দুর্গাপুর,২২শে জুলাই :আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন সেইল আবাসন অঞ্চলে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হল । দলমত-নির্বিশেষ সাধারন মানুষ সহ দোকানদার-ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন।বৃষ্টি-বিঘ্নিত সকালে নেতৃত্ব সহ কর্মিবৃন্দ অর্থসংগ্রহের কর্মসূচীতে অংশ গ্রহন করেন ।
Sunday, 22 July 2018
ইস্পাতনগরী সংলগ্ন সেইল আবাসন অঞ্চলে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলে অর্থ সংগ্রহ হল ।
দুর্গাপুর,২২শে জুলাই :আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন সেইল আবাসন অঞ্চলে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হল । দলমত-নির্বিশেষ সাধারন মানুষ সহ দোকানদার-ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন।বৃষ্টি-বিঘ্নিত সকালে নেতৃত্ব সহ কর্মিবৃন্দ অর্থসংগ্রহের কর্মসূচীতে অংশ গ্রহন করেন ।
Thursday, 19 July 2018
ইস্পাত শ্রমিকদের পেনশন-বকেয়া ও নয়া বেতন-চুক্তির দাবিতে আলোচনায় অগ্রগতি ।
দুর্গাপুর,১৯শে জুলাই : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে আজ দুর্গাপুর
ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে অনুষ্ঠিত
শ্রমিক কনভেনশনে গত ১৭ই জুলাই দিল্লিতে অনুষ্ঠিত ইস্পাত মন্ত্রী এবং শ্রমিক ইউনিয়ন
সমূহ ও অফিসার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার বিবরন তুলে ধরা হয় । আলোচনার বিষয় বস্তু
তুলে ধরেন অরুন চৌধুরী । তিনি জানান যে ঐ আলোচনা শুরু করেন সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয়
সম্পাদক সম্পাদক তপন সেন । তিনি ইস্পাত মন্ত্রক অনুমোদিত গত বেতন-চুক্তি অনুসারে পেনশন
স্কীম সহ বিভিন্ন বকেয়া লাগু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের টালবাহানার বিষয়ে প্রশ্ন তোলেন
। এছাড়াও তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর আধুনিকিকরন-সম্প্রসারনের
বিষয় জোড়ালো দাবি জানানোর সাথে সাথে অবিলম্বে বেতন-চুক্তির আলোচনা শুরু করার জন্য দাবি
জানিয়েছেন । অন্যান্য ইউনিয়ন গুলি ও অফিসার্স অ্যাসোসিয়েশন তপন সেনের উথ্থাপিত দাবি
গুলি সমর্থন জানিয়েছেন । ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং প্রতিশ্রুতি দিয়েছেন
যে চুক্তি মোতাবেক ২০১২ সাল থেকে পেনশন চালু হবে এবং কর্তৃপক্ষের নূন্যতম যোগদান ৬%
হবে । এছাড়াও আজকের কনভেনশনে বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জী
।
Wednesday, 18 July 2018
বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল ‘কার্ল মার্কস্ ও ট্রেড ইউনিয়ন ‘ – শীর্ষক আলোচনা সভা ।
দুর্গাপুর,১৮ই জুলাই
: আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (
সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘কার্ল মার্কস্ ও ট্রেড ইউনিয়ন ‘ – শীর্ষক আলোচনা
সভা । একমাত্র আলোচক ছিলেন দীপক দাসগুপ্ত । ট্রেড ইউনিয়ন আন্দোলন কে কার্ল মার্কস্
কেবল ‘স্কুল অফ কমিউনিজম ‘ নয় শ্রমিক ঐক্য গড়ে তোলার পাঠশালা বলেছেন । ট্রেড ইউনিয়ন
এর গুরুত্বর কথা মনে রেখে কার্ল মার্কস্ নেতৃত্বে গড়ে ওঠা প্রথম আন্তর্জাতিক এর প্রথম
কংগ্রেসে ( জেনিভা ) ট্রেড ইউনিয়ন আন্দোলনের – অতীত,বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক দলিল
গ্রহন করা হয় । কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনের সীমাবদ্ধতার জন্য রাষ্ট্র ক্ষমতা দখল
করে সমাজন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেক শ্রমিক শ্রেনী ও সমাজের অন্যান্য সর্বহারা অংশের
কেন মুক্তি নেই - কার্ল মার্কস্ এর বিশ্লেষনও সবিস্তারে তুলে ধরেন দীপক দাসগুপ্ত ।
উপস্হিত ছিলেন বিনয়েন্দ্র
কিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী , রামপঙ্কজ গাঙ্গুলি , সন্তোষ দেবরায় প্রমূখ
।
Monday, 16 July 2018
মোদির ধাপ্পাবাজি কে ধিক্কার জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল – প্রতিবাদ সভা ।
দুর্গাপুর,১৬ই জুলাই
