দুর্গাপুর,২০শে সেপ্টেঃ : আজ বিকালে ইস্পাতনগরীর এ-জোনের চিত্তব্রত মজুমদার
ভবন সংলগ্ন ট্রাঙ্ক রোড ফুটবল ময়দান থেকে ‘অধিকার যাত্রা’-য় একটি বিশাল বাইক মিছিল
শুরু । ঝাণ্ডা দেখিয়ে মিছিলের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার গণ-আন্দোলনের অন্যতম
নেতৃত্ব গৌরাঙ্গ চ্যাটার্জী ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত
ছিলেন সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী,দিপক ঘোষ,নিমাই ঘোষ,সীমান্ত চ্যাটার্জী
সহ গণ-আন্দোলনের নেতৃত্ব । এই বাইক মিছিল ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোন এর বুথ গুলি ঘুরে
যায় ইস্পাতনগরী সংলগ্ন হাজরা পাড়া – মহুয়াবাগান – শোভাপুর ও বিজড়া গ্রামে । ফিরে এসে
মিছিল যায় সেপকো – সেইল কো-অপঃ – সি.এম.আর.আই. এবং সি-জোনে । ৩৫ কিমি পথ অতিক্রম করে
বাইক মিছিল যখন শেষ হয় বি-জোন এর বি.টি.রণদিভে ভবনে । তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে
। রাস্তায় জ্বলে উঠেছে আলো ।
Thursday, 20 September 2018
Wednesday, 19 September 2018
যৌথ মোর্চার ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিশাল বিক্ষোভ সমাবেশ।
দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ – আজ সকালে
দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কর্স ) এর দফ্তরে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মোর্চার
ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের
বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । অবিলম্বে বার্ষিক বোনাস,অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির
প্রস্তাব বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের অবিলম্বে আধুনিকিকরন-সম্প্রসারন
ও প্রয়োজনীয় বিনিয়োগ , ট্রেনীদের প্রতি বঞ্চনা অবিলম্বে বন্ধ সহ অন্যান্য দাবিতে শ্রমিকরা
বিক্ষোভ দেখান । বিক্ষোভ চলাকালিন যৌথ মোর্চার এক প্রতিনিধি দল গিয়ে কর্তৃপক্ষের কাছে
দাবি সনদ জমা দেন । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ও স্বপন মজুমদার ( সি.আই.টি.ইউ ),সুব্রত ভট্টাচার্য (আই.এন.টি.ইউ.সি)
ও বিশ্বনাথ মন্ডল ( এ.আই.
টি.ইউ.সি) ।
ইস্পাতনগরীতে চলছে ‘অধিকারযাত্রা’ ।
দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ –বি.পি.এম.ও-র ডাকে
ইস্পাতনগরীতে চলছে ‘অধিকারযাত্রা’ । এই উদ্দেশ্যে আজ আরও একটি পদযাত্রা হয় ।
রামকৃষ্ণ এভিন্যু থেকে শুরু হয়ে এ’জোনের পশ্চিমাঞ্চলের
বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয় ডিভিসি মোড়ে ।নেতৃত্বে ছিলেন নির্মল ভট্টাচার্য, কাজল চ্যাটার্জি
, দিপক ঘোষ প্রমূখ । সংকটের মুখে দাঁড়িয়ে আছে দুর্গাপুর । চলছে এএসপি-ডিএসপি বাঁচাও,দুর্গাপুর
বাঁচাও – দাবি সামনে রেখে সুদীর্ঘ লড়াই । এর লড়াই যুক্ত করে চলছে ‘অধিকারযাত্রা’-র দাবি সনদ আদায়ের জন্য পদযাত্রা
।
Sunday, 16 September 2018
ইস্পাতনগরীতে শুরু হল ‘অধিকারযাত্রা’ ।
দুর্গাপুর,১৬ই সেপ্টেঃ – আজ থেকে ইস্পাতনগরীতে শুরু হয়ে গেল বি.পি.এম.ও-র ডাকে
‘অধিকারযাত্রা’ । আজ এই উদ্দেশ্যে দু’টি পদযাত্রা
হয় । প্রথমটি দয়ানন্দ রোড – চৈতন্য এভিন্যু থেকে শুরু হয়ে এ’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে
শেষ হয় রবীন্দ্র ভবনে।নেতৃত্বে ছিলেন কাজল চ্যাটার্জি ,জীবন আইচ,নিমাই ঘোষ প্রমূখ ।
