Tuesday, 8 January 2019

দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটে ইস্পাতনগরী ও ইস্পাত কারখানায় মিশ্র প্রতিক্রিয়া ।




দুর্গাপুর,৮ই জানুঃ : দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দুর্গাপুর ইস্পাতনগরী ও ইস্পাত কারখানায় । ইস্পাতনগরীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কম চলছে । সকালর দিকে দোকান-পাট অধিকাংশ বন্ধ ছিল । বেলা বাড়ার সাথে কিছু খোলে । যানবাহন চলাচল করলেও,যাত্রীর সংখ্যা ছিল কম । সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী  জানিয়েছেন যে পুলিশ ও তৃণমূলী দুষ্কৃতিদের প্রবল বাঁধার মুখেও দুর্গাপুরে ৫০% ইস্পাত শ্রমিক ধর্মঘটে অংশ নিয়েছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (  সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন  যে আগামীকালও ধর্মঘট চলবে ।   দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ধর্মঘটের বিরুদ্ধে  রাজ্য প্রশাসনের অবস্হান কে তীব্র কটাক্ষ করে,ধর্মঘটকারীদের অভিনন্দন জানিয়েছেন । ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের ( বেফি ) পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সুব্রত সিনহা জানিয়েছেন যে সরকারী ব্যাঙ্ক ও বীমা ক্ষেত্রে দুর্গাপুর সহ গোটা জেলায় ধর্মঘট ছিল সর্বাত্মক ।
 আজ সকাল থেকে ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মিছিল হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে বেনাচিতি সহ অন্যান্য অঞ্চল থেকে ধর্মঘটকারীদের গ্রেফ্তার করে দুর্গাপুর থানায় নিয়ে আসা হলে থানায় ছুটে যান সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য, সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী সহ পার্টি ও ইউনিয়ন নেতৃবৃন্দ ।
















Sunday, 6 January 2019

ধর্মঘটের প্রাক্কালে দুর্গাপুরে ইস্পাত শ্রমিকদের বিশাল মোটর বাইক মিছিল ।




দুর্গাপুর,৬ই জানুঃ : আজ সকালে দুর্গাপুরে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ উদ্যোগে ৮-৯ই জানুঃ সারা দেশে সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের বিশাল মোটর বাইক মিছিল হল । ভিড়িঙ্গি মোড়ের কাছে নবারুন মাঠ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ইস্পাত শ্রমিকদের এই মিছিল শুরু হয় । এর পরে জনাকীর্ণ  বেনাচিতি বাজারের মধ্য দিয়ে মিছিল ইস্পাতনগরীর এ-বি-সি জোন - সেপকো কলোনী ঘুরে সেইল সমবায় আবাসন অঞ্চলে গিয়ে শেষ হয় । ৩০ কিমি ব্যাপি এই মিছিলে শ’য়ে শ’য়ে ইস্পাত শ্রমিক অংশ গ্রহন করেন । মিছিলে নেতৃত্ব দেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ( সভাপতি, পঃ বর্ধমান জেলা কমিটি , সি.আই.টি.ইউ ),বিকাশ ঘটক ( সভাপতি, পঃ বর্ধমান জেলা কমিটি , আই.এন.টি.ইউ.সি) , সন্তোষ দেবরায় ( দুর্গাপুর পূর্বের বিধায়ক ),রথিন রায় ( সভাপতি,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন, সি.আই.টি.ইউ ) , শম্ভু প্রামানিক ( এ.আই.টি.ইউ.সি ),অনিত মল্লিক ( টি.ইউ.সি.সি ),নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।







Saturday, 5 January 2019

দেশ বাঁচাতে, জীবন-জীবিকা বাঁচাতে, ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে অভূতপূর্ব প্রচার চলছে ।




