Thursday, 6 December 2018

সামাজিক ঐক্য,সৌভ্রাতৃত্ব ও প্রগতির স্বার্থে ইস্পাতনগরীতে হাঁটলো সম্প্রীতির মিছিলে ।




দুর্গাপুর,৬ই ডিসেঃ : আজ বিকালে ৬ই ডিসেঃ বাবরি মসজিদ ধ্বংসের ২৬-তম বার্ষিকী ও বাবা সাহেব আম্বেদকারের মৃত্যুবার্ষিকীর দিনে ইস্পাতনগরীর নেতাজি ভবনের সামনে ডঃ বিধান রায়-এর মূর্তির সামনে থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত সামাজিক ঐক্য,সৌভ্রাতৃত্ব ও প্রগতির স্বার্থে  এক বিশাল মিছিল পথ হাঁটলো । বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গন সংগঠন ,সাংস্কৃতিক-মানবাধিকার-প্রতিবন্ধী সংগঠন ও বিভিন্ন ক্লাব এই মিছিলে অংশ নেয় ।
       
এই মিছিলের জন্য প্রস্তুতির উদ্দ্যেশে ইস্পাতনগরীর বি.টি রণদিভে ভবনে গত ৩০শে নভেঃ  এক সভা হয়। দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় এর লিখিত আহ্বানে সাড়া দিয়ে এই সভায় যোগদান করেন বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন এবং ট্রেড ইউনিয়ন,রাজনৈতিক দল ও গন সংগঠনের নেতৃবৃন্দ ।

আজ সকালে এক পৃথক অনুষ্ঠানে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর চন্ডিদাস সেক্টর অফিসে “সম্প্রীতির জন্য রক্তদান” অনুষ্ঠানে ৩০ জন যুবক-যুবতী রক্তদান করেন ।
























Wednesday, 5 December 2018

দুর্গাপুর ইস্পাতের আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেনটিসদের সমস্যার আসু সমাধান চেয়ে চিঠি দিলেন সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন ও এলাকার বিধায়ক।




দুর্গাপুর,৫ই ডিসেঃ : দুর্গাপুর ইস্পাতের ট্রেড অ্যাপ্রেনটিসরা ( প্রত্যেকে আই.টি.আই উত্তীর্ণ ) স্হায়ীকরন ও অন্যান্য দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করলে কর্তৃপক্ষ ভ্রুক্ষেপ করেনি । এই অবস্হায় গত ৩০শে নভেঃ ট্রেড অ্যাপ্রেনটিসরা দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী চৌধুরি রাও বীরেন্দ্র সাথে দেখা করে স্মারকলিপি দিতে চাইলে সি.আই.এস.এফ এর বেধরক লাঠিচার্জে অনেকে আহত হন । গুরুতর আহত তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয় । মহিলারাও ছাড় পান নি । এরপরে শুরু হয়েছে কর্তপক্ষের চোখ রাঙানো । ইতিমধ্য কর্তপক্ষ ৬ জন আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেনটিস কে শো-কজ নোটিশ পাঠিয়েছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে ট্রেড অ্যাপ্রেনটিসদের আন্দোলন কে সমর্থন করার পাশাপাশি ইউনিয়ন এই বিষয়ে নিজস্ব আন্দোলন কর্মসূচি নেবে এবং সাথে সাথে দলমত নির্বিশেষ ইস্পাত শ্রমিক-কর্মচারি ও সমস্ত ট্রেড ইউনিয়ন কে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে ।
 ট্রেড অ্যাপ্রেনটিসদের পক্ষে যথাযথ সমাধান চেয়ে গতকাল পৃথক  চিঠি দিয়ে দুর্গাপুর ( পূর্ব) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায় দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও, রাজ্যের মূখ্যমন্ত্রী ও কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রীর যথাবিহিত হস্তক্ষেপ চেয়েছেন । চিঠিতে তিনি স্মরণ করিয়ে দেন যে ট্রেড অ্যাপ্রেনটিসরা স্হায়ী শ্রমিকদের সম ধরনের কাজের সাথে যুক্ত থেকে কারখানার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । সি.আই.টি.ইউ এর সম্পাদক সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে দক্ষ ও প্রশিক্ষনপ্রাপ্ত ট্রেড অ্যাপ্রেনটিসদের সেইলের উৎপাদন বৃদ্ধির স্বার্থে  স্হায়ীকরনের দাবি জানিয়েছেন ।






Tuesday, 4 December 2018

আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেন্টিসদের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ : দুর্গাপুরে তীব্র প্রতিক্রিয়া





