দুর্গাপুর,২৭শে মার্চ
: মাথার উপর বেসরকারিকরনের খাঁড়া ঝুলছে । মোদি সরকারের এই কুমতলবের বিরুদ্ধে চার বছর
ধরে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । এই পরিস্হিতে
ঘুরপথে শ্রমিকদের উপরে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ । ইতিমধ্যে কোপ
পড়েছে ঠিকা শ্রমিকদের উপর । বছরে প্রাপ্য ২৩টি ছুটি একতরফা ভাবে বাতিল করে,নিয়মবিরুদ্ধ
ভাবে ‘নো ওয়ার্ক,নো পে’ নীতি ফিরিয়ে আনা হয়েছে । ঠিকা শ্রমিকদের ৬টি ভি.ডি.এ বাবদ প্রাপ্য
টাকা দেওয়া হয় নি ।
কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেওয়া সত্বেও
কন্ডিশনিং বিভাগের ২৮ জন ঠিকা শ্রমিকের গত ৭৮ দিন ধরে বেতন বকেয়া আছে । স্হায়ী
শ্রমিকদের ক্যান্টিন অ্যালাউন্স দেওয়ার ব্যবস্হা করেনি কর্তৃপক্ষ । কোয়ার্টারের লিজিং-লাইসেন্সিং
নিয়ে ক্রমাগত টালবাহানা করা হচ্ছে । বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষ,ইউনিয়নদের সাথে আলোচনা
ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়ার ফলে কারখানার সুস্হ পরিবেশ বিষিয়ে যাচ্ছে বলে অভিযোগ
করেছেন ইউনিয়ন নেতৃবৃন্দ । এছাড়াও অন্যান্য বকেয়া দাবি এবং অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের
বেসরকারিকরনের বাতিল , দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের
দাবি জানিয়ে আজ সকালে কারখানার জিএম(ওয়ার্কস) ইনচার্জ এর দফ্তরের সামনে হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও অ্যালয়
স্টিল প্ল্যান্ট কন্ট্রাকটার্স এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর যৌথ আহ্বানে শ্রমিকরা
বিক্ষোভ জানান । বিক্ষোভ চলাকালিন দুই ইউনিয়ন এর যৌথ প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারকলিপি
কর্তৃপক্ষের কাছে জমা দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা ও নবেন্দু সরকার
।
Wednesday, 27 March 2019
Monday, 25 March 2019
এসএসসি উত্তীর্ণদের ঐতিহাসিক অনশন-অবস্হানের ২৬-তম দিনে সংহতি জানালেন ইস্পাত শ্রমিকরা ।
দুর্গাপুর,২৫শে মার্চ
: ঝড়-বৃষ্টি-রোদ-ঠাণ্ডা উপেক্ষা করে খোলা আকাশের নীচে কোলকাতার প্রেস ক্লাবের সামনে
গত ২৮শে ফেব্রু: থেকে এসএসসি উত্তীর্ণরা অনশন-অবস্হান করছেন নিয়োগপত্রের দাবিতে । গত
২০১৬ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ হবু শিক্ষক-শিক্ষিকা তাদের নিয়োগপত্র
দেবার ন্যায়সংগত দাবিতে বারে বারে রাজ্য সরকারের কাছে আবেদন জানালেও,নবান্নের টনক নড়ে
নি । তাই বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষিকারা অনশন-অবস্হান শুরু করেন । তারপর বাকী টুকু ইতিহাস
। পুলিশী হুংকার,শাসকদলের চোখ রাঙ্গানি,সরকারের প্রবল চাপের সামনে মূল্য গুনতে হয়েছে
লড়াকু হবু শিক্ষক-শিক্ষিকাদের । দুজনের গর্ভস্হ ভ্রুণ নষ্ট হয়েগেছে,শেষ খবর পাওয়া পর্যন্ত
শতাধিক অনশনকারী গুরুতর অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । তারা কেউ লড়াই ছেড়ে পালিয়ে
যান নি । আবার ফিরে এসে অনশনে বসেছেন । রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব জুড়ে সংগ্রামি
মানুষ আজ সেলাম জানাচ্ছেন বীর-বীরাঙ্গনা অনশন-অবস্হানরত হবু শিক্ষক-শিক্ষিকাদের যারা
ভয়ংকর নির্দয় স্বৈরাচারি তৃনমূল সরকারের রক্তচক্ষুর সামনে চোখে চোখ রেখে বলে দিয়েছেন
– কোন আত্মসমর্পন নয় । আজ বিকালে তাদের আন্দোলনের পাশে থেকে সংহতি জানালেন দুর্গাপুর
ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । বিশ্বরূপ ব্যানার্জীর নেতৃত্বে হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও ইউ.সি.ডব্লু.ইউ ( সি.আই.টি.ইউ ) এর এক প্রতিনিধিদল
অনশন-অবস্হানরত হবু শিক্ষক-শিক্ষিকাদের সাথে দেখা করে তাদের দাবির প্রতি পূর্ণ সংহতি
জ্ঞাপন করেন । তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্হলে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী।
তিনি সংহতি জানিয়ে অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত- দুর্গাপুর বাঁচানোর জন্য বিগত চার বছর ধরে চলা ঐতিহাসিক লড়াই এর উদাহারন টেনে বলেন
- আত্মসমর্পন নয়,লড়াই চলবে। এদিকে গতকালই হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ফ্যাক্স মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি
পাঠিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও হবু শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানের
দাবি জানানো হয়েছে ।
Sunday, 24 March 2019
এন.এস.পি.সি এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সম্মেলন ।
দুর্গাপুর,২৪শে মার্চ: আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে
অজিত মুখার্জী মঞ্চে অনুষ্ঠিত হল দুর্গাপুর
ইস্পাতের বিদ্যুৎ সরবরাহক সংস্হা এন.এস.পি.সি.এল
এর সি.আই.টি.ইউ অনুমোদিত শ্রমিক সংগঠন এন.এস.পি.সি এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সম্মেলন
। সম্মেলনে বক্তব্য রাখেন সারা ভারত বিদ্যুৎ কর্মী ফেডারেশন(ইইএফআই) এর সম্পাদক তরুন
ভরদ্বাজ ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী
। সম্মেলনে সম্পাদক,সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিনয় কুমার কোনার,দিপক ঘোষ
ও পালবিন্দার সিং ।
