Thursday, 19 December 2019

নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় ইস্পাতনগরী বিক্ষোভে উত্তাল।




দুর্গাপুর,১৯শে ডিসেঃ : আজ সারা দেশে ও রাজ্যে ১৭টি বাম ও সহযোগী দলসমূহের আহ্বানে ইস্পাতনগরীও দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করা এবং ধর্মীয় বিভাজনের লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিক্ষোভে উত্তাল হল। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় আশিস মার্কেট,চন্ডিদাস বাজার ও কবিগুরু মোড়ে ( দ্বিতীয় ) তিনটি পৃথক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিটি সভায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি পোড়ানো হয় । আশিস মার্কেটের সভা শেষ হলে এক বিশাল বাইক মিছিল বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজার ও পড়ে কবিগুরু মোড়ে ( দ্বিতীয় ) যায় । উপস্হিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
 এদিকে আজ সকালে,সি.আই.টি.ইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে ইস্পাত শ্রমিকরা দলে দলে জড়ো হয়ে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিক্ষোভে দেখান । পরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি পোড়ানো হয় ।




























Wednesday, 18 December 2019

দেশ বাঁচাতে ৮ই জানুঃ প্রতিবাদে স্তব্দ্ধ হবে সারা দেশ : দিপক দাসগুপ্ত




দুর্গাপুর,১৮ই জানুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সি.আই.টি.আই এর সর্বভারতীয় নেতা দিপক দাসগুপ্ত । তিনি বলেন যে দেশের অর্থনীতি কে উদারনীতির করালগ্রাসের হাত থেকে বাঁচাতে ১৯৯১ সাল থেকে ১৮ ধর্মঘট হয়েছে । ২০১১ সালের পর থেকে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ধর্মঘটের অধিকার কেড়ে নিতে সব ধরনের চেষ্টা চালয়েও ব্যর্থ হয়েছে । এবারেও সফল হবে না ।কর্পোরেট-বন্ধু  মোদি সরকার উদারনীতির ব্যপক প্রয়োগ করে দেশের অর্থনীতি কে গভীর মন্দার দিকে ঠেলে দিয়ে শ্রমিক সহ খেটেখাওয়া-মধ্যবিত্ত মানুষ কে চরম সংকটে ফেলছে শুধু তাই নয় রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ স্তব্দ্ধ করতে এনআরসি,নাগরিকতা সংশোধনী আইন প্রভৃতির মত বিভাজন নীতি গ্রহন করে দেশ কে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে । এই ভয়াবহ নীতর বিরুদ্ধে আগামী ৮ই জানুঃ কেবলমাত্র শ্রমিক বা ট্রেড ইউনিয়ন নয় দেশের নাগরিকরা সাধারন ধর্মঘটে অংশগ্রহন করবেন । তিনি দুর্গাপুরের সংগ্রামী ঐতিহ্য কে স্মরণ করে আগামী ৮ই জানুঃ সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানান ।
    এর আগে চিত্তরঞ্জন থেকে রাজভবন পর্যন্ত লং মার্চে দুর্গাপুর থেকে অংশগ্রহনকারী ২১ জন পদযাত্রী কে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানান হয় । পদযাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দেন দিপক দাসগুপ্ত,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি, সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জি প্রমূখ ।পদযাত্রীদের পক্ষ থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন অনিতা সরকার ও হৃদয় পাল ।  গণসংঙ্গীত পরিবেশন করে লহরী শিল্পী গোষ্ঠি । সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । সঞ্চালনা করেন স্বপন মজুমদার ।
































Tuesday, 17 December 2019

৮ই জানুয়ারী সারা ভারত ধর্মঘটে সামিল হবেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা : অ্যালয় স্টিল প্ল্যান্টে ধর্মঘটের নোটিশ ।



দুর্গাপুর,১৭ই ডিসেঃ : ৮ই জানুয়ারী সারা ভারত ধর্মঘট কে সর্বাত্মক করার প্রস্তুতি নিচ্ছেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা । শুরু হয়েছে নিবিড় প্রচার । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক জমায়েত এর পর কর্তৃপক্ষের কাছে যৌথ ভাবে ধর্মঘটের নোটিশ জমা দেয় সি.আই.টি.ইউ-ভূক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও এএসপিসিইইউ । জমায়েতে বক্তব্য রাখেন বিজয় সাহা ও মলয় ভট্টাচার্য ।
অন্যদিকে, আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে দলে দলে শ্রমিক জড়ো হয়ে অবিলম্বে বেতন-চুক্তি ও বকেয়া ফয়সালা,বাড়ী-জমি লিজ-লাইসেন্স সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তী ও প্রদ্যুত মুখার্জি ।











Saturday, 14 December 2019

ইস্পাতনগরীতে ছবি প্রদর্শনী-প্রতিযোগিতা-আলোচনা সভা অনুষ্ঠিত হল।



দুর্গাপুর,১৪ই ডিসেঃ : পঃবঃ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ ইস্পাত শাখা, দুর্গাপুর ১৩ ও ১৪ ডিসেম্বর বি টি রনদিভে হলে ফটোগ্ৰাফির প্রদর্শনী ও মোবাইল ফটোগ্ৰাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ড: আশীষ চ‍্যাটার্জী। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বে র বিধায়ক মাননীয় সন্তোষ দেবরায় ,গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম সম্পাদক শ্রী সীমান্ত তরফদার সহ বহু বিশিষ্ট মানুষ।
  আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে, “জীবনে জীবন সৃষ্টি করার নাম‌ই শিল্প”- শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন কল্লোলশ্রী মজুমদার । এর আগে বিতর্ক,প্রবন্ধ ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহনকারীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয় ।