অপরটি কবিগুরু ২য় স্টপেজ থেকে শুরু হয়ে সেইল আবাসন অঞ্চলের বিভিন্ন রাস্তা ঘুরে শেষ
হয় কবিগুরু ২য় স্টপেজে । নেতৃত্বে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী ,স্বপন সরকার
প্রমূখ ।
Monday, 10 September 2018
অ্যালয় স্টিল প্ল্যান্টে কে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার দাবি জানালো সি.আই.টি.ইউ ।
দুর্গাপুর,১০ই সেপ্টে ঃ কেন্দ্রিয় সরকার কে অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের কৌশলগত বিলগ্নীকরনের রাস্তা
থেকে সরে আসার জন্য দাবি জানাল সি.আই.টি.ইউ । একই সাথের সেইলের অধীনে দুর্গাপুর অ্যালয়
স্টিল প্ল্যান্টের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে কারখানার উজ্জ্বল ভবিষ্যৎ কে সুরক্ষিত
করার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্টে কে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার দাবি জানালো সি.আই.টি.ইউ
। এই উদ্দেশ্যে উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে আধুনিকিকরন ও সম্প্রসারন করে কারখানায় ফিনিশড্
প্রোডাক্ট উৎপাদনের উপর জোড় দেওয়ার দাবি জানিয়েছে সি.আই.টি.ইউ । আজ কেন্দ্রিয় মন্ত্রি
বাবুল সুপ্রিয় ও ইস্পাত মন্ত্রকের ডেপুটি সেক্রেঃ অনিল কুমারের সাথে শ্রমিক প্রতিনিধি
ও কারখানার আধিকারিকদের বৈঠকে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের (সি.আই.টি.ইউ )পক্ষ
থেকে স্মারকলিপি পেশ করে এই দাবি জানানো হয় । ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন
গুরুপ্রসাদ ব্যানার্জী ও নব্যেন্দু সরকার ।
Sunday, 9 September 2018
বামপন্হি দল গুলির ডাকে সোমবারের হরতালে যোগ দেবেন ইস্পাত শ্রমিকরা।
দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আগামীকাল বামপন্হি
দল গুলির ডাকে দেশব্যাপি হরতালে যোগ দেবেন দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার
শ্রমিকরা । হরতালের সমর্থনে জোড়দার প্রচার চলছে । প্রচার চলছে ইস্পাতনগরীতে । হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন
যে কোন রকমের বিভ্রান্তি ছাড়াই ইস্পাত শ্রমিকরা হরতাল কে সফল করবেন ।গতকাল,অ্যালয় স্টিল
প্ল্যান্টের টাইম অফিসে হরতালের সমর্থনে শ্রমিকদের সভায় বক্তব্য রেখেছেন বিজয় সাহা
ও নন্দদুলাল দাস ।
Saturday, 1 September 2018
আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।
দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে বিকালে মহামিছিল শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে
শান্তির স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , দুর্গাপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক ও সি.আই.টি.ইউ এর রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।
মহামিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে নিউটন পূজা ময়দানে শেষ হয় । মিছিল শেষে শপথবাক্য পাঠ করান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক । মিছিলে উপস্হিত ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জী, দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত,আমির হায়দার,কাজল চ্যাটার্জী,স্বপন
ব্যানার্জী,মলয় ভট্টাচার্য সহ গন-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
Subscribe to:
Posts (Atom)




