দুর্গাপুর,৯ই সেপ্টেঃ
: আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র ডাকে দুর্গাপুর পৌর নিগমের ৮
নং ওয়ার্ডে মিছিল হয় ।
তৃণমূল পরিচালিত দুর্গাপুর পৌরসভার
দূর্নীতি ও অকর্মন্যতায় জেরবার সাধারন মানুষ । এর বিরুদ্ধে আগামী ১৬ই সেপ্টেঃ ১নং বোরো
অফিস অভিযান সফল করার জন্য মিছিল থেকে আহ্বান জানানো হয়। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি
সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের নীতির ফলে বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল কে বাঁচানোর
জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরন রোখা, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত আধুনিকিকরন ও
সম্প্রসারন,ডিপিএল তুলে দেওয়ার চক্রান্ত রোধ,ডিএল এর বেসরকারীকরন রোখা,বন্ধ রাষ্ট্রায়ত্ব
ও বেসরকারী কারখানা খোলা , ডিএসপির কোয়ার্টার ও জমির লিজিং-লাইসেন্সিং,কাটমানি বন্ধ
ও ফেরত,সারদা-নারদা কেলেংকারিতে ক্ষতিগ্রস্হদের টাকা ফেরত ও দোষীদের শাস্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ,কাশ্মীরে ৩৭০
ধারা বাতিল প্রত্যাহার,মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের
ডাক দেওয়া হয় এবং এই সব দাবিতে আগামী ২৩শে সেপ্টেঃ ডিএমসি-র সামনে মহঃ সেলিমের জনসভা
সফল করার আহ্বান জানান । মিছিলে নেতৃত্ব দেন,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য, সুবীর
সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
Monday, 9 September 2019
Sunday, 8 September 2019
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও পৌরসভার অকর্মণ্যতা,দূর্নীতির বিরুদ্ধে বোরো অফিস অভিযানের ডাক দিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।
দুর্গাপুর,৮ই সেপ্টেঃ
: আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির
ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন জেসি বোস –ভাবা রোড বস্তি অঞ্চলে মিছিল হয় । মিছিল থেকে কেন্দ্রের
বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের নীতির ফলে বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল কে বাঁচানোর
জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরন রোখা, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত আধুনিকিকরন ও
সম্প্রসারন,ডিপিএল তুলে দেওয়ার চক্রান্ত রোধ,ডিএল এর বেসরকারীকরন রোখা,বন্ধ রাষ্ট্রায়ত্ব
ও বেসরকারী কারখানা খোলা , ডিএসপির কোয়ার্টার ও জমির লিজিং-লাইসেন্সিং,কাটমানি বন্ধ
ও ফেরত,সারদা-নারদা কেলেংকারিতে ক্ষতিগ্রস্হদের টাকা ফেরত ও দোষীদের শাস্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ,কাশ্মীরে ৩৭০
ধারা বাতিল প্রত্যাহার,মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের
ডাক দেওয়া হয় এবং এই সব দাবিতে আগামী ২৩শে সেপ্টেঃ ডিএমসি-র সামনে মহঃ সেলিমের জনসভা
সফল করার আহ্বান জানান ।অন্যদিকে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পৌরসভার দূর্নীতি ও অকর্মন্যতায়
জেরবার সাধারন মানুষ । এর বিরুদ্ধে আগামী ১৬ই সেপ্টেঃ বোরো অফিস অভিযান সফল করার জন্য
মিছিল থেকে আহ্বান জানানো হয় ।
মিছিলের সামনে থেকে
নেতৃত্ব দেন,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি, আল্পনা চৌধুরী প্রমূখ
।
Thursday, 5 September 2019
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র গন আন্দোলনের ডাক দিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।
দুর্গাপুর,৫ই সেপ্টেঃ
: আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির
ডাকে সেইল আবাসন অঞ্চলে মিছিল হয় । মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল
সরকারের নীতির ফলে বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল কে বাঁচানোর জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট
বেসরকারীকরন রোখা,
অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর
