Sunday, 16 December 2018

ইস্পাতনগরীতে ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ প্রচার চলছে ।




দুর্গাপুর,১৬ডিসেঃ : ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ প্রচার শুরু হয়েছে ইস্পাতনগরীতে। আজ সকালে আশিষ মার্কেটে এই উপলক্ষ্যে প্রচার সভায় বক্তব্য রাখেন । বিজয় সাহা,প্রকাশতরু চক্রবর্তী ( সি.আই.টি.ইউ ),অসীম সাহা,সুব্রত ভট্টাচার্য ( আই.এন.টি.ইউ.সি ) ও শম্ভু প্রামানিক ( আই.এন.টি.ইউ.সি ) ।








Saturday, 15 December 2018

শ্রেনী দৃষ্টি ভঙ্গীতে আসামের রাজনীতিতে পরিচিতি সত্তা ও জাতীয় নাগরিক পঞ্জীর বিষয়ে ইস্পাতনগরীতে আলোচনা সভা ।




দুর্গাপুর,১৫ই ডিসেঃ : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে ইস্পাতনগরীতে ‘ প্রসঙ্গ আসাম : শ্রেনী দৃষ্টি ভঙ্গীতে পরিচিতি সত্তা ও জাতীয় নাগরিক পঞ্জী’ – বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । একমাত্র আলোচক ছিলেন বিখ্যাত গায়ক-গবেষক শুভপ্রসাদ নন্দী মজুমদার । তিনি অনবদ্য ভাবে বিশ্লেষন করেন যে কি ভাবে আসামে বসবাসকারী ভাষা ও জনগোষ্ঠির পরিচিতি সত্তা কে ব্যবহার করে রাজনীতি ফায়দা তোলার চেষ্টা হয়েছে । এর মধ্যে উজ্জ্বল ব্যাতিক্রম  সি.পি.আই.(এম) । তিনি তুলে ধরে কিভাবে ১৯৭৮ সালে আসাম বিধান সভা নির্বাচনে ২৫ জন বামপন্হী প্রার্থী নির্বাচিত হওয়ার পরের থেকে সংগঠিত কায়দায় আসামে একদিকে ভাষা-ভিত্তিক ,অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর ধারাবাহিক ভাবে প্রচেষ্টা চলছে । এর মূল কারন আসামের শ্রেনী আন্দোলনের গতি রুদ্ধ করা । এই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব বিল কে কেন্দ্র করে জটিলতা তৈরি করার চেষ্টা চলছে । এই প্রচেষ্টা প্রতিহত করা না গেলে ,ভবিষ্যৎে তা উত্তর-পূর্ব সহ সারা ভারতে ভয়ঙ্কর অস্হিরতা তৈরি করতে পারে । আলোচনার শেষে  সঙ্গীত পরিবেশন করেন শুভপ্রসাদ নন্দী মজুমদার । এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী । সভার শুরুতে শুভপ্রসাদ নন্দী মজুমদার কে সম্বোর্ধিত করেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী । সভার সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।
  এ দিকে আজ দুপুর দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের গেটে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।



















Thursday, 13 December 2018

ইস্পাতনগরীর বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং ও অনায্য জল-বিদ্যুৎ এর মাসুল এর প্রতিবাদে নগর-প্রশাসনিক দফ্তরে বিক্ষোভ সমাবেশ।




দুর্গাপুর,১৩ই ডিসেঃ : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ বিক্ষোভ সমাবেশ হোল। দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী – ঠিকা-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও বিভিন্ন সমবায়ের শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । দীর্ঘদিন ধরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর দাবিতে লড়াই করছে । কিন্তু কর্তৃপক্ষ অনায্যভাবে ইস্পাতনগরী কে কাল্পনিক কোর ও নন-কোর অঞ্চলে ভাগ করে শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বঞ্চনা করছে । ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে গেলেও ,কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বঞ্চিত রয়ে গেছেন । অন্যদিকে এন.জে.সি.এস-এর চুক্তিভঙ্গ করে কর্তৃপক্ষ একতরফা ভাবে বিদ্যুৎ-মাশুল বৃদ্ধি করেছে , এমন কি জলের ওপর মাশুল চাপিয়েছে । দু-বেলা জল সরবরাহ বন্ধ করে দিয়েছে । অবিলম্বে বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং,অনায্য জল-বিদ্যুৎ এর মাসুল প্রত্যাহার ও দু-বেলা জল সরবরাহ এর দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালিন  ইউনয়ন এর এক প্রতিনিধিদল জি.এম.(টি.এ)-এর দফ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয় । ফিরে এসে প্রতিনিধিদলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী  সমাবেশে জানান যে কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে । আজকের সমাবেশে বক্তব্য রেখেছেন প্রকাশতরু চক্রবর্তী,ললিত মিশ্র,আকাশতরু চক্রবর্তী,আশীষ মিশ্র,দুলাল কয়াল ( এস.ই.এফ) ও বিশ্বরূপ ব্যানার্জী। উপস্হিত ছিলেন রথিন রায় ।

