দুর্গাপুর,১৭ই মার্চ
: আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। বৃষ্টি যে কোন সময় নামতে পারতো । তবুও বিপুল উৎসাহে
সাধারন নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম)
প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে নেমে পড়লেন কর্মিরা। ইতিমধ্যে শুরু হয়েছে দেওয়াল
লেখার কাজ । এ-জোন নির্বাচনী কমিটির ডাকে আজ বিকালে আভাস রায়চৌধুরীর সমর্থনে ও দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল বাঁচাত ৩০-দফা
দাবিতে একটি বিশাল মিছিল আশিস মার্কেট থেকে শুরু হয় ও এ-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা
করে । মিছিলের নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য, সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার,কাজল
চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
Sunday, 17 March 2019
Friday, 15 March 2019
শুরু হয়ে গেল বামফ্রন্টের নির্বাচনী প্রচার : সেইল কো-অপঃ অঞ্চলে বিশাল মিছিল ।
দুর্গাপুর,১৫ই মার্চ
: আকাশ ছিল মেঘলা। বৃষ্টি যে কোন সময় নামতে পারে । তবুও বিপুল উৎসাহের সাধারন নির্বাচনে
বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে নেমে পড়লেন কর্মিরা। দুর্গাপুর ইস্পাত ২ নির্বাচন কমিটির
ডাকে আজ বিকালে সেইল সমবায় আবাসন অঞ্চলে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে ও দুর্গাপুর-আসানসোল
শিল্পাঞ্চল বাঁচাত ৩০-দফা দাবিতে একটি বিশাল মিছিল কবিগুরু ( ২য় স্টপেজ ) থেকে শুরু
হয় ও আবাসন অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । মিছিলের নেতৃত্ব দেন সুবীর সেনগুপ্ত,স্বপন
ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
Thursday, 14 March 2019
নির্বাচনে কর্মি নিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতি অনুসরন ও প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতে কর্মিদের বিক্ষোভ ।
দুর্গাপুর,১৪ই মার্চ
: হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে আজ দুর্গাপুর ইস্পাত
কারখানার ইডি ( পি এ্যান্ড এ ) এর দফ্তরের সামনে দুর্গাপুর ইস্পাতের অফিস-কর্মচারিরা
বিক্ষোভ দেখান । গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক
কায়দায় অফিস-কর্মচারিদের মধ্যে থেকে ‘পিক এ্যান্ড চুজ’ পদ্ধতিতে চিন্হিত করে নির্বাচনের
কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে । কোন রকম রোষ্টার মানা হচ্ছে না । এ ক্ষেত্রে স্বচ্ছতার দাবি
করেছে ইউনিয়ন । পঃ বঙ্গের নির্বাচন বর্তমানে যে ভাবে হিংসাত্বক হয়ে উঠছে ,সে ক্ষেত্রে
নির্বাচনের কাজে নিযুক্ত দুর্গাপুর ইস্পাতের প্রত্যেক কর্মচারির নিরাপত্বা বিধানের
জন্য দাবি তুলেছে ইউনিয়ন । এ ছাড়া অফিস-কর্মচারিদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া
সহ দুর্গাপুর ইস্পাতে ও অ্যালয় স্টিল বাঁচাও
সহ কারখানার মূল দাবিগুলির সম্বন্ধে ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখানে । আজকের বিক্ষোভ-সমাবেশে
বক্তব্য রাখেন পার্থ মুখার্জী,রঞ্জিত গুহঠাকুর,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী ।
Tuesday, 12 March 2019
দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে ভয়াবহ পথ-দুর্ঘটনার বলি ২ ।
দুর্গাপুর,১২ই মার্চ
: দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে আবারও দুর্ঘটনায় মৃত্যু
হল কর্মরত এক আধিকারিক ও এক শ্রমিকের । আজ দুপুরে কারখানার স্ট্রিপার বে’র বিভাগের
