Tuesday, 6 August 2019

রক্তে রাঙ্গা ৬ই আগষ্ট-ফিরে দেখা,এগিয়ে যাওয়ার অঙ্গীকার ।




দুর্গাপুর ,৬ই আগষ্ট : ইস্পাত নগরীর আষ্ঠেপৃষ্ঠে বাঁধা ৬ই আগষ্ঠ - নগরীর প্রথম শহীদ যুগল,কমরেড আব্দুল জব্বর ও কমরেড আশিস দাসগুপ্ত এর শহীদ দিবস । ১৯৬৬ - উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর । ৫ই আগষ্ট , ১৯৬৬ -  পুলিশ লেলিয়ে দিয়ে  কাপুরুষের  মতো আক্রমন চালানো হয়েছিল শান্তিপূর্ন  ভাবে আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের উপরে।পুলিশের লাঠির ঘায়ে মাথা চৌচির হয়ে যায়।মৃত্যু হয় তরুন কমরেড আব্দুল জব্বরের । পরের দিন , ৬ই আগষ্ট । ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে , শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল দুর্গাপুরের ইস্পাত শ্রমিক , মেহেনতী জনগন , গনতন্ত্রপ্রিয় মানুষ । ক্ষিপ্ত শাসকশ্রেনীর পুলিশ, সে দিন  ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করেছিল কমরেড আশিস দাসগুপ্তকে । তিনি ছিলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU )  যুগ্ম-সম্পাদক ও দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস কমিটিতে নির্বাচিত  অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত শ্রমিক  প্রতিনিধি । সারা বাংলা গর্জে উঠেছিল এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে । দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায় । স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের নয়া রাস্তার নাম হোল, আশিস-জব্বরের রক্তে ভেজা- দুর্গাপুর । না এই আত্মবলিদানের শেষ এখানেই শেষ নয় । ভারতের শাষকশ্রেনীর হিংস্র শ্রেনী আক্রমনের মুখোমুখি ব্যারিকেড বৃহত্তর  দুর্গাপুরের রক্তস্নাত ট্রেঞ্চে প্রান দিয়েছেন ৩৮ জন বামপন্হী। আজ আবার আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র ,মেহেনতি মানুষের অধিকার । আক্রান্ত  সাম্প্রদায়িক সম্প্রীতি,জাতীয় ঐক্য ও সংহতি। অন্য দিকে , দুর্গাপুর শিল্পাঞ্চলেরশিল্প-ধ্বংসেরনীতি নিয়েছে কেন্দ্র রাজ্য উভয় সরকার শিল্পাঞ্চলের প্রান-ভোমরা রাষ্ট্রায়ত্ব শিল্প অবলুপ্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা সহ ২৫ টি কারখানা বন্ধ হয়ে গেছে লক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছে। নতুন কোন শিল্প আসে নি ।মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টর জন্য মৃত্যু পরোয়ানা জারি করেছে। লোকের মুখে মুখে প্রশ্ন ঘুরছে,মোদি-দিদি- সৌজন্যে দুর্গাপুর কিদুর্দশাপুরহয়ে যাবে ?দুর্গাপুরের মানুষের দুর্দশার জন্য আজ তৃণমূল বিজেপি আজ আসামীর কাঠগড়ায় । আজ আবার ৬ই আগষ্ট , ডাক দিচ্ছ উত্তরাধিকারীদের,১৯৬৬-র অপরাজেয় দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ।
আজ সকালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরী সহ গোটা দুর্গাপুরে পালিত হয় দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিস-জব্বার সহ দুর্গাপুরের সব শহীদদের স্মরনে শহীদ দিবস সকালে বি.টি.রণদিভে  ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় অরুন চৌধুরী পরে আশিস মার্কেটের  মূল অনুষ্ঠানে আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন করেন রথিন রায় শহীদবেদীতে মাল্যদান করেন রথীন রায়,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী,অরুন চৌধুরী,আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই উপলক্ষ্যে আশিস-জব্বার ভবনের সামনে বৃক্ষ-রোপন কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ-রোপন করেন রথীন রায়,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । বিকালে,বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন উজ্জল গণ,সুরজিত ঘোষ ও নন্দলাল দাস । সভাপতিত্ব করেন আর.পি.গাঙ্গুলী ।সঞ্চালনা করেন স্বপন মজুমদার।






























