দুর্গাপুর,১৬ই ফেব্রুঃ : আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর
কমিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাঁচ মাথা মোড় সংলগ্ন সংগঠনের দফ্তরের
মাঠে । বিশেষ ভাবে সক্ষমদের এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ জন অংশ গ্রহন করেন । বিজয়ীদের
হাতে পুরস্কার তুলে দেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেব রায়,সুদেব রায়,মহাদেব
পাল,নিমাই ঘোষ,গৌতম ঘোষ,অলোক বারুই প্রমূখ । এছাড়াও ক্যারাটে প্রদর্শনী ও বনভোজন অনুষ্ঠিত
হয় ।
Sunday, 16 February 2020
বিভাজনের রাজনীতি রোখার ডাক দিয়ে সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে ইস্পাতনগরীতে সভা ।
দুর্গাপুর,১৬ই ফেব্রু : আজ বিকালে ইস্পাতনগরীর তিলক ময়দানে সিএএ-এনআরসি-এনপিআর
বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হল । দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে
এই সভার আয়োজন করা হয় । প্রধান বক্তা প্রণব চট্টোপাধ্যায় বলেন যে এই বিভাজনের নীতি যদি গোড়াতেই না রোখা যায় তাহলে তা কেবল হিন্দু মুসলমানেই থেমে থাকবে না। এর পর বাঙালি - বিহারি - মারাঠী - ওড়িয়া - পাঞ্জাবী - গুজরাটি পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেবে।পাহাড়ের মানুষ সমতলের, সমতল উপকূলের বিরুদ্ধে লড়বে।আন্তর্জাতিক স্তরে ভারত ধিক্কৃত হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে।তাই এদের বিরুদ্ধে লড়াই কেবল রাজনৈতিক, অর্থনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকতে পারে না। এ লড়াইকে এক ব্যাপক সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে আর তা করতে হবে মতাদর্শে বলীয়ান হয়ে।আজ গোটা দেশে প্রতিবাদ হচ্ছে। ছাত্র-যুবরা অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে। শ্রমজীবী মানুষের শহর দুর্গাপুরের কাছে প্রত্যাশা অনেক।এ ছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ।
সভা শেষে গতকাল বিধানসভায় সিপিআইএম বিধায়ক
জাহানারা বেগমের বিরুদ্ধে তৃণমূলের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এক
বিশাল মিছিল তিলক ময়দান থেকে চন্ডিদাস বাজারে যায় ।
Thursday, 13 February 2020
সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।
দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ দুপুরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ
) এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে বিক্ষোভ
সমাবেশে যোগ দিয়ে অবিলম্বে সেন্ট্রালাইজড পে-রোল সিস্টেম ( সি.পি.আর.এস ) চালুর চেষ্টা
বাতিল,অবিলম্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত সমস্ত ধরনের ইস্পাত শ্রমিক-আধিকারিক সহ সহযোগি
সংস্হার সমস্ত কর্মচারি-আধিকারিকদের বাড়ি-জমি লিজ-লাইসেন্সের প্রদান এবং ইস্পাতনগরীর
জল-সংকটের মোকাবিলায় দামোদর নদ ও তার ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির দাবিতে
ইডি( পি অ্যান্ড ) এর দফ্তরে স্মারক লিপি জমা দেন। জমায়েতে বক্তব্য রাখেন রঞ্জিত গুহঠাকুরতা,প্রকাশতরু
চক্রবর্তি,স্বপন মজুমদার,প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি । বক্তারা সি.পি.আর.এস
চালু করার জন্য কর্তৃপক্ষের চেষ্টার তীব্র বিরোধিতা করেন । তাঁরা অভিযোগ করেন যে কর্তৃপক্ষ
একতরফা ভাবে সি.পি.আর.এস চালু করে অনলাইনের মারফত করার নামে শ্রমিকদের বেতন-ছুটি-পিএফ
সহ বিভিন্ন কাজ ভিলাই ইস্পাত কারখানায় স্হানান্তরিত করতে চাইছে । এর মাধ্যমে কর্তৃপক্ষ
পিছনের দরজা দিয়ে বায়োমেট্রিক হাজিরা লাগু করতে চাইছে যার বিরুদ্ধে ইউনিয়নের ডাকে শয়ে শয়ে শ্রমিক-কর্মচারি বিগত সাত মাস ধরে বায়োমেট্রিক
হাজিরা না দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন । অন্য দিকে এই ব্যবস্হা চালু হলে শ্রমিকরা বেতন-ছুটি-পিএফ
সহ বিভিন্ন কাজে হয়রানির শিকার হবেন তাই নয়,উপযুক্ত সংখ্যায় শ্রমিক না থাকলেও কারখানার
উৎপাদনের বজায় রাখার জন্য শ্রমিক-আধকারিকদের পারস্পরিক সহযোগিতার পরিবেশ বিঘ্নিত হবে
। তাই সি.পি.আর.এস চালুর চেষ্টা অবিলম্বে বাতিল
করতেই হবে । বাড়ি-জমি লিজ-লাইসেন্সের প্রদান এবং ইস্পাতনগরীর জল-সংকটের মোকাবিলায় দামোদর
নদ ও ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য বক্তারা জোড়ালো বক্তব্য রেখে বলেন
যে ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়ে দাবি জানালেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে
না । অবিলম্বে দাবি না মানলে বক্তারা ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষ কে তীব্র আন্দোলনের