দুর্গাপুর,৫ই জানুঃ : মোদি সরকারের হাতে দেশ ও জীবন-জীবিকা বিপন্ন । এর বিরুদ্ধে দেশের ১০টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশন গুলির পক্ষ থেকে ১০-দফা দাবিতে  ৮-৯ই জানুঃ দেশব্যাপি সাধারন ধর্মঘট ডেকেছে । ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার চলছে । গত দু-বছরের বেশী সময় ধরে লাগাতারভাবে  যৌথ শ্রমিক আন্দোলনের শিরোনামে আছে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আন্দোলন । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি-ইউ.টি.ইউ.সি-এ.আই. ইউ.টি.ইউ.সি মিলে গড়ে তুলেছে ,”এ.এস.পি বাঁচাও-ডি.এস.পি বাঁচাও – দুর্গাপুর বাঁচাও “ যৌথ মঞ্চ । অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা দাবিতে যৌথ মঞ্চ লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে । ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী সহ সংলগ্ন অঞ্চল জানে লড়াই আর ধর্মঘট করেই ঠেকিয়ে রাখা গেছে অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত । অভিজ্ঞতা শিখিয়ে দিচ্ছে  মোদি সরকারের নীতি পাল্টাতেও চাই লড়াই আর ধর্মঘট । তাই ধর্মঘটের সমর্থনে চলছে বিরামহীন প্রচার ।
আজ সকাল থেকে ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার প্রচার সভা চলার পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার ধর্মঘটের সমর্থনে এক বিশাল মিছিল প্রাইমারি জোনের এক বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর শিবাজী রোডে ধর্মঘটের সমর্থনে সভা হয় ।বক্তব্য রেখেছেন প্রকাশতরু চক্রবর্তী ও ললিত মিশ্র । অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সকাল ও সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোনের প্রায় সমস্ত দোকান ঘুরে ধর্মঘটের সমর্থনে লিফলেট বিলি করা হয় এবং ধর্মঘটের দু-দিন দোকান না খোলার জন্য অনুরোধ জানানো হয় । নেতৃত্বে ছিলেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











Friday, 4 January 2019

৮-৯ই জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে লাগাতার প্রচারে সামিল সাংস্কৃতিক কর্মীরাও ।




দুর্গাপুর,৪ঠা জানুঃ : গত দুই বছর ধরে লাগাতারভাবে  যৌথ শ্রমিক আন্দোলনের শিরোনামে আছে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আন্দোলন । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি-ইউ.টি.ইউ.সি-এ.আই. ইউ.টি.ইউ.সি মিলে গড়ে তুলেছে ,”এ.এস.পি বাঁচাও-ডি.এস.পি বাঁচাও – দুর্গাপুর বাঁচাও “ যৌথ মঞ্চ । অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা দাবিতে যৌথ মঞ্চ লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে । ১৩০টি বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচী নিয়েছে যৌথ মঞ্চ । এই কর্মসূচীতে ইস্পাত শ্রমিকদের সাথে সামিল হয়েছেন অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ  ব্যাঙ্ক-বিমা-ডাক ও তার সহ সংগঠিত-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা । আন্দোলনে সামিল হয়েছেন জাতীয়-আন্তর্জাতিক স্তরের বিভিন্ন খ্যাতনামা ক্রীড়াবিদ সহ সর্বস্তরের  ক্রীড়াবিদ এবং বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মীরা । তাই কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে আগামী ৮-৯ই জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে প্রচারের আগেই মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্বে যৌথ প্রতিরোধ লড়াই এর অভিজ্ঞতা অর্জন করেছে ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী সহ সংলগ্ন অঞ্চল ।  ধর্মঘটের সমর্থনে চলছে বিরামহীন প্রচার । কারন ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী সহ সংলগ্ন অঞ্চল জানে লড়াই আর ধর্মঘট করেই ঠেকিয়ে রাখা গেছে অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত । অভিজ্ঞতা শিখিয়ে দিচ্ছে  মোদি সরকারের নীতি পাল্টাতেও চাই লড়াই আর ধর্মঘট ।
আজও ধর্মঘটের সমর্থনে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার প্রচার সভা চলার পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার ধর্মঘটের সমর্থনে এক বিশাল মিছিল সার্ভিস অঞ্চল প্রদক্ষিন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর নিউটন রোডে ধর্মঘটের সমর্থনে সভায় বক্তব্য রাখেন কাজল মজুমদার,নন্দদুলাল দাস ও প্রকাশতরু চক্রবর্তী । সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে ধর্মঘটের সমর্থনে সাংস্কৃতিক কর্মিরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের যৌথ উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ধর্মঘটের সমর্থনে শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও আশিসতরু চক্রবর্তী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নাট্যবিদ শুভেন্দু ব্যানার্জী ।