Sunday, 4 August 2019

শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শেষ হল ।




দুর্গাপুর,৪ঠা আগষ্ট : আজ বিকালে ইস্পাতনগরীর লাল ময়দানে শেষ হল ২য় বর্ষের শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা । গত ৮ই জুলাই জ্যোতি বসুর জন্মদিনে এই প্রতিযোগিতার সূচনা হয় । দুর্গাপুরের সেরা ৮টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে । শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উদযাপন কমিটির পক্ষ থেকে সীমান্ত চ্যাটার্জী ও প্রফুল্ল মন্ডল জানিয়েছেন যে দুর্গাপুরের বিগত দিনের খেলোয়ার ও ক্রীড়া জগৎ এর সংগঠক সহ বর্তমান সময়ের খেলোয়ার-সংগঠকদের এই প্রতিযোগিতায় আসার জন্য কমিটির পক্ষ আমন্ত্রন জানান হয় । ইস্পাতনগরীর লাল ময়দানে এই প্রতিযোগিতায় প্রতিটি খেলায় সারা জাগানো দর্শক সমাগম ও প্রাক্তন খেলোয়ারদের নক্ষত্র সমাবেশ – দুর্গাপুরের অতীত দিনের খেলা ঘিরে উন্মাদনার দিন গুলির কথা মনে করিয়ে দেয় । আজকের ফাইন্যাল খেলার আগে এক প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানার প্রাক্তন ফুটবলাররা। অতীত দিনের বিখ্যাত স্ট্রাইকার সঞ্জয় মাঝি,স্বপন গুহ ও কাজল নাগরায় কে টুর্ণামেন্ট কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়।উপস্হিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়,দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথিন রায় ,বিপ্রেন্দু চক্রবর্তী,বিনয়েন্দ্রকিশর চক্রবর্তী ,বিশ্বরূপ ব্যানার্জী,সুবীর সেনগুপ্ত,সিআইএসএফ এর ডিআইজি শারদ কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, দুর্গাপুরের ক্রীড়া জগতের একাধিক আন্তর্জাতিক –জাতীয়-রাজ্য স্তরের প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ এবং অসংখ্য ক্রীড়ামোদী মানুষ ।
এ দিকে মোদি সরকারে বেসরকারিকরনের নীতির ফলে অ্যালয় স্টিল প্ল্যান্টের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার ভবিষ্যৎ সম্পর্কে আশংকার মেঘ জমতে শুরু করেছে । ফলে দুর্গাপুর জুড়ে ক্রীড়া জগতের মধ্যেও সেই আশংকার প্রতিফলন দেখা যাচ্ছে । তার কারন একদিকে এই দুই কারখানার ক্রীড়া কাঠামো জন্ম দিয়েছে বহু আন্তর্জাতিক –জাতীয়-রাজ্য স্তরের খেলোয়ার । তাদের জীবিকার সংস্হান করেছে । তাই বিচলিত খেলোয়াররা আজ ফাইন্যাল খেলার শুরু হওয়ার আগে তারা অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা- দুর্গাপুর বাঁচাতে শপথ গ্রহন করেন । শপথ বাক্য পাঠ করান অতীত দিনের বিখ্যাত ফুটবলার সুব্রত সিনহা ।
আজকের উত্তেজনাকর ফাইন্যাল ম্যাচে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ট্রাইব্রেকারে ৩-২ গোলে তানসেন এসি কে হারিয়ে দেয় । নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ২-২ ।

















Saturday, 3 August 2019

উন্নাও ধর্ষন-কান্ডে প্রতিবাদে ইস্পাতনগরীতে মহিলাদের প্রতিবাদ সভা ।



দুর্গাপুর,৩রা আগষ্ট :  উন্নাও ধর্ষন-কান্ড ও নির্যাতিতার উপর প্রানঘাতী হামলার  প্রতিবাদে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির  আহ্বানে আজ সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে মহিলারা এক প্রতিবাদ সভা করেন । বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী, সুচিত্রা দাস  ও শেলী মন্ডল ।



Wednesday, 31 July 2019

ইস্পাতনগরীতে পালিত হল মুন্সি প্রেমচাঁদের ১৩৯-তম জন্মবার্ষিকী ।




দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৩৯-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই মহান সাহিত্যিক কে স্মরণ করা হলো । মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । এই উপলক্ষ্যে সংস্হার পক্ষ থেকে মুন্সি প্রেমচাঁদের জীবন ও সাহিত্যকর্মের উপর হিন্দীতে প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় । স্কুল ও কলেজ পড়ুয়ারা  প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর ফাইন আর্টস ক্লাবের প্রেক্ষাগৃহে এই উপলক্ষ্যে আয়োজিত সভায় মুন্সি প্রেমচাঁদের জীবন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন ডঃ সুনীল কুমার ‘সুমন’,ডঃ শশী কুমার শর্মা প্রমূখ । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মুন্সি প্রেমচাঁদের সাহিত্যে শ্রমিক-কৃষকের প্রতি শোষন-বঞ্চনা,নারীদের প্রতি অবিচার,দলিতদের উপর অত্যাচার,সাম্প্রদায়িকতার মতো ভারতের জ্বলন্ত সমস্যাগুলি ফুটে উঠেছে । ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর লেখনী ঝলসে ওঠে । ১৯৩৬ সালে লক্ষ্নৌতে তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক-শিল্পীদের সম্মেলনে সভাপতিত্ব করেন ।
সভায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মহেশ প্রসাদ ‘লিমকা’ । সভাপতিত্ব করেন  সুভাষচন্দ্র মিশ্র । সভা চলাকালিন প্রতিযোগিতায় সফল ও অংশগ্রহনকারিদের হাতে পুরস্কার ও সাম্মানিক তুলে দেওয়া হয় ।










Thursday, 25 July 2019

অ্যালয় স্টিলের বিক্রির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল।




দুর্গাপুর,২৫শে জুলাই:আজ বিকালে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে অ্যালয় স্টিলের বিক্রির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীর এ-জোন,বি-জোন ও সেইল আবাসন অঞ্চলে তিনটি পৃথক মিছিল হয়।মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন আভাস রায়চৌধুরী,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ,স্বপন ঘোষ প্রমূখ।