দুর্গাপুর,২৬শে জানুয়ারী:
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) ডাকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার
অর্জুন মূর্তির সামনে ইস্পাত শ্রমিকরা ঐক্য-সম্প্রীতি ও জাতীয় সংহতি রক্ষার লক্ষ্যে
মানববন্ধন অংশ নিয়ে শপথ গ্রহন করেন ।অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন স্বপন মজুমদার।
উপস্হিত ছিলেন দিপক ঘোষ,প্রদ্যুৎ মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে ইস্পাতনগরীর
চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া
কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও শপথগ্রহন অনুষ্ঠান পালন করা হয় । শপথ বাক্য পাঠ করান দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ
দেবরায় । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
Saturday, 26 January 2019
Wednesday, 23 January 2019
কিশোর বাহিনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হোল ।
দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড ফুটবল
ময়দানে অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
। মোট ১৬৭ জন এই প্রতিযোগীতায় অংশ নিয়েছেন । প্রতিযোগীতায় ১ম ও ২য় স্হানাধিকারিরা জেলা
প্রতিযোগীতায় অংশ নেবেন ।
উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়, কালীশংকর ব্যানার্জী,নিরঞ্জন
পাল,সুমন দত্ত,সমীর বিশ্বাস প্রমূখ ।
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২ত-তম জন্মদিবস উপলক্ষ্যে বামফ্রন্টের আহ্বানে ইস্পাতনগরীরতে দেশপ্রেম দিবস উদযাপিত হোল ।
দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে
পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন । নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে পালিত হল দেশপ্রেম দিবস । এই উপলক্ষ্যে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে সকালে জেনারেল শিফটে
শুরু হওয়ার আগে দুর্গাপুর ইস্পাত কারখানার
মেইন গেটে ঢোকার মুখে ফ্লাইওভারে মানব-বন্ধন পালিত হয় । উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ
দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও সকালে চন্ডিদাস
বাজারে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও গান-আবৃতি পরিবেশন করা হয় ।
বক্তব্য রাখেন সলিল দাসগুপ্ত । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ
। অন্য দিকে সকালে অপর আরেকটি অনুষ্ঠানে ,আশিস-জব্বার ভবনের সামনে পালিত হয় মানব-বন্ধন
কর্মসূচী পালিত হয় । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী প্রমূখ ।
Thursday, 17 January 2019
জ্যোতি বসু পার্টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনা সভা ।
দুর্গাপুর,১৭ই জানুঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে জ্যোতি বসু পার্টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত
হল মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনা সভা । উল্লেখ্য, আজ ছিল জ্যোতি বসুর মৃত্যু দিবস
। সভায় আলোচনা করতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলার
সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী মার্কসীয় দর্শনের বিষয়ে আলোচনার সাথে সাথে এই দর্শন আত্তীকরন
ও প্রয়োগের উপর জোর দেন এবং তার জন্য শিক্ষা ও পুনঃ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন
। এছাড়াও বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য ও কাজল চ্যাটার্জী ।
Wednesday, 16 January 2019
কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ ।
দুর্গাপুর,১৬ই জানুঃ
আজ দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক
দফ্তরের ( টি.এ. বিল্ডিং ) সামনে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত
শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে
গণ-অবস্হান ও বিক্ষোভ দেখান। সেইল এমপ্লয়িজ ফোরামের পক্ষ থেকে আহূত এই সমাবেশে সংহতি
জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(
সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তী । তিনি বলেন যে মিশ্র
ইস্পাত কারখানার বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিল, দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার
আধুনিকিকরন-সম্প্রসারন,দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত-
মিশ্র ইস্পাত কারখানা-সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও সমবায়ের কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের
জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে
। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রিয় সরকারের শ্রমজীবি মানুষের বিরোধী নীতি
কে দায়ী করে অবিলম্বে কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার
ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবি জানান । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে ৮-দফা দাবি
সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় । সংহতি জানিয়ে
অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য
রাখেন ।
Tuesday, 15 January 2019
বিপন্ন ধর্মনিরপেক্ষতা,আক্রান্ত বাক্ স্বাধীনতা – প্রতিবাদে ইস্পাতনগরীর রাস্তায় নামলেন শিল্পী-সাহিত্যিকরা ।
দুর্গাপুর,১৫ই জানুঃ
: সারা দেশ জুড়ে বিরাজ করছে অশান্তির আবহাওয়া । পঃ বঙ্গ তার থেকে ব্যাতিক্রমী নয় ।
মোদি জমানায় ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার উপর চলছে ক্রমাগত আক্রমন, আক্রান্ত বাক্ স্বাধীনতা । আক্রমনের নিশানায় শিল্পী-সাহিত্যিক-রাজনৈতিক দল ও
কর্মী,বিশেষতঃ বামদল গুলি সহ সাধারন মানুষ । স্বাধীন মতপ্রকাশের জন্য আক্রান্ত অভিনেতা
নাসিরুদ্দিন শাহ অথবা কবি শ্রীজাত । প্রতিনিয়ত আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে । অন্যদিকে ,রাজ্যে তৃণমূল সরকারে আমলে একই ভাবে বিরুদ্ধ
মত প্রকাশের জন্য আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । তার সাম্প্রতিক নজীর টালিগঞ্জে সোশ্যাল
মিডিয়ায় রাজনৈতিক পোষ্ট করার অপরাধে সি.পি.আই.(এম) কর্মী রিয়াজ বক্সের বাড়ীর উপর তৃণমূলী
দুষ্কৃতিদের আক্রমন ও তারপরে রিয়াজ বক্সের এর গ্রেফ্তার ।
ধর্মনিরপেক্ষতা ও
বাক্ স্বাধীনতার উপর এই আক্রমনের বিরুদ্ধে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয়
গণনাট্য সংঘের আহ্বানে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বুকে শিল্পী-সাহিত্যিকরা প্রতিবাদী
মিছিলে অংশ নেন । ডেভিড হেয়ার থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত প্রতিবাদী কন্ঠে গান গাইতে
গাইতে মিছিল যায় । চন্ডিদাস বাজার মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও
দীপক দেব । এছাড়াও বিভিন্ন শিল্পী প্রতিবাদী গান ও আবৃতি পরিবেশন করেন । সহমর্মিতা
জানিয়ে বহু মানুষ এই সভায় যোগ দেন ।
Friday, 11 January 2019
অনশনে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেণিরা : সংহতি জানালো সি.আই.টি.ইউ ।
দুর্গাপুর,১১ই জানুঃ : মোদি জমানার ‘জুমলা’-র শিকার দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । ‘মেক ইন ইন্ডিয়া’-র ধাঁচে ‘স্কিল ইন্ডিয়া’-র রঙ্গীন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রায় পাঁচ শতাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস । শ্রম আইনের আওতার বাইরে থাকা এই ট্রেনিদের প্রশিক্ষনের নামে কারখানার শ্রমিকদের কাজ করিয়ে নিংড়ে নেওয়ার পর ১ বছরে পরে তাদের কারখানার বাইরে বার করে দেওয়ার প্রথার নাম হল ‘স্কিল ইন্ডিয়া’ । এর বিরুদ্ধে স্হায়িকরন ও অন্যান্য দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিসরা । এই আন্দোলনের পাশে শুরুর থেকেই রয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ।
ইতিমধ্যে গত ৩০শে নভেঃ দুর্গাপুর হাউসে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং এর সাথে দেখা করে স্মারকলিপি দিতে চেয়ে অপেক্ষারত দুর্গাপুর ইস্পাত কারখানার শান্তিপূর্ণভাবে আন্দোলনরত
ট্রেণিরা সি.আই.এস.এফ এর লাঠিচার্য ও বল-প্রয়োগের চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। বহু ট্রেণি আহত হয়েছিলেন।
গুরুতর আহত তিন জন ট্রেণি কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি
করতে হয়েছিল । অন্যদিকে রাজ্য প্রশাসন-পুলিশ অথবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ
সি.আই.এস.এফ এর এক্তিয়ারের বাইরে গিয়ে এই বেআইনী কাজের বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেয়
নি ।
আজ সকাল থেকে
দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে স্হায়িকরন ও অন্যান্য দাবিতে অনশন
ও অবস্হান করেন ট্রেণিরা । অবস্হানে যোগ দিয়ে ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর
( পূর্ব)-এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে প্রকাশতরু
চক্রবর্তী,উজ্জ্বল গণ ও সীমন্ত চ্যাটার্জী । অনশন-অবস্হান চলাকালীন ট্রেণিরা দুর্গাপুর
ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন ।
Subscribe to:
Posts (Atom)