Wednesday, 12 December 2018

অর্চনা ভট্টাচার্যের সংগ্রামী জীবন-চর্চা পার্টি কর্মিদের রপ্ত করতে হবে : নেতৃবৃন্দ




দুর্গাপুর,১২ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর ডিভিসি অডিটোরিয়ামে প্রয়াত পার্টি নেত্রী ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়িকা অর্চনা ভট্টাচার্যের স্মরণ সভায় তাঁর অসামান্য সংগ্রামী জীবন ও আদর্শ কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার জন্য জীবনের শেষ পর্যায় পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অদম্য চেষ্টা কে শ্রদ্ধার সাথে স্মরন করেন নেতৃবৃন্দ । গত ১৪ই নভেঃ তাঁর জীবনাবসান হয় । পরিপূর্ণ অডিটোরিয়ামে শ্রদ্ধা জানাতে উপস্হিত ছিলেন পার্টি ও গন সংগঠনের জেলা ও এরিয়া নেতৃত্ব সহ বহু সাধারন মানুষ । লক্ষনীয় সংখ্যায়  উপস্হিত হয়েছিলেন মহিলারা । উপস্হিত ছিলেন তাঁর তিন মেয়ে,জামাই ও নাতি । উপস্হিত ছিলেন সিপিআই, জাতীয় কংগ্রেস,ফঃ ব্লকের নেতৃবৃন্দ । শোক প্রস্তাব উথ্থাপন করেন কাজল চ্যাটার্জী । স্মৃতিচারনা করতে গিয়ে প্রবীন পার্টি নেতা রথিন রায় বলেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের ইতিহাস মহিলাদের অতুলনীয় সংগ্রমী ভূমিকার  উল্ল্যেখ ছাড়া অসম্পূর্ন  থাকবে এবং এই সংগ্রামের  অন্যতম কাণ্ডারী ছিলেন অর্চনা ভট্টাচার্য । ৭০’এর দশকের গোড়ায় পুলিশ-সিআরপিএফ-শাসকদলের যৌথ আক্রমনের সামনে দাঁড়িয়ে মহিলাদের  বীরত্বপূর্ন লড়াই এর সামনের সারিতে থেকে ছিলেন । মহিলাদের সংগঠিত করার জন্য পায়ে হেটে ইস্পাতনগরী সহ দুর্গাপুর ঘুরে বেড়িয়েছেন । দুর্গাপুর মহিলা সংসদ ও পরে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির অগ্রনী নেতৃত্ব হিসাবে অবিভক্ত বর্ধমান জেলার সভানেত্রী ও রাজ্য কমিটির সদস্যা হয়েছিলেন ।পার্টির লোক্যাল কমিটির সম্পাদিকা ও জোনাল কমিটির সদস্যা হিসাবে দায়িত্ব পালন করেছেন ।  গরীব মানুষ বিশেষতঃ মহিলাদের ভরসার জায়গা ছিলেন তিনি । ইস্পাতনগরীতে গার্হস্হ হিংসার বিরুদ্ধে তাঁর ভূমিকার সুফল আজও ভোগ করছেন মহিলারা । আত্মপরিচয়-বিমূখ এই অসাধারন নেত্রীর গুনাবলী আমাদের রফ্ত করতে হবে বলে আহ্বান জানান পার্টির পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । এছাড়াও বক্তব্য রেখেছেন আল্পনা চৌধুরী,নির্মল ভট্টাচার্য ও সন্তোষ দেবরায় ।