কাছে একটি ডাম্পার উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল কে পিষে দিয়ে পালিয়ে যায়।মোটরসাইকেলের
দুই আরোহী ঘটনাস্হলেই প্রান হারান। উভয়েই কারখানার এণার্জি ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত
ছিলেন । মৃত ম্যানেজার চন্দ্র ভূষন কুমার(৩৬) ও সিনিয়ার টেকনিশিয়ান উৎপল মন্ডল(৫২)
ইস্পাতনগরীর যথাক্রমে শর্ট রোড ও মার্কনী এভিন্যু এর বাসিন্দা । এই ঘটনায় শ্রমিকদের
মধ্যে উত্তেজনা তৈরি হয় । দূর্ঘটনাস্হলে দীর্ঘক্ষন মৃতদেহগুলি পড়ে থাকে । পরে ইস্পাত
কর্তৃপক্ষ মৃতদের প্রত্যেকের একজন পোষ্যের চাকুরি ও উপযুক্ত ক্ষতিপুরনের লিখিত আশ্বাস
দিলে মৃতদেহ গুলি পুলিশ নিয়ে যায় ।
এ দিকে ঘটনাচক্রে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে দুর্গাপুর ইস্পাতের ইডি( পি এ্যান্ড এ)-র কাছে কারখানার
নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের
সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় । আজকের মর্মান্তিক
দূর্ঘটনার পরে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘদিন
ধরে কর্তৃপক্ষ এই সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে
। প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে
আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে
। ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি
কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের দাবি
জানান তিনি । ইউনিয়ন এর পক্ষে তিনি মৃতদের শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে গভীর শোক
ও সমবেদনা জানিয়ে অবিলম্বে দূর্ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছেন ।
Saturday, 9 March 2019
কেন্দ্রিয় ও রাজ্য বাজেট বিষয়ে আলোচনাসভা ।
দুর্গাপুর,৯ই মার্চ
: আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (
সি.আই.টি.ইউ)-এর উদ্যোগে কেন্দ্রিয় ও রাজ্য বাজেট বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন
প্রধান গৌতম গুপ্ত । তিনি বলেন যে বাজেট উভয় সরকারের অর্থনৈতিক নীতির প্রতিফলন । তিনি
বলেন যে কেন্দ্রিয় বাজেট পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না । এটি ভোট-অন অ্যাকাউন্টস মাত্র
। কারন নতুন সরকার মে মাসে বাজেট পেশ করবে । সে ক্ষেত্রে নতুন বাজেট কি হবে তা বলা
এখনই বলা যায় না । তবে পেশ করা ‘বাজেট’ যদি পূর্ণাঙ্গ বাজেটের মুখবন্ধ ধরা যায়,তবে
দেশের অর্থনীতি,বিশেষ করে সাধারন মানুষের পক্ষে যথেষ্ঠ উদ্বেগের কারন হয়ে দাঁড়াবে ।
অন্যদিকে,রাজ্য বাজেটের অবস্হাও তথৈবচ । কতক গুলি জনমোহিনী প্রকল্পের কথা ঘোষনা ছাড়া,এই
বাজেটে বিশেষ কোন রাজ্যের প্রকৃত উন্নয়নের পরিকল্পনা নেই । তিনি এই প্রসঙ্গে রাজ্যের ঋণের ফাঁদে
আটকে পড়ার কথা উল্ল্যেখ করে বলেন যে ২০১১ সালে রাজ্য সরকারের ঋণের পরিমান ছিল ১.৯৩
লক্ষ কোটি টাকা যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩.৯১ লক্ষ কোটি টাকা । প্রতি বছর সুদ গুনতে
হচ্ছে ৬৮ হাজার কোটি টাকা । ঋণ ও সুদ শোধ করার জন্য আয়ের বিষয় বাজেটে অস্পষ্ট । ফলে
ঋণ ও সুদ শোধ করার জন্য এবং সরকারি ও প্রস্তাবিত প্রকল্প ব্যয় বহনের জন্য বাজার থেকে
আরও ধার করা ছাড়া,সরকারের বিকল্প কি আছে ? শিল্প-কৃষি-কর্মসংস্হান-সামাজিক সুরক্ষার
মতন গুরুত্বপূর্ন বিষয়ে উভয় সরকারই জনমোহিনী নীতি ঘোষনা করলেও,প্রকৃতপক্ষে ব্যয় বরাদ্দের
বিষয়ে নীরব থেকেছে ।
আলোচনাসভার শুরুতে
অর্থনীতিবিদ গৌতম গুপ্ত কে ইউনিয়নের পক্ষ থেকে সম্বোর্ধনা জানান রথিন রায়,বিশ্বরূপ
ব্যানার্জী ও আর.পি.গাঙ্গুলী । আলোচনাসভার সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।