দুর্গাপুর,৪ঠা ডিসেঃ : আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেন্টিসদের উপর শাস্তির খাঁড়া নামিয়ে নিয়ে আসতে চলেছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ । স্হায়ী চাকুরী ও অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা গত দু-বছর ধরে লাগাতার আন্দোলন করছেন । পাশে দাঁড়িয়ে সর্বোতভাবে এই আন্দোলন প্রথম  থেকে সমর্থন করছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) । গত ৩০শে নভেঃ দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী চৌধুরি রাও বীরেন্দ্র সাথে দেখা করে স্মারকলিপি দিতে চেয়ে অপেক্ষারত দুর্গাপুর ইস্পাত কারখানার শান্তিপূর্ণভাবে আন্দোলনরত  ট্রেণিরা সি.আই.এস.এফ এর লাঠিচার্য ও বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। বহু ট্রেণি আহত হয়েছেন । গুরুতর আহত তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে  ভর্তি করতে হয় । একই সাথে ঐ দিন কিভাবে বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই তাদের সাথে প্রতারনা করেছেন বলেও অভিযোগ করেছেন ট্রেড অ্যাপ্রেন্টিসরা। ঐদিন সকালে মন্ত্রির সাথে দেখা করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষণ ঘোড়ুই দুর্গাপুর হাউসের ভেতরে চলে যান । এর কিছুক্ষন পরে দুর্গাপুর হাউসের বাইরে অপেক্ষারত ট্রেণিদের উপরে  বিনা প্ররোচনায় এক্তিয়ারের বাইরে গিয়ে সি.আই.এস.এফ ঝাঁপিয়ে পরে নির্বিচারে লাঠিচার্য ও নৃশংস ভাবে বলপ্রয়োগ করে । এমনকি মহিলা ট্রেণিরাও এই আক্রমনের হাত থেকে রক্ষা পান নি । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ এই আক্রমনের দায় এড়াতে পারে না । কারন অপেক্ষারত ট্রেণিদের সাথে কথা বলার সৌজন্য দেখায় নি দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা । অন্যদিকে রাজ্য প্রশাসন-পুলিশ সি.আই.এস.এফ এর এক্তিয়ারের বাইরে গিয়ে এই বেআইনী কাজের বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয় নি । গতকালই ট্রেড অ্যাপ্রেন্টিসরা সমস্ত ঘটনা জানিয়ে দুর্গাপুরে আগত ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র পঃ বঙ্গ রাজ্য সম্পাদক ডঃ সূর্যকান্ত মিশ্র কে স্মারকলিপি দেন । সূর্য মিশ্র আন্দোলনরত ট্রেণিদের উপরে সি.আই.এস.এফ এর লাঠিচার্য ও বল-প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে তাদের আন্দোলনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ।
      এদিকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ৬ জন আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেন্টিস কে  আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়ে প্রয়োজনে ‘ছাঁটাই’ এর হুমকি দেওয়ার ঘটনা জানাজানি হতেই কারখানা সহ দুর্গাপুরের সর্বত্র তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেন্টিসদের শান্তিপূর্ন আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে শোকজ নোটিশ ও ‘ছাঁটাই’ এর হুমকি কে ‘অগনতান্ত্রিক’ ও ‘স্বৈরতান্ত্রিক’ প্রবনতা বলে অভিহিত করে এর বিরুদ্ধে ইউনিয়ন এর পক্ষ থেকে দলমত নির্বিশেষ ইস্পাত শ্রমিক-কর্মচারি ও সমস্ত ট্রেড ইউনিয়ন কে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন । তিনি আরও জানিয়েছেন যে ট্রেড অ্যাপ্রেন্টিসদের আন্দোলন ও তাদের উপরে সি.আই.এস.এফ এর নৃশংস আক্রমনের বিবরন জানিয়ে ইতিমধ্যেই সি.আই.টি.ইউ এর সম্পাদক তপন সেন,রাজ্য সম্পাদক অনাদি সাহু,বাম পরিষদীয় দল নেতা ডঃ সুজন চক্রবর্তি ও সি.পি.আই.(এম) সাংসদ মহঃ সেলিমের হস্তক্ষেপ চাওয়া হয়েছে । দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় জানিয়েছেন তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ও রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের চিঠি দেবেন এবং আলোচনা চেয়ে বিধানসভায় বিষয়টি উথ্থাপিত করার চেষ্টা করবেন ।








Sunday, 2 December 2018

মোদির ‘স্কিল ইন্ডিয়া’-র প্রতারণার শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা ।




