Wednesday, 23 January 2019

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২ত-তম জন্মদিবস উপলক্ষ্যে বামফ্রন্টের আহ্বানে ইস্পাতনগরীরতে দেশপ্রেম দিবস উদযাপিত হোল ।




দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন । নেতাজী সুভাষচন্দ্র বসুর  জন্মদিবসে পালিত হল দেশপ্রেম দিবস । এই উপলক্ষ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে সকালে জেনারেল শিফটে শুরু হওয়ার আগে  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ঢোকার মুখে ফ্লাইওভারে মানব-বন্ধন পালিত হয় । উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও সকালে চন্ডিদাস বাজারে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও গান-আবৃতি পরিবেশন করা হয় । বক্তব্য রাখেন সলিল দাসগুপ্ত । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ । অন্য দিকে সকালে অপর আরেকটি অনুষ্ঠানে ,আশিস-জব্বার ভবনের সামনে পালিত হয় মানব-বন্ধন কর্মসূচী পালিত হয় । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী প্রমূখ ।











Thursday, 17 January 2019

জ্যোতি বসু পার্টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনা সভা ।




দুর্গাপুর,১৭ই জানুঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির উদ্যোগে জ্যোতি বসু পার্টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনা সভা । উল্লেখ্য, আজ ছিল জ্যোতি বসুর মৃত্যু দিবস । সভায় আলোচনা করতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনার সাথে সাথে এই দর্শন আত্তীকরন ও প্রয়োগের উপর জোর দেন এবং তার জন্য শিক্ষা ও পুনঃ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন । এছাড়াও বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য ও কাজল চ্যাটার্জী ।









Wednesday, 16 January 2019

কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ ।




দুর্গাপুর,১৬ই জানুঃ আজ দুর্গাপুর ইস্পাত কারখানার  নগর প্রশাসনিক দফ্তরের ( টি.এ. বিল্ডিং ) সামনে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ দেখান। সেইল এমপ্লয়িজ ফোরামের পক্ষ থেকে আহূত এই সমাবেশে সংহতি জানিয়ে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তী । তিনি বলেন যে মিশ্র ইস্পাত কারখানার বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিল, দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারন,দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত- মিশ্র ইস্পাত কারখানা-সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও সমবায়ের কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে । তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রিয় সরকারের শ্রমজীবি মানুষের বিরোধী নীতি কে দায়ী করে অবিলম্বে কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবি জানান । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে ৮-দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় । সংহতি জানিয়ে  অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন ।

Tuesday, 15 January 2019

বিপন্ন ধর্মনিরপেক্ষতা,আক্রান্ত বাক্ স্বাধীনতা – প্রতিবাদে ইস্পাতনগরীর রাস্তায় নামলেন শিল্পী-সাহিত্যিকরা ।




দুর্গাপুর,১৫ই জানুঃ : সারা দেশ জুড়ে বিরাজ করছে অশান্তির আবহাওয়া । পঃ বঙ্গ তার থেকে ব্যাতিক্রমী নয় । মোদি জমানায় ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার উপর চলছে ক্রমাগত আক্রমন, আক্রান্ত বাক্ স্বাধীনতা ।  আক্রমনের নিশানায় শিল্পী-সাহিত্যিক-রাজনৈতিক দল ও কর্মী,বিশেষতঃ বামদল গুলি সহ সাধারন মানুষ । স্বাধীন মতপ্রকাশের জন্য আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ অথবা কবি শ্রীজাত । প্রতিনিয়ত আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে ।  অন্যদিকে ,রাজ্যে তৃণমূল সরকারে আমলে একই ভাবে বিরুদ্ধ মত প্রকাশের জন্য আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । তার সাম্প্রতিক নজীর টালিগঞ্জে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোষ্ট করার অপরাধে সি.পি.আই.(এম) কর্মী রিয়াজ বক্সের বাড়ীর উপর তৃণমূলী দুষ্কৃতিদের আক্রমন ও তারপরে রিয়াজ বক্সের এর গ্রেফ্তার ।
ধর্মনিরপেক্ষতা ও বাক্ স্বাধীনতার উপর এই আক্রমনের বিরুদ্ধে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের আহ্বানে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বুকে শিল্পী-সাহিত্যিকরা প্রতিবাদী মিছিলে অংশ নেন । ডেভিড হেয়ার থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত প্রতিবাদী কন্ঠে গান গাইতে গাইতে মিছিল যায় । চন্ডিদাস বাজার মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও দীপক দেব । এছাড়াও বিভিন্ন শিল্পী প্রতিবাদী গান ও আবৃতি পরিবেশন করেন । সহমর্মিতা জানিয়ে বহু মানুষ এই সভায় যোগ দেন ।  

