ।

কোলকাতায় মহিলাদের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশের উপরে বর্বোরোচিত আক্রমনের প্রতিবাদে সেইল আবাসন অঞ্চলে বিশাল মিছিল ।
দুর্গাপুর,৫ই জুলাই
:ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আহ্বানে
আজ বিকালে সেইল আবাসন অঞ্চলে গতকাল কোলকাতায় মহিলাদের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশের
উপরে বর্বোরোচিত পুলিশি আক্রমনের প্রতিবাদে একটি বিশাল মিছিল বেরোয় । মিছিলের নেতৃত্ব
ছিলেন সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জি, আল্পনা চৌধুরী প্রমূখ ।
Wednesday, 4 July 2018
৭-দফা দাবিতে ডিএসপি ও এএসপি কারখানার ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ।
দুর্গাপুর,৪ঠা জুলাই :
আজ বিকালে সি.আই.টি.ইউ ভূক্ত ইউনাইটেড
কনট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন , এ.এস.পি কনট্রাক্টর্স এমপ্লয়িজ ইউনিয়ন ও টাউনশিপ কনট্রাক্টর্স এমপ্লয়িজ ইউনিয়ন এর যৌথ আহ্বানে দুর্গাপুর
ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরের সামনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের
ঠিকা শ্রমিকরা ৭-দফা দাবিতে বিক্ষোভ দেখান । কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক
সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর শ্রমশক্তির ৫০% এখন ঠিকা শ্রমিক এবং উৎপাদনে সর্বক্ষেত্রে
গুরুত্বপূর্ন ভূমিকা পালন করলেও চরম বঞ্চনা-শোষনের শিকার হচ্ছেন । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সি.আই.টি.ইউ
) নেতৃত্বে সেইল ও আর.আই.এন.এল এর সি.আই.টি.ইউ -ভূক্ত ইউনিয়ন গুলির লাগাতার লড়াই এর ফলশ্রুতিতে সেইল ও আর.আই.এন.এল
এর শ্রমিক-কর্মচারিদের গত বেতন-চুক্তির আলোচনায়
( এন.জে.সি.এস) ঠিকা শ্রমিকদের বেতনের বিষয়টি অন্তর্ভূক্ত হয় । চুক্তি মোতাবেক সেইল
ও আর.আই.এন.এল এর ঠিকা শ্রমিকদের বেতন ৭৫০
থেকে ১৫০০ টাকা বৃদ্ধির কথা থাকলেও কর্তৃপক্ষের
বদান্যতায় ঠিকাদার সংস্হা গুলি সেই চুক্তি ভঙ্গ করছে । এর ফলে কোথাও কোথাও ঠিকা শ্রমিকরা
বেতন বাবদ মাত্র দৈনিক ১৫০-২০০ টাকা পাচ্ছেন
।এমনকি পিএফ – ইএসআই-ইডিএল-আই এর মতো আইনগত অধিকার থেকেও সব ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন
না । খনি ও কারখানার নূন্যতম সুরক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ইস্পাত ঠিকা শ্রমিকরা
। ফলে ঠিকা শ্রমিকদের মৃত্যু বেড়েই চলেছে । গত মে মাসের ৮,৯ ও ১০ তারিখে ভিলাই কারখানায়
পর পর তিন দিন পৃথক দুর্ঘটনায় তিন জন ঠিকা শ্রমিকের মৃত্যু হয় । একই অবস্হা দুর্গাপুর
ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের । গত ১ বছরে এই দুই কারখানায় বেশ কয়েক জন
ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে ।
ইতিমধ্যে সারা দেশের মানুষ
জেনেছেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীর ঠিকা শ্রমিকদের ভয়াবহ অবস্হার কথা
। ২০১১ সালে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে ইস্পাত ঠিকা শ্রমিকদের জীবন-জীবিকার উপর ভয়াবহ
আক্রমন নেমে আসে । সি.আই.টি.ইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীর
চার হাজার ইস্পাত ঠিকা শ্রমিক কে কাজের জায়গা থেকে উৎখাত করা হয় । নৃশংস দৈহিক আক্রমনের
শিকার হন অনেকে । প্রশাসনের মদতে মিথ্যা মামলায় জড়ানো হয় ইউনিয়ন নেতৃত্ব কে । শ্রমিক