Saturday, 2 March 2019
রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগে বেতন-চুক্তির আলোচনা আবার শুরু ।
দুর্গাপুর,২রা মার্চ
: আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (
সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে অনুষ্ঠিত কনভেনশনে গতকাল দিল্লিতে অনুষ্ঠিত এন.জে.সি.এস-র সভায় আলোচনার অগ্রগতি সম্বন্ধে জানানো হয়। ২০১৭ সালের এপ্রিল মাসের থেকে প্রায় দুই বছর পর এই সভা অনুষ্ঠিত হল। সভায় সেইল-এর বিভিন্ন কারখানার বর্তমান অবস্থা, উৎপাদন-উৎপাদনশীলতা, আর্থিক অবস্থা প্রভৃতির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ইস্পাতের বাজার ইত্যাদি আলোচনায় হয়।দুর্গাপুরের এ.এস.পি, সালেমে, ভদ্রাবতীর ভি আই এস এল সংক্রান্ত বিষয়েও ইউনিয়নদের পক্ষ থেকে কারখানাগুলির বিলগ্নিকরণের সরকারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় এবং কারখানা পুনরুজ্জীবিত করার দাবি রাখা হয়।গত বেতন চুক্তির বকেয়া বিষয়গুলি দ্রুত লাগু করার দাবি জানানো হয়েছে। পেনশন, এইচ.আর.এ ইত্যাদির পাশাপাশি উদ্বৃত্ত জমি ও কোয়ার্টার্স বিষয়েও আলোচনা হয়। দ্রুত নতুন বেতন আলোচনা শুরু ও নিষ্পত্তি করতে হবে-এই দাবি জোড়ালো ভাবে জানানো হয়।
বক্তব্য রাখেন প্রদ্যোৎ মুখার্জি, বিশ্বরূপ ব্যানার্জী, অরুণ চৌধুরী ও ললিত মিশ্র ।
Friday, 1 March 2019
ইস্পাতনগরীর বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং ও অনায্যভাবে জল-বিদ্যুৎ এর মাসুল চাপানোর প্রতিবাদে নগর-প্রশাসনিক দফ্তরে বিক্ষোভ সমাবেশ।
দুর্গাপুর,১লা মার্চ
: আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (
সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ
বিক্ষোভ সমাবেশ হোল। দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী – ঠিকা-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী
ও বিভিন্ন সমবায়ের শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । দীর্ঘদিন ধরে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টার
লিজিং-লাইসেন্সিং এর দাবিতে লড়াই করছে । কিন্তু কর্তৃপক্ষ অনায্যভাবে ইস্পাতনগরী কে
কাল্পনিক কোর ও নন-কোর অঞ্চলে ভাগ করে শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বঞ্চনা করছে
। ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে গেলেও
,কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও, অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা
বঞ্চিত রয়ে গেছেন । অন্যদিকে এন.জে.সি.এস-এর চুক্তিভঙ্গ করে কর্তৃপক্ষ একতরফা ভাবে
বিদ্যুৎ-মাশুল বৃদ্ধি করেছে , এমন কি জলের ওপর মাশুল চাপিয়েছে । দু-বেলা জল সরবরাহ
বন্ধ করে দিয়েছে । অবিলম্বে বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং,অনায্য জল-বিদ্যুৎ এর মাসুল
প্রত্যাহার ও দু-বেলা জল সরবরাহ এর দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালিন ইউনয়ন এর এক প্রতিনিধিদল জি.এম.(টি.এ)-এর দফ্তরে
গিয়ে স্মারকলিপি জমা দেয় । ফিরে এসে প্রতিনিধিদলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী সমাবেশে জানান যে বাড়ী-জমি লিজিং-লাইসেন্সিং এর
বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের প্রতিশ্রুতি
দিয়েছে । আজকের সমাবেশে বক্তব্য রেখেছেন কাজল মজুমদার,প্রকাশতরু চক্রবর্তী,গুরুপ্রসাদ
ব্যানার্জী,অশোক চক্রবর্তী ( অবসরপ্রাপ্ত ) ও বিশ্বরূপ ব্যানার্জী। উপস্হিত ছিলেন রথিন
রায় ।
Subscribe to:
Posts (Atom)