: আজ রাজ্য জুড়ে প্রতিবাদের সাথে সামিল হল ইস্পাতনগরী ।পঃ বঙ্গ সফর এসে মোদির মিথ্যাচার
ও ধাপ্পাবাজি কে ধিক্কার জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)
এর ডাকে বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে বিশাল মিছিল হয় । নেতৃত্ব দেন বিশ্বরূপ ব্যানার্জী,সুবীর
সেনগুপ্ত ,মলয় ভট্টাচার্য , সন্তোষ দেবরায় প্রমূখ । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি
( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষে চন্ডিদাস বাজারে প্রতিবাদ
সভা হয় । বক্তব্য রাখেন স্বপন মজুমদার ।সভাপতিত্ব করেন আল্পনা চৌধুরী ।
Sunday, 15 July 2018
ইস্পাতনগরীতে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির বিশেষ তহবিলে অর্থ সংগ্রহ চলছে ।
দুর্গাপুর,১৫ই জুলাই
:আজ সকালে ইস্পাতনগরীতে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে সি.আই.টি.ইউ-র পশ্চিম বর্ধমান জেলা
কমিটির বিশেষ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা
হল ব্যস্ততম চন্ডিদাস বাজারে । দলমত-নির্বিশেষ সাধারন মানুষ সহ দোকানদার-ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন । নেতৃত্ব সহ এক বিশাল
কর্মিবাহিনী অর্থসংগ্রহের কর্মসূচীতে অংশ গ্রহন
করেন । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জী , দীপক ঘোষ সহ নেতৃবৃন্দ ।
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৫২ তম বার্ষিক চক্র সম্মেলন অনুষ্ঠিত হল ।
দুর্গাপুর,১৫ই জুলাই : আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে তারাশংকর শুকুল নগর-রাজকুমার
রায় মঞ্চে অনুষ্ঠিতি হল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দুর্গাপুর ও দুর্গাপুর ২
চক্রের ৫২ তম বার্ষিক চক্র সম্মেলন । মোট ১০০ জন শিক্ষক প্রতিনিধি সম্মেলনে যোগদান
করেন । সম্মেলন দুর্গাপুর চক্রের ২০ ও দুর্গাপুর ২ চক্রের ২১ জনের নতুন কমিটি গঠন করেছে
। দুর্গাপুর চক্রের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে
শর্বরী চ্যাটার্জী ও অনিল মান্ডি এবং দুর্গাপুর ২ চক্রের সভাপতি ও সম্পাদক নির্বাচিত
হয়েছেন যথাক্রমে সুস্মিতা দত্ত ও অনির্বান বাগচি । উদ্বোধন করেন উজ্জ্বল চ্যাটার্জী
। সম্মেলন কে অভিন্দন জানিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়।উপস্হিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা সুজাতা পাল ।
Friday, 13 July 2018
শুরু হল শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ।
দুর্গাপুর,১৩ই জুলাই : আজ বিকালে ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে শুরু হল দুর্গাপুরের
ঐতিহ্যবাহিত ফুটবল টুর্নামেন্ট শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা । উদ্বোধন করেন বিগত দিনের
প্রখ্যাত ফুটবলার ও দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি অজয় ব্যানার্জী । এছাড়াও
ছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর রেফারিজ অ্যাসোঃ সহ-সভাপতি দীপেন সিনহা , সুখময় বোস
, নিমাই ঘোষ , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । ইউনাইটেড কন্ট্রাক্টার্স
ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮ টি দল
এই প্রতিযোগিতায় নিচ্ছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আশিষ মিশ্র ।
জনাকীর্ণ মাঠে উদ্বোধনী খেলায় তানসেন অ্যাথালেটিক ক্লাব ৪-১ গোলে দুর্গাপুর
হিরোজ কে পরাস্ত করে ।
এ দিকে আজ সকালে দুর্গাপুর
ইস্পাত কারখানার মেইন গেটে ইস্পাত ঠিকা শ্রমিক আন্দোলনের নেতা নিমাই অধিকারীর শহীদ
দিবসে রক্ত পতাকা উত্তোলন ও শহীদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । রক্ত পতাকা উত্তোলন করেন
ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সভাপতি বিভূতিদাস মন্ডল
। শহীদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিভূতিদাস মন্ডল,মহাব্রত কুন্ডু,হারাধন
সাঁই,সুবীর সেনগুপ্ত,নিমাই ঘোষ,বিশ্বরূপ ব্যানার্জী,দীপক ঘোষ প্রমূখ । শহীদ পরিবারের পক্ষ থেকেও মাল্যদান
করে শ্রদ্ধা জানানো হয় ।
Subscribe to:
Posts (Atom)