দুর্গাপুর,২রা ডিসেঃ : মোদি জমানার ‘জুমলা’-র  শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । ‘মেক ইন ইন্ডিয়া’-র ধাঁচে ‘স্কিল ইন্ডিয়া’-র রঙ্গীন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় পাঁচ শতাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস । শ্রম আইনের আওতার বাইরে থাকা এই ট্রেনিদের প্রশিক্ষনের নামে কারখানার শ্রমিকদের কাজ করিয়ে নিংড়ে নেওয়ার পর ১ বছরে পরে তাদের কারখানার বাইরে বার করে দেওয়ার প্রথার নাম হল ‘স্কিল ইন্ডিয়া’ । এর বিরুদ্ধে সহায়িকরন ও অন্যান্য দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । এই আন্দোলনের পাশে  শুরুর থেকেই রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ।
ইতিমধ্যে গত ৩০শে নভেঃ দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী চৌধুরি রাও বীরেন্দ্র সাথে দেখা করে স্মারকলিপি দিতে চেয়ে অপেক্ষারত দুর্গাপুর ইস্পাত কারখানার শান্তিপূর্ণভাবে আন্দোলনরত  ট্রেণিরা সি.আই.এস.এফ এর লাঠিচার্য ও বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। বহু ট্রেণি আহত হয়েছেন । গুরুতর আহত তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে  ভর্তি করতে হয় । আজ সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর দফ্তর ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) ইউনিয়নের নেতৃবৃন্দ কাছে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন ট্রেণিরা । একই সাথে ঐ দিন কিভাবে বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই তাদের সাথে প্রতারনা করেছেন তার কথা তুলে ধরেন । ঐদিন সকালে মন্ত্রির সাথে দেখা করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষণ ঘোড়ুই দুর্গাপুর হাউসের ভেতরে চলে যান । এর কিছুক্ষন পরে দুর্গাপুর হাউসের বাইরে অপেক্ষারত ট্রেণিদের উপরে  বিনা প্ররোচনায় এক্তিয়ারের বাইরে গিয়ে সি.আই.এস.এফ ঝাঁপিয়ে পরে নির্বিচারে লাঠিচার্য ও নৃশংস ভাবে বলপ্রয়োগ করে । এমনকি মহিলা ট্রেণিরাও এই আক্রমনের হাত থেকে রক্ষা পান নি । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ এই আক্রমনের দায় এড়াতে পারে না । অন্যদিকে রাজ্য প্রশাসন-পুলিশ সি.আই.এস.এফ এর এক্তিয়ারের বাইরে গিয়ে এই বেআইনী কাজের বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয় নি কেন - এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
আজ ট্রেনিদের সাথে আলোচনার সময় ইউনিয়নের পক্ষে উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জী,সীমান্ত ব্যানার্জী,সৌরভ দত্ত,কালি সান্যাল,দেবাশিষ পাল ও দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী আবারও ট্রেড অ্যাপ্রেন্টিসদের আন্দোলনের সমর্থন জানিয়েছেন । তিনি জানিয়েছেন যে ট্রেড অ্যাপ্রেন্টিসদের আন্দোলন ও তাদের উপরে সি.আই.এস.এফ এর নৃশংস আক্রমনের বিবরন জানিয়ে সি.আই.টি.ইউ এর সম্পাদক তপন সেন,রাজ্য সম্পাদক অনাদি সাহু,বাম পরিষদীয় দল নেতা ডঃ সুজন চক্রবর্তি ও সি.পি.আই.(এম) সাংসদ মহঃ সেলিমের হস্তক্ষেপ চাওয়া হয়েছে । দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় জানিয়েছেন তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ও রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের চিঠি দেবেন এবং আলোচনা চেয়ে বিধানসভায় বিষয়টি উথ্থাপিত করার চেষ্টা করবেন ।
এর আগে গুরুতর আহত তিন জন  ট্রেণী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ভর্তি ছিলেন তাদের কে দেখতে ৩০শে নভেঃ রাতেই হাসপাতালে যান দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেন গতকাল রথিন রায়ের নেতৃত্বে ইউনিয়নের এক প্রতিনিধি দল আহতদের দেখতে হাসপাতালে যান তাদের সাথে কথা বলেন বিধায়ক অবিলম্বে আহতদের ডিএসপি মেইন হাসপাতালে স্হানান্তরিত করে সুচিকিৎসার দাবি জানিয়েছেন অভিযোগ উঠেছে সি.আই.এস.এফ এর বিরুদ্ধে এফআইআর না করার জন্য আহতদের ভয় দেখানো হচ্ছে
গতকাল সকালে দুর্গাপুর ইস্পাতের অর্জুন মূর্তির সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে দলে দলে শ্রমিক ট্রেণিদের উপর লাঠিচার্জের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান পরে ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ কে চিঠি দিয়ে অবিলম্বে গত কালের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করে লাঠিচার্জের ঘটনার দ্রুত তদন্ত দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির এবং আহতদের দ্রুত সুচকিৎসার জন্য ব্যবস্হাগ্রহনের দাবি জানিয়েছে
স্হায়িকরন অন্যান্য দাবি-দাওয়ার জন্য আন্দোলনরত ট্রেণিদের পাশে থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ধারাবাহিক লড়াই চালাচ্ছে।