Thursday, 3 January 2019

ইস্পাত শ্রমিকদের গনগনে মেজাজে ৮-৯ জানুঃ ধর্মঘটের সমর্থনে তেতে উঠছে দুর্গাপুর ।



দুর্গাপুর,৩রা জানুঃ : ক্ষোভের আগুনে ফুঁটছে ইস্পাত শ্রমিকরা । প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও,রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর বেতন-চুক্তির নামগন্ধ নেই । ফলে নিদারুন আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন ইস্পাত শ্রমিকরা । অন্যদিকে বিগত বেতন-চুক্তির বিভিন্ন বিষয় এখনও লাগু করে নি কর্তৃপক্ষ । ঠিকা শ্রমিকদের অবস্হা আরও করুণ । দুর্গাপুর ইস্পাত কারখানায়  সাড়ে তিন হাজার ঠিকা-শ্রমিক সি.আই.টি.ইউ করার অপরাধে  উচ্ছেদ হয়েছেন । তারা এখনও পূনর্বহাল হয় নি । শাসক দলের মাতব্বর – ঠিকাদার ও এক শ্রেনীর অফিসারে অসাধু চক্রের হাতে  বিপন্ন দুর্গাপুর ইস্পাত কারখানায়  কর্মরত ঠিকা শ্রমিকদের জীবন-জীবিকা । অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টে বরাদ্দ অর্থ কমে যাওয়ায় বিপদের মুখে  ঠিকা শ্রমিকরা । চোখের সামনে লুঠ হচ্ছে ইস্পাতনগরী ও সংলগ্ন এলাকার জমি,দখল হচ্ছে ফাঁকা কোয়ার্টার । অথচ জমি-কোয়ার্টারের লিজিং-লাইসেন্সিং এর জন্য দীর্ঘদিন ধরে টালবাহনা করছে ইস্পাত কর্তৃপক্ষ । ইস্পাতনগরীর নাগরিক ও স্বাস্হ্য পরিষেবা ধারাবাহিক অবহেলার শিকার । অন্য দিকে অ্যালয় স্টিল প্ল্যান্টের উপরে এখনও বেসরকারীকরনের খাঁড়া ঝুলছ । দুর্গাপুর ইস্পাত কারখানা কে সেইল বিনিয়োগের থেকে বঞ্চিত করার ফলে বিপন্ন হয়ে পড়েছে কারখানার ভবিষ্যৎ । স্হায়ী চাকরীর দাবি করার জন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রীর উপস্হিতিতে আন্দোলনরত ট্রেণীদের উপর সি.আই.এস.এফ এর নির্মম লাঠিচার্জের দগদগে স্মৃতি এখনও টাটকা ইস্পাত শ্রমিকদের মনে । ব্লাষ্ট ফার্ণেসের তপ্ত লোহার স্রোতের মতই মোদি জমানার চরম বঞ্চনার প্রতি ইস্পাত শ্রমিকদের অন্তরে গনগনে ক্ষোভের আগুন বইছে । সময়ের সাথে পাল্লা দিয়ে চার শিফটে কারখানার বিভাগে বিভাগে সেকশানে সেকশানে চলছে ধর্মঘটের সমর্থনে সভা। একই সাথে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে ১২-দফা মূল দাবি সহ অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা স্হানীয় দাবিতে নিরন্তর প্রচার চলছে ।
আজ সকালে ব্যস্ততম সূর্য সেন সরনীর অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেট ও দুর্গাপুর ইস্পাত কারখানার সংযোগ স্হলে ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের এক বিশাল সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,বিজয় সাহা,নিমাই ঘোষ,গুরুপ্রসাদ ব্যানার্জী ( সি.আই.টি.ইউ ) ও শম্ভু প্রামানিক ( এ.আই.টি.ইউ.সি) । সকালে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও  দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার মিলস অঞ্চলে ধর্মঘটের সমর্থনে দুটি পৃথক মিছিলে শ’য়ে শ’য়ে ইস্পাত শ্রমিক যোগদান করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর স্টিল মার্কেট সংলগ্ন পাঁচ মাথা মোড়ে ও ভারতী মোড়ে ধর্মঘটের সমর্থনে দুটি পৃথক সভা হয় ।




















Wednesday, 2 January 2019

৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের প্রচারে সরগরম ইস্পাতনগরী : দুর্গাপুর ইস্পাত কারখানায় গেট মিটিং ।




দুর্গাপুর,২রা জানুঃ : নতুন বছরে প্রথম দিন থেকে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের প্রচারে সরগরম থাকল ইস্পাতনগরী । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার তামলা গেটে ধর্মঘটের সমর্থনে সভা হয় ।  ১২-দফা মূল দাবি সহ অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা স্হানীয় দাবিতে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল এবং দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ডিসেঃ মাসের গোড়া থেকে নিবিড় প্রচার চলছে । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ধর্মঘটের সমর্থনে যৌথ সভা হয় । বক্তব্য রাখেন নিমাই ঘোষ,স্বপন মজুমদার ( সি.আই.টি.ইউ ) ও তরুন দাস ( এ.আই.টি.ইউ.সি ) । বিকালে সেইল সমবায় আবাসন অঞ্চলে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে ধর্মঘটের সমর্থনে মিছিল বেড়িয়ে এলাকার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিন করে কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ । মিছিল শেষ হলে ঐ জায়গায়  পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে শহীদ শিল্পী সফদার হাসমির স্মরণে ও ধর্মঘটের সমর্থনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ধর্মঘটের সমর্থনে শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত ও আশিসতরু চক্রবর্তী  । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল ব্যানার্জী ।