হুঁশিয়ারি জানিয়ে অন্যান্য ইউনিয়নদের এই বিষয় গুলিতে যৌথ আন্দোলন গড়ে তোলার আবেদন জানান
।
Wednesday, 12 February 2020
ইস্পাতনগরী-তে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষের জনসভায় জনপ্লাবন ।
দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজার মোড়ে এসএফআই-ডিওয়াইএফআই
এর উদ্যোগে সংবিধানের ধর্মনিরপেক্ষতা-গনতন্ত্র রক্ষা ও সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী সভায়
মূল বক্তা ছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ । উদ্যোক্তারা মিছিলের আয়োজন
করলেও মমতা ব্যানর্জীর মিছিলের অজুহাতে পুলিশের অনুমতি না মেলায় সেই মিছিল বাতিল করতে
হয় ।
মাথায় আঘাতের চিহ্ন এখন স্পষ্ট । তিনি
যখন বলতে উঠলেন উচ্ছ্বাস ছড়িয়ে পরে সভা এবং সভার বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য পথচারী-দোকানদার
সহ অপেক্ষমান জনতার মধ্যে । ঋজু বক্তব্যে ঐশি ঘোষ সরাসরি মোদি সরকারের ছাত্র-বিরোধী
অবস্হান তুলে ধরে ক্রমান্বয়ে শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমনো ও বেকারত্ব বৃদ্ধির
অভিযোগ তোলেন । তিনি বলেন যে কর্মসংস্হান বৃদ্ধি হার স্বাধীনতার পরে সবচেয়ে কম অথচ
বিজেপি সরকার দেশের সম্পদ,রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কর্পোরেট দের হাতে তুলে দিয়ে দেশের
তরুন-তরুনীদের কাজ পাওয়ার অধিকার কেড়ে নিতে
চাইছে । এর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন কে মোদি-শাহ ‘টুকরে টুকরে গ্যাঙ্গ’ বা ‘দেশদ্রোহী’
বলে আখ্যা দিচ্ছেন ।দেশের সংকটাপন্ন অর্থনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ধামাচাপা দিতে
আরএসএস-বিজেপি-এবিভিপি একদিকে ধর্মীয় বিভাজন ও সেই লক্ষ্যে সিএএ-এনআরসি-এনপিআর এর প্রয়োগের
চেষ্টা অন্যদিকে হিংস্র শারীরিক আক্রমনের রাস্তা নিচ্ছে । এর বিরুদ্ধে দিল্লির নির্বাচনের
ফলাফল কে তিনি ‘চপেটাঘাত’ বলে উল্ল্যেখ করেন । অন্যদিকে রাজ্যের মমতা ব্যানার্জী সরকার
কে তুলোধনা করে বলেন গনতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমন চালিয়ে দিতে আরএসএস-বিজেপি-এবিভিপি
কে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস । তিনি উভয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে
তোলার আহ্বান জানন ।
এর আগে বক্তব্য রাখতে দুর্গাপুর ( পূর্ব
) এর বিধায়ক সন্তোষ দেবরায় তীব্র কটাক্ষ করে বলেন যে রাজ্য সরকারী সংস্হা দুর্গাপর
কেমিক্যালসের শ্রমিকরা বেতন পাচ্ছেন না । রাজ্যের
মুখ্যমন্ত্রী-র সফর ঘিরে দুর্গাপুরে ‘কার্ফু’-র মত অবস্হা সৃষ্টি করা হয়েছে । কেন্দ্র
ও রাজ্য বাজেট হল বিজেপি ও তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের দলিল ।
Wednesday, 5 February 2020
জনবিরোধী কেন্দ্রিয় বাজেট ও এলআইসি-র শেয়ার বিক্রির বিরোধীতায় নামল সি.আই.টি.ইউ : দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ ।
দুর্গাপুর,৫ই ফেব্রুঃ : জনবিরোধী কেন্দ্রিয়
বাজেট ও এলআইসি-র শেয়ার বিক্রির বিরোধীতায় নামল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
( সি.আই.টি.ইউ ) । আজ সকালে ইউনিয়নের ডাকে জনবিরোধী কেন্দ্রিয় বাজেট ও এলআইসি-র শেয়ার
বিক্রির বিরোধীতায় দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা বিক্ষোভ দেখান
। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ শেষে শ্রমিক জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি
ও প্রদ্যুত মুখার্জি ।
Sunday, 2 February 2020
ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল কিশোর বাহিনির জেলা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ।
দুর্গাপুর,২রা ফেব্রুঃ : আজ ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত কিশোর
বাহিনির পশ্চিম বর্ধমান জেলার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা । সকালে সংগঠনের পতাকা উত্তোলন
করেন সংগঠনের জেলা প্রধান পরিচালক নিরঞ্জন পাল । প্রতিযোগিদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের
জেলা মূখ্য সংগঠক প্রবোধ মন্ডল। উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও এনআইএস কোচ দিপক সেন ।
জেলার ৭টি অঞ্চলের থেকে ১২০ জন্য প্রতিযোগি
আজকে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে অংশ নিয়েছেন । এই প্রতিযোগিতায় প্রথম
স্হানাধিকারি রায়নার বাতাসপুরে সংগঠনের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন । প্রতিযোগিতার
শেষে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
Subscribe to:
Posts (Atom)
