আন্দোলনের পীঠস্হান দুর্গাপুরে এই আক্রমনের আসল উদ্দেশ্য ছিল ঠিকা শ্রমিকদের চরম বঞ্চনা-শোষনের
দিকে ঠেলে দেওয়া । তৃণমূল-ঠিকাদার ও কর্তৃপক্ষের একাংশের গড়ে ওঠা অশুভ আঁতাত ঠিকা শ্রমিকদের
এক দমবন্ধ করা পরিবেশের দিকে ঠেলে দিয়েছে । এই অবস্হায় ঠিকা শ্রমিকরা লড়াই এর
রাস্তা বেছে নিয়েছেন । ২০১৭ এর ১লা জানুঃ থেকে নূ্ন্যতম বেতন ২১,০০০ টাকা ,নতুন
করে শ্রমিক উচ্ছেদ না করে উচ্ছেদ শ্রমিকদের কাজে বহাল , যথাযথ সুরক্ষা,জীবন বীমার মাধ্যমে
গ্র্যাচুইটি ,সর্ব ভারতীয় ক্রেতা সূচক বৃদ্ধির জন্য সূচক পিছু ২টাকা হারে বৃ্দ্ধি প্রভৃতি
৭ দফা দাবিতে আজকের বিক্ষোভ জমায়েতে ঠিকা শ্রমিকরা যোগ দেন । সমাবেশে বক্তব্য রাখেন নিমাই ঘোষ , শত্রুঘ্ন
দেওঘরিয়া , আশিষতরু চক্রবর্তি , ললিত মিশ্র , সুমনব্রত দাস , বিভূতি দাস মন্ডল ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সি.আই.টি.ইউ
)-র সম্পাদক পি.কে.দাস । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়
,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ । সমাবেশ চলাকালিন
সুবীর সেনগুপ্তর নেতৃত্বে দশ-সদস্যের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত
স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সালার দাবি জানিয়েছেন ।
Tuesday, 3 July 2018
প্রয়াত পার্টি সদস্যা বীরাঙ্গনা মুন্দ্রা পাত্রর স্মরন সভা ।
দুর্গাপুর , ৩রা জুলাই
: গত ১৩ই এপ্রিল ওড়িষ্যার ময়ুরভঞ্জ জেলায় নিজ গ্রামে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন
ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির শ্রমজীবি
মহিলা শাখার সদস্য মুন্দ্রা পাত্র । মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৫৭ । নিঃসন্তান মুন্দ্রা
পাত্রর স্বামী আগেই প্রয়াত হয়েছেন । সত্তরের
দশকের শেষ ভাগে ঠিকা শ্রমিক হিসাবে দুর্গাপুর ইস্পাত কারখানায় যোগ দেন ও ঠিকা শ্রমিক
সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন
( সি.আই.টি.ইউ ) সংশ্পর্ষে আসেন । মহিলা ঠিকা শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে অসাধারন
দক্ষতা দেখানোর সাথে অন্যান্য গণ-আন্দোলন ও রাজনৈতিক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও
অগ্রনী ভূমিকা পালন করেন । সাক্ষরতা আন্দোলন সংগঠিত করার সাথে সাথে নিরক্ষর মুন্দ্রা
পাত্র নিজেকে নব সাক্ষরে পরিনত করেন । ১৯৮৫ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন এবং পরবর্তি
সময়ে দুর্গাপুর ইস্পাত ৩ আঞ্চলিক কমিটির সদস্য হন । এছাড়াও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর কার্যকরী সমিতির সদস্যে
উন্নীত হয়েছিলেন ।
২০১১ সালে তৃণমূল
সরকার আসার পর দুর্গাপুর ইস্পাত কারখানায় ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সদস্য হওয়ার কারনে রাজনৈতিক
‘বদলা ‘ নেওয়ার জন্য মুন্দ্রা পাত্র সহ ৩৫০০ ঠিকা শ্রমিক কে কাজের জায়গা থেকে উচ্ছেদ
করে মুখের গ্রাস কেড়ে নেওয়া হয় । মুন্দ্রা পাত্র জীবনের শেষ দিন পর্যন্ত অর্ধাহার-অনাহারে
দিন কাটিয়েছেন । কিন্তু বীরাঙ্গনা মুন্দ্রা পাত্র সহ আরও অনেক উচ্ছেদ হওয়া শ্রমিক আত্মসমর্পন
করেন নি ।
গতকাল ইস্পাতনগরীর
আনন্দম সভা গৃহে দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত বীরাঙ্গনা মুন্দ্রা
পাত্রের স্মরন সভায় তাঁর সংগ্রামি জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়
, নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত ,দিপক ঘোষ , নিমাই ঘোষ , আশিষ মিশ্র , বিভূতি
দাস মন্ডল প্রমূখ । অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন মুন্দ্রা পাত্রের আত্মীয়-পরিজনেরা
।
Saturday, 30 June 2018
৩রা-৪ঠা জুলাই ধর্মতলায় মহিলা সমাবেশ ঘিরে ইস্পাতনগরীতে প্রচার চলছে ।
দুর্গাপুর,৩০শে জুন : সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি-র পঃ বঙ্গ রাজ্য কমিটির
আহ্বানে আগামী ৩রা-৪ঠা জুলাই ধর্মতলায় মহিলা সমাবেশ ঘিরে ইস্পাতনগরীতে মহিলাদের মধ্যে
লাগাতার প্রচার চলছে । সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি-র দুর্গাপুর ইস্পাত ১ সাংগঠনিক
কমিটির পক্ষ থেকে সমাবেশ কে সফল করার জন্য চলছে গ্রুপ সভা ও বাড়ী বাড়ী যাওয়ার কাজ ।
পোষ্টারিং ও দেওয়াল লিখন করা হয়েছে ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় ।
Wednesday, 27 June 2018
আধুনিকিকরন-সম্প্রসারন ও অবিলম্বে বেতন-চুক্তি সহ অন্যান্য দাবীতে অ্যালয় স্টিল কারখানায় শ্রমিক বিক্ষোভ ।
দুর্গাপুর,২৭শে জুন
: আজ দুপুরে,
অ্যালয় স্টিল কারখানায় শ্রমিকরা কারখানার জিএম ( ওয়ার্কস) এর দফ্তরের সামনে
বিক্ষোভ দেখান । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর এ.এস.পি শাখার
ডাকে আধুনিকিকরন-সম্প্রসারন , অবিলম্বে বকেয়া বেতন-চুক্তির ( ১বছর ৫ মাস অতিক্রান্ত
) আলোচনা শুরু ও বেতন-চুক্তি , বিগত বেতন-চুক্তির বকেয়া অবিলম্বে প্রদান সহ অন্য দাবিতে দলে দলে ইস্পাত শ্রমিক এই বিক্ষোভ
সমাবেশে যোগ দেন । বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য ও বিজয় সাহা। বিক্ষোভ সমাবেশে চলাকালীন
ইউনিয়ন নেতৃত্বের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন।
Sunday, 17 June 2018
বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারি ও সাজাহান বাচ্চু-র হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে প্রতিবাদ মিছিল ।
দুর্গাপুর,১৭ই জুন
: উগ্রপন্হী হামলায় নিহত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারি । রক্তাত ভূস্বর্গ কাশ্মীর
, রক্তাত ভারতবর্ষ । মোদি সরকারের আমলে আসমুদ্র হিমাচল জুড়ে চলছে সাংবাদিক সহ প্রগতিশীল-যুক্তিবাদি-বামপন্হি-ধর্মনিরপেক্ষ
বুদ্ধিজীবিদের হত্যালীলা । দাভোলকার-পানসারে-কালবুর্গির হত্যার পরে সাম্প্রতিককালে
ঘাতকদের হাতে নিহত হয়েছেন সাংবাদিক গৌরি লংকেশ । সর্বশেষে কাশ্মীরের সাংবাদিক ও উপত্যকায়
শান্তির পক্ষে অন্যতম প্রবক্তা সুজাত বুখারি । আক্রমনকারীরা কোথাও চরম হিন্দুত্ববাদি ,কোথাও কট্টর ইসলামিক মৌলবাদি
। একই ভাবে ধর্মান্ধদের হাতে রক্তাত হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ । নিহত হয়েছেন একের পর
এক বিশিষ্ট মুক্তিমনা বুদ্ধিজীবি-ব্লগার । এই তালিকায় সাম্প্রতিক সংযোজিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিশিষ্ট
নেতা সাজাহান বাচ্চু ।
এই হত্যালীলার বিরুদ্ধে
প্রতিবাদ জানিয়ে এবং এর বিরুদ্ধে প্রবল গন-প্রতিরোধের আহ্বান জানিয়ে হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবন
থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত একটি মিছিল হয় । মিছিল শেষে চন্ডিদাস বাজারে নিহত সাংবাদিক
সুজাত বুখারি ও সাজাহান বাচ্চু-র স্মরনে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।
Subscribe to:
Posts (Atom)