ইস্পাতনগরীতে বামফ্রন্ট প্রার্থীর প্রচার শুরু : তরুন-তরুনীদের মধ্যে ‘আভাস-দা’ কে ঘিরে উচ্ছাস ।
দুর্গাপুর,২৪শে মার্চ
: দ্রিম দ্রিম দ্রিম – ধামসা-মাদলের শব্দে ঘুম ভাঙ্গা আজকের সকালে সেইল সমবায় অঞ্চলের
মানুষজন দেখলেন রাস্তা জুড়ে লাল ঝান্ডার দীর্ঘ মিছিল এগিয়ে চলেছে । মিছিলের সামনে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর
লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম) এর তরুন প্রার্থী আভাস রায়চৌধুরী
সহ দুর্গাপুর(পূর্ব) এর এম.এল.এ সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ
ব্যান্যার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল যত এগিয়েছে ততই বড় হয়েছে । উচ্ছসিত মানুষজন
রাস্তার পাশে ভীড় করেন, এগিয়ে এসে প্রার্থীর কথা বলেন। বিশেষতঃ তরুন-তরুনীদের মধ্যে
উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন । সেইল সমবায় আবাসন অঞ্চলের কবিগুরু মোড় ( ২য় স্টপেজ) থেকে
চন্ডিদাস বাজার মোড় পর্যন্ত পদযাত্রার শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আভাস রায়চৌধুরী
ও সন্তোষ দেবরায় ।
সভার থেকে আসন্ন লোকসভা নির্বাচনে
দেশ বাঁচাতে,পঃ বঙ্গ বাঁচাতে ও তার সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট-দুর্গাপুর ইস্পাত ও
দুর্গাপুর বাঁচাতে বিজেপি-তৃণমূল কে চুড়ান্ত ভাবে পরাস্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম) এর তরুন প্রার্থী
আভাস রায়চৌধুরী কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় ।
Wednesday, 20 March 2019
কারখানায় সুরক্ষা ও শিল্প-নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।
দুর্গাপুর,২০শে মার্চ
: হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ দুর্গাপুর ইস্পাত
কারখানার ইডি(ওয়ার্কস) দফ্তরের সামনে কারখানায় সুরক্ষা ও শিল্প-নিরাপত্তার দাবিতে দুর্গাপুর
ইস্পাতের শ্রমিকরা বিক্ষোভ দেখান। গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে
একের পর এক দুর্ঘটনার বলি হয়ছেন শ্রমিক ও আধিকারিকরা । কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে
কর্মরত অবস্হায় মৃতদের মধ্যে চার টি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্হা করে নি
।
এই বছরে ইতিমধ্যে
দুর্ঘটনার বলি হয়েছেন ৩ জন । গত ১২ই মার্চ পথ দুর্ঘটনায় কারখানার অভ্যন্তরে মৃত্যু
হয় কর্মরত এক আধিকারিক ও এক শ্রমিকের । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)
এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে
দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে
অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও, কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । আজকের
সমাবেশে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই সেফটি
কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক
ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে
চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া
শ্রমিকদের অধিকার । ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি
কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের দাবি
জানান নেতৃবৃন্দ । সমাবেশ চলাকালিন ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের
কাছে স্মারক লিপি জমা দেন । সমাবেশে বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জী,প্রকাশতরু চক্রবর্তী,সুব্রত
ঘোষ ও বিশ্বরূপ ব্যানার্জী ।
Tuesday, 19 March 2019
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর বি-জোনে সুবিশাল মিছিল ।
দুর্গাপুর,১৯শে মার্চ
: দুর্গাপুর ইস্পাত ২ নির্বাচনী কমিটির ডাকে আজ বিকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে
বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর বি-জোনের
বিদ্যাসাগর এভিন্যু থেকে একটি সুবিশাল মিছিল বের হয় । মিছিলের থেকে অ্যালয় স্টিল বাঁচাতে-দুর্গাপুর
ইস্পাত বাঁচাতে- শিল্প রক্ষা করতে- দুর্গাপুর রক্ষা করতে আহ্বান জানানোর সাথে সাথে
দেশ বাঁচাতে,বাংলা বাঁচাতে বিজেপি-তৃণমূল কে পরাস্ত করে দেশে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা
করার লক্ষ্যে সিপিআইএম প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার করার আহ্বান জনানো হয় । মিছিলের নেতৃত্ব দেন সুবীর
সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী প্রমূখ । মিছিল বি-জোনের বিভিন্ন
রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় ।
Sunday, 17 March 2019
সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির অঞ্চল সম্মেলন থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান ।
দুর্গাপুর,১৭ই মার্চ
: আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত ২ সাংগঠনিক কমিটির ৮-ম সম্মেলন
অনুষ্ঠিত হল । সম্মেলন থেকে দুর্গাপুরের শিল্প ও শহর রক্ষার স্বার্থে বামফ্রন্টের ৩০-দফা
দাবির ভিত্তিতে আন্দোলনে অংশগ্রহন ও আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা
কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান
জানানো হয় । সম্মেলনে নতুন সম্পাদিকা ও সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুচিত্রা
দাস ও শেলি মন্ডল ।
Subscribe to:
Posts (Atom)