ইস্পাত আধুনিকিকরন ও সম্প্রসারন,ডিপিএল তুলে দেওয়ার চক্রান্ত রোধ,ডিএল এর বেসরকারীকরন
রোখা,বন্ধ রাষ্ট্রায়ত্ব ও বেসরকারী কারখানা খোলা , ডিএসপির কোয়ার্টার ও জমির লিজিং-লাইসেন্সিং,কাটমানি
বন্ধ ও ফেরত,সারদা-নারদা কেলেংকারিতে ক্ষতিগ্রস্হদের টাকা ফেরত ও দোষীদের শাস্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ,কাশ্মীরে ৩৭০
ধারা বাতিল প্রত্যাহার,মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের
ডাক দেওয়া হয় এবং এই সব দাবিতে আগামী ২৩শে সেপ্টেঃ ডিএমসি-র সামনে মহঃ সেলিমের জনসভা
সফল করার আহ্বান জানান । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন স্বপন ব্যানার্জি,দিপক ঘোষ,আল্পনা
চৌধুরী প্রমূখ ।
Wednesday, 4 September 2019
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তুমুল গণ প্রতিরোধের ডাক দিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।
দুর্গাপুর,৪ঠা সেপ্টেঃ
: আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির
ডাকে ১০নং ওয়ার্ডে শিবাজী রোড থেকে দয়ানন্দ
রোড পর্যন্ত মিছিল হয় । মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের
নীতির ফলে বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল কে বাঁচানোর জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরন
রোখা, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত আধুনিকিকরন ও
সম্প্রসারন,ডিপিএল তুলে দেওয়ার চক্রান্ত রোধ,ডিএল এর বেসরকারীকরন রোখা,বন্ধ রাষ্ট্রায়ত্ব
ও বেসরকারী কারখানা খোলা , ডিএসপির কোয়ার্টার ও জমির লিজিং-লাইসেন্সিং,কাটমানি বন্ধ
ও ফেরত,সারদা-নারদা কেলেংকারিতে ক্ষতিগ্রস্হদের টাকা ফেরত ও দোষীদের শাস্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ,কাশ্মীরে ৩৭০
ধারা বাতিল প্রত্যাহার,মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের
ডাক দেওয়া হয় । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর
সেনগুপ্ত,কাজল চ্যাটার্জী প্রমূখ ।
Tuesday, 3 September 2019
অবিলম্বে বাৎসরিক বোনাস দেওয়ার দাবীতে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।
দুর্গাপুর,৩রা আগস্ট
: শারদোৎসবের আগে বাৎসরিক বোনাসের অবিলম্বে
ফয়সালা ও দেওয়ার দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর ডাকে
আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস ) এর দফ্তরে দলে দলে শ্রমিক জড়ো হয়ে
বিক্ষোভ সমাবেশে যোগ দেন । নেতৃবৃন্দ বলেন যে বারো মাস কাজ করে তেরো মাসের বেতন - শ্রমিকের অর্জিত অধিকার। উৎসবের মরশুম আসন্ন। রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্পই কেবল নয়, গোটা দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। শ্রমিকরা কারখানা বাঁচানোর লড়াই করছে বলেই অর্জিত অধিকার রক্ষার লড়াইও সমান গুরুত্বের সাথে করছে। শ্রম আইন বদলের নাম করে সরকার আসলে শ্রমিকদের জোটবদ্ধ হওয়ার অধিকার কেড়ে নিয়ে বহুজাতিক পুঁজিপতিদের লুঠের রাস্তা সুগম করতে চাইছে। তাই প্রতিটি ইঞ্চিতে লড়াই গড়ে তুলতে হবে।সমাবেশ চলার সময়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন অরুণ চৌধুরী, প্রকাশতরু চক্রবর্তী, ললিত মিশ্র ও কবিরঞ্জন দাশগুপ্ত।
Monday, 2 September 2019
তীব্র শ্রমিক আন্দোলনের সামনে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হল ।
দুর্গাপুর,২রা সেপ্টেঃ
: গত ১লা জুন থেকে দুর্গাপুর ইস্পাতে কর্তৃপক্ষ
একতরফা ভাবে বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরার কথা ঘোষনা করলেও বর্তমান সাইবার ক্রাইমের
যুগে বায়োমেট্রিক তথ্যের সুরক্ষা-সংক্রান্ত নায্য প্রশ্ন তুলে অধিকাংশ শ্রমিক-কর্মচারীরা
বায়োমেট্রিক হাজিরা দেন নি । সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষের এই
পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্হান নিয়েছে এবং বায়োমেট্রিক হাজিরা বয়কটের ডাক দিয়েছে ।
শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ভাঙ্গার জন্য চলতি মাসের বেতন থেকে তিন জন শ্রমিক কে বেতন
না দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ কে চরম
হুঁশিয়ারী দিলে পরিস্হিতি ঘোরালো হয়ে ওঠে ।গতকাল সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ জরুরী বৈঠকে মিলিত হয়ে সর্বাত্মক আন্দোলনের ডাক
দিলে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক-কর্মচারীরা । ইডি
( ওয়ার্কর্স ),টি.এ.বিল্ডিং ও মেইন হাসপাতালে বিক্ষোভ প্রদর্শনের পরে দলে দলে শ্রমিক-কর্মচারীরা
দুপুরে প্রশাসনিক ভবনে ইডি(পি অ্যান্ড এ) দফ্তরের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন ।
আই.এন.টি.ইউ.সিও এই বিক্ষোভে যোগ দেয় । চাপের মুখে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ নেতৃবৃন্দের
সাথে বৈঠকে জানান যে শ্রমিকদের বেতন কাটা হবে না । এই কথা জানিয়ে হিন্দুস্হান স্টিল
এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে বায়োমেট্রিক
হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের একতরফা আদেশ শ্রমিক-কর্মচারীরার কোন ভাবেই
মেনে নেবেন না । তিনি প্রশ্ন তোলেন যে শ্রমিকদের দীর্ঘদিনের দাবিগুলি বিষয়ে কর্তৃপক্ষ
নীরব অথচ হটাৎ করে কে বা কাদের নির্দেশে কর্তৃপক্ষ একতরফা বায়ো-মেট্রিক’ হাজিরা লাগু
করতে তৎপর হয়েছে? কারখানার শৃংখলা রক্ষা অথবা সুষ্ঠ হাজিরা ব্যবস্হা বজায় রাখতে ইউনিয়ন
গুলি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়েছে । এর প্রত্যক্ষ ফল হোল লোকসানে চলা সেইল ও দুর্গাপুর
ইস্পাতে মুনাফা । কর্তৃপক্ষ একতরফা ‘বায়ো-মেট্রিক’
হাজিরা লাগু করতে চাইলেও,আইনে সেই সুযোগ নেই । শুধু তাই নয়, কর্তৃপক্ষ ‘বায়ো-মেট্রিক’তথ্যের
সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও অপারগ বলে জানিয়েছে । এর ফলে শ্রমিক-কর্মচারীদের ‘বায়ো-মেট্রিক’
তথ্য নয়-ছয় হওয়ার বাস্তব আশংকা দেখা দিয়েছে । অবিলম্বে ‘বায়ো-মেট্রিক’
হাজিরার নির্দেশ বাতিল করে কারখানার উৎপাদনের আরও শ্রীবৃদ্ধির স্বার্থে ইউনিয়ন গুলির
সাথে কর্তৃপক্ষের সদর্থক আলোচনায় বসা উচিত বলে তিনি অভিমত প্রকাশ করেন ।
Sunday, 1 September 2019
যুদ্ধ ও সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি মিছিলে উত্তাল হয়ে উঠল ইস্পাতনগরী।
দুর্গাপুর , ১লা সেপ্টেঃ
: ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটির ডাকে ইস্পাত
নগরী কল্লোলিত হল মিছিলে ।ইস্পাত নগরী আশিস মার্কেট থেকে বিকালে যুদ্ধ বিরোধী সাম্রাজ্যবাদ
বিরোধী মহমিছিলে শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা
ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য এবং দেশ জুড়ে যুদ্ধের
জিগীর ও পারমানবিক যুদ্ধের হুংকার দেওয়ার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন
মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে শান্তির
স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার আহ্বান জানিয়ে
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়। উপস্হিত ছিলেন
গণআন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী
প্রমূখ। সুদৃশ্য ট্যাবলো - ফেস্টুন - ব্যানারে সুসজ্জিত মহামিছিলে প্রান্তভাগে ছিল শিশু আর মহিলারা , যুদ্ধের
বলি তারাই তো হয় সবচেয়ে বেশী ! ছিলেন বৃদ্ধ-আবাল বনিতা , শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত
- ছাত্র-যুব-ব্যবসায়ী । বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান-আবৃতির ঐক্যতানে মুখর মিছিলে
সামিল ছিলেন বামপন্হী দল ও গণসংঠনগুলির নেতৃত্ব-কর্মীবৃন্দ । মিছিল যত এগিয়েছে ,তত বেশী মানুষ মিছিলে যোগ দিয়েছেন।মিছিল
শেষে নিউটন ময়দানে,মিছিলে অংশগ্রহনকারীদের
শপথ বাক্য পাঠ করান সন্তোষ দেবরায়। মিছিলে অংশগ্রহনকারীদের প্রতি অভিনন্দন জানিয়ে বক্তব্য
রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।
Subscribe to:
Posts (Atom)















