দুর্গাপুর,৯ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর এ’জোনে পাঁচমাথা মোড় সংলগ্ন পাবলিক হেলথ-স্হিত
পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দফ্তরে এক মহতী রক্তদান শিবিরে প্রতিবন্ধী ও মহিলা
সহ ৩৩ জন রক্তদান করেন । এই উপলক্ষ্যে উপস্হিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি
গাঙ্গুলি,প্রাক্তন সাংসদ সুনীল খান,অর্ধেন্দু দাক্ষি,ডঃ দিবাকর রায়,সুদেব রায় প্রমুখ
। এই উপলক্ষ্যে পালিত হয় বৃক্ষ রোপন ও সাংস্কৃতিক কর্মসূচী । প্রতিবন্ধী শিশু শিল্পীরা
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । বক্তব্য রাখতে গিয়ে উদ্যোগক্তাদের ধন্যবাদ
জানিয়ে কান্তি গাঙ্গুলি বলেন যে দেশে বর্তমানে প্রতিবন্ধীদের সংখ্যা প্রায় ১২ কোটি
। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আইনি অধিকার অপ্রতুল । আবার আইন লাগু করার জন্য গড়িমসি
চলছে । তিনি এই বিষয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবারবর্গ কে আরও সচেতন হওয়ার সাথে সাথে
সমাজের সচেতন,অগ্রসর অংশের মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।
Monday, 9 December 2019
Friday, 6 December 2019
ইস্পাতনগরীতে বাম-কংগ্রেসের ঐক্য-সম্প্রীতি-সৌভাতৃত্বের মিছিলে জনজোয়ার ।
দুর্গাপুর,৬ই ডিসেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে বাম-কংগ্রেসের ডাকে ঐক্য-সম্প্রীতি-সৌভাতৃত্বের
মিছিল অভূতপূর্ব সারা ফেলল । শয়ে শয়ে মানুষ মিছিলে যোগদান করে আওয়াজ তোলেন, বাবরি মসজিদ
ধ্বংসকারীদের অবিলম্বে শাস্তি দিতে হবে,নয়া নাগরিকত্ব বিল ও এনআরসি মানছি না,মন্দির-মসজিদ
নয় সরকার কে কর্মসংস্হানের উপর নজর দিতে হবে,সমস্ত ধরনের সাম্প্রদায়িকতা ধ্বংস হোক,-
ইত্যাদি । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ),ভারতের জাতীয় কংগ্রেস,ভারতের কমিউনিস্ট
পার্টি ও সারা ভারত ফরোয়ার্ড ব্লকের ডাকে নেতাজী ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ডেভিড
হেয়ার মোড় পর্যন্ত যায় । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সন্তোষ দেবরায়,নির্মল
ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,জীবন রায়,দেবেশ চক্রবর্তী,রবীন গাঙ্গুলী,রাজেশ
পাসোয়ান প্রমুখ ।
সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে পঃবঃ গনতান্ত্রিক লেখক সংঘের ইস্পাত শাখার (দুর্গাপুর
) পক্ষ থেকে ,” সভার মত : সুপ্রীমকোর্টের অযোধ্যা রায় ভারতের ধর্মনিরেপেক্ষ চরিত্র
অক্ষুন্ন রেখেছে “- শীর্ষক বিতর্ক সভার আয়োজন করা হয়।
এদিকে আজ সকালে প্রতি বছরের মত এবারও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর
ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকের দিনটি কে সম্প্রীতি দিবস হিসাবে উদযাপিত করে রক্তদান শিবিরের
আয়োজন করা হয় । চন্ডিদাস সেক্টার অফিসে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৩১ জন যুবক-যুবতী
রক্তদান করেন ।
Wednesday, 4 December 2019
দেশ জুড়ে ধর্ষন ও মহিলাদের প্রতি ক্রমবর্ধমান হিংসা-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে ইস্পাতনগরীতে মহিলাদের মোমবাতি মিছিল ।
দুর্গাপুর,৪ঠা ডিসেঃ : গোটা দেশের সাথে রাজ্যেও বেড়ে চলেছে ধর্ষন সহ মহিলাদের বিরুদ্ধে
অপরাধ প্রবণতা । সাম্প্রতিক তেলেঙ্গনায় তরুনী পশু চিকিৎসক কে গণধর্ষনের পর পুড়িয়ে মারা
থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়ায় কিশোরীর গণধর্ষন মহিলাদের প্রতি ক্রমবর্ধমান হিংসা-অত্যাচারের
জ্বলন্ত উদাহরন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ব্যর্থতা
কে ধিক্কার জানিয়ে আজ সন্ধ্যায় সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত
২ আঞ্চলিক কমিটির ডাকে অসংখ্য মহিলা মোমবাতি মিছিলে সামিল হয়ে অবিলম্বে মহিলাদের বিরুদ্ধে
অপরাধ প্রবণতা বন্ধের দাবি জানান ।বি-জোন হেলথ সেন্টার থেকে চন্ডিদাস বাজার রোটারি পর্যন্ত
এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন আল্পনা চৌধুরী,সুচিত্রা
দাস,শেলী মন্ডল প্রমুখ ।
Subscribe to:
Posts (Atom)