Friday, 11 January 2019

অনশনে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেণিরা : সংহতি জানালো সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,১১ই জানুঃ : মোদি জমানারজুমলা’-  শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা মেক ইন ইন্ডিয়া’- ধাঁচেস্কিল ইন্ডিয়া’- রঙ্গীন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় পাঁচ শতাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস শ্রম আইনের আওতার বাইরে থাকা এই ট্রেনিদের প্রশিক্ষনের নামে কারখানার শ্রমিকদের কাজ করিয়ে নিংড়ে নেওয়ার পর বছরে পরে তাদের কারখানার বাইরে বার করে দেওয়ার প্রথার নাম হলস্কিল ইন্ডিয়া এর বিরুদ্ধে স্হায়িকরন অন্যান্য দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা এই আন্দোলনের পাশে  শুরুর থেকেই রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )
ইতিমধ্যে গত ৩০শে নভেঃ দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী চৌধুরি  বীরেন্দ্র সিং এর সাথে দেখা করে স্মারকলিপি দিতে চেয়ে অপেক্ষারত দুর্গাপুর ইস্পাত কারখানার শান্তিপূর্ণভাবে আন্দোলনরত  ট্রেণিরা সি.আই.এস.এফ এর লাঠিচার্য বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। বহু ট্রেণি আহত হয়েছিলেন। গুরুতর আহত তিন জন ট্রেণি কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছিল । অন্যদিকে রাজ্য প্রশাসন-পুলিশ অথবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ সি.আই.এস.এফ এর এক্তিয়ারের বাইরে গিয়ে এই বেআইনী কাজের বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয় নি ।
  আজ সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে স্হায়িকরন ও অন্যান্য দাবিতে অনশন ও অবস্হান করেন ট্রেণিরা । অবস্হানে যোগ দিয়ে ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব)-এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে  প্রকাশতরু চক্রবর্তী,উজ্জ্বল গণ ও সীমন্ত চ্যাটার্জী । অনশন-অবস্হান চলাকালীন ট্রেণিরা দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন ।



সাধারন ধর্মঘটের দু-দিন হামলা-পুলিশী অত্যাচারের বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,১১ই জানুঃ : গত ৮-৯ই জানুঃ সারা দেশব্যাপি ধর্মঘটের দু-দিন পঃ বঙ্গের বিভিন্ন জায়গায় ধর্মঘটীদের উপর শাসক তৃণমূল ও পুলিশ আক্রমন চালায় । যদিও এই ধর্মঘট কেন্দ্রের মোদি পরিচালিত বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ছিল,তবুও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার ধর্মঘটীদের উপর চরম দমন-পীড়ন নামিয়ে আনে, রাজ্যের বিভিন্ন জায়গায় বহু বামপন্হি ও সি.পি.আই.(এম) কর্মী-নেতাকে শান্তিপূর্ণভাবে  ধর্মঘটের জন্য গ্রেফ্তার করা হয় । দুর্গাপুরেও একইভাবে সন্ত্রাস-গ্রেফ্তার করলেও ধর্মঘট সফল হয়েছে । ২রা সেপ্টেঃ,২০১৬ সালের সাধারন ধর্মঘটের তুলনায় ধর্মঘটী ইস্পাতকর্মীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
   আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে ও চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষে দু’টি পৃথক বিশাল প্রতিবাদ সভা হয় । আশিস মার্কেটে বক্তব্য রেখেছেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী ও জীবন আইচ । চন্ডিদাস বাজারে বক্তব্য রেখেছেন গুরুপ্রসাদ ব্যানার্জী ও স্বপন মজুমদার । চন্ডিদাস বাজারে গণসংঙ্গীত পরিবেশন করেন জয়তী হাজরা । উপস্হিত ছিলেন রথিন রায়,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








Wednesday, 9 January 2019

সন্ত্রাসের রক্তচক্ষু উপেক্ষা করে দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটে ইস্পাত শ্রমিকদের যোগদান বাড়ল ।




দুর্গাপুর,৯ই জানুঃ : ২রা সেপ্টেঃ, ২০১৬-র  সাধারন ধর্মঘটের তুলনায়  দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর ধর্মঘটী ইস্পাত শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । আজ সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি একথা জানিয়েছেন । অন্যদিকে ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে আজও দফায় দফায় বিশাল মিছিল হয় । সন্ধ্যায় ধর্মঘট সফল করার জন্য অভিনন্দন জানিয়ে  বি.টি.রণদিভে ভবন থেকে মিছিল বেড়িয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে ভারতী মোড়ে শেষ হয় । মিছিল গুলিতে নেতৃত্ব দিয়েছেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জি প্রমূখ ।