Tuesday, 11 December 2018

৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে চলছে জোরদার প্রচার ।




দুর্গাপুর,১১ই ডিসেঃ : আগামী ৮-৯ই জানুঃ সারা ভারত সাধারন ধর্মঘট । সঙ্কটাপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল । ইতিমধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা ও ২৪টি বেসরকারি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছে । ধুঁকছে বহু কারখানা । রাষ্ট্রায়ত্ব ইস্পাত-শিল্পে বেতন-চুক্তি বিশ বাঁও জলে । ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই ইস্পাতনগরীতে দেওয়াল লিখন,পোষ্টারিং শুরু হয়েছে । সেক্টর গুলিতে চলছে গ্রুপ সভা, কনভেনশন,বাড়ী বাড়ী প্রচার । একই সাথে চলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার । আজ সকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোড ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন হয় । পার্টি নেতা নির্মল ভট্টাচার্য জানিয়েছেন যে ধর্মঘট কে সর্বাত্মক রূপ দেওয়ার জন্য “ স্ট্রাইক কমিটি “ গঠনের কাজ চলছে ।





Sunday, 9 December 2018

৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল ।




দুর্গাপুর,৯ই ডিসেঃ : আগামী ৮-৯ই জানুঃ ১২-দফা দাবিতে দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে জোরালো প্রস্তুতি চলছে। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে অভূতপূর্ব শিল্প-সংকট । একের পর এক কারখানা বন্ধ হচ্ছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন । নতুন শিল্প আসে নি । ১২-দফা দাবির সাথে যুক্ত হয়েছে এএসপি বাঁচাও-ডিএসপি বাঁচাও- দুর্গাপুর বাঁচাও আন্দোলনের দাবি সমূহ ,রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের বেতন-চুক্তি,নূন্যতম বেতন –বার্ধক্য পেনশন-সকলের জন্য- ডিজিট্যাল রেশন কার্ড- খাদ্য-অন্ন-গৃহ সহ সামাজিক সুরক্ষার অন্যান্য দাবি ।  ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেওয়াল লিখন,পোষ্টারিং শুরু হয়েছে । সেক্টর গুলিতে চলছে গ্রুপ সভা, কনভেনশন,বাড়ী বাড়ী প্রচার । একই সাথে চলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার ।  আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আহ্বানে ইস্পাতনগরীর ও সংলগ্ন অঞ্চলে ৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল হয় । ভাবা রোড পুকুর ঘাট থেকে মিছিল শুরু হয়ে মিছিল জেসি বোস-নিউটন-আইনস্টাইন-উইলিয়াম কেরী বস্তি সংলগ্ন অঞ্চল ঘুরে হাজরা পাড়ায় শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী প্রমূখ ।











Friday, 7 December 2018

৮-৯ই জানুঃ দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাত শ্রমিকদের জোরালো প্রস্তুতি চলছে ।




দুর্গাপুর,৭ই ডিসেঃ : ১০-টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও ২৭টি সর্ব ভারতীয় ফেডারেশনের আহুত আগামী ৮-৯ই জানুঃ ১২-দফা দাবিতে দেশ ব্যাপি সাধারন ধর্মঘট সফল করার জন্য ইস্পাত শ্রমিকদের জোরালো প্রস্তুতি চলছে। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে অভূতপূর্ব শিল্প-সংকট । একের পর এক কারখানা বন্ধ হচ্ছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন । নতুন শিল্প আসে নি । ১২-দফা দাবির সাথে যুক্ত হয়েছে এএসপি বাঁচাও-ডিএসপি বাঁচাও- দুর্গাপুর বাঁচাও আন্দোলনের দাবি সমূহ এবং রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের বেতন-চুক্তি সহ অন্যান্য দাবি । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়েছে ইস্পাতনগরী এবং দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় । পোষ্টারিং শেষ হয়েছে । চলছে কারখানার বিভাগে বিভাগে গ্রুপ সভা,গেট সভা । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার এস.এম.এস বিভাগে বক্তব্য রেখেছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী । তিনি ধর্মঘট সফল ও আগামীকাল সৃজনী প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমনীতির বিরুদ্ধে আহূত গণ কনভেনশন সফল করার আবেদন জানান । এই কনভেনশনে সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন ,আই.এন.টি.ইউ.সি-র সর্ব ভারতীয় সভাপতি জি.সঞ্জীব রেড্ডি সহ বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের কেন্দ্রিয় ও রাজ্য নেতৃবৃন্দ উপস্হিত থাকবেন ।