প্রয়াত দুই শিল্পী-সংগঠক কে স্মরন করল ভারতীয় গণনাট্য সংঘ ।




দুর্গাপুর,২রা ডিসেঃ : গত ৫ই অক্টোঃ প্রয়াত হয়েছেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক গোরা ঘোষ ও গত ২২শে অক্টোঃ প্রয়াত হয়েছেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি অশোক দাস । ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষে আজ বিকালে প্রয়াত এই দুই শিল্পী-সংগঠকের  স্মরনসভা অনুষ্ঠিত হল ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে । গণনাট্য সংঘের সদ্য প্রয়াত শিল্পী শিউলি গাঙ্গুলীর কথাও উল্লেখিত হয় । নৃত্য আলেখ্য ও প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে স্মরনসভার কাজ শুরু হয় । মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অভিজিত মিত্র,অনুপ মিত্র,সীমান্ত তরফদার,মনো সরেন,দুর্গাপুর( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,প্রবীন শ্রমিক নেতা রথিন রায় প্রমূখ। শোক প্রস্তাব উথ্থাপন করেন অভিজিত মিত্র । প্রয়াত দুই শিল্পী-সংগঠকের শিল্পী জীবন ও সাংগঠনিক অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শঙ্করলাল মুখার্জী,পীযুষ সরকার,দিব্যেন্দু চ্যাটার্জী ,আশীষতরু চক্রবর্তী,প্রদীপ দে ও অনুপ মিত্র।সঞ্চালনা করেন অভিজিত ঘোষ ।












Saturday, 1 December 2018

ট্রেড অ্যাপ্রেন্টিসদের উপর বর্বরোচিত লাঠি চার্জ এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।





দুর্গাপুর,১লা ডিসেঃ : গতকাল দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী রাও বীরেন্দ্র চৌধুরির সাথে দেখা করতে চেয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার আন্দোলনরত ট্রেণিরা সি.আই.এস.এফ এর লাঠিচার্য ও বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। বহু ট্রেণি আহত হয়েছেন । গুরুতর আহত তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ভর্তি আছেন । তাদের কে দেখতে গতকাল রাতেই হাসপাতালে যান দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ ও তাদের সাথে কথা বলেন । । আজও রথিন রায়ের নেতৃত্বে ইউনিয়নের এক প্রতিনিধি দল আহতদের দেখতে হাসপাতালে যান ও তাদের সাথে কথা বলেন । বিধায়ক অবিলম্বে আহতদের ডিএসপি মেইন হাসপাতালে স্হানান্তরিত করে সুচিকিৎসার দাবি জানিয়েছেন । অভিযোগ উঠেছে সি.আই.এস.এফ এর বিরুদ্ধে এফআইআর না করার জন্য আহতদের ভয় দেখানো হচ্ছে ।
আজ সকালে দুর্গাপুর ইস্পাতের অর্জুন মূর্তির সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে দলে দলে শ্রমিক ট্রেণিদের উপর লাঠিচার্জের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান । পরে ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ কে চিঠি দিয়ে অবিলম্বে গত কালের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করে লাঠিচার্জের ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির এবং আহতদের দ্রুত সুচকিৎসার জন্য ব্যবস্হাগ্রহনের দাবি জানিয়েছে ।
স্হায়িকরন ও অন্যান্য দাবি-দাওয়ার জন্য আন্দোলনরত ট্রেণিদের পাশে থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ধারাবাহিক লড়াই চালাচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী বলেছেন যে বেকারদের কাজ দেওয়ার বদলে কেন্দ্রিয় ও রাজ্য সরকার উভয়েই প্রবঞ্চনা করছে । ট্রেণিদের উপরে আক্রমনের ঘটনা তারই  বহিঃপ্রকাশ ।





কিশোর বাহিনীর বার্ষিক উৎসব ।




দুর্গাপুর,১লা ডিসেঃ : গতকাল সন্ধ্যায় ইস্পাতনগরীর রবীন্দ্র ভবনে কিশোর বাহিনীর দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমিতির বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হোল ।  ইস্পাতনগরীর বিভিন্ন প্রান্ত থেকে শিশু ও কিশোর-কিশোরীরা এই উৎসবে অংশগ্রহন করে গান-নাচ-আবৃতি পরিবেশন করে । পরিবেশন করে নাটক “নয়া বীরপুরুষ” । বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এছাড়াও সংগঠনের পক্ষে দুর্গাপুরের নাটক-গান-ক্রীড়া-শিশু সংগঠনের বিশিষ্ট ব্যাক্তিত্বদের সম্বোর্ধনা জানানো হয় । সম্বোর্ধিত হয়েছেন দিলীপ ভট্টাচার্য,দেবব্রত রায় (শিশু সংগঠন),শিবনাথ রায় ( ক্রীড়া ),শ্যামল বিশ্বাস,শুভেন্দু ব্যানার্জী( নাটক ) ও রুমা দাস ( গান ) ।